আওয়ামীলীগ সরকার যখন ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যোন্নয়ে হয়- শেখ হারুনুর রশিদ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেছেন আওয়ামীলীগ সরকার যখন ক্ষমতা এসেছে তখনি মানুষের ভাগ্যোন্নয়ে কাজ করেছে। আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় সাধারন মানুষ ও দেশের কল্যান চিন্তা করে ।

আওয়ামীলীগ সরকার যখন ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যোন্নয়ে হয়- শেখ হারুনুর রশিদ

এ কারনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। তিনি ৩রা জানুয়ারি  বুধবার বিকেল ৩টায়  ডুমুরিয়া যুব সংঘ মাঠে খুলনা -৫ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দের নির্বাচনী পথসভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন।

ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার ও মোল্যা সোহেল রানার সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি’র বক্তব্যে খুলনা-৫ আসনে নৌকা প্রতিকের প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন- আমি সারা জীবন মাটি ও মানুষকে ভালবেসেছি। দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি জনপ্রতিনিধির  দায়িত্ব পালন করেছি। আমি জাতির পিতার আদর্শে অনুপ্রানিত হয়ে আওয়ামী রাজনীতিতে যুক্ত হই। আমি কখনো আমার ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে রাজনীতি করিনি।

তাদেরকে মানবিকতা শিখিয়ে হাতে কলম তুলে দিয়েছি। যারা অবৈধ সম্পদ বানাতে চায় তারাই সন্ত্রাসী বানায়। আমি অশান্ত ডুমুরিয়াকে শান্তির ডুমুরিয়া প্রতিষ্ঠিত করেছি । আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার  উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে আহবান জানান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বিএম আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান বাবুল, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী মৃনাল কান্তি জোর্দ্দার, ডুমুরিয়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক ডাঃ বিশ্বাস আখতার হোসেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, জেলা আওয়ামী লীগ নেতা আজগর বিশ্বাস তারা বিলকিস আক্তার ধারা, ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌসী নিশা, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবিদ হোসেন, এম এম সুলতান আহম্মেদ, প্রভাষক জিএম ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, জামিরা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইউপ চেয়ারম্যান গাজী হুমাউন কবির বুলু, রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, শরাফপুর ইউপি  চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি, রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিত বালা, মাগুরখালী ইউপি চেয়ারম্যান  বিমল কৃষ্ণ সানা, রাম প্রসাদ জোয়াদ্দার, রেজোওয়ান মোল্ল্যা, শোভা রানী হালদার, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা  আজহার উদ্দিন রাসেল, যুবলীগের প্রভাষক গোবিন্দ ঘোষ, কৃষক লীগের অরিন্দম মল্লিক, বিভা বিশ্বাস, কাজী মেহেদী হাসান রাজা, ছাত্রলীগের খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ।

এছাড়া সভায় অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ গ্রহন করেন খুলনা স্বাধীনতা সাংবাদিক ফোরামের আহবায়ক ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সদস্য সচিব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি জাহিদ হোসেন, শেখ মোঃ সেলিম। এ

র আগে উপজেলার ১৪ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল পথ সভায় উপস্থিত হলে জন সমুদ্রে পরিনত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *