সামাজিক অস্থিরতা রোধ ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষার্থে স্মার্ট ফোন ব‍্যবহার নিষিদ্ধ করণ বিষয়ে মতবিনিময় সভা

সামাজিক অস্থিরতা রোধ ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষার্থে স্মার্ট ফোন ব‍্যবহার নিষিদ্ধ করণ বিষয়ে মতবিনিময় সভা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া// 

সামাজিক অস্থিরতা রোধ ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষার স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীদের স্মার্ট ফোন ব‍্যবহার নিষিদ্ধ করণ বিষয়ে  শিক্ষার্থী ও ম‍্যানেজিং কমিটির সমন্বয়ে এক মতবিনিময় সভা ২রা জুলাই ডুমুরিয়ার শাহাপুর মাধ‍্যমিক বিদ‍্যালয়ে অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক মো: আকতারুজ্জামান এর সভাপতিত্বে সভায় আলোকিত অতিথি’র বক্তব‍্য দেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ। প্রধান অতিথি’র বক্তব‍্য দেন উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, প্রধান আলোচক হিসাবে বক্তব‍্য দেন রঘুনাথপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম‍্যান খান শাকুর আহম্মেদ, আরো বক্তব‍্য দেন সহকারী প্রধান শিক্ষক শেখর চন্দ মন্ডল, সহকারী শিক্ষক মোস্তফা রফিকুল ইসলাম, বিধান চন্দ্র বিশ্বাস, দীন বন্ধু ঘরামী প্রমুখ।

সভায় বক্তরা বলেন তরুন প্রজম্ম স্কুলগামী শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে বের করে লেখাপড়ার মনোযোগী করে তুলতে হবে। অভিভাবক ও পরিবার এবং  সামাজিক ভাবে ঐক‍্যবদ্ধ হযে স্মার্ট ফোন ব‍্যবহার রোধে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *