মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে ধোপাদী নুর মোহাম্মাদ নুরানী হাফেজী কওমী এতিমখানা মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে । শুক্রবার ২৯ অক্টোবর অত্র মাদ্রাসার প্রাঙ্গনে নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন, মাদ্রাসার সভাপতি ক্বারী মোজাফফার সরদার।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক ও সাবেক হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সম্পাদক কামরুল ইসলাম সরদার, পর আ’লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লুলু, আল্লাহর দান জামে মসজিদের ইমাম হাফেজ জামিল আহমেদ, অত্র মাদ্রাসার মাহতামিন হাফেজ আবু সাইদ, শিক্ষক ক্বারী আবু সুফিয়ান, মাওঃ এশাদুর রহমান, মাওঃ ইব্রাহিম হোসেন, মাওঃ রুহুল আমিন, তুহিন ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টুলু, অত্র মাদ্রাসার কোষাধ্যক্ষ মুনছুর মোল্যা, বায়তুল আকছা জামে মসজিদের কোষাধ্যক্ষ শামছুর মোল্যা, অত্র মাদ্রাসার নেতৃবৃন্দ আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, মিটু মোল্যা, শাহিন হোসেন , বদিয়ার রহমান, তরিকুল ইসলাম প্রমুখ।

