//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগরে মহাকাল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফায়সাল রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সামসুল হক শমসের আলী খান, ইঞ্জি: আবুল হাসান,সহকারি অধ্যাপক ড. প্রদিপ কুমার দে, সাংবাদিক জাকির হোসেন হৃদয়। এসময় আরা উপস্থিত ছিলেন, মুক্তার হোসেন, আবুল কালাম, সমাজসেবক আফসার আলী, শিক্ষক মোঃ. মোয়াজেম হোসেন, আব্দুল গফুর মোল্যা, মোহন লাল, প্রভাষক রেখা রানী, দেব কুমার।
অনুষ্ঠান অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে সকাল ১০ টায় মহাকাল মোজ্জাদ্দদীয়া দাখিল মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ।

