//জাহিদূর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উৎযাপন উৎসব সফল করা লক্ষে ১২ জুলাই বুধবার সকালে উৎযাপন কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে শেষ হয়।
আগামী ২৬, ২৭ ও ২৮ অক্টোবর ইং ২০২৩ এর জমকালো অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষর্থীদের সম্পৃক্ত করতে আয়োজিত এ র্যালীতে শিক্ষার্থীরা ভেপু ও বাদ্যযন্ত্র বাজিয়ে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে। এসময় অধ্যায়নরত শিক্ষার্থীরা র্যালীতে বিভিন্ন ধরনের প্লেকার্ড প্রদর্শিত করে। র্যালী শেষে ডুমুরিয়া এন জিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা করেন, শতবর্ষ উৎযাপন কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হুসাইন, যুগ্ম আহবায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজ, যুগ্ম আহবায়ক ড. গাজী মাহাবুর রহমান, যুগ্ম আহবায়ক মোস্তফা সরোয়ার, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ মকবুল হোসেন জোয়াদ্দার, হাজিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম, প্রভাষক ড. কামরুল ইসলাম, উপদেষ্টা শেখ আমজাদ হোসেন, প্রচার উপ-কমিটির আহবায়ক এস এম জাহাঙ্গীর আলম, নিবন্ধন উপ-কমিটির আহবায়ক আব্দুর রব জোয়াদ্দার, সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক হারুর অর রশীদ, ক্রীড়া উপ-কমিটির আহবায়ক জামিল আক্তার লেলিন, প্রভাষক খান নুরুল ইসলাম, গাজী রকিবুল ইসলাম, জাকির হোসেন মোল্লা, বদরুদ্দোজা বাবলু, ওমর খৈয়াম, খন্দকার আলমগীর হোসেন, অভিজিত কুন্ডু টুটুল, বেনজির আহমেদ জুয়েল, মোঃ জাকির হোসেন, এসডি রাসেল, মনিরুল গোলদার, নজরুল সরদার, মহিদুল ইসলাম, সোহাগ খান, মনির খান প্রমুখ।

