//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ায় ব্র্যাকের আয়োজনে রাইট হিয়ার রাইট নাউ – ২ অধিকার এখানে এখনই প্রকল্পের ইযুথ গ্রুপের সার্বিক সহযোগিতায় ১১ সেপ্টেম্বর সোমবার সকালে সাহস নোয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে তরুনদের জ্ঞান মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্র্যকের জেলা সমন্বয়কারী শিপ্রা রানী বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি আশিষ মোমতাজ, যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুজ্জামান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ধননজয় মন্ডল, ব্র্যাক অধিকার এখানে এখনই প্রকল্পের এরিয়া কো-অডিনেটর মো: জিল্লুর রহমান, প্রাধান শিক্ষক পরিতোষ মন্ডল, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোল্ল্যা মোহাববত হোসেন, অধিকার এখানে এখনই প্রকল্পের ডিওএম শিখা রানী, ইযুথ গ্রুপের মো: ফয়সাল হোসেন, এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন,সহকারী শিক্ষক আ: মান্নান,বিপুল জোর্দ্দার, পবিত্র কুমার বাছাড়,ইযুথ গ্রুপের রাব্বি, বিপুল, সোনিয়া, ইমরান, দিপ্তী রানী প্রমুখ। আলোচনা শেষে কুইজ, বির্তক ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়।

