//জাহিদুর রহমান বিপ্লব. বিশেষ প্রতিনিধি//
দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে ৮ আক্টোবর রবিবার সকালে ডুমুরিয়ার গুটুদিয়া অক্রুর চন্দ্র গোলদার বান্ধব মাধ্যমিক বিদ্যালয় ও চুকনগর বালিকা বিদ্যালয়ের সততা সেন্টার পরিদর্শন, শিক্ষা উপকরন বিতরন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো: আব্দুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক মো: রুবেল হোসেন, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন, সহ সভাপতি ও শিক্ষক সৌমিত্র বিশ্বাস, প্রভাষক চন্দনা বিশ্বাস, কমিটির সদস্য সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব, দীনেশ মন্ডল, বিউটি বিশ্বাস, রাকিবুজ্জামান পিন্টু,স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: মফিজুল ইসলাম, সহকারী শিক্ষিকা সালমা পারভীন, হারুনার রশিদ, এম এম আরিফুজ্জামান মিল্টন।
প্রধান অতিথি সততা সেন্টার পরিদর্শন ও দুটি বিদ্যালয়ে ৫০ জন করে একশত জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।

