//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত’র আয়োজনে দলিত শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর রবিবার চুকনগর দলিত হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান দলিত প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন দলিত এর স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল ও প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস। প্রোগ্রাম অর্গানাইজার চিন্তা রানী দাসের সঞ্চালনায় দলিত এর ১২ টি শিক্ষা কেন্দ্রের অর্ধশতাধিক শিক্ষার্থী চিত্রাঙ্কন, নাচ, গান ও একক অভিনয়ে ১২টি ক্যাটাগরীতে উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

