//মোঃ শফিকুল ইসলাম পিকুল যশোর//
শিক্ষার গুনগত মান উন্নয়নে অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সম্প্রীতি সফর (১৭জানুয়ারি) বুধবার শেখ আব্দুল ওহাব মডেল কলেজ ও পল্লী মঙ্গল আদর্শ কলেজে অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, পল্লী মঙ্গল কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, শেখ আব্দুল ওয়াহাব কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, পায়রাহাট কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল, ভবদহ কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, মহাকাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফাইসাল রশিদ, সহকারি অধ্যাপক সাবেক সেক্রেটারী হাফিজুর রহমান, সেলিম হোসেন, হাবিবুর রহমান ও হোসেন আলী,আল আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজার আবুল কালাম আজাদ।
অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস। এ সময় কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং উভয় কলেজের শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

