//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত-এর উদ্যোগে বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি মিকশিমিল দাসপাড়ায় শিক্ষিত বেকার যুবদের বিকল্প কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
দলিতের প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম কামরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন দলিতের স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস, মধুগ্রাম আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, দলিত শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা শিউলী পাল।
মিকশিমিল, মধুগ্রাম ও শোলগাতিয়ার ২০জন বেকার যুবদের নিয়ে উক্ত সভাটি অনুষ্টিত হয়।

