শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি।।।
১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম কেন্দ্রীয় আহবায়ক পরিষদ গঠন করা হয়েছে।মাগুরা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মো:মিরাজুল ইসলাম কে আহবায়ক ,আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মো:মনির হোসেন কে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বিগত ৮ই মার্চ খামার বাড়ি কর্মচারী সমিতি রুমে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১১ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয় এবং উক্ত সার্চ কমিটি আজ ১৬ই মার্চ /২০২৪ ইং ৪৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি নির্বাচন ও অনুমোদন করেন।

নির্বাচিত হয়ে সংগঠনের নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৪ লক্ষ কর্মচারীদের কল্যাণে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।।
সংগঠনের নবনির্বাচিত আহবায়ক জনাব মোঃ মিরাজুল ইসলাম বলেন,দীর্ঘ দিন ধরে আমরা ১৪ লক্ষ কর্মচারীদের ন্যায্য দাবী সমুহ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

