রূপসায় পার্টনার ফিল্ড স্কুল উদ্বোধন

রূপসায় পার্টনার ফিল্ড স্কুল উদ্বোধন

এম মুরশীদ আলী||

“পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, পরিবেশবান্ধব চাষাবাদ”। এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রূপসায় পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস)-ধান ও কৃষক সেবা কেন্দ্র‘র শুভ উদ্বোধন গত ১৪ মার্চ, সকাল ১০ টায় টিএসবি ইউনিয়ন, তিলক গ্রাম কুদির বটতলা মন্দির এলাকায় অনুষ্ঠিত হয়।

রূপসায় পার্টনার ফিল্ড স্কুল উদ্বোধন

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ। তিনি  চাষীদের উদ্দেশ্যে বলেন- নিরাপদ ফসল উৎপাদনের কথা বিবেচনা করে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুলে নিয়মিত আসার জন্য আহ্বান করেন। তিনি আরো বলেন- স্কুলে ১০টি সেশন পরিচালনা করা হবে। উক্ত সেশন গুলোতে ধান ফসলের চারা থেকে ফসল কর্তন পর্যন্ত যত প্রতিবন্ধকতা আছে, যেমন- পোকামাকড়, রোগবালাই, পানি ব্যবস্থাপনা, ফসল ব্যবস্থাপনা, ইত্যাদি বিষয়ে সম্মুখ ধারণা দিয়ে একজন কৃষককে স্মার্ট করে গড়ে তোলা হবে। উক্ত স্কুলে ২৫ জন সদস্যের প্রত্যেকেই নিয়মিত ক্লাস করলে ফসলের যাবতীয় প্রতিবন্ধকতা মোকাবেলা করতে সক্ষম হবেন এবং আশেপাশের অন্যান্য কৃষকদের পরামর্শ প্রদান করতে পারবেন বলে পার্টনার ফিল্ড স্কুলের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর একই প্রকল্পের বীজ সংরক্ষণের জন্য উন্নতমানের লক ব্যবহার করা ড্রাম। ৫৮ টি বীজ সংরক্ষণের ড্রাম কৃষকদের মাঝে বিতরণ করেন।

রূপসায় পার্টনার ফিল্ড স্কুল উদ্বোধন

উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষকদের প্রাথমিক পরীক্ষার ধারণা দিয়ে পরীক্ষা শুরু করেন। উক্ত স্কুলে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আলী হাসান নিয়মিত সেশন পরিচালনা করবেন, উপসহকারী কৃষি কর্মকর্তা হিমাদ্রি বিশ্বাস সহযোগিতা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *