কুয়েট এ আত্মহত্যা করা শিক্ষার্থী অন্তর পরিবার কে প্রধানমন্ত্রীর উপহারের ঘর করে দেওয়ার আশ্বাস দিলেন ইউএনও

কুয়েট এ আত্মহত্যা করা শিক্ষার্থী অন্তর পরিবার কে প্রধানমন্ত্রীর উপহারের ঘর করে দেওয়ার আশ্বাস দিলেন ইউএনও

//ডুমুরিয়া সংবাদদাতা খুলনা//

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আত্মহত্যা করা শিক্ষার্থী অন্তু রায়ের পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের একটি বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুল ওয়াদুদ। ৯ এপ্রিল শনিবার দুপুরে অন্ত রায়ের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে গিয়ে এই প্রতিশ্রুতি দেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আত্মহত্যা করা  কুয়েট শিক্ষার্থী অন্ত রায়ের  উপজেলার গুটুদিয়া পশ্চিমপাড়া পূজা মণ্ডপের পেছনে অবস্থিত  বাড়িতে পরিবার কে সান্তনা দিতে যান ইউএনও। সেখানে তাদের ঝুপড়ি ঘর ও তার বাবা-মায়ের অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় ইউএনও আব্দুল ওয়াদুদ  বলেন, ‘একটি সম্ভাবনার মৃত্যু ও তার পরিবারের দুরাবস্থা স্বচক্ষে দেখে তাদেরকে সহমর্মিতা জানাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দ্রুত একটি ঘর তৈরি করে দেওয়া হবে।’

সূত্রে জানা গেছে, দারিদ্র্যের জ্বালা সইতে না পেরে গত ৪ এপ্রিল বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পশ্চিমপাড়া গ্রামের দিনমজুর দেবব্রত রায়ের ছেলে অন্তু রায় (২১) জীর্ণ বসতঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ২০১৮ সালে কুয়েটে ভর্তির পর থেকেই অভাবের মধ্যেই দিন পার করছেন এই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের এম এ রশীদ হলে থাকা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে পড়ুয়া অন্তু কয়েক হাজার টাকা বকেয়া পড়েছিল। তাছাড়া সেন্ট্রাল ভাইভা দিতে না পারায় চরম হতাশায় ছিলেন।

ডুমুরিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব‍্যবসায়ি গ্রেফতার

সিরাজুল ইসলামের মৃত‍্যু বার্ষিকীতে কবর জিয়ারত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *