//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থ বছরে খুলনার ডুমুরিয়া উপজেলার ১১ টি এতিমখানা ও শিশু সদনের জন্যে বরাদ্ধকৃত ১৭ লাখ ৪ হাজার টাকার অনুদানের চেক বিতরন শুরু হয়েছে।
সমাজসেবা অফিস সুতে জানা গেছে খলশী লিল্লাহ ও এতিমখানা, হযরত শেখ শাহ আফজাল (রহ:) এতিমখানা , উলা মাজেদিয়া এতিমখানা লিল্লাহ বোডিং, মধূগ্রাম ইসললামিয়া সিনিয়র মাদ্রাসা লিল্লাহ বোভিং সহ ১১ টি প্রতিষ্ঠানে সমাজকল্যান মন্ত্রণালয় হতে এতিম দের জন্য বরাদ্ধ দেওয়া হয।
৩রা জুলাই রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আসিফ রহমান তার কার্যালয়ে উপজেলার শলুয়া এলাকার মদিনাতুল উলুম মোহাম্মাদিয়া এতিম খানা কর্তৃপক্ষের হাতে ৩লাখ ৩৬ হাজার এবং মাগুরাঘোনা ইউনিয়নের হযরত শেখ শাহ আফজাল(র) শিশু সদন কমপ্লেক্স’র কর্তৃপক্ষের হাতে ৭২ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
গত বৃহস্পতিবার উপজেলা সদরের সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসার এতিম খানা ও লিল্লাহ বোর্ডিং এর এতিম খানার জন্য বরাদ্ধকৃত ৩ লাখ টাকার চেক হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস এবং সংশ্লিষ্ট এতিম খানার প্রতিনিধিবৃন্দ।

