ডুমুরিয়ায় নিবন্ধিত সেচ্ছাসেবী সংস্থা আরণ্যক এর উদ্যেগে ২৬ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় শাহাপুর বাজারের মহিলা মার্কেট চত্বরে এলাকার শতাধিক শীতার্থ দু:স্থ মানুষের মাঝে শীত বস্ত কম্বল বিতরন করা হয়েছে।
শীত বস্ত্র বিতরন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিন্নাত আলী । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস।বিশেষ অতিথি ছিলেন শাহাপুর বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব গাজী নিজিম উদ্দিন।
আরণ্যক এর সধারন সম্পাদক জিএম জাফর সাদেকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজ সেবক মেজবাউল আলম টুটুল, জিল্লুর রহমান আকুঞ্জি, গিয়াস উদ্দিন সিরাজুল হক খান, জিএম নূরজ্জামান প্রমুখ। আলোচনা শেষে শীত বস্ত কম্বল বিতরন করা হয়। উল্লেখ্য আরণ্যক প্রতিষ্ঠার পর থেকে অহযায় দুঃস্থ এবং গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে।

