//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//
ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং,মিরান এন্টারপ্রাইজ,ঝামা বাজার,মহম্মদপুর,মাগুরা এর ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান ২০২২ ইং উপলক্ষে অদ্য ২৬ ডিসেম্বর “ইসলামী ব্যাংক এজেন্ট শাখা” ঝামা বাজারে অনুষ্ঠিত হয়েছে উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মাগুরা শাখা’র সম্মানিত ব্যবস্থাপক ও AVP ইফতেখার হোসেন আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর ইনচার্জ মোঃ আইয়ুব হোসেন,উক্ত সভার সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঝামা বাজার শাখার পরিচালক জনাব মোঃ মিরান হোসেন।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং পলাশবাড়িয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এম রেজাউল করিম চুন্নু,ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঝামা বাজার শাখার অপর সহযোগী পরিচালক ইমরান হোসেন সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ।
এসময় উপস্থিত ছিলেন।সভায় পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে আজকের সভা শুরু হয়। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঝামা বাজার আউটলেট এর ইনচার্জ মোঃ রফিউদ্দিন এর স্বাগত বক্তব্য মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।উক্ত সভায় বক্তব্য প্রদান করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ ও সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ী বৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকগন গঠনমূলক আলোচনা করেন।এসময় উপস্থিত গ্রাহকদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ নেওয়া হয় আলোচনা শেষে উপস্থিত সকলকেই দুপুরের খাবারের জন্য প্যাকেট খাবার সরবরাহ করা হয়।সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে এম.রেজাউল করিম চুন্নু ও ইফতেখার হোসেন আল মামুন গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভার্চুয়াল উপস্থিত থেকে জনাব মোঃ মিরান হোসেন বলেন,ঝামা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা মূলত এই জনপদের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও সেবার উদ্দেশ্যে পরিচালিত করা হচ্ছে।মানুষের ভোগান্তি ও দুর্দশার কথা চিন্তা করে আমি এখানে বিনিয়োগ করেছি “অর্থ নয় সেবাই আমাদের মূল লক্ষ”। এসময় তিনি সকলকে উক্ত শাখায় একাউন্ট খোলার জন্য অনুরোধ করেন।তিনি আরও বলেন,গত ৩ বছরে প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতায় অনেক এগিয়ে গেছে আপনাদের সহযোগিতা চলমান থাকলে আমরা আরও এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

