খুলনার রূপসায় জমিসহ গৃহ পেলো ৭৫ পরিবার, শুভ উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খুলনার রূপসায় জমিসহ গৃহ পেলো ৭৫ পরিবার, শুভ উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

//এম মুরশীদ আলী//

আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে-এই হচ্ছে আমার স্বপ্ন। বঙ্গবন্ধুর ন্বপ্ন পূরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলার মধ্যে চতুর্থ পর্যায়ে ৩৯, ৩৬৫টি ঘরের মধ্যে রূপসায় ৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদানের শুভ উদ্বোধন গত ২২ মার্চ সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ঘোষিত উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রচার হয়। এরপর উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন পালেরহাট এলাকায় অবস্থিত ৭৫ টি ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহহস্তান্তর করা হয়।

রূপসায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জুম কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

রূপসায় গৃহহস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান এর সভাপতিত্বে বিশেষে অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ সফিকুল ইসলাম এবং স্বাগত বক্তৃতা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান।

রূপসায় উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন রূপসা থানা ওসি তদন্ত মো. সিরাজুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, রূপসা পল্লি বিদ্যুৎ ব্রাঞ্চের এজিএম প্রকৌশলী মো. এ হালিম খান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সহকারী প্রোগ্রামার রেজাউল করিম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা রেহেনা আক্তার, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, আওয়ামীলীগ নেতা সোহেল জুনায়েদ, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক শেখ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *