এম মুরশীদ আলী, রূপসা, খুলনা।।
“জীবনেও সাথী, মরনেও সাথী” এই শ্লোগান সঙ্গে নিয়ে আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকা, কর্তৃক এ বছর (২য় বার) রূপসার ইলাইপুর গ্রামে আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে কম্বল বিতরণ গত ২৪ জানুয়ারী বিকেলে অনুষ্ঠিত হয়।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বাগেরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো: আতিকুস সামাদ।
আঞ্জুমান মফিদুল ইসলাম রূপসা শাখা সংস্থার, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সফিউল আলম সুজন এর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট এস এম আরিফুল ইসলাম রিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাগেরহাট সহকারী জজ ও জেলা লিগাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিম, ঢাকা হাইকোর্ট অ্যাডভোকেট মনজুর মোরশেদ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. কামরুজ্জামান সোহেল, মুফিদুলের সদস্য মিজানুর রহমান জীবন, শাহ আব্দুল হাই কচি, এস এম আমজাদ হোসেন, গোলাম রসুল আসমান, রহমত মৃধা, রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম সুমন, রাজু শেখ, মামুন শেখ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে শতাধিক কম্বল বিতরণ করা হয়। তা ছাড়া মৃতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আয়ূব আলী।

