ডুমুরিয়ায় সমাজ সেবা দপ্তরের উপকার ভোগীদের মাঝে ঋণ বিতরন

ডুমুরিয়ায় সমাজ সেবা দপ্তরের উপকার ভোগীদের মাঝে ঋণ বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনার ডুমুরিয়া  উপজেলা  সমাজসেবা দপ্তরের উদ‍্যোগে মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি পল্লী সমাজ সেবা ও পল্লী মাতৃকেন্দ্র  কার্যক্রম এবং প্রতিবন্ধী ব‍্যক্তিদের ঋণ বিতরন  করা হয়েছে।

উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ঋণ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। প্রধান অতিথির বক্তব‍্য দেন উপজেলা  পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, স্বাগত বক্তব‍্য দেন উপজেলা  সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, ইউপি চেয়ারম‍্যান গাজী তৌহিদুজ্জামান।

জানা গেছে পল্লী সমাজ সেবা কার্যক্রমের আওতায় ১০ টি প্রকল্পের ৪৭ জন উপকার ভোগীর মাঝে ১৮ লাখ ৩৬ হাজার টাকা ও মাতৃ কেন্দ্রের কার্যক্রমের আওতায় ১৬ জন উপকার ভোগীর মাঝে ৩ লাখ ৭৮ হাজার টাকা, দগ্ধ ও প্রতিবন্ধী মধ‍্যে ২০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *