//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ার উপজেলা প্রশাসনের উদ্যেগে সাহস ও ভান্ডারপাডা ইউনিয়নের আবাসন প্রকল্পে বসাবসরত পরিবারের মাঝে ৭০ প্যাকেট শিশু খাদ্য ও ৫৬ বান্ডেল ঢেউটিন বিতরন করা হয়েছে।
১৪ জুন শুক্রবার সকালে উপজেলা ভান্ডারপাড়া ও সাহস ইউনিয়নের আবাসনে শিশু খাদ্য ৭০ প্যাকেট বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আল আমিন, এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশরাফ হোসেন, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, ইউপি সদস্য শেখ মাহাবুর রহমান,সাহস ইউনিয়নের ইউপি সদস্য মো: সিরাজ সরদার প্রমুখ।
এ ছাড়া বৃহস্পতিবার ৫৬ ব্যান্ডেল ঢেউটিন বিতরন করা হয়েছে প্রকল্প বাস্তবায়ন ত্রান পূর্নবাসন অফিস সুত্রে জানা গেছে ।

