ডুমুরিয়ায় শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা মূলক সেমিনার

ডুমুরিয়ায় শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা মূলক সেমিনার

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

জীবন স্বাস্থ্য সুরক্ষায় খাদ্য এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে খাদ‍্য মন্ত্রণালয় উদ্যোগে ও বাংলাদেশ  নিরাপদ খাদ‍্য কর্তপক্ষের আয়োজনে  ১৮ জুলাই  বৃহস্পতিবার  ডুমুরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনিক ভবনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  শেখ অহিদুল আলম,  বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন রহমান জেলা নিরাপদ খাদ্য অফিসার মোকলেচুর রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আল-আমিন। প্রধান শিক্ষক এস এম রবিউল ইসলাম এর পরিচালনায়  আরো বক্তব‍্য দেন ইন্সট্রাক্টর মো: মনির হোসেন, শিক্ষক আব্দুস ছালাম, শহিদুল ইসলাম প্রমুখ। সেমিনারে উপজেলা প্রাথমিক বিদ‍্যালয়ের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *