রাণীশংকৈলে ইউপি নির্বাচনে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের গুলিতে শিশুর মৃত্যু

//মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে ৯ মাস বয়সি সুরাইয়া আকতার নামে এক কন্যা শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছ । নিহত শিশুটি বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী দিঘির পাড় গ্রামের বাদশা আলমের মেয়ে। বুধবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করেন শিশুটির আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

এর আগে, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের টেকিয়া মহেষপুর ভিএফ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনি সহিংসতায় পুলিশের গুলিতে শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবালসহ ৩ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। পরে ওসিসহ পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রশাসন ও থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের দিন ভোট দেয়ার পর ভোট কেন্দ্রের পাশে আত্মীয়ের বাড়িতে গিয়েছিল নিহত শিশুর মা মিনারা বেগম। পরে নির্বাচনী কেন্দ্রে গোলমাল শুনতে পেয়ে মিনারা বেগম ও তার মেয়ে শিশু সুরাইয়াকে কোলে নিয়ে ঘটনাস্থলে যায়।
ভোট শেষে ওই কেন্দ্রের ইউপি সদস্য নির্বাচিত হয় বাবুল হোসেন। বাবুল হোসেনের ফলাফলের ঘোষণাকে কেন্দ্র করে বাকী প্রতিদ্বন্দ্বী ইউপি সদস্য প্রার্থী খালেদুর, আজাদ ও কামালের সমর্থকরা মিলে কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের তর্কবিতর্ক, পথ অবরোধ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এবং সমর্থকরা পুলিশের দিকে ইট পাটকেল ছোড়া শুরু করে এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এ সময় তার মায়ের কোলে থাকা শিশু সুরাইয়া আকতারের মাথায় এসে গুলি লাগে। এতে মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে তার মায়ের কোলেই শিশুটির মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বৃহস্পতিবার ২৮ জুলাই বিকালে জানান পোস্টমোর্টেম শেষে আজ দুপুরে শিশুটির জানাযা ও দাফন সম্পুর্ন হয়েছে। তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাক্ষেপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাণীশংকৈল তিন ইউপিতে নির্বাচনে নৌকার জয়

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ৩টিতেই আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিক প্রার্থী আব্দুল বারী, জিতেন্দ্রনাথ ও মতিউর রহমান নির্বাচিত হয়োছেন। গতকাল বুধবার (২৭ জুলাই) রাত ১০ টায় উপজেলা পরিষদ নির্বাচন কনট্রোল রুম থেকে বেসরকারিভাবে ফলাফলের ঘোষনা করেন নির্বাচন অফিসার নূর এ আলম।

তিনটি ইউনিয়ন হোসেনগাঁও, বাচোর,নন্দুয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নন্দুয়ার ইউনিয়নে আ’লীগ সমর্থিত নৌকা প্রতিক প্রার্থী আব্দুল বারী ৮২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জমিরুল ইসলাম মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৪৫৪৭ ভোট,বাচোর ইউনিয়নে আ.লীগ নৌকা প্রতিক প্রার্থী জিতেন্দ্র নাথ বর্মন পেয়েছেন ৮৭৬৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজিজুল ইসলাম মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৮৩০৩ ভোট।
হোসেনগাঁও ইউনিয়নে আ’লীগ নৌকা প্রতিক প্রার্থী মতিউর রহমান মতি পেয়েছেন ৪৩৯২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্ত্রন্ত প্রার্থী মোটরসাইকেল প্রতিকে নাসিরউদ্দিন পেয়েছেন ৪০৭৮ ভোট পেয়েছেন।

 

 ‘জনশুমারী ও গৃহগণনা-২০২২’-  বাংলাদেশের জনসংখ্যা

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন ও পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারী ও গৃহগণনা- ২০২২’ বিষয়ক প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে বিবিএসের প্রকল্প পরিচালক দিলদার হোসেন এসব তথ্য জানান।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনশুমারী ও গৃহগণনা ২০২২ প্রাথমিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন।

সারা দেশে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহ কার্যক্রম ১৫ থকে ২৮ জুন ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মতিয়ার রহমান অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রওশন আরা মান্নান এমপি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীরেন শিকদার এমপি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, পরিসংখ্যান ব্যুরোসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকতা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জনশুমারী ও গৃহগণনার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী সিটি কর্পোরেশন ওয়ারী জনসংখ্যা যথাক্রমে বরিশালে ৪ লাখ ১৯ হাজার ৩৫১ জন, চট্টগ্রামে ৩২ লাখ ২৭ হাজার ২৩৬ জন, কুমিল্লায় ৪ লাখ ৩৯ হাজার ৪১৪ জন, ঢাকা উত্তরে ৫৯ লাখ ৭৯, হাজার  ৩৭ জন, ঢাকা দক্ষিণে ৪২ লাখ ৯৯ হাজার ৩৪৫ জন, গাজীপুরে ২৬ লাখ ৭৪ হাজার ৬৯৭ জন, খুলনায় ৭ লাখ ১৮ হাজার ৭৩৫ জন, ময়মনসিংহে ৫ লাখ ৭৬ হাজার ৭২২ জন, নারায়নগঞ্জে ৯ লাখ ৬৭ হাজার ৭২৪ জন, রাজশাহীতে ৫ লাখ ৫২ হাজার ৭৯১ জন, রংপুরে ৭ লাখ ৮ হাজার ৩৮৪ জন এবং সিলেটে ৫ লাখ ৩২ হাজার ৪২৬ জন।

প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১ হাজার ১১৯ জন যা ২০১১ সালের জনশুমারিতে ছিল ৯৭৬ জন। সাক্ষরতার শতকরা হার ৭৪ দশমিক ৬৬ শতাংশ, যা ২০১১ সালে ছিল ৫১ দশমিক ৭৭ শতাংশ। জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার ১ দশমিক ২২ শতাংশ। ২০১১ সালের জনশুমারিতে গড় জনসংখ্যার বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩৭ শতাংশ। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোট জনসংখ্যার ৩০ দশমিক ৬৮ শতাংশ।

ধর্মভিত্তিক জনসংখ্যায় দেখা গেছে, মুসলমান ৯১ শতাংশ। সনাতন ধর্মাবলম্বী ৭ দশমিক ৯৫ শতাংশ। ২০১১ সালের জনশুমারিতে হিন্দু ছিল ৮ দশমিক ৫৪ শতাংশ। বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল শূন্য দশমিক ৬১ শতাংশ যা আগের শুমারিতে ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ। দেশে এখন মোট খানার সংখ্যা ৪ কোটি ১০ লাখ। আগের শুমারিতে ছিল ৩ কোটি ২১ লাখ।

 

বরিশালে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //
বরিশালে নানা আয়োজনের মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় নগরীর সদর রোডের আওয়ামীগের দলীয় কার্যালয় চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আজিজুর রহমান শাহীন ও যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন ফিরোজসহ অনান্যরা।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয় চত্ত্বরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।

বরিশালে বিভিন্ন স্থান থেকে মাদক বিরোধী অভিযানে আটক ৭

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

বরিশালে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৭জনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। পৃথক এ অভিযানে ১৩শ পিচ ইয়াবা, ৬ কেজি গাঁজা এবং ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বিএমপি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুলাই রাত ২: টায় কাউনিয়া থানাধীন বিসিসি ৭নং ওয়ার্ডস্থ ব্রাঞ্চরোডস্থ তৃতীয় পুকুর কসাই কালাম এর বাড়ীর ভাড়াটিয়া রাসেল হাওলাদারের ভাড়াটিয়া বসত ঘরে অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ রাসেল হাওলাদার (২৫)কে ৭৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। রাসেল হাওলাদার বাকেরগঞ্জের রঙ্গশ্রী এলাকার মোঃ কামাল হাওলাদারের ছেলে। রাসেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরদিকে বিএমপি বন্দর থানার অভিযানিক টিম-২ গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই রাত ১০:৫০ মিনিটে  ৭নং চরকাউয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ চরআইচা আনন্দ বাজারের আবু মোল্লার বি‌ল্ডিং এর সাম‌নে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ রাহাত হাওলাদার (২২)কে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। রাহাত ওই এলাকার মোঃ এনা‌য়েত হাওলাদ‌ারের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই দুপুর ২ টায় বন্দর থানাধীন ৭নং চরকাউয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বাংলা‌লিংক টাওয়া‌রের সাম‌নে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ সা‌ব্বির হাওলাদার (২১)কে ৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। সাব্বির হাওলাদার ওই এলাকার মোঃ র‌ফিক হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই সাড়ে ৬টায় কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২৩নং ওয়ার্ডের হাতেম আলী চৌমাথা সংলগ্ন মার্কাজ মসজিদের পশ্চিম পাশে নবগ্রাম রোডস্থ মোঃ বশির খাঁন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ আবুল হাসান ওরফে পলাশ হাসান (৪১)কে ২০ (বিশ) বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। মোঃ আবুল হাসান ওরফে পলাশ হাসান যশোরের মৃতঃ আমির হোসেনের ছেলে। সে নগরীর ৫নং ওয়ার্ডের ফজলু কবিরাজ এর ভাড়াটিয়া। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই রাত সাড়ে ১২টায় বন্দর থানাধীন ৭নং চরকাউয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ আল-আমীন মল্লিক (৩৫)কে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। মোঃ আল-আমীন মল্লিক নগরীর ২৪নং ওয়ার্ডের মোঃ কাঞ্চন মল্লিকের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুলাই বিকাল সাড়ে ৩টায় কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২৩নং ওয়ার্ডস্থ থানাকাউন্সিলের দক্ষিণ পাড় ইসলাম পাড়া মোঃ শহিদুল ইসলাম খানের ভাড়াটিয়া মোঃ সুজন হাওলাদার প্রকাশ অপু হাওলাদারের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করেন। এ সময় ৫ (পাঁচ) কেজি গাঁজা ও ৫ (পাঁচ) বোতল ফেন্সিডিল সহ মোঃ সুজন হাওলাদার প্রকাশ অপু হাওলাদার (৩৫) ও তার স্ত্রী মোসাঃ কলি বেগম (৩০) আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Daily World News

মৎস্য সপ্তাহে আমতলীতে অবৈধ জাল উচ্ছেদ

বরিশাল মহানগর ছাত্রলীগের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষনা করে বিক্ষোভ

//নিজস্ব প্রতিবেদক, বরিশাল//

বরিশাল মহানগর ছাত্রলীগের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষনা করে সোমবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে সদর রোড জেলা ও মাহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। অছাত্রদের বয়স ও বহির্ভূতদের নিয়ে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা-কর্মীদের একাংশ।

পরে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর ওপদা গেট গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছেলে অংশ নেওয়া ছাত্রদের হতে বিভিন্ন প্লাগেট পাশাপাশি স্লোগান দিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া মহানগর ছাত্রলীগের নেতা রেজানুর রহমান নিয়ন বলেন, গঠনতন্ত্র পরিপন্থী সদ্য ঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অবাঞ্চিত ঘোষণা করছি। তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর-গ-এ বলা আছে, কোনো নিয়মিত শিক্ষার্থী (৫-এর-ক উপধারা অনুযায়ী) ছাত্রলীগের কর্মকর্তা ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হতে পারে। বিবাহিত, ব্যবসায়ী ও চাকরিতে নিয়োজিত ছাত্র-ছাত্রী ছাত্রলীগের কর্মকর্তা হতে পারবে না।

বিক্ষোভ সমাবেশে মহানগর ছাত্রলীগের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মেহদি হাসান, তানভীর আহমেদ, প্রিন্স সরদার, আব্দুল আলিম, ইমরান হাওলাদার, আবু তালহা প্রমুখ। প্রসঙ্গত মো রইজ আহমেদ মান্নাকে আহ্বায়ক, মো মইনুল ইসলাম এবং আরিফুর রহমান শাকিলকে যুগ্ন আহ্বায়ক করে ৩২ সদস্য বিশিষ্ট এই কমিটি ২৩ জুলাই (শনিবার) অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

কচুয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি॥
কচুয়ায় ‘জাতীয় সৎস্য সপ্তাহ-২০২২‘ উপলক্ষে র‌্যালি, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্যাপন উপলক্ষে ব্যানার ফেস্টুন সহযোগে সড়কে র‌্যালি ও উদ্বোধন, আলোচনা সভা, স্থনীয় পর্যায় মাছ চাষি, ব্যক্তি উদ্যোক্তা, প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান, উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করন সহ মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সফল্যের বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
এ কর্মসুচির অংশ হিসাবে উপজেলা পরিষদের পুকুরে মাছেরে পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ শিকদার, তাসলিমা বেগম, সিনিয়র উপজেলা সৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, উপজেলা তথ্য কর্মকর্তা বিজয়া লোপা প্রমূখ।

 

মাগুরা মহম্মদপুরের চর-ঝামা গ্রামে কিশোর হাসিব হত্যাকাণ্ড

//সুজন মাহমুদ, মাগুরা//

মাগুরার মহম্মদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে অষ্টম শ্রেণির মাদ্রাসার ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ ছাত্রদল নেতা মাসুদের লোকজন। নিহত হাসিব উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের চর ঝামা গ্রামের মৃত শায়েখ মুন্সির ছেলে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হাসিব ঝামা বরকতুল উলুম ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়া লেখা করত। তিন বোন দুই ভাই মধ্যে হাসিব সবার ছোট ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে চর ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে একই এলাকার লিয়াকত আলীর ছেলে সুমনের (১৫) মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনা সুমন বাড়িতে গিয়ে জানানোর পরে সুমনের সাথে ২০-৩০ জন লোকজন ডাল, সরকি, রামদা,সহ দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যালয়ের সামনে একা বসা থাকা হাসিব উপর হামলা করে সরকি দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে পৌছালে কর্তব্যরত চিকিৎসক জানান হাসিব আরও আগেই মারা গেছে । বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে কিছু সময় সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের বেশ কিছু বাড়িঘর ভাংচুর করা হয় এসময় সাইফার (৬০), মনোয়ারা খাতুন (৪০) সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে । পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে সাইফার ও মনোয়ারাকে গুরুতর অবস্থায় ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা।

এর আগে শুক্রবার মধুমতি নদীর পাড়ে তাস খেলা নিয়ে ওই গ্রামের লুৎফর মোল্যার ছেলে ইউসুফ ও আশরাফুল সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। অনেকের ধারনা ফুটবল খেলার আড়ালে প্রকৃতপক্ষে সেই ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে পূর্বপরিকল্পিত ভাবে হাসিবকে হত্যা করা হয়েছে।

রাত ৯টার দিকে হাসিবের মৃত্যুর খবর শুনার পর থেকে মধুমতি নদীর পূর্ব পাড়ে দুর্গম চর ঝামা গ্রামে হাসিবের বাড়িতে শোকের মাতম চলছে।নিহতের মা মাজেদা খাতুন, ভাই, বোন ও প্রতিবেশীদের কান্নার আহাজারি চলছে। পিতৃহারা বাড়ির নিরিহ ছোট ছেলেকে কি কারণে হত্যা করা হয়েছে তা সকলেরই অজানা।

নিহত হাসিবের বড় ভাই আমানত মুন্সী কান্নাজড়িত কণ্ঠে বলেন, খেলা বা জমিজমা নিয়ে কিংবা ওই দুই পক্ষের কারও সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে তার নিরপরাধ ভাইকে কেন খুন করল ঘাতকরা? নিরপরাধ হাসিব হত্যাকারীদের গ্রেফতার করে ন্যায়বিচারের দাবি করেন এলাকাবাসী সহ তার পরিবার।

হাসিবের নিহতের খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সলিমুল্লা ও শালিখা সার্কেল মো. হাফিজুর রহমান।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, পূর্ব বিরোধ ও আজকের ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে হাসিবকে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় দোষীদের আটকের চেষ্টা চলছে।

মাগুরার মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় ১৬ বৎসরের কিশোর নিহত

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের অন্তর্গত চর-ঝামা গ্রামে হাসিবুল (১৬) নামে এক কিশোর প্রতিপক্ষের হামলায় নিহত।

স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ চর-ঝামা এলাকায়  দুটি সামাজিক দল রয়েছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছে জেলা ছাত্রদলের সদস্য মোঃমাসুদুর রহমান এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ আসাদুজ্জামান।

আজ শনিবার (২৩ জুলাই) স্কুল মাঠে  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাসুদ গ্রুপের ইউসুফের সঙ্গে আসাদ গ্রুপের হাসিবুলের সাথে কথাকাটি হয় এবং

এক পর্যায়ে হাতাহাতি হলে তাৎক্ষণিক ইউসুফের পক্ষের কয়েকজন একত্রিত হয়ে হাসিবুলকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায়।পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা ভিডিও….

//সৈয়দ মোঃ শাকিল, মুন্সীগঞ্জ//

শশুর-শাশুড়ি, স্ত্রী ও শালিকে দায়ী করে ক্যাপশন দিয়ে গজারিয়ায় এক যুবকের ফেসবুক লাইভে বিষপানে আত্মহত্যা।

মুন্সীগঞ্জের গজারিয়ায় দাম্পত্য কলহের জের ধরে ফেসবুক লাইভে এসে নিজের মৃত্যুর জন্য শ্বশুর-শাশুড়ি, স্ত্রী এবং তার শালিকে দায়ী করে বিষ পানে আত্মহত্যা করেছে এক যুবক।

নিহত ওই যুবকের নাম মোঃ শাহজালাল (২৮) বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন এর আড়ালিয়া গ্রামে মাহফুজ পাগলার ছেলে।

গতকাল দিবাগত রাতের ফেসবুক লাইভ ভিডিও’তে দেখা যায়, যুবক তার দাম্পত্য কলহ নিয়ে কথা বলছেন। সংসার জীবনে তার দুটি সন্তান রয়েছে। সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে তাদের দাম্পত্য কলহ বাড়তে থাকে পরে তার স্ত্রী তাকে ছেড়ে তার শ্বশুর বাড়িতে থাকা শুরু করে। তিনি বলেন তার স্ত্রীর অনেক চারিত্রিক সমস্যা রয়েছে তারপরও সন্তানদের কথা চিন্তা করে তিনি সংসার চালিয়ে যেতে চেয়েছেন। কালান্তরে স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকজনকে অনেক বুজানোর চেষ্টা করেছেন কিন্তু তাদেরকে বুজাতে না পারায় আত্মহনের পথ বেছে নিয়েছে বলেও ভিডিও তে তিনি উল্লেখ করেন।

ভিডিওতে আরোও দেখা যায় তিনি বলছেন, আত্মহত্যা মহাপাপ এটা জেনেও আমি আত্মহত্যার পথ বেছে নিলাম আপনার আমাকে ক্ষমা করে দিয়েন।

পরে খবর নিয়ে জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে অবস্থা খারাপ হতে থাকলে তাকে প্রাথমিক চিকিৎসার শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহজালাল।

এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানায় স্থানীয় ভাবে আত্মহত্যার একটি খবর পেয়েছি।ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পুলিশ পরিদর্শক এই বিষয়ে পরবর্তি আইনি প্রক্রিয়া চালিয়ে যাবেন।