অনূর্ধ্ব ১৭ ফুটবল ফাইনাল খেলায় ঘাটভোগ সূর্য‍মূখী ক্রীড়া চক্র চ‍্যাম্পিয়ন

//মোল্লা জাহাঙ্গীর আলম//

ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী  মানসা শাপলা ক্রীড়া চক্রের আয়োজনে অনূর্ধ্ব ১৭আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২২ জুলাই বিকালে বাহিরদিয়া মাধ্যমিক স্কুল মাঠে অনুষ্ঠিত

হয়।

রূপসার ঘাটভোগ সূর্যমুখী ক্রীড়া চক্র ও মানসা শাপলা ক্রীড়া চক্রের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ঘাটভোগ সূর্যমুখী ক্রীড়া চক্র ১-০ গোলে মানসা ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন অর্জন করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জান মিজান, বাহিরদিয়া মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, বাহিরদিয়া মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক বাবলু কুমার আশ, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাবেক চেয়ারম‍্যান শাহজাহান কবীর প‍্যারিস, ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন টিপু, বাহিরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস সাইফুল ইসলাম, ইউপি সদস্য  রবীন্দ্রনাথ হালদার বাটুল, কাজী আব্দুল কুদ্দুস, রফিকুল ইসলাম,মাওলানা আবু সালেহ,

বাহিরদিয়া মাধ‍্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো: জাহাঙ্গীর হোসেন, মনিরুল ইসলাম, আশরাফ আলী সরদার, সমাজসেবক আতিয়ার রহমান মোড়ল, হাফিজুর রহমান,শেখ মোহাম্মাদ আলী, কবির মীর, আবুল হোসেন শেখ,রাসেল মোল্লা প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন খুলনার রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, ক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ সহ ক্লাবের নেতৃবৃন্দ।

মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার ৪৩তম জন্মদিনে নিজাম উদ্দিনের শুভেচ্ছা

//চট্টগ্রাম প্রতিনিধি//

বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার ৪৩তম জন্মদিনে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী নিজাম উদ্দিন’র শুভেচ্ছা ও অভিনন্দন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি,সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিস এর সাবেক সভাপতি, সাবেক সংসদ এর ৩ বারের সাংসদ আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ট পুত্র। তিনি রাজনৈতিক পরিবারের সুযোগ্য কৃতি সন্তান, জাফরুল ইসলাম চৌধুরীর দুই ছেলের মধ্যে ছোট ছেলে। তিনি ১৯৯৬ সালে এ লেভেল, ১৯৯৮ সালে ও লেভেল এবং বিবিএ ম্যানেজমেন্ট ডিগ্রী করে, বাংলাদেশে বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করেন।

বাঁশখালীর তৃণমূলের নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত, তিনি তাহাঁর বাবার মতো সাধারণ মানুষের কাছে যাওয়ায়, সাধারণ কর্মী হতে আবাল বৃদ্ধ পর্যন্ত হৃদয়ে স্থান করে নিয়েছে, যার কারণে বর্তমান কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছে। তিনি আজ ৪২ বছর পেরিয়ে ৪৩ বছরে পা রাখলেন, আজ আপনার শুভ জন্ম লগ্নে আমরা পেয়েছি একজন কর্মী বান্ধব এক রাজনৈতিক অভিভাবক।

আপনার হাত ধরে এগিয়ে যাবে বিএনপির অঙ্গসংগঠন। শুভ জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আহবায়ক পদ প্রাথী উপজেলা ছাএ দল নেতা নিজাম উদ্দীন।

 

শ্রী মৎ স্বামী দয়ানন্দ অবধূত এর অলৌকিক ঘটনা 

পলাশ  চন্দ্র  দাসঃ বরিশাল // 

শ্রী শ্রী মৎ ১০৮ স্বামী দয়ানন্দ অবধূত গুরু মহারাজের অলৌকিক একটি ঘটনা আপনাদের সম্মুখে আজকে লিপিবদ্ধ করলাম। এই ঘটনাটি এখন পর্যন্ত প্রচার করা  হয়নি আজ এই ঘটনাটি প্রথম প্রচার করা হচ্ছে। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় কেদারপুর গ্রামে  শ্রী শ্রী মৎ  স্বামী দয়ানন্দ অবধূত  ঠাকুরের একজন ভক্ত ছিল। তিনি জটিল একটি রোগে আক্রান্ত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেলে জীবন মৃত্যুর সাথে লড়াই করেছেন। সেখান থেকে তাকে ফেরত দিয়ে দিয়েছে এই রুগি বাঁচবে না তার গুটি বসন্ত রোগ হয়েছে।

তার শরীর থেকে মাংসপিন্ড ক্ষয়ে পরছেন এমতাবস্থায় মৃত্যুর প্রহর গুণছেন।

সেই রোগীর তাদেরই এক আত্মীয় বলেছেন গুঠিয়াতে শ্রী শ্রী ঠাকুর অবস্থান করছেন। এই রোগী তো বাজবেই না ঠাকুরকে একটু দেখিয়ে আনি।

আগের দিনে মহাপুরুষেরা সাধারণত কোন বাড়িতে যেত না। শ্রী মৎ স্বামী দয়ানন্দ অবধূত ঠাকুর কে অনেক অনুরোধ বিনয় করার পরে অবধুত ঠাকুর সেখানে যেতে রাজি হয়েছেন। শ্রী মৎ দয়ানন্দ অবধূত ঠাকুরের  কথা মোতাবেক সেখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত হবার পরে দয়ানন্দ অবধূত ঠাকুর বলেছেন এই রোগীকে কলাপাতা দিয়ে ঢেকে ঠাকুরের ঘরের ভিতর শুয়ে রাখতে। শ্রী শ্রী ঠাকুর ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে পূজা করে সেই রোগীর গায়ে যখন কমন্ডলু জল ছিটিয়ে দিয়েছে। তখন সেই রোগী উঠে বসলেন এবং ধীরে ধীরে সুস্থ হয়েছেন। মৃতপ্রায় ব্যক্তিকে একজন সাক্ষাৎ মহাপুরুষই পারে বাঁচিয়ে তুলতে। পরবর্তীতে সেই রোগী শ্রী শ্রী  ঠাকুর এর কাছেই দিক্ষা নিয়েছেন।

শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক ঘটনাটি সকলকে প্রচার করার জন্য অনুরোধ করছি। সেজন্য আপনাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন।

( জয় গুরু””””জয়গুরু) গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম

Daily World News

গজারিয়ায় জিস্ট পলিটেকনিকে ছাত্র শিক্ষকদের মতবিনিময় সভা

গজারিয়ায় জিস্ট পলিটেকনিকে ছাত্র শিক্ষকদের মতবিনিময় সভা

//সৈয়দ মোঃ শাকিল ,গজারিয়া মুন্সীগঞ্জ//

স্বানমধন্য কবি মুহাম্মাদ আবদুল হাই রচিত ছাত্র কবিতায় কবি বলেন; জ্ঞানে গুণে হও রে বিদ্বান/ মানুষ হওয়ার জন্য, তোমার জ্ঞানের আলোক ধারায় জগত হবে ধন্য/ শিক্ষা জাতির মেরুদণ্ড/ শিক্ষক তাহার গুরু/ ছাত্রের জীবন গড়েন তিনি/তিনিই করেন শুরু।

মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় উপজেলায় অবস্থিত গজারিয়ায় কারিগরি শিক্ষা বিকাশের বাত্তিঘর গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (জিস্ট) পলিটেকনিকের একঝাঁক তরুন শিক্ষার্থী দের বর্ণিল আয়েজনে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো ছাত্র শিক্ষার্থীদের মেলবন্ধন। মুগ্ধ শিক্ষার্থীরা বলেন এই যেন এক স্বচ্ছ প্রানের মিলন মেলা।

আজ বৃহস্পতিবার জিস্ট পলিটেকনিক এর হলরুম মিলনায়তনে প্রতিষ্ঠানটির ছাত্র ও শিক্ষকদের মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জিস্ট পলিটেকনিক  প্রতিষ্ঠানটির কম্পিউটার বিভাগের ইন্সট্রাক্টর ইঞ্জিঃ মোঃ আল-কামা  সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলিনে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইঞ্জিঃ মামুন শরীফ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিঃ ইব্রাহিম খলিল আরজু। বিশেষ আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন সিভিল বিভাগের ইন্সট্রাক্টর ইঞ্জিঃ রুহুল আমিন শেখ, ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর ইঞ্জিঃ রিফাত আহম্মদ, ইঞ্জিঃ ফয়সাল আহম্মদ, ইঞ্জিঃ সৈয়দ মোঃ শাকিল ও ইতি আক্তার।

প্রধান অথিতি অধ্যক্ষ ইঞ্জিঃ মামুন শরীফ উপস্থিত ছাত্রদের উদ্দেশ্য  তার শুভেচ্ছা বার্তায় বলেন আমরা ছাত্রদের অত্যান্ত আন্তরিকতার সাথে শিক্ষা দানের চেষ্টা করি। গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠানটি সব সময় শিক্ষার্থী প্রতিপালনে অত্যান্ত আন্তরিক। আমাদের কলেজ কর্তৃপক্ষ  সুখে দুখে সব সময় তোমাদের পাশে থাকবে।

Daily World News

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদী থেকে বস্তাবন্দি অবস্থায় শিক্ষার্থী উদ্ধার

 

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদী থেকে বস্তাবন্দি অবস্থায় শিক্ষার্থী উদ্ধার

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদি থেকে বস্তাবন্দি অবস্থায়  মাহফুজা খাতুন (১৪) নামে এক মাদরাসার শিক্ষার্থীকে উদ্ধার করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে পৌরশহরের টাঙন নদী থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে সে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মাহফুজা খাতুন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের ক্বারী মৃত মোস্তফা কামালের মেয়ে। সে ঠাকুরগাঁও পৌরশহরের খাতুনে জান্নাত কামরুন্নেছা কওমী মহিলা মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করত।

খালপাড়ার বাসিন্দা জয় মহন্ত অলক বলেন, নদীর নিচে একটি বস্তা পড়ে থাকতে দেখে আমাকে একজন কল করেন। আমরা প্রথম দেখায় মনে করেছিলাম, মারা গেছে। পরে ছবি তোলার জন্য একটু কাছে গিয়ে দেখি বস্তাটি নড়ে উঠল। তাৎক্ষণিক স্থানীয়দের বস্তাটি খুলতে বললাম। বস্তা খোলার পর দেখা গেল বেঁচে আছে। পরে তাকে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়।

মাহফুজা খাতুনের বড় বোনের সঙ্গে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে বলেন, আমার বোন টাঙন নদীর পাশে এক মাদরাসায় পড়াশোনা করত। ঘটনা কি ঘটেছে জানি না। আমরা ঠাকুরগাঁওয়ে যাচ্ছি।

খাতুনে জান্নাত কামরুন্নেছা কওমী মহিলা মাদরাসার মুহতামিম হযরত আলী বলেন, স্বাভাবিক নিয়মের মতো রাত ১১টায় সবাই ঘুমিয়ে পড়ে। ফজরের সময় তাকে রুমে দেখতে না পেয়ে সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে। তার অভিভাবকদের খবর দেওয়া হয়। তারপর পাশেই টাঙন নদীর নিচে বস্তাবন্দি অবস্থায় তাকে পাওয়া গেলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Daily World News

ডুমুরিয়ায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন ৯০ পরিবারকে জমি ও গৃহপ্রদান

ভূমিহীনদের ঘর উপহার দেওয়া দেশের মানুষের জন্য বড় উৎসব: প্রধানমন্ত্রী

।।নিজস্ব প্রতিবেদক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষে গৃহহীন ভূমিহীনদের ঘর উপহার দেওয়া বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় উৎসব। আজ আমার আনন্দের দিন। যাদের কিছুই ছিল না, তাদের ঘর দিয়ে মাথা গোঁজার ঠাঁই করে দিতে পেরেছি।

যখন এই মানুষগুলো এই ঘরে থাকবে, তখন আমার মা-বাবার আত্মা শান্তি পাবে। লাখো শহিদের আত্মা শান্তি পাবে। কারণ, এসব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই তো ছিল আমার বাবার লক্ষ্য।

বাংলাদেশের মানুষের এর চেয়ে বড় উৎসব হতে পারে না। যারা ঘর পেয়েছেন, প্রত্যেককে নিজের ঘরের সামনে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রতিটি পরিবারের জন্য বরাদ্দকৃত দুই শতাংশ জমির মালিকানার কাগজপত্রও তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ নিবাসের উপকারভোগী মানুষ সরাসরি ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, জাতির পিতা এদেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জীবন উৎসর্গ করেছেন।

বঙ্গবন্ধু নিজের কথা কখনো চিন্তাও করেননি। স্বাধীনতার পর দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছিলেন। সেটা বাস্তবায়ন করে যেতে পারলে বাংলাদেশের মানুষ অনেক আগেই উন্নত হতে পারত।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সবার জন্য আবাসন নিশ্চিতের দৃঢ়প্রত্যয় পুনর্ব্যক্ত করেন প্রধানমমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন-ঠিকানাহীন থাকবে না।

২১জুলাই সকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৬ হাজার ২শত ২৯টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পাকা ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এর পূর্বে খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী তিন উপজেলার উপকারভোগীদের মাঝে বক্তৃতায় বলেন,

১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নোয়াখালী জেলার (বর্তমানে লক্ষ্মীপুর) চরপোরাগাছা গ্রাম পরিদর্শনকালে ভূমিহীন, গৃহহীন ও অসহায় লোকদের পুনর্বাসনের জন্য নির্দেশ দিয়েছিলেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশের জন্য কল্যাণমুখী ও উন্নয়ন কর্মসূচি শুরু করেন।

তিনি আরো বলেন,সারা দেশে গৃহ ও ভূমিহীন ৮ লাখ ৮২ হাজার ৩৩ পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। মুজিববর্ষে বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশের পর এ উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো:ইউসুফ আলী,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা,

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম,জাতীয় ক্রীড়া ব‍্যক্তিত্ব আজাদ আবুল কালাম, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, ফারহানা ইয়াসমিন মনা, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, স্বাস্থ ও পঃ পঃ কর্মকর্তা ডা: শেখ শফিকুল ইসলাম,

প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন,প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্যা,উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমবায় কর্মকর্তা প্রশান্ত মূখার্জী, পল্লীবিদ্যুৎ প্রকৌশলী এ হালিম,

ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, ইসহাক সরদার, মো. কামাল হোসেন বুলবুল, মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ সোরশেদুল আলম বাবু,

অধ্যক্ষ মো. মারুফুল হক, তথ্য আপা দীলশান আরা, সাবেক চেয়ারম‍্যান খান শাহজাহান কবির প‍্যারিস, সোনালী ব‍্যাংকের ব‍্যবস্থাপক আসীত রায়, বিনয় কৃষ্ণ হালদারসহ সরকারী কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা।

খুলনায় কর্তব্যরত অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আত্মহত্যা

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা //

মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদাহ গ্রামের কৃতিসন্তান,বাংলাদেশ পুলিশ বাহিনীর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার লাবনী আক্তার খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। তিনি গত রাত আনুমানিক ১ টার দিকে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানা মৃত কুদ্দুস মাষ্টারের বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তার পিতা মোঃ শফিকুল আজম একজন বীর মুক্তিযোদ্ধা ও নাকোল রাইচন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক।

লাবনী আক্তারের স্বামী মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের তারেক রহমান বর্তমানে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন।

লাবনী আক্তার খুলনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্তব্যরত ছিল। তাদের দাম্পত্য জীবনে দুটি মেয়ে সন্তান রয়েছে।

আত্মহত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। লাশ পোস্ট মডামের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পীরগঞ্জে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নির্মানাধীন টয়লেটের ট্যাংকির মাটি খনন করার সময় মাটি ধসে চাপা পড়ে রাসেল (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।(২০ জুলাই) বুধবার উপজেলার জাবরহাট ইউনিয়নের রাজভিটা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাসেল হাটপাড়া করনাইট গ্রামের রবিউল ইসলামের ছেলে।

জানা যায়, রাজভিটা গ্রামের মতিউর রহমানের ভাইয়ের বাড়িতে সেফটি ট্যাংক এর মাটি খনন করছিল ৪/৫ জন শ্রমিক। হঠাৎ করে গর্তের মাটি ধসে চাপা পড়েন রাসেল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনা স্থল থেকে রাসেলকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, ‘ঘটনায় স্থলে গিয়ে সরাসরি দেখা যায়, অনেক বড় একটি হাউজ খনন করা হচ্ছে কিন্তু বর্ষার দিনে সেখানে মাটি ধস রোধে কোন সেফটির ব্যবস্থা ছিল না। তাই হয়তো মাটি ধসে পড়ে ও মাটির নিচে ওই শ্রমিক চাপা পড়ে।

মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

গজারিয়ায় বি আর ডি বি নির্বাচন অনুষ্ঠিত

//সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া, মুন্সীগঞ্জ//

আজ ২০ জুলাই (বুধবার) মুন্সীগঞ্জ এর গজারিয়া উপজেলায় বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ টায় উপজেলা গজারিয়া এলাকায় বি আর ডি বি কার্যালয়ে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৩ টায় শেষ হয়। পরে বিকাল ৪টা নাগাদ উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিজাইডিং অফিসার মোঃ রফিকুল আলম নির্বাচনের ফলাফল প্রকাশ করেন। সংগঠনের মোট ৯১ জন সদস্য ভোটার এর মধ্যে সর্বাধিক ৬১ ভোট পেয়ে সভাপতি পদে ছাতি প্রতীক নিয়ে নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিকান্দার আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল আক্তার মোল্লা চেয়ার প্রতিকে ২৯ ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে মোঃ আব্দুল হান্নান মোমবাতি পদে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শফিকুল ইসলাম আনারস প্রতিকে পেয়েছেন ৪৫ ভোট।

নির্বাচন ফলাফল প্রকাশের পরবর্তি প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সভাপতি সিকান্দার আলী বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই তবে আমরা সকলে এক সাথে মিলে গজারিয়া উপজেলার পল্লি উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করে যাবো। আমাকে সভাপতি পদে নির্বাচিত করায় সকলের নিকট কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে বিশেষভাবে অভিনন্দন জানাই গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আমিরুল ইসলাম ভাই কে।

 

কচুয়ায় গৃহ প্রদানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

‘মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান’ কর্যিক্রমের উদ্বোধন উপলক্ষে কচুয়া উপজেলা প্রশাসন প্রেস ব্রিফিং করেছে।
আশ্রয়ন প্রকল্পের আওতায় ২য় ধাপে ৩য় পর্যায় উপজেলায় ৫০টি ঘর উদ্বোধনের অপেক্ষা রয়েছে।

২১ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী উদ্বোধনের পর কচুয়া সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামে ৩৭টি, মঘিয়া ইউনিয়নের জহাজরাখালী ৫টি ও খলিশাখালী মৌজায় ৮টি ঘরের চাবি ও জমির দলিল উপকারভোগীদের মধ্যে হস্তান্ত করা হবে।
বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু সহ উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।