রাণীশংকৈলে ৪২৫ টি পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন

//মাহাবুব আলম, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি//

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামি ২১ জুলাই ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (৩য় পর্যায় ২য় ধাপ) উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, সমাজসেবা অফিসার আব্দুর রহিম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি। এছাড়াও প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে ইউএনও লিখিত বক্তব্যে আগামি ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধনের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবংএ বিষয়ে তিনি সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা কামনা করেন।

মাগুরায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু সাঈদ মোল্যা’র দাফন সম্পন্ন

//সুজন মাহমুদ, মাগুরা//

আজ মঙ্গলবার আসরের নামাজের পর মাগুরা মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের অন্তর্গত গঙ্গানন্দপুর গ্রামের কৃতি সন্তান জাতীর সূর্য সন্তান সাবেক পুলিশ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু সাঈদ মোল্যা’কে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়েছে এসময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ তিলাম  হোসেন সহ অন্যান্য সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ গোলাম সারোয়ার,৪ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ শাকিরুল ইসলাম খান। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ব্যক্তিবর্গ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

রাষ্ট্রীয় সম্মান শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়,নামাজে জানাজা অনুষ্ঠানের ইমামতি করেন গঙ্গানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

জানাজা শেষে উক্ত মরহুম’কে গঙ্গানন্দপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে।

উল্লেখ তিনি আজ মঙ্গলবার রাত ৩ঃ৩০ মিনিটে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর, তিনি স্ত্রী,সন্তান,নাতী/নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের সদস্যরা উক্ত মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

মাগুরায় ভিন্ন ঘটনায় যুবক ও শিশুর মৃত্যু

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউপির আমুড়িয়া চরপাড়ায় বল্লার কাঁমড়ে ইয়াদ আলী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে,সে ঐ গ্রামের ওয়াজেদ মোল্যার পুত্র। পরিবার সূত্রে জানাযায়, ইয়াদ আলী আজ শনিবার সকালে মাছডাঙ্গী মাঠে পাট কাঁটতে গেলে পাট কাটার এক পর্যায়ে পাটের জমিতে থাকা বল্লার চাঁকে নাড়া লাগেলে চাঁকে থাকা শতশত মাছি তাকে হুল ফোঁটায়, এসময় সে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসক তুষারের কাছ থেকে চিকিৎসা শেষে বাড়ীতে চলে আসে, বাড়ীতে এসে সে চরম ভাবে অসুস্থ হয়ে পড়ে,এর পর তাকে মাগুরা মেডিকেল কলেজ হাঁসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।ইয়াদ আলীর ৬ ও ২ বছরের ২টি পুত্র সন্তান রয়েছে।

অপর দিকে মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউপির পানিঘাটা গ্রামে খেলতে যেয়ে গলায় ফাঁস আটকে মারিয়া (১০) নামে ৪র্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে, মারিয়া ঐ গ্রামের মোদারছের মোল্যার নাতনি,মারিয়ার বাবা মা ঢাকায় বসবাস করে,এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাযায়, মারিয়া শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ীড় উঠানে পাট শুকানো বাঁশের সাথে থাকা পাটের আঁশ গলায় পেঁচিয়ে খেলা করতে করতে এক পর্যায়ে তা গলায় সাথে আটকে যেয়ে শ্বাস রোধ হয়ে তার মৃত্যু হয়।

মারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন  নহাটা তদন্তকেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ হুমায়ুন কবির।

রুপসায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

।।মোল্লা জাহাঙ্গীর আলম।।

রূপসার ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামের বিষ্ণু ধরের ছেলে কার্তিক ধর(২২)বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে।

গত কাল ১৪ই জুলাই বৃহস্পতিবার -আনুমানিক বেলা ২টার সময় কার্তিক ধর-ঘেরে মটর দিয়ে পানি দিতে যায়, সে বাড়িতে ফিরে না আশায়,বাড়ির লোকজন খোজা খুজি করে, পরবর্তীতে তাকে ঘেরে মৃত্যু অবস্থায় পাওয়া যায়।

 

হরিপুরে চরভিটা বিদ্যালয়ে প্রবেশের ২০ টাকায় টিকিট বিক্রি সাংবাদিককে দেখে হুমকী দিলেন,প্রধান শিক্ষক

হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের জন্য প্রতিজনের নিকট থেকে ২০ টাকা মুল্যের টিকিট বিক্রির অভিযোগ উঠেছে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলীর বিরুদ্ধে৷

সোমবার (১১ জুলাই) বিকাল ৫ টায় উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, চরভিটা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  মুল ফটকে তালা বন্ধ৷ বিদ্যালয়ের অফিস কক্ষের পাশেই রয়েছে ছোট্র একটি প্রবেশ পথ৷ টিকিট হাতে বসে আছে এক আনসার সদস্য৷ বিদ্যালয়ে প্রবেশের জন্যে প্রতিজনের নিকট থেকে ২০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে টিকিট৷

টিকিট বিক্রেতা আনসার সদস্য দর্শন বলেন,চরভিটার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক এরফান আলী আমাকে টিকিট বিক্রি করতে বলেছেন৷ গতকাল(ঈদের দিন) ২০০ টিকিট বিক্রি করেছি৷ আজ ২০০ থেকে ২৫০ টি টিকিট বিক্রি করেছি৷

চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরতে আসা দর্শনার্থী আসিকুল ইসলাম আসিক,মরজিনা বলেন, চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দৃষ্টি নন্দন একটি বিদ্যালয় তাই আমরা এই বিদ্যালয়ে ঘুরতে এসেছি ৷ কিন্তু বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করতে ২০ টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হয়েছে যা ন‍্যকারজনক।

চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী বলেন, আমরা ঈদের পরের দিন থেকে তিন দিন স্কুলের পাশের যে জমি আছে সেটি ব্যবহার করি, আমাদের স্কুলের মাঠ ব্যবহারের জন্য স্থানীয়দের কাছ থেকে আমরা ৪০% নেই ৷ ২০ টাকার টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের গেট তালা বন্ধ বাইরে দিয়ে স্কুল মাঠে প্রবেশ করছে দর্শনার্থীরা আপনার যা খুশি লেখেন অফিসের ভিতরে প্রবেশ করতে পারমিশন নিতে হয়। আপনার যা বাহাদুরি করার আছে করেন৷ আপনাকে দেখে নিব আমি৷ আগে থেকেই প্রধান শিক্ষকের অফিসে বসেছিলেন বহিরাগতরা। প্রধান শিক্ষকের সাক্ষাৎকার নেওয়ার একপর্যায়ে সাংবাদিকের উপর চড়াও হন প্রধান শিক্ষক এরফান আলী। পরে পিছন থেকে এরফান আলীর ছেলে ও একজন বহিরাগত সংবাদ কর্মীর ক্যামেরাটি বন্ধ করতে বাধ্য করে৷ ঝামেলা এড়াতে  ক্যামেরাটি বন্ধ করতে বাধ্য হয় সিএনএন বাংলা টিভির হরিপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক নূর মোহিম্মদ ৷ ঈদের পরের দিন থেকে তিন দিন টিকিট বিক্রির কথাটি স্বীকার করেন প্রধান শিক্ষক৷ ঈদের দিনই ২০০ টিকিট ২০ টাকা মূল্যে বিক্রি করেন৷ প্রধান শিক্ষকের কথার মাঝে বেরিয়ে আসতে থাকে একের পর এক ভুল৷

হরিপুর উপজেলা প্রাথমিক সহকারী  শিক্ষা অফিসার এম.এ.এস রবিউল ইসলাম বলেন,সরকারি বিদ্যালয়ে প্রবেশের জন্য কোনো প্রকার টিকিট বিক্রি করতে পারবে না৷ কি জন্য টিকিট বিক্রি করছে প্রধান শিক্ষকের সাথে কথা বলে দেখি৷

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বহিৃ শিখা আশা বলেন,আমাকে জানিয়েছিল ঈদের দুই দিন লোকজন আসবে কিছু টাকা উঠলে বাচ্চাদের খেলনা গুলো কিনবে৷ খেলনা গুলো ভেঙ্গে গেছে৷ আর বিষয়টা আমি নিজে মনিটর করবো৷

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান বলেন,হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)’র সাথে কথা বলে বিষয়টি দেখতেছি৷

রাণীশংকৈল ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রস্তুতি সভা

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার

(১৩ জুলাই) বিকালে কলেজ হলরুমে কলেজ পরিচালনা কমিটির সভাপতি মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

সভায় উপস্থিত ছিলেন,সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী,ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ’লীগ সভাপতি সইদুল হক,উপজেলা আ”লীগ সম্পাদক তাজউদ্দিন আহাম্মেদ,ভাইস-চেয়ারম্যান সোহেল রানা,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন,অধ্যক্ষ মহাদেব বসাক, নবাব আলী,পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম।

শিক্ষক শাহজাহান আলী,সবুর আলী,জুয়েল,জুলফিকার আলী ভুট্টো,সাদেকুল ইসলাম,আলমগীর, সফিকুল ইসলাম শিল্পী,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন,পরিচালনা কমিটির সদস্য বাবুল, অত্র কলেজের ছাত্র সহকারি শিক্ষক মোসারফ হোসেন,সাবেক ভিপি কামাল উদ্দীন, জি এস মতিউর রহমান মতি,সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরথান আলী,যুবলীগ নেতা নওরোজ পারভেজ মেনন, আ’লীগ সদস্য তারেক আজিজ, ছাত্রলীগ নেতা তামিম হোসেন, প্রেসক্লাব (পুরাতন)’র আহব্বায়ক কুশমত আলী,সাংবাদিক হুমায়ুন কবির ও মাহাবুব আলম প্রমুখ ৷

এছাড়াও বিভিন্ন দলের পদে থাকা নেতা কর্মী বৃন্দ অত্র কলেজের শিক্ষক ও ছাত্ররা সভায় উপস্থিত ছিলেন ৷ উল্লেখ্য সভায় আহব্বায়ক সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, যুগ্ন আহব্বায়ক মহাদেব বসাক ও প্রশান্ত বসাক সহ ১০১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়৷ অনুষ্ঠান সঞ্চলনা  করেন সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক৷

বাগেরহাট কচুয়ায় খাল খননে ব্যাপক অনিয়মের অভিযোগ

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

কচুয়ায় মৎস্য অধিদপ্তরের আওতায় কান্দের খাল ও সাংদিয়া-বিলকুল খাল পূণঃখননে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের স্থানীয় পরিচালনাকারী প্রভাবশালী হওয়ায় নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামত ভরা পানিতে নাম মাত্র খাল খনন করেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

জানাগেছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মৎস্য বিভাগের টেকসই উপকূলীয় এবং সামুদ্রিক মৎস্য প্রকল্পের আওতায় স্কেলিং-আপ ক্লাস্টার ফামিংয়ের জন্য ডিজাইন এবং তত্বাবধন সহ খালগুলির পূনর্বাসনে জন্য বাগেরহাটরে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের কান্দের খাল ৪.৪৫ কি.মি ও সাংদিয়া-বিলকুল খাল ২.৬৪ কি.মি, সর্বমোট ৭.০৯ কি.মি খাল পূণঃখনন কাজ ৬ এপ্রিল ২০২২ তারিখ শুরু করে। কান্দের খালটি উপরে ১৩.৮৫ মিটার এবং নিচ ৬.৩৫ মিটার গভীরতা ৩.০০ মিটার, সাংদিয়া-বিলকুল খালের উপরে ১৩.১৬ মিটার এবং নিচ ৭.১৬ মিটার গভীরতা ৩.৪০ মিটার খনন করার কথা থাকলে ও পূর্বে যে অবস্থা ছিল তার সামান্য পরিবর্তন করে প্রায় সেই অবস্থায় রেখে পাশের মাটি সরিয়ে সমান করা হয়েছে।

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের মৎস্য বিভাগের টেসই উপকূলীয় এবং সামুদ্রিক মৎস্য প্রকল্পের আওতায় স্কেলিং-আপ ক্লাস্টার ফামিংয়ের জন্য ডিজাইন এবং তত্বাবধন সহ খালগুলির পূনর্বাসনে জন্য পরামর্শ সংস্থা জেপিজেড-কেএআইওয়াই-জেসিএল জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান এম/এস তাহসিন ট্রেডিং কাজটি পায়। ওই ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে স্থানীয় ঠিকাদার বাগেরহাট জেলা পরিষদের সাবেক সদস্য কামাল হোসেন কাজটি সম্পূর্ন করার জন্য নিয়ে নিজের ইচ্ছামত কাজ করাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসীর পক্ষে নিজাম উদ্দিন জানান, সঠিক নিয়মে খাল খনন হচ্ছে না। স্থানীয় ঠিকাদারী কামাল হোসেন বলেন, খননের সময় সব জায়গায় এক লেভেল হয় না। কোথাও কম এবং কোথাও বেশি খনন করা হয়েছে। এম.এস তাহসিন ট্রেডিং এর সত্বাধিকারি এমডি সহিদুল ইসলাম বলেন, কামাল হোসেন এর সাথে কথা বলেন, খাল যেখানে যে অবস্থায় আছে সেই অসস্থায় কাটা হয়েছে।

এ ব্যাপরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস বলেন, প্রতি ঘনফুট মাটি বাবদ ১২০/-টাকা হিসাবে ধরা হয়ে থাকে, তবে এই প্রকল্পে কত টাকা ধরা হয়েছে তা জানা নেই।

Daily World News

নিখোঁজের সাড়ে চার ঘন্টা পর এনএসআই কর্মকর্তা ও তার স্ত্রী ‘র বোনের মেয়ের মরদেহ উদ্ধার 

 

বরিশালের ঈদ উল আযহায় বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়

 //পলাশ চন্দ্র দাস, বরিশাল //

মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার তেমন কোনো বালাই না থাকলেও কোরবানির ঈদের দিনের বিকেল থেকে আজ বিকেলে ভিড় অনেকটাই বেড়েছে বিনোদনকেন্দ গুলোতে । বিশেষ করে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন বধ্যভূমি, মুক্তিযোদ্ধা পার্ক, চাঁদমারী সংলগ্ন বটতলা ও বেড়িবাঁধ সড়ক,বঙ্গবন্ধু উদ্যান, প্লানেট পার্ক, আমানতগঞ্জের পার্ক, ভাটিখানা সুকান্ত বাবু পার্ক, আমতলার মোড়স্থ স্বাধীনতা পার্ক, কালিজিরা ব্রিজ, তালতলী ব্রিজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুসহ বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়ার বেড়িবাঁধ,বেলতলা খেয়াঘাট, তালতলী ব্রিজ, এলাকায় ভ্রমণ পিপাসু মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

নগরীর  মুক্তিযোদ্ধা পার্কে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আশা একব্যক্তি বলেন কর্ম ব্যস্ততার কারণে স্বাভাবিকভাবে পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াতে পারি না। তাই বছরের দুই ঈদের ছুটিতে যেটুকু পারি বেড়িয়ে নেই। তবে এবারে বরিশালের বাইরে আর যাওয়া হয়নি। তাই আজ মুক্তিযোদ্ধা পার্কে এসে নৌকায় করে কীর্তনখোলা নদীতে সবাইকে নিয়ে ঘুরে বেড়িয়েছি। তবে দুঃখের বিষয় হলো হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ মাস্ক পরিধান করেনি।

অপরদিকে নগরীর তালতলী ব্রিজ এলাকায় প্রেমিকাকে নিয়ে ঘুরতে আশা সুমন বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বরিশালের কোথাও ঘুরতে যাওয়া মানেই একটা অন্যরকম ভালোলাগা কাজ করে।  গার্লফ্রেন্ড কে নিয়ে প্রথমে  কীর্তনখোলা নদীর তীরে এলাকায় ঘুরতে গেলাম। সেখান থেকে তালতলী ব্রিজে আসলাম। ব্রিজের ওপর দিয়ে যেদিকে তাকাবেন শুধু সবুজ দেখতে পাবেন। আর সবুজের বুক চিরে ছোট নদীটি বয়ে চলে গেছে। এ এক অন্যরকম দৃশ্য। তবে দুঃখের বিষয় করোনা এতটা বেড়েছে যে, সবার মাস্ক পরা উচিত। কিন্তু বেশিরভাগেই মাস্ক পরছেন না। আর আশপাশে প্রশাসনের লোক থাকলেও তারাও কিছু বলছেন না।

বরিশালের উজিরপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল::

বরিশালের উজিরপুরে বাসচাপায় মো. আলমগীর হাওলাদার (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে নতুন শিকারপুর নামক স্থানে বরিশাল-ঢাকা মহাসড়কের এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হাওলাদার পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে। ঘটনার পর হাইওয়ে থানা পুলিশ বাসটিকে আটক করলেও এর চালক ও হেলপার পলাতক রয়েছে।

পুলিশ জানায়, শামীম পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস ময়মনসিংহ থেকে সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিলেন। উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থান অতিক্রম করার সময় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক আলমগীর হাওলাদারের মৃত্যু হয়। তবে বাসটির কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়কে যানজটের সৃষ্টি হলে উজিরপুর মডেল থানা পুলিশ, গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বেলাল হোসেন বরিশালটাইমসকে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। এবং বাসটি আটক করে নেওয়া হয়েছে গৌরনদী হাইওয়ে থানায়। এ ঘটনায় নিহতর পরিবারের কেউ মামলা করেনি,। পরবর্তীতে যদি মামলা করে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাসের চালক ও হেলপার পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পটিয়ায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৫

//দৈনিক বিশ্ব ডেস্ক//

চট্টগ্রামের পটিয়া থানায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

ঈদের পরদিন সোমবার (১১ জুলাই) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বাইয়ার জলুয়ার দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাইয়ার জলুয়ার দিঘীর এলাকায় বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একটি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে, আরেকটি খাদে পড়ে আছে। বিস্তারিত আসছে…