বরিশালে পালিত হলো রথযাত্রা উৎসব

//পলাশ চন্দ্র দাস//

বরিশাল নগরীতে পালিত হলো রথযাত্রা উৎসব হিন্দুধর্মের প্রভু জগন্নাথের ভক্তদের কাছে একটি পুণ্য উৎসব এবং পুণ্য তিথিও। এই পুণ্য তিথিতে শ্রী জগন্নাথ ধাম পুরী ছাড়াও সমগ্র পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে, এমনকি ভারতের বাইরে পৃথিবীর অন্যান্য স্থানে। যেখানে জগন্নাথদেবের ভক্ত মহাসমারোহের সঙ্গে বরিশালে রথযাত্রা পালিত হয়।প্রতি বছর বরিশাল সদর রোড জগন্নাথ মন্দি, নতুনবাজার ইসকন মন্দির,হাটখোলা হরিঠাকুর থেকে জগন্নাথের রথযাত্রা আড়ম্বর সহকারে অনুষ্ঠিত হয়।

বিভিন্ন প্রান্ত থেকে ভক্তেরা অংশগ্রহণ করতে আসেন। জগন্নাথ  মন্দিরের গর্ভগৃহে সারা বছর হয়, তবে আষাঢ় মাসে জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে তিন কিলোমিটার অতিপ্রাকৃত রথযাত্রার মাধ্যমে বর্নাট‌্য শোভাযাত্রা  বরিশাল নগরীর সড়কে প্রদর্শন করেন। রথযাত্রার অংশগ্রহণ করা দোলা দাস বলেন।

গেলো দুই বছর করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে এই উৎসবে ঐতিহাসিক রথ শোভাযাত্রাসহ অধিকাংশ আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছিলো। এ বছর আমরা রথে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত হয়েছি। বরিশাল নগরীর  চকবাজার পালকির স্টাফ পার্থ দাস বলেন। প্রতিবছর  আষাঢ় মাসে শুক্লপক্ষের তীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর সাতদিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই।

রথযাত্রার মতো উল্টো রথযাত্রা আমরা উৎসবমুখর পরিবেশে উদযাপন  করবো।রথযাত্রা ঘিরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা

সাংবাদিকের উপর হামলার ঘটনায় কচুয়া প্রেসক্লাবের নিন্দা

//সুপার্থ কুমার মন্ডল, কচুয়া//

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতির উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কচুয়া প্রেসক্লাবের নেত্রীবৃন্দ।

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি,দৈনিক আমার সংবাদ ও দৈনিক গ্রামের কাগজের চিতলমারী উপজেলা প্রতিনিধি সাংবাদিক দেবাশিষ বিশ্বাসের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদসহ হামলা কারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, যুগ্ন  সাধারন সম্পাদক সুপার্থ কুমার মন্ডল, নির্বাহী সদস্য তুষার কান্তি রায়, শুভংকর দাস বাচ্চু, খান সুমন ,প্রদ্যুৎ কুমার মন্ডল,নকীব মিজানুর রহমান। গত ৩০জুন বিকেলে চিতলমারী থানা রোডের স্কুল গেটের সামনে উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলামের ভাতিজা ফেরদাউসের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের মারধরে দেবাশীষ বিশ্বাস গুরুত্বর আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা এক লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। সম্প্রতি চিতলমারী উপজেলার যুবলীগের এক নেতার মদ্য পানের ছবি ভাইরালের সংবাদ প্রকাশের জেরে এ হামলা হয়েছে বলে দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন।

কচুয়ায় ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু

//সুপার্থ কুমার মন্ডল, কচুয়া//

কচুয়ায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নথ দেবের রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় কচুয়া উপজেলার বাধাল বাজার সার্বজনীন রাধা মাধব মন্দিরে রথযাত্রা উপলক্ষে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও সংক্ষিপ্ত আলোচনা শেষে মন্দির প্রঙ্গন থেকে রথটান শুরু করে দক্ষিন বাধাল মন্দিরে রথটি রাখা হয়।

আয়োজকরা জানিয়েছেন, করোনার কারণে গত দুই বছর সীমিত পরিসরে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছিল। এবছর করোনা ভাইরাসের সংক্রমণ কমায় ঐতিহাসিক রথ শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান মালার মধ্য দিয়ে ৯দিন ব্যপী আনন্দমুখর পরিবেশে এবারের  শ্রী শ্রী জগন্নথ দেবের রথযাত্রা উৎসবটি উদ্যাপিত হচ্ছে। আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুর হয় এর ৯ দিনপর উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে অনুষ্ঠান। প্রতিদিন সকাল-সন্ধা গীতাপাঠ, ভাগবত পাঠ সহ বিভিন্ন ধরনের ধর্মীয় আলোচনা অনুষ্ঠান আযোজন করা হয়েছে। বাধাল বাজার সার্বজনীন শ্রী শ্রী রাধা মধাব মন্দির কমিটির কর্মকর্তা ও  সেবকবৃন্দ ও বাজারের ব্যবসায় সহ  বাধাল, মসনী, সাংদিয়া, বক্তারকাঠী, রঘুদত্তকাঠী সহ বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ  রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দীর্ঘ যানজট// এক্সপ্রেসওয়ের টোল আদায়ে ধীরগতি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে টোল আদায়ে ধীরগতির কারণে ধলেশ্বরী টোল প্লাজা থেকে কেরানীগঞ্জের আব্দুল্লাপুর পর্যন্ত মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ও পদ্মা সেতু চালু হওয়ার কারণে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্লাজার সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকছে।এছাড়া সফটওয়্যারে টোল আদায় ও টাকা ভাংতিসংক্রান্ত ঝামেলার কারণে আদায় কাজের গতি কিছুটা কমেছে।

তবে গতকাল বৃহস্পতিবার রাত থেকে চারটি টোল বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও শুক্রবার বেলা ১১টার দিকে আরও তিনটি বাড়িয়ে সাতটি টোল বুথ করা হয়েছে। এতে টোল আদায়ের গতি বৃদ্ধি পাওয়ায় কমছে যানজট।

মুন্সীগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী নাহিয়ান রেজা জানান, বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে টোল আদায়কারী সংস্থা কেইসিকে প্লাজা বুঝিয়ে দেয়া হয়েছে। এরপর থেকে তারাই টোল কালেকশন ও অপারেশন প্রক্রিয়া শুরু করে।

তিনি জানান, সাপ্তাহিক ছুটির দিন ও পদ্মা সেতু চালু হওয়ায় এক্সপ্রেসওয়ের টোল প্লাজার কাছে মহাসড়কে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া টোল নেয়ার সময় টাকা ভাংতি করা নিয়েও ট্রাক-বাসচালকদের সঙ্গে তর্ক-বিতর্ক হওয়াতেও এক একটা গাড়ি থেকে টোল নিতে প্রায় ২ থেকে ৩ মিনিট সময় লাগছে। এ কারণেও গাড়ির সারি দীর্ঘ হচ্ছে।

এ ব্যাপারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল প্লাজার ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আবু হোসেন জাকারিয়া বলেন, নতুন করে তিনটি বুথ চালু করায় যানজট কমেছে। এখন এক কিলোমিটার যানজট আছে। অতিদ্রুত এটিও স্বাভাবিক হয়ে যাবে।

Daily World News

আজ ১০২ বছর বয়স হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের

আজ ১০২ বছর বয়স হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের

//দৈনিক বিশ্ব ডেস্ক//

আজ ১০২ বছরে পদার্পণ করলো দেশর শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিষ্ঠার এ দিনটি প্রতিবছর ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করা হয়।

বিশ্ববিদ্যালয় দিবসে এবারের প্রতিপাদ্য– ‘গবেষণা ও উদ্ভাবন : ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা’।

দিবসটি উপলক্ষে ঢাবি ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে। বিশেষ এই দিনটি ঘিরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন, কার্জন হল, কলা ভবন ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), প্রশাসনিক ভবনসহ কয়েকটি ভবন লাল, সবুজ, নীল রঙের বাতির আলোয় সাজানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও ক্যাম্পাস সাজানো হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা পেলে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও অনেক বেশি এগিয়ে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই আমাদের প্রত্যাশা।

দিবসটি উপলক্ষে ঢাবির কর্মসূচি

শুক্রবার (১ জুলাই) সকাল ১০টার আগে বিশ্ববিদ্যালয়ের সব হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা সহকারে শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে সমবেত হবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, কেক কাটা এবং সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে থিম সং পরিবেশিত হবে।

সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘গবেষণা ও উদ্ভাবন : ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আলোচনা সভায় অংশ নেবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, বাঙালি জাতিসত্তার বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে উচ্চশিক্ষার বিস্তার, মানসম্পন্ন গবেষণা, জ্ঞান-বিজ্ঞানের প্রসার, মুক্তবুদ্ধির চর্চা, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং একটি আধুনিক ও প্রগতিশীল সমাজ গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান ও বিজ্ঞানের নিবিড় চর্চা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় সক্রিয় ভূমিকা রেখেছে। বাংলাদেশ নামের জাতিরাষ্ট্র সৃষ্টিতে এ প্রতিষ্ঠানটির অনবদ্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

১০ জুলাই পবিত্র ঈদুল আজহা

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে ১০ জুলাই দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

ইসলামিক ফাউন্ডেশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

রাঙামাটি ও শেরপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। তাই শুক্রবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস গণনা। তারই পরিপ্রেক্ষিতে আগামী ১০ জুলাই রোববার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হয় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কাউসার আহমদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া, ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের উপ প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. রায়হান কাওছার, সহকারী কমিশনার মো. আ. হালিম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন।

মহম্মদপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় যোগ দেননি ৮ ইউপি’র চেয়ারম্যানগন

//সুজন মাহমুদ, মাগুরা//

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অদ্য ৩০ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সভায় যোগ দেননি বলে জানাগেছে। সভায় অনুপস্থিত থাকার কারণ জানান নি কোনো চেয়ারম্যান। এনিয়ে সুধি মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানাগেছে- পূর্ব নির্ধারিত উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইনশৃঙ্খলা সভা আজ বৃহস্পতিবার পরিষদের মিনি সম্মেলন কক্ষে সকাল ১১টায় শুরু হয়।উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফির সভাপতিত্বে সভা শুরু হয়। সভায় পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন উপস্থিত ছিলেন, স্ব-স্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ , থানার অফিসার ইনচার্জের পক্ষে একজন অফিসার সভায় যোগদান করেন। সভায় বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ২০২১-২২ অর্থ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উপস্থাপন করেন। সভায় উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে নানা ইস্যুতে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে মর্মে সভায় যোগদানকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান।

এদিকে সভার গুরুত্বপূর্ণ সদস্য অত্র উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সভায় আসেননি। এনিয়ে দিনভর নানা গুঞ্জন চলছে।

রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শিল্পীর বাবার ইন্তেকাল

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ‘কালের কন্ঠ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পীর বাবা নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন )।

(বুধবার ২৯ জুন) বিকালে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১টায় নিজ গ্রাম উত্তর সন্ধ্যারই মসজিদ সংলগ্ন কাঠাল বাগান মাঠে জানাজা নামাজ শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সাংবাদিক শিল্পীর বাবা নজরুল ইসলামের  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাণীশংকৈল প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক ও কর্মকর্তারা।এছাড়াও ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,পীরগঞ্জ প্রেসক্লাব,পরিবারসহ রাণীশংকৈল উপজেলার আ’লীগ, বিএনপি’সহ নানা অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংকৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।তারা মরহুমের আত্মার মাফফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এবং শোক সন্তুষ্ট পরিবারের শোক কাটিয়ে উঠার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

উচ্ছৃঙ্খল ছাত্র জিতু// বয়স ১৬ নয় ১৯// বান্ধবীকে হিরোইজম দেখাতে শিক্ষককে হত্যা করে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বান্ধবীকে হিরোইজম দেখায়

ঢাকার সাভারে স্কুলছাত্র আশরাফুল ইসলাম জিতু স্কুলের বান্ধবীকে হিরোইজম দেখাতে গিয়ে তার শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা করেন বলে জানিয়েছে র‌্যাব।

রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার ব্রিফিংয়ে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।

উৎপল হত্যা মামলার প্রধান আসামি জিতুকে গাজীপুরের শ্রীপুরের নগরহাওলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

জিতুকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদে কী জানা গেল, তা নিয়ে পরের দিন ব্রিফিংয়ে আসেন র‌্যাবের মুখপাত্র।

গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ঘটনার কয়েকদিন আগে ওই স্কুলের এক ছাত্রীর সঙ্গে তার অযাচিতভাবে ঘোরাফেরা থেকে বিরত থাকার বিষয়ে শিক্ষক উৎপল নির্দেশ দেন। এই ঘটনায় সে তার শিক্ষকের প্রতি ক্ষুব্ধ হয়ে এবং ওই ছাত্রীর কাছে নিজের হিরোইজম দেখানোর জন্য তার ওপর হামলার পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে গত ২৫ জুন একটি ক্রিকেট খেলার স্ট্যাম্প স্কুলে নিয়ে আসে এবং তা শ্রেণিকক্ষের পেছনে লুকিয়ে রাখে ও তার শিক্ষককে আঘাত করার সুযোগ খুঁজতে থাকে।

 পরে কলেজ মাঠে ছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে শিক্ষক উৎপল কুমারকে মাঠের এক কোনে শিক্ষককে একাকী দাঁড়িয়ে থাকতে দেখে জিতু তার কাছে থাকা ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে অতর্কিতভাবে বেধরক আঘাত করতে থাকে। জিতু তার শিক্ষককে প্রথমে পিছন থেকে মাথায় আঘাত করে এবং পরবর্তীতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

উচ্ছৃঙ্খল ছাত্র জিতু

খন্দকার আল মঈন বলেন, গ্রেফতার জিতু এই শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণিতে অধ্যয়নরত। সে শিক্ষা জীবনে বিরতি দিয়ে প্রথমে স্কুল পরে মাদ্রাসা ও সর্বশেষ পুনরায় স্কুলে ভর্তি হয়। সে ওই স্কুলে ৯ম শ্রেণিতে ভর্তি হয়ে বর্তমানে দশম শ্রেণিতে অধ্যায়নরত। সে স্কুলে সবার কাছে একজন উচ্ছৃঙ্খল ছাত্র হিসেবে পরিচিত। বিভিন্ন সময় শৃঙ্খলা ভঙ্গ, মারামারিসহ স্কুলের পরিবেশ নষ্টের জন্য তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। স্কুলে যাওয়া-আসার পথে ও স্কুল চলাকালীন ছাত্রীদের ইভটিজিং ও বিরক্ত করত; স্কুল প্রাঙ্গনে সবার সামনে ধূমপান, স্কুল ইউনিফর্ম ব্যতিত স্কুলে আসা-যাওয়া, মোটর সাইকেল নিয়ে বেপরোয়াভাবে চলাফেরা করত।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, জিতুর নেতৃত্বে এলাকায় একটি কিশোর গ্যাঙ গড়ে তোলে। গ্যাঙ সদস্যদের নিয়ে মাইক্রোবাসে করে যত্রতত্র আধিপত্য বিস্তার করত। পরিবারের নিকট তার বিরুদ্ধে কেউ অভিযোগ করলে গ্রেফতার জিতু তার অনুসারী গ্যাঙ সদস্যদের সঙ্গে নিয়ে তাদের উপর চড়াও হতো ও বিভিন্ন সময় এলাকায় ত্রাস সৃষ্টির লক্ষ্যে হামলা ও ভয়-ভীতি দেখিয়ে শোডাউন দিত বলে জানা যায়।

১৯ বছরের জিতু

 ঢাকার আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যায় মামলার এজাহারে আসামি আশরাফুল ইসলাম জিতুর বয়স ১৬ বছর লেখা হলেও র্যা ব তার বয়স ১৯ বছর বলে জানাচ্ছে।

র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলছেন, জিতুর জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে যে জন্মতারিখ রয়েছে, তা এজাহারের সঙ্গে মিলছে না।

বৃহস্পতিবার ঢাকার কারওয়ানবাজারে এক সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি বলেন, জিতুকে গ্রেফতারের পর তার কলেজ থেকে জুনিয়র দাখিল পরীক্ষার সার্টিফিকেট সংগ্রহ করা হয়। সেখানে তার জন্মতারিখ রয়েছে ২০০৩ সালের ১৭ জানুয়ারি।

সে অনুযায়ী তার বয়স ১৯ বছর। কিন্তু মামলার এজাহারে লেখা ১৬ বছর।

শনিবার দুপুরে সাভারের আশুলিয়ায় হাজিউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে ওই স্কুলের শিক্ষক উৎপল সরকারের ওপর অতর্কিত হামলা চালায় দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র জিতু। পরে চিকিৎসাধীন সোমবার ভোরে মারা যান উৎপল।

এ ঘটনার পর স্কুলশিক্ষার্থী ও স্থানীয়রা হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে বিভিন্ন কর্মসূচিতে শামিল হন। মামলায় জিতুর বয়স ১৬ লেখার বিষয়টি নিয়েও তারা প্রশ্ন তোলেন।

আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সি অপরাধের বিচার হয় কিশোর আইনে। সেই সুবিধা পাইয়ে দিতে জিতুর বয়স কম দেখানো হয়েছে কিনা, সেই প্রশ্নও স্থানীয়রা তুলেছেন।

র্যাব কর্মকর্তা আল মঈন বলেন, তার শিক্ষাজীবনে বিভিন্ন সময় ব্রেক ছিল। প্রথমে তাকে স্কুলে ভর্তি করে পরিবার। দ্বিতীয় শ্রেণিতে তাকে জোর করে মাদ্রাসায় ভর্তি করানো হয়।

এর পর তাকে আবার স্কুলের নবম শ্রেণিতে ভর্তি করানো হয়। এ ছাড়া তার উচ্ছৃঙ্খল জীবন ও বেপরোয়া চলাফেরার কারণেও শিক্ষাজীবনে ছেদ পড়ে।

কমান্ডার মঈন বলেন, বয়স ১৯ নিশ্চিত হওয়ার পর র্যাব অপরাধী হিসেবে তার নাম প্রকাশ করেছে। এখন বিষয়টি নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত করবে। তবে আমরা কলেজের অধ্যক্ষের কাছ থেকে এই সার্টিফিকেট নিয়েছি।

বুধবার বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে এক বন্ধুর বাড়ি থেকে জিতুকে গ্রেফতার করে র্যাব। ভোর থেকে ওই বাড়িতে আশ্রয় নিয়ে ছিল সে।

শিক্ষক উৎপল

শিক্ষক উৎপল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ২০১৩ সালে আশুলিয়ার হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে যোগ দেন। তিনি ওই কলেজের শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম, চুলকাটা, ধূমপান করা ও ইভটিজিংসহ বিভিন্ন নিয়মশৃঙ্খলা ভঙ্গজনিত বিষয়ে সোচ্ছার ছিলেন। এ ছাড়া তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের খেলাধুলা পরিচালনা করাসহ শিক্ষার্থীদের সুপরামর্শ, মোটিভেশন ও কাউন্সেলিংয়ের মাধ্যমে সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখতেন।

Daily World News

তালতলীতে জমি নিয়ে বিরোধের জেরে মারধর, আহত- ৩

তালতলীতে জমি নিয়ে বিরোধের জেরে মারধর, আহত- ৩

//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার তালতলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে মোটরসাইকেলের হাইড্রলিক্স রড দিয়ে এমাদুল সহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে বলে জানা গেছে। এমাদুলকে গুরুতর আহত অবস্থায় তালতলী এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিলে তার অবস্থা আশংকাজনক দেখে ঐ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন।

জানা গেছে,গতকাল বুধবার বিকেল ৪ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকার সোহরাব হাং এর ছেলে এমাদুল (৩৫) তাদের পরিত্যক্ত বাড়িতে কাজ করতে গেলে একই উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের বাবুল (৩৮) হিরন (৩৫) সোলায়মান (৩০) সহ ১০-১৫ জন লোক জমি দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলের হাইড্রলিক্স রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এসে তাদের উদ্ধার করে তালতলী এপোলো হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে এমাদুল গুরুতর আহত হওয়ায় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ৯৯৯ এ কল করার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এমাদুলকে উদ্ধার করা হয়েছে তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।