ঢাকায় যাদের জায়গা-জমি আছে, ফ্ল্যাট আছে সবাই কালো টাকার মালিক- অর্থমন্ত্রী

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ঢাকায় যারা জায়গা-জমি বা ফ্ল্যাটের মালিক হয়েছেন, তারা সবাই কালো টাকার মালিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এজন্য সরকার ও সিস্টেমকে দায়ী করেন তিনি।

বুধবার দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ঢাকায় যাদের জায়গা-জমি আছে, ফ্ল্যাট আছে সবাই কালো টাকার মালিক। এজন্য সরকার দায়ী, আমাদের সিস্টেম দায়ী। যে জমি আজ গুলশান এলাকায় কেনা হবে সেই জমি যে দামে রেজিস্ট্রি করবেন তার চেয়ে অনেক বেশি দাম হয় জমির। কিন্তু বেশি দাম তো রেজিস্ট্রি করতে পারবেন না। প্রত্যেকটা মৌজার জন্য দাম ঠিক করে দেওয়া আছে, এর বেশি দামে পারা যাবে না। সুতরাং যেটি পারা যাবে না, কালো টাকা তো সেখানেই হয়ে আছে। কে কালো টাকার বাইরে আছে। কিন্তু যখন কালো টাকা দেশে নিয়ে আসার চেষ্টা করি তখন বলা হচ্ছে যে কালো টাকা সাদা করাকে প্রশ্রয় দিচ্ছে। আমি বার বার বলি অপ্রদর্শিত টাকা। এখানে লাজ-লজ্জার কিছু নাই। সরকার এজন্য দায়ী। আমিও একসময় দায়িত্বে ছিলাম যে দাম বাড়ানো যায় কিনা কিন্তু দাম বাড়াতে পারিনি। যে দাম ছিলো সে দামেই আছে।

তিনি বলেন, বাস্তবতা হচ্ছে, যে ফ্ল্যাট ২ কোটি টাকায় রেজিস্ট্রি হচ্ছে, সেই ফ্ল্যাটের দাম ১০ কোটি টাকা। ফলে সরকার বাড়তি রেজিস্ট্রেশন ফি পাচ্ছে না। এখানে টাকা হয়ে গেল কালো টাকা।

পাচার করা টাকা নিয়ে চাপে আছেন কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমি কোনো চাপে নেই। আমি যেটি বলেছি, সেটি আমি করব। আমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসি না। আমি যখন রেমিট্যান্সের ওপর প্রণোদনা দিয়েছি, তখন অনেক সমালোচনা ছিল যে টাকা আসবে না, কিছু হবে না, টাকা পাচার হবে। কিন্তু এসেছে।  শুধু আসেনি, রেকর্ড হয়েছে, যেটা কখনই সম্ভব ছিল না।

অর্থমন্ত্রী বলেন, পাচার করা টাকা যখন আসবে, আমরা মনে করি, তখন সেটার একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগ হবে। বিভিন্ন শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ হবে। এই প্রত্যাশায় আমরা সেদিকে নজর দিচ্ছি।

Daily World News

কুমিল্লায় চলছে সিটি কর্পোরেশন ও ইউপি নির্বাচন

রূপসায় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ

//নিজস্ব প্রতিবেদক//

প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন খুলনার স্থানীয় সরকারের উপ-পরিচালক  মোঃ ইউসুপ আলী।

রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূবাইয়া তাসনিম, সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, ভাইস চেয়ারম‍্যান আবদুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম, মৎস‍্য কর্মকর্তা বাপী কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, শিক্ষা কর্মকর্তা শেখ আ:রব,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, আরডিও তারেক ইকবাল আজিজ, আইহিটি কর্মকর্তা মো:রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, বন কর্মকর্তা মো: মজিবুর রহমান, জাতীয় ক্রীড়া ব‍্যক্তিত্ব মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম, জেলা আওয়ামীলীগের সদস‍্য জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম‍্যান অধ‍্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামীলীগের সাবেক সদদ‍্য আ: মজিদ ফকির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, ইউপি চেয়ারম‍্যান ইসহাক সরদার, কামাল  হোসেন বুলবুল, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজানসহ কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন সূধীজন।

’’ যদি ইউক্রেন হেরে যায় ‘’ – মিখাইল কাসিয়ানভ

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় সদস্য মিখাইল কাসিয়ানভ বলেছেন, চলমান যুদ্ধে যদি ইউক্রেন হেরে যায়, তাহলে রাশিয়ারর পরবর্তী টার্গেট হবে বাল্টিক রাষ্ট্রগুলো। বার্তা সংস্থা এএফপি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই যুদ্ধ দুই বছর পর্যন্ত স্থায়ী হতে পারে বলেও কাসিয়ানভ ভবিষ্যদ্বাণী করেন।

কাসিয়ানভ ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ তাকে নিশ্চিত করেছে যে, পুতিন ইতোমধ্যে এটি থেকে বেরিয়ে এসেছেন। চিকিৎসাগত দিক থেকে নয়, রাজনৈতিক দিক থেকে।

সব অঞ্চলে হামলা কমিয়ে দিয়ে শুধুমাত্র ভেরোদোনেৎস্কের দিকেই মনোযোগ দিয়েছে রুশ বাহিনী।

লুহানেস্কের আঞ্চলিক সেনা প্রশাসনের প্রধান সেরহি হেইডে জানিয়েছেন, সেভেরোদোনেৎস্কে থাকা দুটি গুরুত্বপূর্ণ ব্রিজ উড়িয়ে দিয়েছে রুশ সেনারা।

এ কর্মকর্তা আরও জানিয়েছেন, এখন সেভেরোদোনেৎস্কের পাশের শহর লাইশাইচান্সকের সঙ্গে সংযোগ হওয়া তৃতীয় ব্রিজটি উড়িয়ে দিতে রুশ সেনারা অত্যাধিক হামলা চালাচ্ছে।

আর তৃতীয় ব্রিজটি ধ্বংস হয়ে গেলে সেভেরোদোনেৎস্কে থাকা বেসামরিক লোক ও সেনারা ইউক্রেনের দখলে থাকা অঞ্চলগুলো থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে।

এ ব্যাপারে সেরহি রোববার বলেন, বর্তমানে এখানে যাওয়া অনেক কঠিন হয়ে গেছে। তারা তৃতীয় ব্রিজটিতে গোলাবর্ষণ করছে। আমি যা বুঝেছি, তারা সেভেরোদোনেৎস্ককে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে চায়, যেন সেখান থেকে বেসামরিক লোকদের বের করে নিয়ে না আসা যায় এবং সেনাদের পুনরায় রসদ না পাঠানো যায়।

তিনি জানান, রাশিয়া আজ বা কাল রিজার্ভ ফোর্স মোতায়েন করবে শহরটি দখল করতে।

সেরহি বলেন, খুব সম্ভবত আজ অথবা কাল, তারা তাদের সব রিজার্ভ ফোর্সকে নামাবে এবং শহরটি দখল করতে চাইবে অথবা আশপাশের জায়গাগুলো। তাদের লক্ষ্য সেভেরোদোনেৎস্ককে বিচ্ছিন্ন করে ফেলা এবং সর্বশেষ লাইশাইচান্সক-বাখমুতের প্রধান রাস্তাটি দখল করা।

Daily World News

ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব‍্য ( পুশ) এর ক্ষতিকারক প্রভাব সংক্রান্ত জনসচেতনা মূলক সভা অনুষ্ঠিত

পরীক্ষার প্রশ্নপত্রে জেলা এবং উপজেলার নামের ভুলে সমালোচনার ঝড় 

//নীলফামারী প্রতিনিধি//

নীলফামারীর ডোমার উপজেলার মাধ্যমিক পর্যায়ের একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্নপত্রে তথ্যগত ভুল থাকায় সমালোচনার ঝড় বইছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকই।

সোমবার (১৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রশ্নপত্রটি ছিল ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধ বার্ষিক পরীক্ষার অষ্টম শ্রেণির বাংলা (সৃজনশীল) পরীক্ষার। যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও ঠিকানায় উল্লেখ রয়েছে ‘ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দেবীগঞ্জ, পঞ্চগড়’।

মূলতঃ ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবস্থান নীলফামারী জেলার ডোমার উপজেলায়। ডোমার শহর থেকে প্রায় ৮ কি.মি. দূরে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা। নীলফামারীর ডোমারে পঞ্চগড়ের দেবীগঞ্জ নামের প্রশ্নে পরীক্ষা হওয়ায় সমালোচনার ঝড় বইছে এলাকায়।

এবিষয়ে বিস্তারিত জানতে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ লিপি আক্তার বলেন,  “এটা আসলে একটা প্রিন্টিং মিসটেক। মাত্র ৭ জন শিক্ষক- শিক্ষিকা নিয়ে আমরা স্কুলের ক্লাসসহ সকল কার্যক্রম পরিচালনা করছিলাম। সামনে এসএসসি পরীক্ষা সব মিলিয়ে আমরা অনেক ব্যস্ত থাকায় বিষয়টি খেয়াল করিনি তবে ভবিষ্যতে যাতে এরকম আর না হয় এজন্য আমরা সতর্ক থাকবো।”

স্কুলের শিক্ষার্থীর এক অভিভাবক ময়নুল ইসলাম বলেন, এতদিন যাবৎ সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। কিন্তু বিগত কয়েক বছর ধরে পড়ালেখা ও ফলাফলের মান নিম্নমুখী। পরীক্ষার প্রশ্নপত্রে এমন তথ্যগত ভুল সত্যিই দুঃখজনক। সেখানে ডোমার, নীলফামারীর পরিবর্তে দেবীগঞ্জ, পঞ্চগড় লেখাটা সমুচিত হয়নি। কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না।

বিদ্যালয়ের ছাত্রীদের অনেকের সাথে কথা বলে জানা যায়, গেল কয়েক বছর ধরে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাসমূহ দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন-পত্রেই নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, একই দিনে ভাইরাল হয়েছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার রচনামূলক প্রশ্নে তথ্যগত ভুল। সেখানে লেখা হয়েছে, ডোমার অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

Daily World News

বরিশাল নগরীর হিরণ পয়েন্টে বাস মালিক সমিতি কর্তৃক থ্রি হুইলারের উপর অত্যাচার ও হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ

বরিশাল নগরীর হিরণ পয়েন্টে বাস মালিক সমিতি কর্তৃক থ্রি হুইলারের উপর অত্যাচার ও হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ

পলাশ চন্দ্র দাসঃবরিশাল//

সোমবার দুপুর ১২টায় নগরীর হিরণ পয়েন্টে বাস মালিক সমিতি কর্তৃক সকল থ্রি হুইলারের উপর অত্যাচার ও হয়রানির প্রতিবাদে থ্রি হুইলার শ্রমিকরা রাস্তায় নামে ও ঢাকা- পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে। বাস মালিক সমিতির অবৈধ স্ট্যান্ড প্রত্যাহার ও শ্রমিকদের উপর হয়রানি-নির্যাতন বন্ধের দাবিতে শ্রমিকরা এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। শ্রমিকদের সাথে সংহতি জানাতে হিরণ পয়েন্টে উপস্থিত হন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। তিনি বাস মালিক সমিতির অবৈধ স্ট্যান্ড প্রত্যাহারের দাবি জানান ও মহাসড়কে থ্রি হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু করার দাবি জানান।

পরবর্তীতে বন্দর থানার ওসি মোঃ আসাদুজ্জামান, সহকারি পুলিশ কমিশনার মোঃ মেহেদী ও ট্রাফিক বিভাগের স্থানীয় ট্রাফিক ইন্সপেক্টর অবরোধস্থলে উপস্থিত হন এবং থ্রি হুইলারের উপর বাস মালিক সমিতির অত্যাচার বন্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। পরবর্তীতে পুলিশের আশ্বাসের ভিত্তিতে বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর অনুরোধে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে।

জগন্নাথপুর পৌরসভার বিরুদ্ধে নাগরিকদের সেবা প্রদানে হয়রানির অভিযোগ

//রনি মিয়া, স্টাফ রিপোর্টার//

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বিরুদ্ধে নাগরিকদের সেবা প্রদানে হয়রানির অভিযোগ পাওয়া গেছে । সেবা নিতে আসা নাগরিকরা জন্ম নিবন্ধন সহ বিভিন্ন কাগজপত্র সগ্রহ করতে এসে প্রতিদিন কোন না কোন ভাবে হয়রানির শিকার হচ্ছেন।

বিশেষকরে অদক্ষ কর্মচারী দিয়ে পৌর কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করানো হচ্ছে, ফলে কাগজি জটিলতা দূর করতে এসে উল্টো জটিল সমস্যায় পড়তে হচ্ছে পৌরসভার সাধারণ নাগরিকদের।

তবে সার্ভারের নানা সমস্যার কথা বলে অভিযোগ উড়িয়ে দেন দায়িত্বরত কর্মচারীরা।

এদিকে কার্যালয়ে নতুন কর্মরত কিছু কর্মচারীর যোগ্যতা ও কিভাবে নিয়োগ পেল, এ নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

অভিযোগ রয়েছে, জন্ম নিবন্ধনে নিজের নাম, পিতার নাম, মাতার নাম কিংবা জন্ম তারিখে ভুল রয়েছে।

এসব ভুল সংশোধন করতে গিয়ে হয়রাণির পাশাপাশি নানা অজুহাতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।

পৌর কার্যালয়ে সেবা নিতে আসা পৌর নাগরিক ও শিক্ষার্থীরা নেটওয়ার্কের অজুহাতে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।

অভিভাবকরা বলেন, স্কুল পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের জন্মনিবন্ধন থাকা সত্বেও সময়মত ডিজিটাল জন্ম নিবন্ধনের কাগজপত্র স্কুলে জমা দিতে না পারায় সরকার প্রদত্ত উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

যার ফলে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

ভুক্তভোগী অনেকেই অভিযোগ করেন, বিদেশের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ওয়ারিশান সার্টিফিকেট, নাগরিকত্ব সাটিফিকেট সহ অন্যান্য কাগজপত্র সগ্রহ ও সংশোধনে হয়রানির শিকার হচ্ছেন নাগরিকরা।

এছাড়া কম্পিউটারে দক্ষ লোক না থাকায় তাদের ভুলের মাশুল দিতে হচ্ছে জনসাধারণকে।

পৌর কার্যালয়ের সুপারভাইজার (টিকাদানকারী) বিপ্রেশ মৈত্রকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি ভুলের দায় স্বীকার না করে বলেন, নেটওয়ার্ক সমস্যায় কম্পিউটার ভুল করছে।

পৌরসভার (ভারপ্রাপ্ত) সচিব সতীশ গোস্বামী বলেন জন্মনিবন্ধন করতে অনেক কিছু প্রয়োজন হয়, সরকার যা চায় তা দিতে হয়, প্রসেস করতে সময় লাগে, এছাড়া এগুলো উপজেলা নির্বাহী অফিস থেকে নিয়ন্ত্রন করা হয়। ফলে আমাদের কিছুই করার থাকেনা।

এ ব্যাপারে জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন বলেন নেটওয়ার্ক সমস্যার কারণে এখটু সময় লাগতে পারে। যদি হাতের লেখা জন্ম নিবন্ধন থাকে, এটা আসতে পারে। অতিরিক্ত টাকা নেওয়ার কথা নয়। এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি।

Daily World News

রাণীশংকৈলে শয়নকক্ষে ৭ম শ্রেণির ছাত্রের ঝুলন্ত লাশ

রাণীশংকৈলে শয়নকক্ষে ৭ম শ্রেণির ছাত্রের ঝুলন্ত লাশ

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের আশা এনজিও অফিসের ভাড়া বাড়ির শয়ন কক্ষ থেকে গতকাল রবিবার ১২ জুন রাতে মেহেদী হাসান(১৩) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল।

মৃত মেহেদী হাসান কেন্দ্রিয় হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিল।এবং সে রাউতনগর গ্রামের হবিবর রহমানের ছেলে।সরেজমিনে  গিয়ে জানা গেছে, ঘটনার দিন রাত ১০টার দিকে ওই ভাড়া বাড়িতে ছোট ভাই মেহেদী  হাসান ও বড় ভাই তারেক হাসানের মধ্যে সামান্য এক শ’ টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে,মেহেদী তার শোবার ঘরে চলে যায়।মা মাজেদা বেগম, তারেক ও অন্যরা অন্য ঘরে টিভি দেখছিল। ঘন্টাখানেক পরে মেহেদীকে ভাত খাবার জন্য ডাকতে গেলে তার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। ওই ঘর থেকে কোনো

সাড়াশব্দ না পেয়ে রাত ১২টার দিকে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে থানার ওসি সঙ্গীয় পুলিশ নিয়ে এসে ওই ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে মেহেদীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন।ওসি জানান, এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে। লাশ দাফনের জন্য এডিএম’র কাছে অনুমতি চাওয়া হয়েছে।

বরিশালের নলছিটিতে বস্তায় ভরা যুবকের লাশ উদ্ধার

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

বরিশাল জেলা ঝালকাঠি শহরে নরসুন্দর পেশায় কর্মকরত পঙ্কজ শীল (৩২)নামে এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় বস্তায় ভরা  ভাসমান লাশ উদ্ধার করেন সংশ্লিষ্ট থানা পুলিশ।

রবিবার(১২ জুন) সন্ধ্যায় নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাড়ইকরন খালে বস্তায় ভরা লাশ ভাসতে দেখে। সংশ্লিষ্ট থানায় খবর দেয় স্থানীয়রা। লাশটি উদ্ধারের পরেও মৃত ব্যক্তীর কান দিয়ে রক্তক্ষরন হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

রাত ৮টার দিকে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পঙ্কজ শীল ঝালকাঠি শহরের রোনলস রোডে স্বপ্নঘুড়ি নামে একটি এসি সেলুনে শেয়ারে ব্যবসা করতো বলে জানান পুলিশ।

স্বপ্নঘুড়ি সেলুনের সাথে জড়িত ব্যক্তিরা জানিয়েছে,সাধারনত সেলুনের কার্যক্রম পঙ্কজ শীল পরিচালনা করলেও রবিবার সে দোকানে আসেনি। সকাল পেরিয়ে গেলেও পঙ্কজের খোজে একাধিক বার তার মোবাইল ফোনে কল দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।

পরে তার খোজে বাড়ীতে ফোন করলে পরিবারের সদস্যরা জানায় খুব সকালে অজ্ঞাত একটা ফোন কল পেয়ে পঙ্কজ বাড়ী থেকে বের হয়ে যায়। সন্ধ্যায় স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে বাড়ীর লোকজন ও সেলুনের মালিকসহ অন্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ হেফাজতে তার লাশ শনাক্ত করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা যায় পঙ্কজ শীলকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। হত্যার কারন সম্পর্কে কোন ধারনা করতে পারেনি। লাশটি ময়না তদন্তের জন্য সোমবার (১৩ জুন) ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়াও তিনি আরও জানান নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Daily World News

২৫ জুন এসএসসি পরীক্ষা হবেনা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি

২৫ জুন এসএসসি পরীক্ষা হবেনা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি

//নিজস্ব প্রতিবেদক//

এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। রোববার সন্ধায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জুন ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাটি ২৪ জুন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এর আগে রোববার সকালে সচিবালয়ে পদ্মা সেতু উদ্বোধনের কারণে ২৫ জুন এসএসসি পরীক্ষা হবেনা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তার ঘোষণার পরই বোর্ড এই বিজ্ঞপ্তি প্রকাশ করলো।

মন্ত্রী বলেন, পদ্মাসেতু উদ্বোধনের কারণে দেশব্যাপী নানা আয়োজনের কারণে সড়কে চাপ থাকবে। এ কারণে এর একদিন আগে পরীক্ষা নেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

২৫ জুন দাখিলে বাংলা দ্বিতীয় পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিলো। সেটি এখন ২৪ জুন অনুষ্ঠিত হবে।

জানতে চাইলে ঢাকা ও আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলাদেশ জার্নালকে বলেন, আজ বৈঠকে পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অফিসিয়ালি ঢাকা ও আন্তঃশিক্ষা বোর্ড থেকে তারিখ পরিবর্তনের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

জানা যায়, এ বছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। এসএসসিতে বিভাগ ভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।

২৫ জুন এসএসসি পরীক্ষা হবেনা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি

সংশোধিত পরীক্ষার সূচি:

বাংলা (আবশ্যিক) প্রথমপত্র ও সহজ বাংলা প্রথমপত্র ১৯ জুন, বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র ও সহজ বাংলা দ্বিতীয়পত্র ২০ জুন, ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র ২২ জুন ও ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র ২৪ জুন, গণিত (আবশ্যিক) ২৭ জুন অনুষ্ঠিত হবে।

গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষিশিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়) ২৮ জুন অনুষ্ঠিত হবে।

পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং ৩০ জুন, রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে।

ভূগোল ও পরিবেশ ৩ জুলাই, উচ্চতর গণিত (তত্ত্বীয়) ৪ জুলাই, হিসাববিজ্ঞান ৫ জুলাই, জীববিজ্ঞান (তত্ত্বীয়) এবং অর্থনীতি পরীক্ষা ৬ জুলাই অনুষ্ঠিত হবে।

Daily World News

কচুয়ায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে  নিহত -১ আহত-১

কচুয়ায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে  নিহত -১ আহত-১

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

কচুয়ায় মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক সোহরাব হাওলাদার (৬৫) নিহত ও মোটরসাইকেল চালক আহত হয়েছে।

রবিবার সকাল১১টায় সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের যশোরদী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটেছে। নিহত সোহরাব হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের রুস্তম আলী হাওলাদারের ছেলে। আহত মোটরসাইকেল আরোহীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন,খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।