খুলনায় রূপসা উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্ৰে কর্মশালা অনুষ্ঠিত

//আজিজুল ইসলাম//

কৃষিই সমৃদ্ধি এই শ্লোগান সঙ্গে নিয়ে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা। গত ৮ জুন সকাল থেকে দুপুর পর্যন্ত রূপসা উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্ৰে কর্মশালা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা।

কি নোট স্পিকার প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, উপজেলা কৃষি অফিসার মোঃ ফরিদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি মজুমদার এর পরিচালনায় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, আইসিটি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ইসাক সরদার, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, ইউপি সদস্য আওরঙ্গজেব স্বর্ণ,কামরুজ্জামান সোহেল, মিরাজ মল্লিক, বেবি মল্লিক, সহ উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, জান্নাতুল ফেরদৌস সহ সাংবাদিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুলনার রূপসায় ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির প্রমাণ মিলছে। নিন্দা জ্ঞাপন

//নিজস্ব প্রতিবেদক//

খুলনার রূপসার টিএসবি ইউনিয়ন স্বল্পবাহিরদিয়া গ্রামে কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক এশারাত হোসেন এর বিরুদ্ধে সপ্তম শ্রেণীর ছাত্রীর শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বলে জানা যায়।

অভিযোগে জানা গেছে, কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে (করডোন্ড স্কল) সপ্তম শ্রেণীর ছাত্রীর সাথে দীর্ঘদিন ধরে ওই ধর্মীয় শিক্ষক ইশরাত হোসেন বিভিন্ন সময় অসৌজন্যমূলক কথা বলেন এবং তার শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় হাত দেন।

সর্বশেষ গত মঙ্লবার স্কুলে গেলে আবারো ওই শিক্ষক কৌশলে ছাত্রীর শরীরে হাত দেন।

বিষয়টি সে  তার পরিবারকে জানায়।

তার পিতা ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষক নকিব উদ্দিনকে   জানানোর পর

তিনি বিষয়টি বিদ্যালয়ের সভাপতি  আহমেদুল কবির চাইনিজ এর সাথে কথা বলে একটি তদন্ত কমিটি গঠন করেন। এবং শিক্ষক এশারাতকে সাময়িক বরখাস্ত করেন।

বিদ‍্যালয়ের অভিভাবক সদস্য আনোয়ার হোসেনকে আহবায়ক এবং  শিক্ষক গোবিন্দ দাস ও কোহিনুর আক্তার কে সদস‍্য করে  তদন্ত কমিটি গঠন করেন।

তিন সদস্যর তদন্ত কমিটি দীর্ঘ সময় ধরে তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে পান।

তদন্ত কমিটি তাদের প্রতিবেদন বিদ‍্যাল য়ের প্রধান শিক্ষকের নিকট জমা দেন।

প্রকৃত ঘটনা উল্লেখ করে ছাত্রী বলেন, হুজুর শিক্ষক এশারাত হোসেন আমার সঙ্গে অশ্লালিন আচরণ করার পর অসত উদ্দেশ্যে আমার বুকে হাত দেয়া শুরু করেন। সে এর আগেও এ ধরনের কাজ ৫/৬ দিন করেছেন। সে ক্লাস নেওয়ার সময় আমার টাউয়া ধরে, ঘাড় ও পিঠ টেপে। পরে কোন উপায়ন্ত না পেয়ে ছাত্রী এ ঘটনা তার ‘মাতা’ কে জানাই এবং পরে পিতা জানতে পান।

এ বিষয়টি ছাত্রীর দাদা-দাদি, চাচ-চাচি এ ঘটনার নিন্দা জানায় এবং সুষ্ঠু বিচারের দাবী করেন।  এমনকি তারা ঐ স্কুলে ছাত্রীকে পড়াশুনা করিবে না বলেও জানান।

তারা এ ধরনের শিক্ষক কোন অবস্থাতে স্কুলে চাকুরী করতে না পারে তার জোর দাবি জানান।

উল্লেখ্য — শিক্ষক এশারাতের  বিরুদ্ধে পূর্বেও ছাত্রীদের সাথে অশ্লালীন আচরণ করার একাধিক ঘটনা রয়েছে বলে তদন্ত কমিটি  জানায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নকিব উদ্দিন বলেন, ধর্মীয় শিক্ষক এশারাতের বিরুদ্ধে সপ্তম শ্রেণীর ছাত্রীর শরীরে হাত দেওয়ার ঘটনায় তার পরিবার অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর প্রকৃত ঘটনা জানার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি তাদের রিপোর্ট আমাদের কাছে জমা দিয়েছেন।

তবে ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এঘটনায় বিদ্যালয়ের সভাপতি আহমেদুল কবির চাইনিজ বলেন,  ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে রির্পোট অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন বলেন, কোনো শিক্ষক যদি ছাত্রীদের সাথে খারাপ আচরণ করেন এবং তার প্রমান  পাওয়া যায় তার বিরুদ্ধে সকল ধরনের শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে। এমনকি তাকে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে।

সুন্দরী নায়িকা নয়নতারা-বিগনেশের বিয়ে ৯জুন

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী সুন্দরী নায়িকা নয়নতারা। আগামী ৯ জুন তামিলনাড়ুর মহবালিপুরমের একটি রিসোর্টে পরিচালক বিগনেশ শিবনের সঙ্গে গাঁটছাড়া বাঁধতে যাচ্ছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার চেন্নাইয়ের তাজ ক্লাব হাউসে সাংবাদিকদের বিয়ের তারিখ নিশ্চিত করেছেন নয়নতারার সাত বছরের প্রেমিক নির্মাতা বিগনেশ শিবন। শিবন জানান, আমরা একটি মন্দিরে বিয়ে করতে চেয়েছিলাম।

বেশ কিছু সমস্যা ছিল পরিবারকে তিরুপতিতে নিয়ে আসা কঠিন ছিল। তাই, আমরা বিয়ের স্থান পরিবর্তন করে মহাবালিপুরম করার সিদ্ধান্ত নিয়েছি।’ ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করেছে, নয়নতারা-বিগনেশের বিয়ে মহাবালিপুরমের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। নির্ভরযোগ্য সূত্র অনুসারে, অনুষ্ঠানটি ভোর ৪টা থেকে ৭টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় থাকছে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান; যেখানে তারকারা উপস্থিত থাকবেন। এই বিয়ে প্রসঙ্গে ফিল্মিবিট ডটকমের আরও খবর, পুরো বিয়ের অনুষ্ঠানের শুটিং হবে এবং যা সম্প্রচার হবে নেটফ্লিক্সে। পরিচালক গৌতম বাসুদেব মেনন বিয়ের দিকনির্দেশনা এবং নকশা দেখবেন, এটিই তথ্যচিত্রে প্রকাশ হবে। বর্তমানে নয়নতারা ও বিগনেশ শিবান দুজনের হাতেই সিনেমার কাজ রয়েছে। নয়নতারার পরবর্তী সিনেমা ‘আনাত্তে’। এরপর মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে।

এ ছাড়া আগামী বছর ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। বলিউডের প্রথম সিনেমায় নয়নতারা কাজ করছেন বলিউডের কিং শাহরুখ খানের বিপরীতে। যেটি পরিচালনা করছেন তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমার। ইতোমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে। অন্যদিকে, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা করছেন বিগনেশ শিবান।

Daily World News

জুতার কারখানায় আগুণ লাগল চট্টগ্রামের মাদারবাড়ি

জুতার কারখানায় আগুণ লাগল চট্টগ্রামের মাদারবাড়ি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর আগুনের লেলিহান শিখা এখনও যেন জ্বলজ্বলে চট্টগ্রামবাসীর মনে। এর মধ্যেই আজ সকালে আবারও আগুনে পুড়ছে বন্দরনগরী।

বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকার একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।

এর আগে গত শনিবার সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ এখন পর্যন্ত ৪৩ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও আগুনে দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায়া অসহ্য যন্ত্রণার প্রহর পার করছেন অনেকে।

১২ জুন প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ১ম পর্বের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১২ জুন।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে, গত ২২ এপ্রিল প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২ মে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে ২২ জেলার ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২২ এপ্রিল থেকে শুরু হয়। প্রথম ধাপে ২২ জেলার মধ্যে ১৪ সকল উপজেলা এবং ৮ টি জেলার কয়েকটি উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১০ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সভাপতিত্বে সভায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়।

ট্রাফিক পুলিশের ওপড় হামলা।। ২১টি সেলাই।। গ্রেফতার ৩

//দৈনিক বিশ্ব ডেস্ক//

রাজধানীর জুরাইনে রেলগেট এলাকায় মোটরসাইকেল আরোহী এক দম্পতিকে আটকানোর পর কথা-কাটাকাটির একপর্যায়ে ট্রাফিক পুলিশের ওপর চড়াও হয়েছেন স্থানীয় লোকজন। এতে এক সার্জেন্টসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে জুরাইন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার রাতে সূত্রাপুর থানায় আহত ট্রাফিক সার্জেন্ট মো. আলী হোসেন বাদী হয়ে অজ্ঞাত সাড়ে চারশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা আসামিরা হলেন- আটক মোটরসাইকেলের চালক বার্তা বিচিত্রা নামক পত্রিকার সাংবাদিক পরিচয় দেয়া সোহাগ-উল ইসলাম রনি, তার স্ত্রী ইয়াসিন জাহান নিশান ভুইয়া ও শ্যালক ইয়াসির আরাফাত ভুইয়া।

বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার ওসি মফিজুল আলম বলেন, জুরাইন রেলগেট এলাকায় রাস্তার উল্টো দিক দিয়ে আসা মোটরসাইকেল আরোহীকে আটকে কাগজপত্র দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধরের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধারে আসা আরও দুই পুলিশ সদস্যকেও মারধর করা হয়।

আহত সার্জেন্ট আলী হোসেনের হাতে ২১টি সেলাই দিতে হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়া হয়েছে। আহত অন্য পুলিশ সদস্যরা হলেন- ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও শ্যামপুর থানার উপ-পরিদর্শক উৎপল চন্দ্র।

পুলিশের ওপর হামলা, কাজে বাধা ও সরকারি স্থাপনায় ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলা নং ১১। বুধবার আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।

মঙ্গলবার দুপুরে ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ ইফতেখারুল আলম জানান, সকাল পৌনে ১০টার দিকে জুরাইন রেলগেট এলাকায় উল্টোপথে আসছিল একটি মোটরসাইকেল। তাতে এক নারীসহ দুজন আরোহী ছিলেন। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আলী হোসেন কাগজপত্র দেখতে চাইলে মোটরসাইকেলচালক অত্যন্ত দুর্ব্যবহার শুরু করেন। পোশাক ও অন ডিউটিতে থাকা ট্রাফিক সার্জেন্টের পরিচয়পত্র দেখতে চার্জ করেন মোটরসাইকেলচালক। পরে দুজনকে পুলিশ বক্সের নেওয়া হলে সঙ্গে থাকা নারী উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

তখন আশপাশে থাকা সুযোগ সন্ধানী লোকজন নারী লাঞ্ছনার অভিযোগ তুলে সার্জেন্টকে বেধড়ক মারধর করে পুলিশ বক্সে ভাংচুর চালায়। অভিযুক্ত মোটরসাইকেলচালক সার্জেন্টের বুকের ওপর পা তুলে চেপে বসেন। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার মধ্য থেকে একজন সার্জেন্টের হাতে ছুরিকাঘাত করেন।

সার্জেন্টকে উদ্ধারে আসা পুলিশের এক এসআই ও এক কনস্টেবলকে বেধড়ক মারধর ও ধাওয়া করা হয়। পরে শ্যামপুর থানা পুলিশ খবর পেয়ে অতিরিক্ত ফোর্স পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে।

আহত তিন পুলিশ সদস্যের মধ্যে সার্জেন্ট আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতে ২১টি সেলাই দিতে হয়েছে।

অন্যদিকে ঘটনার সূত্রপাতের পরপরই জুরাইন রেলগেট পুলিশ বক্সের ভেতরে ফেসবুক লাইভে এসে অভিযোগ করে সোহাগ-উল ইসলাম রনি বলেন, ঘুষ নেওয়ার সময় তিনি উপস্থিত হলে পুলিশ সদস্যরা তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। পুলিশ বক্সে এনে মারধর করে। পরে উত্তেজিত জনতা পুলিশ বক্সে হামলা করে ও পুলিশ সদস্যদের মারধর করে।

এ নিয়ে পুলিশের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেখানে একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করে অনেকেই বলছেন, হয়রানির প্রতিবাদে জুরাইনের স্থানীয়রা পুলিশ সদস্যদের মারধর করেছেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে ওয়ারী ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার (ডিসি) সাইদুল ইসলাম বলেন, উল্টো পথে একজন নারীকে নিয়ে মোটরসাইকেল চালানোর সময় চালককে থামাতে গেলে এ ঘটনা ঘটে।

ঘটনার শুরুটি ধরা পরে ট্রাফিক সার্জেন্টের শরীরের সঙ্গে থাকা ক্যামেরায়। সেখানে দেখা যায়, চালকের কাছে মোটরসাইকেলে কাগজ চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ওই মোটরসাইকেলে থাকা নারী ও পুরুষ নিজেদের আইনজীবী ও সাংবাদিক পরিচয় দিয়ে ইউনিফর্মে থাকা সার্জেন্টের কাছে উল্টো তার পরিচয়পত্র দেখতে চান।

ডিসি সাইদুল বলেন, হঠাৎ মোটরসাইকেলে থাকা নারী চিৎকার করতে শুরু করেন, গায়ে হাত দিলেন কেন? ক্যামেরায় ওই নারীর ভিডিও আসেনি। তিনি মোটরসাইকেল থেকে নেমে পাশে দাঁড়িয়ে ওইভাবে বলে চিৎকার-চেঁচামেচি করেছিলেন।

ধারণ করা ভিডিও ফুটেজ দেখে ডিসি সাইদুল বলেন, এরপরই রাইড শেয়ার করা মোটরসাইকেল চালকসহ আশপাশের মানুষ কিছু না জেনেই সার্জেন্টের ওপর হামলা করেন। উত্তেজিত জনতা পাশের ট্রাফিক পুলিশ বক্সেও হামলা চালায় বলে দাবি করেন তিনি।

Daily World News

Coocking Recipe

খুলনার ডুমুরিয়ায় ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

বরিস জনসন জিতেগেলেন দলীয় এমপিদের আনা আস্থাভোটে 

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

শেষরক্ষা হল। তাঁর বিরুদ্ধে দলীয় এমপিদের আনা আস্থাভোটে জিতে গেলেন কনজ়ারভেটিভ পার্টির নেতা তথা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর পক্ষে ২১১টি ভোট পড়েছে, আর বিপক্ষে ১৪৮টি।

পার্টিগেট কেলেঙ্কারি নিয়ে কিছু দিন ধরেই প্রবল অস্বস্তিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী। অস্বস্তি বাড়িয়ে তাঁরই নিজের দল কনজ়ারভেটিভ পার্টির অন্তত ৫৪ জন এমপি সম্প্রতি তাঁর বিরুদ্ধে আস্থাভোটের ডাক দিয়েছিলেন। সেই মতো আজ স্থানীয় সময় সন্ধে ৬টা থেকে ব্রিটিশ পার্লামেন্টে শুরু হয় ভোট। চলে রাত ৮টা পর্যন্ত। ভোট গণনার ফল প্রকাশ হয় স্থানীয় সময় রাত ৯টায় (ভারতীয় সময় রাত দেড়টা)। দেখা যায়, জিতেছেন বরিস। ফলে দলীয় নেতৃত্ব এব‌ং প্রধানমন্ত্রীর পদে অন্তত এক বছর থাকছেন তিনি (এক বার আস্থাভোট হওয়ার পরে এক বছরের আগে আর আস্থাভোট করা যায় না)।

কনজ়ারভেটিভ পার্টির নেতাদের একাংশ মনে করছিলেন, দেশের মানুষের কাছে তো বটেই, টোরিদের নেতা হিসেবেও বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বরিস। তাই আস্থাভোটের মুখে দাঁড়াতে হয়েছিল তাঁকে। টোরি এমপি-দের সেই সিদ্ধান্ত গত কালই প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছিলেন কনজ়ারভেটিভদের পার্লামেন্ট কমিটির নেতা গ্রাহাম ব্র্যাডি। আজ ভোটের আগে দলীয় এমপি-দের সঙ্গে কথা বলেন বরিস। দাবি করেন, এখনও তাঁর উপরেই আস্থা রাখেন ব্রিটেনের অধিকাংশ মানুষ।

শেষরক্ষা হল। তাঁর বিরুদ্ধে দলীয় এমপিদের আনা আস্থাভোটে জিতে গেলেন কনজ়ারভেটিভ পার্টির নেতা তথা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর পক্ষে ২১১টি ভোট পড়েছে, আর বিপক্ষে ১৪৮টি।

পার্টিগেট কেলেঙ্কারি নিয়ে কিছু দিন ধরেই প্রবল অস্বস্তিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী। অস্বস্তি বাড়িয়ে তাঁরই নিজের দল কনজ়ারভেটিভ পার্টির অন্তত ৫৪ জন এমপি সম্প্রতি তাঁর বিরুদ্ধে আস্থাভোটের ডাক দিয়েছিলেন। সেই মতো আজ স্থানীয় সময় সন্ধে ৬টা থেকে ব্রিটিশ পার্লামেন্টে শুরু হয় ভোট। চলে রাত ৮টা পর্যন্ত। ভোট গণনার ফল প্রকাশ হয় স্থানীয় সময় রাত ৯টায় (ভারতীয় সময় রাত দেড়টা)। দেখা যায়, জিতেছেন বরিস। ফলে দলীয় নেতৃত্ব এব‌ং প্রধানমন্ত্রীর পদে অন্তত এক বছর থাকছেন তিনি (এক বার আস্থাভোট হওয়ার পরে এক বছরের আগে আর আস্থাভোট করা যায় না)।

কনজ়ারভেটিভ পার্টির নেতাদের একাংশ মনে করছিলেন, দেশের মানুষের কাছে তো বটেই, টোরিদের নেতা হিসেবেও বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বরিস। তাই আস্থাভোটের মুখে দাঁড়াতে হয়েছিল তাঁকে। টোরি এমপি-দের সেই সিদ্ধান্ত গত কালই প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছিলেন কনজ়ারভেটিভদের পার্লামেন্ট কমিটির নেতা গ্রাহাম ব্র্যাডি। আজ ভোটের আগে দলীয় এমপি-দের সঙ্গে কথা বলেন বরিস। দাবি করেন, এখনও তাঁর উপরেই আস্থা রাখেন ব্রিটেনের অধিকাংশ মানুষ।

শেষরক্ষা হল। তাঁর বিরুদ্ধে দলীয় এমপিদের আনা আস্থাভোটে জিতে গেলেন কনজ়ারভেটিভ পার্টির নেতা তথা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর পক্ষে ২১১টি ভোট পড়েছে, আর বিপক্ষে ১৪৮টি।

পার্টিগেট কেলেঙ্কারি নিয়ে কিছু দিন ধরেই প্রবল অস্বস্তিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী। অস্বস্তি বাড়িয়ে তাঁরই নিজের দল কনজ়ারভেটিভ পার্টির অন্তত ৫৪ জন এমপি সম্প্রতি তাঁর বিরুদ্ধে আস্থাভোটের ডাক দিয়েছিলেন। সেই মতো আজ স্থানীয় সময় সন্ধে ৬টা থেকে ব্রিটিশ পার্লামেন্টে শুরু হয় ভোট। চলে রাত ৮টা পর্যন্ত। ভোট গণনার ফল প্রকাশ হয় স্থানীয় সময় রাত ৯টায় (ভারতীয় সময় রাত দেড়টা)। দেখা যায়, জিতেছেন বরিস। ফলে দলীয় নেতৃত্ব এব‌ং প্রধানমন্ত্রীর পদে অন্তত এক বছর থাকছেন তিনি (এক বার আস্থাভোট হওয়ার পরে এক বছরের আগে আর আস্থাভোট করা যায় না)।

কনজ়ারভেটিভ পার্টির নেতাদের একাংশ মনে করছিলেন, দেশের মানুষের কাছে তো বটেই, টোরিদের নেতা হিসেবেও বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বরিস। তাই আস্থাভোটের মুখে দাঁড়াতে হয়েছিল তাঁকে। টোরি এমপি-দের সেই সিদ্ধান্ত গত কালই প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছিলেন কনজ়ারভেটিভদের পার্লামেন্ট কমিটির নেতা গ্রাহাম ব্র্যাডি। আজ ভোটের আগে দলীয় এমপি-দের সঙ্গে কথা বলেন বরিস। দাবি করেন, এখনও তাঁর উপরেই আস্থা রাখেন ব্রিটেনের অধিকাংশ মানুষ।

আস্থাভোটে জিততে বরিসকে যে বিষয়গুলি সাহায্য করেছে তা হল— প্রথমত, নির্বাচনী মুখ হিসেবে বরিসের গ্রহণযোগ্যতা এখনও অটুট রয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। দ্বিতীয়ত, বরিসের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর গদিতে কে বসবেন, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এক সময়ে ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনককে বরিসের যোগ্য উত্তরসূরি ভাবা হলেও তাঁর জনপ্রিয়তা ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রী লিজ় ট্রাস অথবা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট ছাড়া আর কোনও নামও সে ভাবে সামনে আসছে না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল, দলে বরিসের আস্থাভাজন এমন অনেক এমপি রয়েছেন, যাঁরা এ বার প্রথম ভোটে জিতেছেন কার্যত বরিসের কাঁধে ভর করেই। তাঁরা কোনও ভাবেই বরিসের আনুগত্য থেকে সরে আসবেন না বলেই মনে করা হচ্ছিল। ভোটের ফলাফলেও সেই আনুগত্যের প্রতিফলন দেখা গেল।

গত মাসেই পার্টিগেট কেলেঙ্কারি নিয়ে ব্রিটিশ আমলা সুজ়ান গ্রে-র রিপোর্ট (সু গ্রে রিপোর্ট) প্রকাশ্যে আসে। তার পর থেকেই তোলপাড় ব্রিটিশ রাজনীতি। ২০২০ সালে ব্রিটেন জুড়ে যখন কড়া কোভিড বিধি জারি ছিল, সেই সময়ে খাস প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ম ভেঙে অজস্র পার্টির আয়োজন করা হয়েছিল। প্রথমে বিষয়টি অভিযোগের পর্যায়ে থাকলেও সু গ্রে রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে দেখা যায়, সব অভিযোগই সত্যি। ২০২০ সালের জুন মাসে নিয়ম ভেঙে নিজের জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকার জন্য ৫০ পাউন্ড জরিমানা দিতে হয়েছে বরিসকে। একা বরিস নন, প্রধানমন্ত্রীর স্ত্রী এবং ঋষি সুনক-সহ সরকারের শীর্ষ স্থানীয় বেশ কয়েক জন ব্যক্তিরও জরিমানা হয়েছে একই কারণে। প্রথমে পার্লামেন্টে দাঁড়িয়ে ১০ ডাউনিং স্ট্রিটে আয়োজিত সেই সব পার্টির কথা অস্বীকার করলেও রিপোর্ট পেশের পরে সমস্ত কিছুর দায় নিজে নেন বরিস। তবে পদত্যাগ করতে অস্বীকার করেন তিনি। বলেন, তিনি সামনে তাকাতে চান।

গত শুক্রবার রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনকালের ৭০ বছর পূর্তি উপলক্ষে চলা অনুষ্ঠানে অংশ নিতে এসে সাধারণ মানুষের বিদ্রুপের শিকার হন প্রধানমন্ত্রী। তার পরেই আস্থা ভোটের সিদ্ধান্ত নেন টোরি এমপি-দের একাংশ।

Daily World News

অনন্ত আম্বানীর হবু বধূ কে এই রাধিকা মার্চেন্ট

 

অনন্ত আম্বানীর হবু বধূ কে এই রাধিকা মার্চেন্ট

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পেশাদার ভারতনাট্যম শিল্পী রাধিকা মার্চেন্ট। তার জীবনের প্রথম পেশাদার নৃত্যানুষ্ঠানের আয়োজক ছিল ভারতের সবচেয়ে বড় শিল্পপতি পরিবার আম্বানী পরিবার। মুকেশ-নীতা আম্বানির হবু পুত্রবধূ রাধিকা।

মুকেশ এবং নীতার ছোট ছেলে অনন্ত আম্বানীর বাগদত্তা। আনুষ্ঠানিক ঘোষণা না করলেও আম্বানীর হবু পুত্রবধূকে প্রায়শই দেখা যায় তাদের অনুষ্ঠানে।

সোমবার মুম্বাইয়ে তার প্রথম নাচের অনুষ্ঠানের ঢালাও আয়োজন করেছিলেন আম্বানীরা। সেখানে হাজির ছিলেন আমির খান, সালমান খান, রণবীর সিংয়ের মতো বলিউডের তারকা অভিনেতা। ছিলেন বলিউডের পরিচালক রাজকুমার হিরানিও।

রাধিকা তার ভারতনাট্যমের প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন সম্প্রতিই। ভারতনাট্যমের শিক্ষার্থীর কাছে তার প্রথম নাচের অনুষ্ঠান বা ‘আরঙ্গাত্রম’ বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ওই অনুষ্ঠানকেই তার প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার শেষ পর্ব এবং আনুষ্ঠানিক আত্মপ্রকাশ বলে ধরা হয়। রাধিকার জন্য তার ‘আরঙ্গাত্রম’-এর আয়োজন করেছিলেন মুকেশ-নীতা। যেখানে রাধিকা একজন পেশাদার ভারতনাট্যম শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন বলিউডের তারকাদের উপস্থিতিতে।

বলিউড ছাড়াও রাধিকার নাচের অনুষ্ঠানে খেলা, বিনোদন এবং রাজনীতির বহু ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বড় ছেলে এবং মহারাষ্ট্রের পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরে এসেছিলেন মা রেশমি ঠাকরেকে সঙ্গে নিয়ে। ছিলেন আদিত্যের ছোট ভাই তেজসও।

পেশায় রিয়েল এস্টেট প্রফেশনাল রাধিকা। বয়স ২৪। মুম্বাইয়েরই একটি প্রশিক্ষণ কেন্দ্রে গত আট বছর ধরে পেশাদার নৃত্যশিল্পী হওয়ার জন্য শিক্ষা নিয়েছেন। বাবা বীরেন মার্চেন্ট একটি স্বাস্থ্যপরিষেবা সংস্থার সিইও। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি এবং অর্থনীতি নিয়ে স্নাতক হয়েছেন রাধিকা।

শোনা যায়, ২০১৯ সালেই আম্বানীর ছোট ছেলে অনন্তের সঙ্গে গোপনে বাগদান-পর্ব সম্পূর্ণ হয় রাধিকার। কিন্তু আজ পর্যন্ত অনন্তের সঙ্গে রাধিকার সম্পর্কের কথা নিশ্চিত করে আম্বানী পরিবারের কোনো সদস্যকে কখনও বলতে শোনা যায়নি। তবে আম্বানীরা না জানালেও রাধিকা এবং তার ‘ননদ’ মুকেশ কন্যা ঈশার বন্ধুত্বের কথা কান পাতলেই শোনা যায় ঘনিষ্ঠমহলে।

এমনকি, শাশুড়ি মা নীতার সঙ্গেও রাধিকার সম্পর্ক নাকি খুবই ভাল!

Daily World News

কোন কোন পরীক্ষা হবেনা এবছরেও জেনে নেইৃ

কোন কোন পরীক্ষা হবেনা এবছরেও জেনে নেইৃ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার মতো এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও হবে না। করোনার কারণে গত দুই বছরও এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান সোমবার এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার শিক্ষামন্ত্রী দীপু মনি ঘোষণা দিয়েছিলেন, গত দুই বছরের মতো এ বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না। নতুন শিক্ষাক্রমেও এসব পরীক্ষার কথা নেই।

শিক্ষামন্ত্রী  বলেন, আগামী বছর থেকে নতুন কারিকুলাম শুরু হবে। অষ্টম শ্রেণি পর্যায়ে শুরু হবে ২০২৪ সালে। ফলে আগামী বছরও পরীক্ষা নেওয়া হবে না।

গত ৩০ মে শিক্ষার্থীদের মূল্যায়ন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে প্রণয়ন করা প্রাক-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের নতুন কারিকুলামের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দুই জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) যৌথ সভায় এ রূপরেখার অনুমোদন দেওয়া হয়।

জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেণির আগে কোনো ধরনের পাবলিক পরীক্ষা গ্রহণের বিধান না থাকায় চলতি বছর থেকেই এ পরীক্ষাটি বন্ধ হচ্ছে। মন্ত্রণালয়ের বৈঠকে পিইসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বরিশালে সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ ও বিক্ষোভ

 পলাশ চন্দ্র দাসঃবরিশাল //

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ করেছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন। আজ (৬ জুন) সোমবার বেলা সাড়ে ১১ টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোন্দকার মনিরুল আলমের সভাপতিত্বে বক্তারা বলেন, জাতীয় প্রেসক্লাব চত্বরে বিএনপির কর্মসূচি চলাকালীন সময়ে ওমর ফারুকের উপর হামলা এটি পরিকল্পিত কিনা সেটি প্রশাসনের খুঁজে বের করতে হবে।

আইনের আওতায় আনতে হবে দোষীদের । একই সাথে যারা এই হামলা করেছে তাদের খুঁজে বের করে সংগঠন থেকে বহিস্কারের দাবী জানায়। নতুবা আমাদের ফের প্রতিবাদ কর্মসূচিতে নামতে হবে। যে বিষয়টি কারো জন্য সুখকর হবে না ।

এখানে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের নেতা সুশান্ত ঘোষ, বিধান সরকার,বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাস,সাধারন সম্পাদক মিথুন সাহা, বাপ্পি মজুমদার বক্তব্য রাখেন।