বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি ঠাকুরগাঁওয়ের রবিউল, সম্পাদক টাঙ্গাইলের রুমী

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ৯০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার এস এস রবিউল ইসলাম সবুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহকারী শিক্ষা অফিসার মুনসুর হেলাল পেয়েছেন ৫২৩ ভোট।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৫৪৫ ভোট পেয়ে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সহকারী শিক্ষা অফিসার সালাহ উদ্দিন আহামেদ রুমি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা মিরপুরের সহকারী শিক্ষা অফিসার মেরিনা হাসনাত পেয়েছেন ৩৯৯ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৮৮৫ জন। মোট ভোট কাস্ট হয় ১৪৪৬ টি।

বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাচন কমিশনার গতকাল ৪ জুন রাত ৯ টায় নির্বাচনের ফলাফল নিশ্চিত করেন। শনিবার (৪ জুন) সারাদেশের  ৮ বিভাগে একযোগে সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত ঠাকুরগাওয়ের কৃতি সন্তান দক্ষ, মেধাবী ও দায়িত্বশীল শিক্ষা কর্মকর্তা বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির  সভাপতি নির্বাচিত হওয়ায় তার নিজ উপজেলা রাণীশংকৈল ও ঠাকুরগাও জেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নেতৃস্থানীয় ব্যাক্তি ও শিক্ষকেরা অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে রবিউল ইসলাম বলেন, “সারা দেশে আমার প্রিয় সহকর্মীদের ভালবাসা পেয়ে আমি মুগ্ধ হয়েছি। তারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি তাদের কাছে ঋণী।   আমি সবসময় তাদের পাশে থেকে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো ইনশাল্লাহ”।

স্বপ্নের পদ্মা সেতু এখন স্বপ্ন নয় শতভাগ বাস্তবতা

//নিজস্ব প্রতিবেদক, আজিজুল ইসলাম//

স্বপ্নের পদ্মা সেতু এখন স্বপ্ন নয় শতভাগ বাস্তবতা। ২৫ জুন সকাল ১০ টায় স্বপ্নের পদ্মা সেতু আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচলের জন্য শুভ উদ্বোধন ঘোষণা করবেন আধুনিক উন্নত সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশের রূপাকার জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

এই সেতু উদ্বোধনের ফলে দেশের  দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রায় ৪ কোটি মানুষের জীবনে নতুন সূর্যোদয় ঘটবে। ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠার পথ সুগম হবে, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে এক বিশাল জনগোষ্ঠী।

কয়েক ঘণ্টার মধ্যেই কৃষকের উৎপাদিত সকল কৃষি পণ্য আর খামারিদের মাছ, গবাদীপশু, হাসমুরগী, ডিম, দুধ পৌঁছে যাবে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়।

সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পদ্মা সেতু রাখবে এক বিরাট ভূমিকা। শত প্রতিকুলতা মোকাবিলা করে দেশী এবং বিদেশী সকল ষড়যন্ত্র ব্যার্থ করে দিয়ে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের দূরদর্শী এবং সাহসী সিদ্ধান্ত সফলভাবে বাস্তবায়নের জন্য জাতির জনক তনয়া  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি দেশবাসীর গভীর কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধা ।

সীতাকুণ্ডের কনটেইনার বিস্ফোরণে ৩৪ মৃতদেহ উদ্ধার

//দৈনিক বিশ্ব ডেস্ক//

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন ফায়ার সার্ভিস কর্মী।শনিবার রাতের এই দুর্ঘটনায় চার শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ। তিনি বলেন, আহতদের মধ্যে শ্রমিক, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসকর্মীরা রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অনেককে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই ডিপোতে ৫০ হাজারের বেশি কনটেইনার রয়েছে। কেমিক্যাল কনটেইনার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর কনটেইনারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে তিন-চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাচ ভেঙে পড়ে।

অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ার জন্য।  বেসরকারি হাসপাতালসহ সব হাসপাতাল প্রস্তুত রয়েছে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান বলেন, ছুটিতে থাকা সব চিকিৎসক-নার্সকে জরুরি ভিত্তিতে হাসপাতালে আনা হয়েছে। এতসংখ্যক রোগীকে চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত ওষুধ মজুত নেই। এ জন্য জরুরি ভিত্তিতে ওষুধ, স্যালাইন, পেইন কিলার নিয়ে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করছি সবাইকে। সেই সঙ্গে আশপাশের উপজেলা ও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক আনা হয়েছে। তবু চিকিৎসা দিয়ে পেরে উঠছি না আমরা।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক রাজিব পালিত বলেন, দগ্ধদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। এ জন্য রক্ত চেয়ে মাইকিং করা হচ্ছে। আশপাশের সবাইকে হাসপাতালে এসে রক্ত দিয়ে আহতদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।

Daily World News

চট্টগ্রামের কনটেইনার বিস্ফোরণে ২৫ লাশ উদ্ধার

সীতাকুণ্ডে কেমিক্যাল ডিপোতে ভয়াবহ আগুণে নিহত ১৬, নিখোজ অনেকে

খুলনা জেলা আ’লীগের উদ্যোগে শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আজিজুল ইসলাম, খুলনা প্রতিনিধি।

বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল স্তরের  বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসেবে  জেলা আওয়ামী লীগের উদ্যোগে ০৪ জুন বেলা ১১ টায় দলীয় কার্যালয় হতে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ   মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন, “৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আর একবার বলে তারা স্পষ্ট বুঝিয়েছে তারাই বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রকারী। তাদের ভুলে গেলে চলবে না  বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭১ এর হাতিয়ার গর্জে উঠেই দেশ স্বাধীন হয়েছিলো। স্বাধীন দেশে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকি যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী  সকল গনতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে  কঠোর হস্তে প্রতিহত করা হবে।

মিছিল শেষে  জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  শেখ হারুনুর রশিদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগের  সাধারন সম্পাদক এ্যাড সুজিত অধিকারি,

সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে কাজী বাদশা মিয়া,  বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান,  এ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল, বিএমএ ছালাম,  এ্যাডভোকেট অধ্যঃ নিমাই চন্দ্র রায়, যুগ্ম-সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল,  দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান,  শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা,  উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, আনোয়ারুল ইকবাল মন্টু, অসিত বরণ বিশ্বাস, বুলু রায় গাঙ্গুলী, জাহাঙ্গীর হোসেন মুকুল,  মোসাম্মৎ সামসুন্নাহার, শিউলি সরোয়ার, অমিয় অধিকারী,  মোঃ আজগর বিশ্বাস তারা,  মোঃ জামিল খান, সরদার আবুল কাশেম ডাবলু, নিশিত রঞ্জন মিস্ত্রি,  হোসনে আরা চম্পা, মানিকুজ্জামান অশোক, শেখ আবু হানিফ, আজিজুর রহমান রাসেল, সাইফুল ইসলাম খান,  পলাশি মজুমদার,  মমতাজ শিরিন ময়না, দেব দুলাল বাড়ই বাপ্পি, আসাদুজ্জামান কচি, কাজি আজাদুর রহমান, সরদার জাকির, অজিত বিশ্বাস,  ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, বিধান রায়, পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, আজিজুল ইসলাম প্রমূখ।

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

//দৈনিক বিশ্ব ডেস্ক//

রাজবাড়ীর গোয়ালন্দে বাসের ধাক্কায় মো: সাহেব আলী (২৮) নামে একজন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন। নিহত সাহেব আলী মাগুরার মহম্মদপুর থানার মহম্মদপুর ইউপির পোরাইল গ্রামের গফফার মোল্লার ছেলে এবং ঢাকার সাভার সেনানিবাসের সেনা সদস্য। তার আইডি নম্বর-২২০৬৫৭৩।

শনিবার (৪জুন)  রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন এর সামনে পৌনে ১১টার দিকে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়।

নিহত সেনা সদস্যের ভাবি ডলি আক্তার বলেন, সাহেব আলী তার নিজ বাড়ী থেকে সাভার কর্মস্থলে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পরে আমাদেরকে ফোন করে জানানো হয় তিনি দুর্ঘটনায় মারা গিয়েছেন। এ ঘটনা জানার পর আমাদের বাসার অন্যান্য সদস্য গোয়ালন্দে রওনা হয়েছেন। তিনি আরো জানান নিহত সেনা সদস্যের সাহেব আলীর একটি মেয়ে সন্তান রয়েছে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনের গাড়ি চালক মুরাদ খান জানান, বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের এর মাঝামাঝি স্থানে একটা বিকট শব্দ হয়। দ্রুত অফিস কক্ষ থেকে আমরা সকলে বের হয়ে দেখি একজন লোক রক্তত্ব জখম অবস্থায় সড়কে পড়ে আছে। তার বাম পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ থেতলে গেছে। দুর্ঘটনার স্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মোটরসাইকেলটি টেনে হিঁচরে নিয়ে গেছে। এতে তার মাথায় থাকা হেলমেটসহ গাড়িটি দুমড়েমুচড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আহ্লাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে আমরা থানায় নিয়ে যাচ্ছি। ঘাতক বাসটিকে আটকের জন্য বিভিন্ন পয়েন্টে খবর দেওয়া হয়েছে। এছাড়া লাশটি উদ্ধার করে পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তার কাছ থেকে নগদ ৫ হাজার ৭৩৫ টাকা, একটি স্মার্ট ফোন, একটি বার্টন ফোন, ৫টি বিভিন্ন পরিচয়পত্র, ট্রাস্ট ব্যাংকের একটি কার্ড, একটি রেশন কার্ড পাওয়া যায়। সে লাল রঙের ১১০ সিসির ডিসকভার মোটরসাইকেল (মাগুরা হ-১২-৪৯২৯) চালিয়ে বাড়ি থেকে সাভার সেনানিবাসের কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। ঢাকা থেকে আসা খুলনাগামী একটি এসি বাস তাকে চাপা দিয়ে যায়।

বরিশালে সময় টিভির সাংবাদিক অপুকে অপহরণ চেষ্টায় গ্রেপ্তার ৩

পলাশ চন্দ্র দাসঃবরিশাল//

সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণচেষ্টায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ঘটনায় মূল হোতা জিহাদুল ইসলাম জেহাদ, নূ‌রে আলম ও হা‌বিবসহ বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

শুক্রবার দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ এনামুল হক।

গ্রেপ্তারকৃতরা হলো, বরিশাল নগরীর কাউনিয়া এলাকার মৃতঃ আঃ বারেক সিকদারের ছেলে মামুন সিকদার ওরফে চিডা মামুন, আঃ বারেক হাওলাদারের ছেলে নুরুন মোমেন ওরফে কোটন, বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার মৃত আজিজ খানের ছেলে মাহমুদ ওরফে রিয়াজ।

এনামুল হক জানায়, সাংবাদিক অপূর্বকে অপহরণচেষ্টা ঘটনায় পরপরই কোতয়ালি থানায় মামলা হয়৷ এরপর আমরা ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে অভিযানে নামি। গোপন সূত্রে খবর পেয়ে পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আমরা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিক ভাবে ঘটনার কারণ এখনও সুনিশ্চিত হওয়া যায়নি জানিয়ে মূল হোতাদের ধরতে পারলে পুরো রহস্যের জট খুলবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এদিকে গ্রেপ্তারকৃৃতদের ছবি তুলতে গেলে তারা পু‌লি‌শের সাম‌নেই চিত্র সাংবাদিকদের সাথে অসৌজন্য মূলক আচরণ করে। পরে ডিবি পুলিশের হস্তক্ষেপে তারা শান্ত হয়।

এর আগে ২৯ মে বিকাল সাড়ে ৩টায় সময় টে‌লি‌ভিশ‌নের বরিশাল অফিসে যাওয়ার পথে বরিশাল সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনার পরপরই বরিশালসহ সারাদেশ সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ শুরু করে।

ঘটনার ৬ দিন পর ৩ জনকে গ্রেপ্তা‌রে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। ত‌বে এখনও ধরা ছোয়ার বাই‌রে মূল অ‌ভিযুক্তরা। এম‌নকি হামলার পর অপহরণ চেষ্টায় ব‌্যবহৃত প্রাই‌ভেটকার‌টিও জব্দ কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।

Daily World News

শ্রীলংকা আরোহীসহ আটকে দিয়েছে রাশিয়ার উড়োজাহাজ

শ্রীলংকা আরোহীসহ আটকে দিয়েছে রাশিয়ার উড়োজাহাজ

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

শ্রীলংকার রাজধানী কলম্বোয় রাশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ আটকে দেওয়া হয়েছে। উড়োজাহাজটিতে প্রায় ২০০ আরোহী ছিল।

বৃহস্পতিবার উড়োজাহাজটি কলম্বো ছেড়ে যাওয়ার কথা ছিল। খবর বিবিসির।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দর ছাড়ার ঠিক আগে কলম্বোর বাণিজ্যিক আদালতের নির্দেশে উড়োজাহাজটি আটকে দেওয়া হয়।

শ্রীলংকায় আটকেপড়া উড়োজাহাজটি অ্যারোফ্লোটের। এটি রাশিয়ার সবচেয়ে বড় বিমান সংস্থা। ইউক্রেনে রাশিয়ার হামলার পর নিষেধাজ্ঞার মুখে গত মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছিল অ্যারোফ্লোট। তবে এপ্রিলে কলম্বোর সঙ্গে আবার বিমান চলাচল শুরু করে সংস্থাটি।

মস্কোর কাঁধে চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সঙ্গে রাশিয়ার উড়োজাহাজ আটকে দেওয়ার কোনো সংযোগ আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই উড়োজাহাজের সব যাত্রী ও ক্রুকে হোটেলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দরনায়েক বিমানবন্দর কর্তৃপক্ষ।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। এ অঞ্চলে সেভেরোদোনেৎস্ক শহরে নিজেদের অবস্থান আরও বিস্তৃত ও দৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। দোনবাস অঞ্চলে নিজেদের এই সামরিক অভিযানে বড় বিজয় দাবির আরও কাছে পৌঁছে যাচ্ছে তারা।

লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেছেন, পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেৎস্ক শহরের রাস্তায় রাস্তায় এখন লড়াই চলছে। অবশ্য রুশ বাহিনী শহরের ৮০ ভাগ দখলে নিয়েছে। তিনি বলেন, কিছু সড়কে আমাদের প্রতিরোধকারীরা সফল হয়েছে।

আজ ঐতিহ্যবাহি বানিয়ারচরের স্বর্গীয় তুফান বিশ্বাসের ১ম প্রয়াণ দিবস

//নিকোলাস বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

৩ জুন ২০২২, বানিয়ারচর/গোপালগঞ্জঃ আজ ঐতিহ্যবাহি বানিয়ারচরের ‘জাতীয় শোকদিবস’ আয়োজক কমিটি’র সভাপতি স্বর্গীয় তুফান বিশ্বাস মহাশয়ের ১ম প্রয়াণ দিবস। গত বছর এই দিনে তিনি সবাইকে শোক সাগরে ভাসিয়ে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৩ বছর। তিনি ছিলেন গোপালগঞ্জ জেলার অন্তর্গত বানিয়ারচর গ্রামের একজন বয়োঃজেষ্ঠ্য বাসিন্দা। তিনি ছিলেন একজন প্রিয় পিতা, আদর্শ অভিভাবক এবং একজন সৎ ও পরোপকারী মানুষ।

মৃত্যুর আগ পর্যন্ত তুফান বিশ্বাস ছিলেন  ঐতিহ্যবাহি বানিয়ারচরে আয়োজিত জাতীয় শোকদিবস পালন কমিটি’র সভাপতি। উল্লেখ্য যে, আগষ্ট মাসের ১৫ তারিখে আয়োজিত এই শোকদিবস নানা বাঁধা-বিপত্তি উপেক্ষা করে প্রায় ৩৫ বছর যাবৎ স্থানীয় অনুদানে পালিত হয়ে আসছে। প্রতি বছর এলাকার অসংখ্য মানুষ এ অনুষ্ঠানে যোগ দেন এবং কাঙালী ভোজে অংশগ্র্রহণ করেন যা এলাকায় ঐতিহ্যে পরিণত হয়েছে। এ ঐতিহ্য ধরে রাখার জন্য নিজস্ব তহবিল গঠন করা হয়েছে এবং প্রতি বছর এ তহবিল দিয়েই জাতীয় শোকদিবস আয়োজন করা হয়।

স্বর্গীয় তুফান বিশ্বাস মহাশয়ের ১ম প্রয়াণ দিবস উপলক্ষ্যে বানিয়ারচরে তার নিজ বাড়িতে এক বিশেষ প্রার্থনা-সভার আয়োজন করা হয়েছে। এতে এলাকার ভক্ত-সাধারণ সহ তার আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন। সভায় গান-প্রার্থনা ও পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয়। এছাড়াও এ অনুষ্ঠানে প্রয়াত তুফান বিশ্বাস মহাশয়ের বর্ণাঢ্য কর্ম-জীবন নিয়ে আলোচনা হয়। শেষে তার আত্মার চিরকল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।

নিজ বাড়ির বাইরে ঢাকা ও গাজীপুরেও স্বর্গীয় তুফান বিশ্বাস মহাশয়ের ১ম প্রয়াণ দিবস উপলক্ষ্যে তাকে স্মরণ করে তার আত্মার কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও রিভাইভাল-বিডি অনলাইন প্লাটফর্ম -এ স্বর্গীয় তুফান বিশ্বাস মহাশয়ের আত্মার চির কল্যাণে প্রার্থনা করা হয়।

তুফান বিশ্বাস সর্বদা কম কথা বলতেন কিন্তু কাজ করতেন বেশী। পরিশ্রম ও সততা ছিল তার জীবনের দুটি গৌরবময় মুকুট। তিনি অক্ষর জ্ঞানসম্পন্ন ছিলেন না বটে কিন্তু ছিলেন স্বশিক্ষায় শিক্ষিত। সমাজ, ধর্ম ও রাজনীতি সহ সর্বক্ষেত্রে তার ছিল সমান পদচারণা। তিনি ছিলেন একজন পরিছন্ন সাধারণ মানুষ। ২০২০ সালে যখন করনা মহামারী শুরু হয় তখন তিনি তার পাড়া-প্রতিবেশীদের পাশে থেকেছেন এবং তার সাধ্যমত তাদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী দিয়ে সহায়তা করেছেন। এছাড়াও তিনি স্থানীয় বঙ্গরত্ন কলেজ স্থাপনের জন্য জমি দান করেছেন যার ফলশ্রুতিতে এলাকার অসংখ্য ছেলেমেয়ে উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে।

স্বর্গীয় তুফান বিশ্বাস মহাশয়ের ৩য় সন্তান নিকোলাস বিশ্বাস গোপালগঞ্জ, ঢাকা এবং গাজীপুরে তার পিতার স্মরণে আয়োজিত প্রার্থনা সভায় যারা অংশগ্রহণ করেছেন এবং তার আত্মার কল্যাণে প্রার্থনা করেছেন তাদের সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং একইসঙ্গে সবার কাছে প্রার্থনা চেয়েছেন যেন তার স্বর্গীয় পিতা তুফান বিশ্বাস পরমপিতার রাজ্যে চিরশান্তিতে থাকেন।

Daily World News

২০ ইট বাঁধা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বলেশ্বরের চরে

 

২০ ইট বাঁধা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বলেশ্বরের চরে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পিরোজপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কচা নদীর চর বলেশ্বর এলাকার পশ্চিম তীরে ওই নারীর মরদেহটি পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, গত ১০ থেকে ১২ দিন আগে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে নদীতে ফেলা হয়েছে। তার শরীরে মোট ২০টি ইট বাঁধা ছিলো। এ সময় তার পরনে স্যালোয়ার ও গায়ে ব্লাউজ ছিলো। মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

অফিসিয়ালী তুরস্কের  নাম বদলে হচ্ছে ‘তুর্কি’

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

তুরস্ক প্রজাতন্ত্রের নাম পরিবর্তন করে ‘তুর্কি’ করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। আঙ্কারার অনুরোধের প্রেক্ষাপটে জাতিসংঘ তুরস্কের নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর কাছ থেকে মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সম্বোধন করা একটি চিঠি পাওয়া গেছে, যেখানে সব বিষয়ে ‘তুরস্ক’-এর পরিবর্তে ‘তুর্কি’ ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

মুখপাত্র বলেন, চিঠি পাওয়ার পর থেকেই দেশের নাম পরিবর্তন কার্যকর হয়েছে। মঙ্গলবার কাভুসোগলু জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠিটি আনুষ্ঠানিকভাবে পাঠানো ঘোষণা দিয়েছেন।

কাভুসোগলু আনাদোলু এজেন্সিকে বলেন, ‘আমরা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, দেশগুলোর জন্য ‘তুর্কি’ ব্যবহারটা দেখতে চাচ্ছি।’