যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে সকল ধরণের সহায়তা দেয়া হবে … নূর হোসেন পাটওয়ারী

মোঃ হোসেন গাজী।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ  অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট হাইমচর উপজেলার  ফাইনাল খেলায় আলগী উত্তর ইউনিয়ন একাদশকে ১- ০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চরভৈরবী ইউপি একাদশ।

হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ৬ ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ শেষে ১৭ মে মঙ্গলবার হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে  ফাইনাল খেলায় অংশ নেয় আলগী উত্তর ইউনিয়ন একাদশ ও চরভৈরবী একাদশ, খেলায় চরভৈরবী একাদশ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ পূর্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী এর সভাপতিত্বে ও আলগী উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারীর পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে  বলেন হাইমচর উপজেলায় তরুন ও যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধকরণ এর লক্ষ্যে উপজেলা পরিষদের পক্ষ হতে সব সময় ক্রীড়া সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়, যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে সকল ধরনের সহায়তা দেয়া হবে, যুব সমাজ হচ্ছে দেশের শক্তি, এরাই আনবে দেশের অর্থনৈতিক মুক্তি। খেলোয়াড়দের উদ্দেশ্য করে উপজেলা চেয়ারম্যান আরো বলেন সহসাই উপজেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর থানার  অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন,  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশমার ভুমি আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সাবেক চেয়ারম্যান এম এ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ  মোস্তাফিজ চোকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সিনিয়র সহ সভাপতি আঃ রহমান রিয়াদ, সহ সভাপতি বিএম ইসমাইল, সাধারণ সম্পাদক জাকির হোসেন,১ নং গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী দেওয়ান, হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠনের কর্মকর্তা বৃন্দ।

ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ার একটি নির্মানাধীন ভবন থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২৭ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গরবার ১৭ মে বিকালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত এ ২৭ টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ২৪ টি ত্রি নট ত্রি ও তিনটি এসএলআর বলে নিশ্চিত করেছে পুলিশ। এর সাথে একবক্স গুলিও উদ্ধার করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

পুলিশ ও স্থানিয় সূত্রে জানাযায়, মুক্তিযুদ্ধের সময়ের আর্মির ব্রিগেডিয়ার নাজির হাওলাদার নামে একজন  বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল এটা। সম্প্রতি মুক্তি যোদ্ধার নাতি বাপ্পি হাওলাদার জায়গা সহ বাড়িটি বিক্রি করে দেয়। বাড়িটি হানিফ নামক জৈনিক ব্যক্তি ক্রয় করে এবং পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন বানানোর উদ্দেশ্যে শ্রমিক নিয়োগ করে। ভবন ভেঙ্গে মাটি খনন কাজের সময় একটি ট্রাংকে থাকা ২৭ টি অগ্নেয়াস্ত্র ও একটি লোহার বক্সে থাকা বিপুল পরিমানে গুলি দেখতে পায় শ্রমিকরা।

এ বিষয়ে বাড়ির মালিক হানিফ জানান, আমি নতুন বাসা করার জন্যে শ্রমীক কাজে লাগিয়েছি। তারা এগুলো পেয়ে স্থানীয় রুবায়েত নামে একজনকে জানায় । তার ফোনে পুলিশ এসে এগুলো উদ্ধার করে অস্ত্রগুলি।

ঘটনার সত্যতা নিশ্চত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, উদ্ধারকৃত অগ্নেয়াস্র গুলো পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এই স্থানে আরও অগ্নেয়াস্ত্র আছে কিনা তা দেখা হচ্ছে। পুলিশি তত্বাবধানে খনন কাজ চলছে।

English Dainikbiswa

কুকিং রেসিপি

পদ্মা সেতুর টোল সর্বনিম্ন ১০০ এবং সর্বোচ্চ ৬০০০ টাকা নির্ধারণ

পদ্মা সেতুর টোল সর্বনিম্ন ১০০ এবং সর্বোচ্চ ৬০০০ টাকা নির্ধারণ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পদ্মা সেতুতে যানবাহন চলাচলে টোল হার নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১৭ মে) এ টোল হারের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

নির্ধারণ করা টোল হার অনুযায়ী, পদ্মা সেতু পার হতে সর্বনিম্ন টোল দিতে হবে মোটরসাইকেল আরোহীকে। মোটরসাইকেলের জন্য টোল নির্ধারণ হয়েছে ১০০ টাকা,

কার ও জিপ ৭৫০ টাকা,

পিকআপ ১ হাজার ২০০ টাকা,

মাইক্রোবাস ১ হাজার ৩০০ টাকা।

ছোট বাস (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা,

মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা এবং

বড় বাস (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা।

ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা,

মাঝারি ট্রাক (৫ টনের অধিক থেকে ৮ টন পর্যন্ত) ২ হাজার ১০০ টাকা,

মাঝারি ট্রাক (৮ টনের অধিক থেকে ১১ টন পর্যন্ত) ২ হাজার ৮০০ টাকা,

ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা এবং

চার এক্সেলের ট্রেইলারের টোল সর্বোচ্চ ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ আদেশ পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকে কার্যকর হবে।

যশোরে পিতার হাতে পুত্র খুন

//নিজস্ব প্রতিবেদক//

যশোর সদরের চাঁদপাড়া গ্রামে নুরুল ইসলাম নামে এক বাবার বিরুদ্ধে নিজ ছেলে রুহুল আমিনকে (১৬) হত্যা করেছেন । যশোর সদরের ফতেপুর ইউনিয়নের পূর্ব চাঁদপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পিতা রুহুল আমিনকে আটক করেছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, পারিবারিক কলেহের জের ধরে নুরুল ইসলাম ছেলে রুহুল আমিনকে হত্যা করেছে বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনার দিন রুহুল নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। বাবা নুরুল ইসলাম প্রথমে ছেলের বাম পায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে ইলেকট্রিক শক দেন। এতে মৃত্যু না হওয়ায় পরে গলায় গামছা পেঁচিয়ে আধা ঘন্টা ধরে নির্যাতন করে তাকে হত্যা করেন। খবর পয়ে পুলিশ নুরুল ইসলামকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, জমি বিক্রি করে ৪১ লাখ টাকা সংসারের পেছনে খরচ করেছি। এখন পরিশ্রম করতে পারি না। স্ত্রী ও ছেলে মিলে আমাকে অমানবিক মানসিক  নির্যাতন করতো। ছেলেকে হত্যা না করে কোনো উপায় ছিলো না। আমি আমার ফাঁসি চাই।

আজ শেখ হাসিনার ঐতিহানিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

//দৈনিক বিশ্ব ডেস্ক//

আজ ১৭ মে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

১৯৮১ সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেল সাড়ে চারটায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লী থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান।

এর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবার নির্মমভাবে নিহত হন। এ সময় তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান।

পরবর্তী ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করা হয়। এরপরই তিনি ১৭ মে দেশে ফিরে আসেন।

শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য উপস্থিত প্রায় ১৫ লাখ মানুষের হৃদয়ছোঁয়া ভালোবাসার জবাবে এদিন তিনি বলেন, বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেয়ার জন্য আমি দেশে এসেছি। আমি আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য আসিনি। আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই।

এসময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আজকের জনসভায় লাখো চেনামুখ আমি দেখছি। শুধু নেই আমার প্রিয় পিতা বঙ্গবন্ধু, মা আর ভাইয়েরা এবং আরও অনেক প্রিয়জন।

শেখ হাসিনা বলেন, ভাই রাসেল আর কোনো দিন ফিরে আসবে না, আপা বলে ডাকবে না। সব হারিয়ে আজ আপনারাই আমার আপনজন।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে পরদিন ১৯৮১ সালের ১৮ মে দৈনিক ‘সংবাদ’ ‘লাখো জনতা অকৃপণ প্রাণঢালা অভ্যর্থনার মধ্যদিয়ে বরণ করে নেয় তাদের নেত্রীকে’ শিরোনামে লেখে, রাজধানী ঢাকা গতকাল (১৭ মে) মিছিলের শহরে পরিণত হয়েছিলো। প্রচণ্ড ঝড়বৃষ্টিও মিছিলের গতিরোধ করতে পারেনি। স্লোগানেও ভাটা পড়েনি। লাখো কণ্ঠের স্লোগান নগরীকে প্রকম্পিত করেছে।

সংবাদ আরও লেখে, বিকেল সাড়ে ৪টায় আকাশে যখন শেখ হাসিনাকে বহনকারী বিমানটি দেখা যায়, তখন সব নিয়ন্ত্রণ আর অনুরোধ আবেদন অগ্রাহ্য করে হাজার হাজার মানুষ বিমানবন্দরের ভেতরে ঢুকে যায়। অনেকটা ঝুঁকি নিয়েই বিমানটি অবতরণ করে। জনতা একেবারেই বিমানের কাছে চলে যায়। বহু চেষ্টার পর জনতার স্রোতকে কিছুটা সরিয়ে ট্রাকটি ককপিটের দরজার একেবারে সামনে নেওয়া হয়। এ সময় শেখ হাসিনা ভেতর থেকে জনতার উদ্দেশে হাত নাড়েন।

বেলা ৪টা ৩২ মিনিটে শেখ হাসিনা সিঁড়ি দিয়ে ট্রাকে নেমে আসেন। এ সময় লাখো জনতার কণ্ঠে ছিল গগনবিদারী স্লোগান: ‘হাসিনা তোমায় কথা দিলাম মুজিব হত্যার বদলা নেব।’ এ সময় অনেকের চোখে ছিল অশ্রুধারা। যখন তাকে মালা পরিয়ে দেওয়া হয়, তখন শেখ হাসিনাও অঝোর ধারায় কাঁদছিলেন। এ সময় শেখ হাসিনার পরনে ছিল সাদা রঙের ওপর কালো ডোরাকাটা তাঁতের মোটা শাড়ি ও মাথায় ঘোমটা।

কুর্মিটোলা থেকে শেখ হাসিনার শেরেবাংলা নগরে এসে পৌঁছতে সময় লাগে তিন ঘণ্টা। এ সময় ঝড় বৃষ্টিতে নগর জীবন প্রায় বিপন্ন। রাস্তাঘাট স্বাভাবিক জীবন যখন ব্যাহত, তখন এখানে অপেক্ষা করে কয়েক লাখ মানুষ। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হন।

এদিকে প্রধানমন্ত্রীর এ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে— বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল। দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। একই সঙ্গে মন্দির, প্যাগোডা, গির্জাসহ সব উপাসনালয়ে দেশব্যাপী বিশেষ প্রার্থনা।

এরমধ্যে ১৭ মে সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সভায় জাতীয় নেতৃবৃন্দ ও বরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন। সূত্র: বাসস

English Dainikbiswa

সদরের চান্দ্রা চৌরাস্তায় দীর্ঘদিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশংসায় চাঁদপুর জেলা পরিষদ

সদরের চান্দ্রা চৌরাস্তায় দীর্ঘদিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশংসায় চাঁদপুর জেলা পরিষদ

মোঃ হোসেন গাজী, চাঁদপুর।।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তায় দীর্ঘদিন যাবৎ জেলা পরিষদের সরকারি ভূমির উপর অবৈধভাবে নির্মিত দোকানসহ স্থাপনা অভিযানের মাধ্যমে উচ্ছেদ করে প্রশংসায় ভাসছেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, সচিব মিজানুর রহমানসহ পুরো জেলা পরিষদ।

১৬ মে সোমবার দিনব্যাপী অবৈধ দখলদারদের তোপের মুখে অত্যান্ত সাহসিকতার সাথে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, এই উচ্ছেদ অভিযানে অবৈধভাবে দখলকৃত ২২০ ফুট জায়গায় গড়ে উঠা ১৬ টি দোকান উচ্ছেদ করা হয়। অভিযোগ ছিলো হরিনা ঘাট-ভাটিয়ালপুর সড়কের পাশে এসব ভূমি দীর্ঘদিন অবৈধ দখলদাররা দোকান-পাট উঠিয়ে ভোগদখল করে আসছিলো। কিন্ত সরকারের বিধি মোতাবেক তাদেরকে সতর্ক করা সত্ত্বেও জেলা পরিষদ থেকে কোনরূপ লিজ গ্রহন করেনি। যেজন্য অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এদিনে অভিযানে অংশ নেয় চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেলাল চৌধুরী,চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দীন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর সদরের ভূমি অফিসের কানুনগো মোঃ খাদেমুল ইসলাম,জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিমসহ অন্যান্যরা।

English Dainikbiswa

চাঁদপুরে ক্রীড়া সংস্থার নির্বাচনে গোলাম মোস্তফা বাবু’র পুরো প্যাণেল নির্বাচিত

আচমকাই ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলো নাটোর প্রেস ক্লাব

//অনলাইন নিউজ ডেস্ক//

সড়ক সম্প্রসারণ কাজের জন্য ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১৯৭৭ সালের ২২ মে প্রতিষ্ঠিত নাটোর প্রেস ক্লাব ভবন। সোমবার থেকে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযানে নাটোর প্রেস ক্লাব ভবনসহ শহরের শত বছরের পুরাতন অবৈধ স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপ সচিব কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রমের শুরুর পর দুপুরে প্রেস ক্লাব ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

৪৫ বছরের ঐতিহ্যবাহী এই প্রেস ক্লাব ভবন প্রতিষ্ঠার মাসেই ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় নাটোরের সাংবাদিকরা হতাশা প্রকাশ করেছেন।

নাটোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, শহরের অভ্যন্তরে প্রধান সড়কে চলমান উন্নয়ন ও সম্প্রসারণ কাজের জন্য উভয় পাশের অধিগ্রহণকৃত এবং অবৈধ দখলে থাকা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আগামী তিনদিন এ অভিযান চলবে বলে জানান তিনি।

৮৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নাটোর শহরের হরিশপুর বাইপাস থেকে বেলঘড়িয়া বাইপাস পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক সম্প্রসারণ করে দুই লেনে বিভক্ত করার কাজ শুরু হয় ২০১৭ সালে। এর মধ্যে শহরের জিরো পয়েন্টের উভয় পাশে প্রায় ৭০০ ফুট দৈর্ঘ্যরে সড়ক ১০০ ফুট প্রশস্ত করা হবে। এজন্যে জমি অধিগ্রহণ কার্যক্রমে অর্থ পরিশোধের জন্যে সাড়ে ২৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। মামলাসহ নানা জটিলতায় মাঝপথে আটকে ছিল কাজটি।

এদিকে নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী জানান, প্রেস ক্লাবের ভবনের জায়গাটি আরএস রেকর্ড অনুযায়ী পৌরসভার সম্পত্তি। ২০০৭ সালে নাটোর পৌরসভার সঙ্গে নাটোর প্রেস ক্লাবের বাৎসরিক ভাড়ার চুক্তিনামায় নিজস্ব অর্থায়নে ভবনটি নির্মাণ করে নাটোর প্রেস ক্লাব। ২০১৯ সালে জায়গাটি নিজেদের দাবি করে সড়ক ও জনপথ বিভাগ পৌরসভাকে বিবাদী করে দায়েরকৃত মামলাটি এখনো চলমান। এই অবস্থায় ১৪ মে বিকালে ছুটির দিনে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে উচ্ছেদ নোটিশ প্রদান করে প্রেস ক্লাব ভবন ভাঙা হয়েছে। আমাদের মূল্যবান আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি। এসব সামগ্রী ছাড়াও আধুনিক ভবন ভেঙে আমাদের অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছে।

নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন বলেন, নাটোর প্রেস ক্লাব কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়। সরকারের উন্নয়ন অংশীদার হিসেবে পেশাজীবী প্রতিষ্ঠান। নাটোর প্রেস ক্লাবের সব সম্মানিত সদস্য সরকারের উন্নয়ন কাজের পক্ষে রয়েছেন। তবে সড়কের যে অংশে রাস্তা ১০০ ফুট প্রশস্ত হবে, সেই অংশে নাটোর প্রেস ক্লাবের অবস্থান নয়। ছুটির দিনে হঠাৎ নোটিশ না দিয়ে কিছুদিন সময় দিয়ে প্রেস ক্লাব ভবন উচ্ছেদ করা হলে তা শোভন হতো এবং আমরা ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতাম। সূত্র: যুগান্তর

English Dainikbiswa

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে যা বললেন পুতিন

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে যা বললেন পুতিন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটো) একটি বৈঠকে কথা বলেন।

রাশিয়ার রাজধানী  মস্কোতে অনুষ্ঠিত এ বৈঠকে পুতিন ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন।

তিনি জানিয়েছেন, ফিনল্যান্ড ও সুইডেনের সঙ্গে রাশিয়ার কোনো সমস্যা নেই। কিন্তু ন্যাটো যদি এ দুটি দেশে সামরিক শক্তি বাড়ায় তাহলে রাশিয়ার পক্ষ থেকে প্রতিক্রিয়া আসবে।

পুতিন এ বৈঠকে আরও জানিয়েছেন, ন্যাটোর পরিধি বাড়ানো রাশিয়ার জন্য একটি সমস্যার বিষয়।

পুতিনের মতে, ন্যাটোর লক্ষ্য হলো বিশ্বে তাদের প্রভাব বৃদ্ধি করা। তাই রাশিয়া বিষয়টি খুব কাছ থেকে নজর রাখবে।

পুতিন তার বক্তব্যে বলেছেন, আমাদের প্রতিক্রিয়া কি হবে? আমরা দেখব কি রকম হুমকি আমাদের জন্য তৈরি করা হয়।

রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, কোনো কারণ ছাড়াই সমস্যা তৈরি করা হয়েছে। আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব।

এদিকে রাশিয়া ইউক্রেন হামলা করার পর রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড ও এর পাশের দেশ সুইডেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে।

রোববার এ দুটি দেশ সরাসরি ঘোষণা দেয় তারা ন্যাটোতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আবেদন করবে।

ফিনল্যান্ড-সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করার পর থেকেই তাদের নানা রকম হুমকি-ধামকি দিয়ে আসছে রাশিয়া। সূত্র: বিবিসি

কোন রহস্যের কারণে বাঁ হাঁটৃ মুড়ে প্রেম প্রস্তাব দেওয়া হয়…!!!

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

হাঁটু মুড়ে বসে প্রকাশ্যে প্রেম প্রস্তাব দেওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। এই ভঙ্গিতে বসার নেপথ্যের গল্প জানা আছে কি?

প্রিয়জনের দিকে বাড়ানো ডান হাতে গোলাপ অথবা আংটি আর বাঁ হাঁটু মুড়ে বসে সঙ্গীর উত্তরের অধীর অপেক্ষায়— সিনেমা হোক বা বাস্তব, প্রেম প্রস্তাবের চিত্র কিন্তু সর্বত্র এক। তবে সময় বদলেছে। ভালবাসার প্রকাশের ধরন বা বিয়ের প্রস্তাব দেওয়ার ভঙ্গী আগের চেয়ে কিছুটা পাল্টেছে। অনেকেই হয়তো জানেন না যে, এই হাঁটু মুড়ে বসে প্রেম প্রস্তাব দেওয়ার রীতি মূলত পাশ্চাত্য সংস্কৃতির অঙ্গ। এর পিছনে রয়েছে প্রাচীন ইতিহাস। মধ্যযুগে একে অপরের প্রতি সৌজন্য প্রকাশের উপর বেশি জোর দেওয়া হত। বহু ধর্মীয় অনুষ্ঠানে হাঁটু মুড়ে বসার প্রথা ছিল। কখনও বশ্যতা বা কখনও সম্মান প্রদর্শনে এই রীতি ছিল জনপ্রিয়। মধ্যযুগে যোদ্ধাদের অন্যতম কর্তব্য ছিল ‘শিভ্যালরি’ অর্থাৎ সম্মান দেখানো। স্ত্রী, অভিজাত নারীদের সামনেও এ ভাবেই হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ করত তাঁরা। হাঁটু মুড়ে বসে আজীবন ভালবাসার মানুষের বিশ্বাস বজায় রাখার প্রতিশ্রুতিই প্রকাশ করা হয় এই ভঙ্গিমার মাধ্যমে।

কিন্তু কখনও ভেবে দেখেছেন কি যে সব সময় বাঁ দিকের হাঁটু মুড়েই কেন প্রেম প্রস্তাব দেওয়া হয়? এ নিয়ে নানা জনের নানা মত রয়েছে। তবে এর একটি যুক্তিসঙ্গ কারণ সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে। গবেষণা বলছে, মূলত অধিকাংশ মানুষই ডানহাতি। যে হাতে মানুষ বেশি সক্রিয় এব‌ং স্বচ্ছন্দ পায়ের ক্ষেত্রে তার বিপরীত দিকের পা কোনও কাজের সময়ে সক্রিয় হয়ে যায়। ভালবাসার কথা জানানোর সময়ে ডান হাতে ধরা থাকে গোলাপ বা অন্য কোনও বিশেষ উপহার। ফলে হাতের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে এমনিতেই বাঁ পা মুড়ে যায়।

তার মানে এই নয় যে সবাই বাঁ হাঁটু মুড়ে বসে প্রেম প্রস্তাব দেন মানে উল্টোটা করা যাবে না। আপনি চাইলে প্রিয়জনের সামনে ডান হাঁটুতে বসেও তাঁকে ভালবাসার কথা জানাতে পারে। সে ক্ষেত্রে আপনার ডান হাতে উপহার দেওয়ার চেয়ে বাঁ হাতে উপহার দেওয়টা অনেক বেশি স্বস্তিদায়ক হবে।

English Dainikbiswa

ডোমারে চয়ন আহবায়ক ও তহিদুলকে সদস্য সচিব করে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি অনুমোদন

ডোমারে চয়ন আহবায়ক ও তহিদুলকে সদস্য সচিব করে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি অনুমোদন

//নিজস্ব প্রতিবেদক//

নীলফামারীর ডোমার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা আহবায়ক কমিটি।আসাদুজ্জামান চয়ন আহবায়ক এবং সার্জেন্ট অবসরপ্রাপ্ত তহিদুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে নীলফামারী জেলা শাখার আহবায়ক ও নীলফামারী -০৩ সৈয়দপুর ও কিশোরগঞ্জ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য  আহসান আদেলুর রহমান এমপি।

সোমবার ১৬ মে নীলফামারী জেলা শাখার আহবায়ক ও নীলফামারী-০৩ সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের জাতীয় পার্টি থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান এমপি স্বাক্ষরিত ডোমার উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদনের কপি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন বরাবর প্রেরণ করেন।

উক্ত আহবায়ক কমিটিতে আহবায়ক আসাদুজ্জামান চয়ন, যুগ্ম আহ্বায়ক, মিজানুর রহমান জুয়েল (কাউন্সিলর), হুমায়ুন কবির মঞ্জু, আতিকুর রহমান, রাশেদুল ইসলাম, আশরাফুল ইসলাম (বুলু আর্মি), শফিকুল ইসলাম শফি, সামিউল ইসলাম সম্রাট, মশিউর রহমান, আবুল কালাম, ফয়জুল ইসলাম ফজলু এবং আনোয়ারুল ইসলাম বাবু, সদস্য সচিব সার্জেন্ট অবসরপ্রাপ্ত তহিদুল ইসলাম এবং কার্যকরী সদস্য ১৮ জনের নাম অন্তর্ভুক্ত করে সর্বমোট ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে নীলফামারী জেলা আহবায়ক কমিটি।

উল্লেখ্য যে, উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা জাতীয় পার্টির সম্মেলন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।