চাঁদপুরে ক্রীড়া সংস্থার নির্বাচনে গোলাম মোস্তফা বাবু’র পুরো প্যাণেল নির্বাচিত

মোঃ হোসেন গাজী।।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এ সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা বাবুসহ তার পুরো প্যাণেল নির্বাচিত হয়েছে। এদিনে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সফিউল আজম রাজন পেয়েছেন মাত্র ৯ ভোট এবং গোলাম মোস্তফা বাবু ৪৭ ভোট পেয়ে বিজয়ী হন।

১৬ মে সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোটযুদ্ধে উৎসবমুখর পরিবেশে মোট ৫৭ ভোটের মধ্যে ৫৬টি ভোট কাস্টিং হয়। চিকিৎসাজনিত কারনে দেশের বাহিরে থাকায় ভোট দিতে পারেননি ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

জানা যায়, এ নির্বাচনে ২৯ পদের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিভিন্ন পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্বেই নির্বাচিত হয়ে গেছেন। এখন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১ জন ও কার্যনির্বাহী সদস্য পদে ১৪ জন নির্বাচিত হলেন।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার। তিনি জানান, আজ সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির দু’টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা শেষে ফলাফল ইতিমধ্যে ঘোষণা করেছি। সুন্দরভাবে নির্বাচনের যাবতীয় কাজ সম্পন্ন করতে পারায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

তথ্য মতে, নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম মোস্তফা বাবু ও তার প্যানেলের ১৪ জন কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্থানীয় একটি ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। আর সেই ক্লাবটি হচ্ছে শহরের কোড়ালিয়া আবাসিক এলাকার চাঁদপুর ইয়ুথ ক্লাব। মূলত চাঁদপুর ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক হচ্ছেন সাবেক ক্রিকেটার সফিউল আজম রাজন এবং গোলাম মোস্তফা বাবু হচ্ছেন সাবেক ফুটবলার ও পূর্ব শ্রীরামদী ক্লাবের সাধারণ সম্পাদক।

অপরদিকে, ১৪ কার্যনির্বাহী সদস্য পদে প্যানেলের বিপরীতে একমাত্র প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ওই ইয়ুথ ক্লাবেরি সভাপতি মোশারফ হোসেন পাটোয়ারী। তিনিও ৯ ভোট পেয়ে নির্বাচনে পরাজিত হয়েছেন। আর এই কার্যনির্বাহী সদস্য পদে ১৪ জনের জন্য প্রার্থী ছিলো মাত্র ১৫ জন। অর্থাৎ কার্যনির্বাহী সদস্য পদে মোশারফ হোসেন পাটোয়ারী ব্যাতীত অন্য সকল প্রার্থী ছিলো একই প্যাণেলের। মূলত এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়েই হবে নির্বাচনের প্রধান আকর্ষণ ছিলো।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এক প্রতিক্রীয়ায় বলেন, ক্রিড়া সংস্থা এমন একটি জায়গা যেখানে সব গ্রুপ এক হয়ে কার্যকরী পরিষদের প্যানেল দিয়ে থাকেন এবং সেটাই হয়। ইতিমধ্যে সহ-সভাপতি পদে ৪ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বাদ বাকি পদগুলো জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য কোটায় পদাধিকারবলে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত হবেন। আমার দীর্ঘদিনের কাজের মূল্যায়ন হিসেবে আমাকে ভোটাররা পুনরায় নির্বাচিত করেছেন। আমি চেষ্টা করবো অতীতের ভুল-ত্রুটি বাদ দিয়ে নতুন করে এই ক্রীড়া সংস্থাকে এগিয়ে নিতে। সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।।

English Dainikbiswa

রূপসায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহয়তা

রাণীশংকৈলের  দুই খালাতো ভাই ও ইউপি সদস্যসহ সড়ক দুর্ঘটনায় নিহত-৩

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ কারিগরি কলেজের অধ্যক্ষ নুহেদ আলমের ছেলে রাণীশংকৈল কেন্দ্রীয় হাইস্কুলের ছাত্র নোয়াজিস তাসিন(১৫),  হরিপুর উপজেলার ড.ওসমান গনির ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদ ইবনে ওসমান( ২৩) এবং বোচাগঞ্জ উপজেলার ইউপি সদস্য রাকিব হাসান(৩০) গতকাল রবিবার রাত ১২টার দিকে দিনাজপুরের মঙ্গলপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহতদের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে, সাদ ও তাসিন আপন খালাত ভাই এবং রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার ভাগিনা পারিবারিক সূত্রে জানা গেছে,  তাসিনের মা আইরিন সহ খালাতো ভাই সাদ নিজ প্রাইভেট কারে দিনাজপুর থেকে রানীশংকৈল ফেরার পথে মঙ্গলপুর নামক স্থানে গাড়ির তেল ফুরিয়ে যায়।

দু’ ভাই পার্শ্ববর্তি পেট্রোল পাম্প থেকে তেল কিনে মঙ্গলপুর ইউপি সদস্য  রাকিবের  মোটরসাইকেলে পৌচ্ছে নেয়ার পথে পিছনদিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে  মোটরসাইকেল আরোহী তিনজনই ঘটনাস্থলে মারা যান।

এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাণীশংকৈলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মহম্মদপুর থানার হত্যা মামলার আসামি জিহাদ নোয়াখালী সোনাইমুড়ী থানায় আটক

সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধিঃ

মাগুরা জেলার থেকে পালিয়ে আসা হত্যা মামলার এক আসামিকে নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামির নাম মুজাহিদুল ইসলাম জিহাদ (৩৯)। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বানিয়াবহু গ্রামের মো. গোলাম আকবরের ছেলে।

শনিবার (১৪ মে) ভোর রাতে উপজেলার পাপুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

একই দিন বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশিদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার এ আসামিকে গ্রেফতার করে পুলিশ। সে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় ৩নং আসামি।সে উক্ত উপজেলার বিনোদপুর ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মোঃ মাহফুজার মোল্লা হত্যা মামলার অন্যতম আসামি।যার মামলা নং-১৯। গত বছরের ৩০ জুন মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করা হয়।

ওসি জানায়, আসামি জিহাদ গ্রেফতার এড়াতে দীর্ঘ ১১ মাস পলাতক অবস্থায় নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার পাপুয়া এলাকায় অবস্থান করছিলো। গ্রেফতারকৃত আসামিকে মোহাম্মদপুর থানার পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বরগুনায় ৫বছর ধরে কালভার্ট ভাঙ্গা// ১০ গ্রামের মানুষ ভোগান্তিতে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বরগুনার বেতাগীতে লক্ষ্মীপুরা বাজারসংলগ্ন হুমায়ুন কবির মল্লিকবাড়ি সড়কের একটি কালভার্টের মাঝের একাংশ পাঁচ বছর ধরে ভেঙে আছে। কিন্তু দীর্ঘদিনেও ভাঙা জায়গায় মেরামত বা নতুন কালভার্ট নির্মাণের কোনো উদ্যোগের দেখা মেলেনি।

ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই কিলোমিটারের এই সড়ক দিয়ে যাতায়াত করা ১০ গ্রামের কয়েক হাজার মানুষের। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই কালভার্টটি ব্যবহার করতে হচ্ছে তাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ বছর আগে এ কালভার্টটির পাটাতনের মাঝখান ভেঙে যায়। এর পর থেকে ওই রাস্তা দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অটোরিকশা, ভটভটিসহ ছোটখাটো যানবাহন চলাচল করত। বর্তমানে ভাঙা অংশের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকায় ওই এলাকার প্রায় ১০টি গ্রামের বাসিন্দা ও স্থানীয় লক্ষ্মীপুরা বাজারের ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, ২৭ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের কালভার্টের মাঝের পাটাতনের অংশ ভেঙে পড়ে আছে। ইঞ্জিনচালিত টমটমের ধাক্কায় অনেক আগে সাইড ওয়ালও ভেঙে গেছে। নতুন করে কালভার্টির ধস ঠেকাতে এর নিচে গাছের খুঁটি স্থাপন করা হয়েছে।

তবে এসব গাছের খুঁটি নড়বড়ে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। চালকরা এই অংশ পার হচ্ছেন সাবধানে।

ভোলানাথপুর বাজারের ধান-চাল ব্যবসায়ী রুবেলসহ বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, গুরুত্বপূর্ণ এ সড়কের কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে ধান, সারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পরিবহণে একদিকে যেমন বেকায়দায় পড়তে হচ্ছে, অন্যদিকে ব্যবসার ক্ষেত্রে ব্যাপক লোকসানের শিকার হচ্ছেন তারা।

স্থানীয় বাসিন্দা কালু জানান, প্রায় পাঁচ বছর ধরে কালভার্টটি ভেঙে পড়ে আছে। এতে এ সড়ক দিয়ে মানুষের চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কালভার্ট ভাঙা হওয়ায় বড় গাড়ি চলে না।

এ বিষয়ে বেতাগী উপজেলার এলজিইডির প্রকৌশলী রাইসুল ইসলাম বলেন, ভাঙা এ কালভার্টটি নতুনভাবে নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হবে। যদি অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে শিগগিরই এ কালভার্টটির নির্মাণকাজ শুরু করা হবে।

English Dainikbiswa

কুকিং রেসিপি

ফাইটিং এর শুটিং করতে গিয়ে তানজিন তিশা আহত

ফাইটিং এর শুটিং করতে গিয়ে তানজিন তিশা আহত

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

সময়ের জনপ্রিয় নায়িকা তানজিন তিশা শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি আপাতত নিজ বাসায় বিশ্রামে আছেন। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সহশিল্পী ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ।

রোববার সন্ধ্যায় বিরুলিয়ার একটি রিসোর্টে বিজ্ঞাপনের ফাইটিংয়ের দৃশ্যের শুটিং চলাকালে ডান হাতে মারাত্মকভাবে আঘাত পান তিশা।

এ বিষয়ে তিনি ব‌লেন, রোববার বিকাল থেকেই শুটিং করছিলাম। সন্ধ্যার পর ফাইটিংয়ের দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক আঘাত পাই। হাত ফুলে গেছে।

প্রসঙ্গত আগা না‌হিয়ানের পরিচালনায় একটি মুঠোফোন কোম্পা‌নির বিজ্ঞাপনের শুটিংয়ে চুক্তিবদ্ধ হয়েছেন নাটকের প্রিয়মুখ তিশা ও ক্রিকেটার তাসকিন।  সেই শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

একথ্ শোনার পরও পুতিন শান্ত ছিলেন, অবাক হলেন সাউলি নিনিস্তো

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শনিবার ফোন করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো।

তিনি পুতিনকে জানান, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করবে।

পুতিনের সঙ্গে কি কথা হয়েছে? ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেবে এটা শোনার পর পুতিনের প্রতিক্রিয়া কেমন ছিল? এসব বিষয় গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন ফিনিশ প্রেসিডেন্ট।

তিনি জানিয়েছেন, যখন পুতিনকে তিনি ন্যাটোতে যোগ দেওয়ার কথা বলেন তখন পুতিন খুবই শান্ত ছিলেন। আর তাকে এত শান্ত থাকতে দেখে তিনি নিজেই বেশ অবাক হয়েছিলেন।

এ ব্যাপারে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো বলেন, আসলে আমার জন্য অবাক করার মতো ছিল যে, সে এটি খুব শান্তভাবে নিয়েছে।  তাকে এত শান্ত থাকতে দেখে অবাক হয়েছি।

তিনি আরও বলেন, কিন্তু নিরাপত্তা পলিসিতে, বিশেষ করে যখন রাশিয়ার সঙ্গে কথা বলেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে সে যা বলে, তা বোঝায় না আপনার সবসময় ভালোভাবে সতর্ক থাকতে হবে না।

তিনি আরও বলেন, কিন্তু এখন পর্যন্ত যা মনে হয়েছে, এখনই কোনো সমস্যা আসছে না।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানের বিষয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, এরদোগানের মন্তব্য শুনে তিনি অবাক হয়েছিলেন কিন্তু এ নিয়ে তিনি চিন্তিত না।

আমি বিশ্বাস করি এখনো এখানে অনেক আলোচনা হবে এবং এ নিয়ে আমি চিন্তিত না।  সিএনএনকে বলেন প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো। সূত্র: সিএনএন

হাইমচরে আম পাড়াকে কেন্দ্র করে নিরীহ প্রবাসী পরিবারের উপর একাধিকবার হামলা/ আহত ৫

স্টাফ রিপোটার।।

হাইমচর উপজেলার ২ নং উঃ আলগী ইউনিয়নের ঢেলের বাজার সংলগ্ন নয়ানী লক্ষীপুর গ্রামের স্হানীয় বাসিন্দা মৃত সোলেমান মৃধা ও তার ছেলে, প্রবাসী  বিল্লাল হোসেন মৃধার পরিবারের উপর একাধিকবার কিশোর গ্যাং সুমন মিয়া হেলাল এর নেতৃত্বে এ হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়।

১৪ মে বৃহস্পতিবার বিকালে উপরোক্ত  চাঁন মিয়া ও তার ছেলে কিশোর গ্যাং সুমন  মিয়া, ওসমান মিয়া চাঁন মিয়ার শ্যালক হেলাল গং এর সাথে বর্বরোচিত এই সন্ত্রাসী হামলায় অসহায় মৃত সোলেমান মৃধা ও তার ছেলে প্রবাসী বিল্লাল, আলমগীর, শরিফ মৃধা, মৃত সোলেমান মৃধার কন্যা রাশিদা বেগম, রাশিদা বেগমের স্বামী রতন সহ তার পরিবারের ৫ জন সদস্য গুরুতর আহত হয়। পরে স্হানীয় এলাকাবাসী ও মৃত সোলেমান মৃধা ও তার ছেলে শরীফ হোসেন, আলমগীর হোসেন, রাশিদা বেগম, স্বামী রতন স্বজনরা আহতদের উদ্ধার করে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

আহতদের মধ্যে আলমগীর হোসেন, শরীর হোসেন, রাশিদা বেগমের স্বামী  রতন মিজি, মৃত সোলেমান মৃধার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকগন তাদেরকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিলে আহত আলমগীর, শরীফ, রতন, রাশিদা বেগম( মৃত সোলেমান মৃধার স্ত্রী) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত গন হলো মৃত সোলেমান মৃধা ছেলে আলমগীর, শরীফ মৃধা, মেয়ে রাশিদা বেগম, রাশিদা বেগমের স্বামী রতন, (মৃত সোলেমান মৃধা স্ত্রী) রেজিয়া।

প্রবাসী বিল্লাল হোসেনের পরিবারের উপর

একাধিকবার বর্বরোচিত হামলা ও লুটপাট চালায় একই গ্রামের সন্ত্রাসী বাহিনী চাঁন মিয়া, সুমন, ওসমান এবং চাঁন মিয়ার শ্যালক হেলাল এর নেতৃত্ব কিশোর গ্যাং

এ হামলায় বহিরাগত ও অজ্ঞাত আরো একাধিক সন্ত্রাসী মৃত সোলেমান মৃধা  পরিবারের উপর শুধু বর্বরোচিত হামলা করেই খ্যান্ত হয়নি সন্ত্রাসীরা প্রবাসী বিল্লাল হোসেনের বসত ঘরে অনাধিকার প্রবেশ করে লুটপাট চালায়।

এই সন্ত্রাসী হামলার ঘটনায় মৃত সোলেমান মৃধার পরিবারের পক্ষ থেকে হাইমচর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনার বিষয়ে প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা বিল্লাল হোসেন  জানান, আমাদের বাড়ির সম্মুখে আমাদের গাছের পাকনা আম পাড়াকে কেন্দ্র করে আম গাছে আম পাড়াতে যায় কিশোর গ্যাং সুমন ও তার পিতা চাঁন মিয়া, ওসমান মিয়ার নেতৃত্বে তারা জোরপূর্বক ভাবে আম পাড়ে কিন্তু এ ব্যাপারে আমার ভাইয়েরা প্রতিবাদ করায় তারা আমাদের বাড়ির সামনে এসে আমাদেরকে গালমন্দ করে, আমাদের উপর বর্বরোচিত সন্ত্রাসী স্টাইলে হামলা চালায় এবং আমারদের বিরুদ্ধে উল্টো  মিথ্যা অপবাদে মামলা দিয়ে হয়ারানি করছে। আমরা প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে বিচারের দাবী করছি এবং এই ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

আহতরা হামলা কারীর কিশোর গ্যাং  সুমন মিয়া, চাঁন মিয়া ওসমান এবং শ্যালক হেলাল এর বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্হা নেয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন স্থানীয় এলাকাবাসী।

English Dainikbiswa

রাণীশংকৈলে সড়কে উঠতে না উঠতেই প্রাণ গেল বৃদ্ধের

রাণীশংকৈলে সড়কে উঠতে না উঠতেই প্রাণ গেল বৃদ্ধের

মাহাবুব আলম,  রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় (রবিবার ১৫ মে) সকালে নেকমরদ-বালিয়াডাঙ্গি  পাকাসড়কে সোলায়মান আলী (৬৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

এদিন সকালে ওই সড়কে  ঈদগাঁও বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।মৃত সোলায়মান আলী চন্দচহট নয়াবস্তি এলাকার ঘুটু মোহাম্মদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে সোলায়মান বাজারে যাবার উদ্দেশ্যে  বাড়ি থেকে বেরিয়ে পাকা সড়কে উঠতে গেলে বালিয়াডাঙ্গী থেকে আসা একটি দ্রুতগামী কোচ এসে তাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই মর্মেও ওসি জানান।

মাগুরায় বিএনপির বিক্ষোভ সমাবেশে হঠাৎ বিশৃঙ্খলা

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, দেশে দ্রব্য মূল্যের লাগামহীন উর্দ্বোগতি এবং দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

রবিবার ১৫ মে সকাল ১০.৩০ মিনিটের সময় মাগুরা জেলা বিএনপির কার্যালয় ইসলামপুর পাড়ার অফিসের সামনে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা বিএনপি আহবায়ক আলী আহমেদ এর সভাপতিত্বে ও সঞ্চালকে ছিলেন সদস্য সচিব মাগুরা জেলা বিএনপি মো. আখতার হোসেন।

সমাবেশে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল জয়নুল আবেদীন ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান,  জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মো. ফারুকুজ্জামান ফারুক, হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, এ্যাডভোকেট রেজাউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ , সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এহসানুল হক পলাশ, পৌর বিএনপি আহবায়ক মাসুদ হাসান খান কিজিল, থানা আহবায়ক কুতুবউদ্দিন কুতুব, মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উম্বি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সানজিদা ইয়াসমিন বিউটি সহ বিএনপির ৪ উপজেলার নেতা-কর্মী বৃন্দ।

কিন্তু হঠাৎ করে প্রধান অতিথি জয়নুল আবেদীনের বক্তব্য চলাকালীন সময়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এসময় তাদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনার সময়ে সাংবাদিকসহ বিএনপির লোকজন আহত হয়েছে। মাগুরা প্রথম আলোর জেলা প্রতিনিধি আশিকুর রহমান শশী সংবাদ সংগ্রহের সময় গুরুতর আহত হয়।

এ সময়ে সময়ে হামলায় যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল মাথায় আঘাতপ্রাপ্ত হলে দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়।

এই ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ মাগুরা ভায়না মোড় থেকে মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মামুন, মাগুরা পাল্লা গ্রামের লুৎফর,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম সহ ৫ জনকে আটক করেছে বলে দাবি করেছেন বিএনপির নেতৃবৃন্দ। মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক বলেন, বিএনপির এই সমাবেশ সারাদেশে গতকাল ১৪ মে হয়েছে, যেহেতু গতকাল মাগুরা জেলা আওয়ামীলীগের একটা বড় প্রোগ্রাম ছিলো সেহেতু আজ ঢাকা কেন্দ্রীয় বিএনপির কার্যালয় থেকে অনুমতি নিয়ে মাগুরা জেলা পুলিশের অনুমতি সাপেক্ষে সমাবেশ সুষ্ঠু ও ভালো ভাবে চলছিলো কিন্তু হঠাৎ করে পুলিশের একটা দল এসে মাইকের মাউথ জোর পূর্বক ছিনিয়ে নেয় এবং আমাদের দলের লোকজনের উপর অর্তকিত হামলা চালায়।

তিনি আরও বলেন এটা হলো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা পরিকল্পিত নীল নকশা, তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মহিলা দলের সভাপতি উম্বি ও সাধারণ সম্পাদক বিউটি একইভাবে অভিযোগ করেন।

English Dainikbiswa

সালমান – পূজার নতুন ধামাকা সিনেমা আসছে শীঘ্রই…

সালমান – পূজার নতুন ধামাকা সিনেমা আসছে শীঘ্রই…

//বিনোদন ডেস্ক//

সালমান খানের সিনেমা মুক্তি মানেই যেন ঈদ উৎসব। তার বেশিরভাগ ছবি উৎসবকে কেন্দ্র করেই মুক্তি দেওয়া হয়। কখনও ঈদ, কখনও দিওয়ালিতে তার ছবি আসে। সে বিষয়টি মাথায় রেখেই হয়তো নতুন ছবির নাম ঠিক করেছেন সালমান। তার নতুন ছবির নাম ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। ছবিতে সালমানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন পূজা হেগড়ে।

ইনস্টাগ্রামে পূজা সালমান খানের আইকনিক ব্রেসলেট পরা নিজের একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘শুটিং শুরু হয়েছে।’

আজ শনিবার সালমানও একটি ছবি পোস্ট করেছেন। সেখানেও তিনি শুটিং শুরু হওয়ার ঘোষণা দিয়েছেন। এতে ব্যতিক্রমী লুকে দেখা গেছে সালমানকে। তার হাতেও ছিল সেই ব্রেসলেট। ছবির নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবির শুটিং শুরু হওয়ার কথাই জানিয়েছেন সালমান ও পূজা।

সালমানকে সর্বশেষ দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‌‘অন্তিম’ ছবিতে। আর এ বছর পূজার তিনটি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো ‘রাধে শ্যাম’, ‘আচারিয়া’ ও ‘বিস্ট’। মুক্তির অপেক্ষায় আছে পূজার ‘সার্কাস’ ও ‘এফথ্রি’।