কুষ্টিয়ায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক মাহবুব সালাম নিহত

//সুজন মাহমুদ//

সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর কুষ্টিয়া প্রতিনিধি মাহবুব সেলিম সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর কুষ্টিয়া প্রতিনিধি

ও জাতীয় যুব জোট  এর সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম এর উপর গতরাতে কিছু নরপশু  হামলা করে।

হামলাকারীরা হলো- টোকন মন্ডল, সেলিম মন্ডল, আলি রাজ আরও অনেকে।

জানা যায়, গত রাতে এক দল সংঘবদ্ধ  সন্ত্রাসী মাহবুব খান সালামের উপ হামলা চালিয়ে  হাত পায়ের রগ কেটে দেয়। মুমূর্ষু অবস্থাশ তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থা মারা যায়।৷

প্রত্যক্ষদর্শীদের মতে   টোকন চৌধুরী ও সেলিম চৌধুরীর নেতৃত্বে সালামের উপর হামলা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো: সুমন সরদার,শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জনাব মোঃ সুজন মাহমুদ সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর কুষ্টিয়া প্রতিনিধি সন্ত্রাসীদের হাতে নিহত

//নিজস্ব প্রতিবেদক//

সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর কুষ্টিয়া প্রতিনিধি ও জাতীয় যুব জোট  এর সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম এর উপর গতরাতে কিছু নরপশু হামলা করে।

হামলাকারীরা হল, টোকন মন্ডল সেলিম মন্ডল আলি রাজ আরও অনেকে। জানা যায় গত রাতে এক দল সংঘবদ্ধ  সন্ত্রাসী মাহবব খান সালামের উপ হামলা চালিয়ে হাত পায়ের রগ কেটে দেয়।

মুমূর্ষু অবস্থা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থা মারা যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে  টোকন চৌধুরী ও সেলিম চৌধুরীর নেতৃত্বে সালামের উপর হামলা হয়েছে। বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর পক্ষ হতে এই নিষ্ঠুর হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

১০০০ টাকার লাল নোট অচল নয় : বাংলাদেশ ব্যাংক

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বাংলাদেশ ব্যাংক (বিবি) ১০০০ টাকা মুল্যমানের লাল নোট অচল ঘোষণা করেনি। আগামী ৩০ মে’র পর এই নোট অচল হিসেবে গণ্য হবে মর্মে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্মে প্রচারিত তথ্যকে গুজব এবং বিভ্রান্তিকর বলে দাবি করেছে কেন্দ্রিয় ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের কারেন্সী ম্যানেজমেন্ট বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক ১০০০ টাকা মুল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করেনি। কেন্দ্রিয় ব্যাংক জনসাধারণকে এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ।

রাশিয়ায় হামলা চালাল ইউক্রেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের হামলায় রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার বেলগোরোদের গভর্নর ভায়াচেসলাভ গ্লাদোকভ এ হতাহতের অভিযোগ করেছেন।-খবর এএফপির।

বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, এ পর্যন্ত এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে তিনি নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন।

তিনি আরও জানান, চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর তার অঞ্চলটি এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সোলোখি গ্রামকে হামলার লক্ষ্য বস্তু বানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে একটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন একসময়ে এ খবর এসেছে, যখন ইউক্রেনে রুশ অভিযানের ৭৭তম দিন চলছে। রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনী হামলা চালাচ্ছে বলে বারবার অভিযোগ করছে স্থানীয় কর্তৃপক্ষ।

এর আগে বেলগোরোদের একটি তেল স্থাপনায় ইউক্রেনের হামলা চালানোর অভিযোগ করেছে গভর্নর ভায়াচেসলাভ গ্লাদোকভ।

বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে, রাশিয়ার সঙ্গে যুক্ত হতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অনুরোধ করার পরিকল্পনা রয়েছে শহরটির কর্তৃপক্ষের।

বর্তমানে শহরটি পরিচালনা করছে একটি সামরিক ও বেসামরিক প্রশাসন। গেল ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নতুন নাৎসিমুক্ত করতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর মস্কোর সঙ্গে একীভূত হতে যাওয়া প্রথম কোনো অঞ্চল হতে যাচ্ছে খেরসন।

রাশিয়া বলছে, অঞ্চলটি রাশিয়ার মূল ভূখণ্ডে যুক্ত হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার স্থানীয় বাসিন্দাদের। যদিও অঞ্চলটি থেকে বিতাড়িত মেয়র হেন্নাদি লাহুতা বলেন, স্থানীয় বাসিন্দারা দখলদারিত্ব থেকে মুক্ত হয়ে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে চান।

গেল এপ্রিলে খেরসনের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করে রাশিয়া। অঞ্চলটিতে এখনও বিচ্ছিন্ন রুশবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হতে দেখা যাচ্ছে। খেরসনে একই নামে একটি সমুদ্রবন্দর রয়েছে। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে এটি সংযোগ রয়েছে। ২০১৪ সালে ক্রিমিয়া ও পূর্ব ইউক্রেনের রুশ-সমর্থিত বিদ্রোহীদের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া।

English Dainikbiswa

ক্যাসিনো সম্রাট ও তার অনুসারী এবং বর্তমান রাজনৈতিক অবস্থান

ক্যাসিনো সম্রাট ও তার অনুসারী এবং বর্তমান রাজনৈতিক অবস্থান

//অনলাইন নিউজ ডেস্ক//

ক্যাসিনোকাণ্ডে কোণঠাসা যুবলীগের বিতর্কিত নেতারা এখন প্রকাশ্যে আসতে মরিয়া। রাজনৈতিকভাবে অপরাধের দায়মুক্তিও চান তারা। এজন্য তাদের কেউ কেউ দলীয় ফোরামে দীর্ঘদিন ধরে দেন-দরবার করছেন। তবে সবকিছু ছাপিয়ে সম্রাটের কারামুক্তি তাদের জন্য বড় এক পাওয়া। সম্রাট অনুসারীদের সবাই উচ্ছ্বসিত। আনন্দের বন্যা বইছে তাদের মধ্যে।

বুধবার বিকাল থেকে এই আনন্দ উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। যেখানে চিকিৎসাধীন আছেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। তার অনুসারীরা হারানো শক্তি পুনরুদ্ধারে ইতোমধ্যে জোর প্রস্তুতি নিতে শুরু করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, যুবলীগের বর্তমান নেতৃত্ব ক্লিন ইমেজের সঙ্গে সংগঠন চালানোর পক্ষে। এ কারণে সম্রাটসহ বহিষ্কৃত নেতাদের রাজনৈতিক পুনর্বাসন ততটা সহজ হবে না। তাছাড়া শুদ্ধি অভিযানে সম্রাটের অনুসারীদের অনেকেই হারিয়েছেন পদ-পদবি। সম্রাট নিজেও গুরুতর অসুস্থ। সব মিলিয়ে ভবিষ্যৎ পথটা মসৃণ নয়। এজন্য পর্দার আড়ালে ভিন্ন হিসাব-নিকাশও চলছে। কেননা কোনো কারণে পাশা উলটে গেলে কী হবে সেটিও আর একবার ঝালাই করে নিতে চান কেউ কেউ।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাফ জানিয়ে দিয়েছেন, ক্যাসিনোসহ অবৈধ কোনো ব্যবসা চলতে দেওয়া হবে না। বুধবার বিকালে তিনি এমন দৃঢ় অভিমত ব্যক্ত করেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্যাসিনোকে আইনগতভাবে বৈধতা দেওয়া হবে কিনা সেটি তার জানা নেই। এটি ভবিষ্যতের বিষয়।’ অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সম্রাটসহ ক্যাসিনো সংশ্লিষ্টরা দলে ফিরতে পারবে কিনা সেটি দলের সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে তার মতামত দেওয়ার সুযোগ নেই।’

খোঁজ নিয়ে জানা যায়, ক্যাসিনো মামলার বেশিরভাগ আসামি এখনো পলাতক। কেউ কেউ জামিনে মুক্তি পেয়ে চলে গেছেন বিদেশে। বেশ কয়েকজন দেশে থাকলেও চলাফেরা করছেন পর্দার আড়ালে। হাতেগোনা দু-একজন প্রকাশ্যে ঘোরাফেরা করলেও রাজনীতিতে নিষ্ক্রিয়।

অভিযানের মুখে পদ হারানো খোদ যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এখনো মাঠের বাইরে। জেল থেকে ফিরে কৃষক লীগের সাবেক ডাকসাইটে নেতা সফিকুল ইসলাম ফিরোজ চলে গেছেন ‘স্বেচ্ছা অবসরে’। ফলে কলাবাগান এলাকায় তার একক আধিপত্য এখন পড়তির দিকে। ক্যাসিনো সংশ্লিষ্টতার অভিযোগে দুদকের জালে আটকে আছেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় পার্টি নেতা শফিকুল ইসলাম সেন্টু। দীর্ঘদিন সিঙ্গাপুরে পলাতক থাকলেও তিনি এখন দেশেই আছেন।’

সূত্র বলছে, ক্যাসিনো সংশ্লিষ্টতার অভিযোগে ডাকসাইটে অনেক নেতা পদবি হারান। এদের মধ্যে অন্যতম স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা আবু কাওসার ও কৃষক লীগের সাবেক সভাপতি মোতাহার হোসেন। অভিযোগ অস্বীকার করলেও সমালোচনার মুখে তারা অনেকটাই রাজনীতির মাঠের বাইরে।

র‌্যাব জানায়, অভিযানের পর থেকেই পলাতক মতিঝিলের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক ওরফে সাঈদ। তাকে কয়েক দফা গ্রেফতারের চেষ্টা করা হলেও সফল হয়নি র‌্যাব। বর্তমানে তিনি দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। সাঈদের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ফটিক, সুমন এবং যুবলীগ নেতা জামাল বেশ কিছুদিন পলাতক থাকলেও এখন তারা এলাকায় প্রকাশ্যে স্বাভাবিক জীবনযাপন করছেন।

ফকিরাপুলের ইয়্যাংম্যানস ক্লাবে ক্যাসিনো আয়োজক যুবলীগ নেতা বকুল ওরফে বরিশল্ল্যা বকুল এবং মুক্তিযোদ্ধা ক্লাবের ক্যাসিনো হোতা আলী মিয়াও ফিরেছেন ক্লাবপাড়ায়। তারা সক্রিয় রাজনীতির মাঠেও। তাদের বিরুদ্ধে একাধিক ক্যাসিনো মামলা বিচারাধীন।

এলাকায় ফিরেছেন ওয়ান্ডারারর্স ক্লাবের ক্যাসিনো আয়োজক মোবারক ও করিম। উত্তরা এলাকার ক্যাসিনো হোতা কামালকে যুবলীগের বিভিন্ন সভা-সমাবেশে এখন দেখা যায় নিয়মিত। এক প্রভাবশালী মন্ত্রীর নাম ভাঙিয়ে চলাফেরা করছেন তিনি। এদিকে মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম রফিউল ইসলাম ওরফে সোহেলও ফিরেছেন দেশে। তবে পদ হারিয়ে দলীয় ফোরামে কোণঠাসা তিনি। সম্রাটের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত শাহিন আহম্মেদ দীর্ঘদিন ধরে পলাতক মালয়েশিয়ায়। যুবলীগের সাবেক ক্ষমতাধর নেতা খালিদ মাহমুদ ভুঁইয়া এবং এনামুল হক আরমান এখনো কারাবন্দি।

সূত্র বলছে, ক্যাসিনো মামলার আসামি যুবলীগ নেতা ইমরান এবং জাকির রাজনীতি বাদ দিয়ে এখন পুরোদস্তুর ব্যবসায়ী। তারা কখনো দেশে, আবার কখনো থাকেন বিদেশে। এভাবে কাটছে দিন। এছাড়া ক্যাসিনোবিরোধী অভিযানের শুরুতেই গ্রেফতার ঠিকাদার সিন্ডিকেটের হোতা জিকে শামীম জেলে বসেই নিয়ন্ত্রণ করছেন তার ব্যবসা।

সূত্র বলছে, কাসিনোকাণ্ডে সুবিধাভোগীর তালিকায় নাম আসে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার। তাদের বেশ কয়েকজন শাস্তিমূলক বদলির মুখে পড়েন। তবে তাদের বেশিরভাগই বিভাগীয় তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন। কয়েকজনকে লঘু দণ্ড দেওয়া হয়েছে। একমাত্র ব্যতিক্রম রমনার সাবেক এডিসি শিবলি নোমান। তাকে দোষী সাব্যস্ত করে পার্বত্য চট্টগ্রামে বদলি করা হয়। অবশ্য অন্যরা ইতোমধ্যে প্রাইজপোস্টিং পেতে সক্ষম হয়েছেন।

English Dainikbiswa

দুর্ঘটনা কবলিত এ্যাম্বুলেন্স থেকে উদ্ধার হলো ফেন্সিডিল

দুর্ঘটনা কবলিত এ্যাম্বুলেন্স থেকে উদ্ধার হলো ফেন্সিডিল

//অনলাইন নিউজ ডেস্ক//

কুমিল্লায় অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আঞ্জুমান খাদেমুল ইনসানের একটি অ্যাম্বুলেন্স। পরে ওই অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

বুধবার (১১ মে) রাত ১০ টায় জেলা সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবালের কাছে জানতে চাইলে তিনি বাংলাদেশ জার্নালকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দুর্ঘটনা কবলিত ওই অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের কোড়েরপার এলাকায় ওই ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন জানান, বিকাল ৪টার থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কোড়েরপাড় ব্রিকস ফিল্ড সংলগ্ন খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে এ্যাম্বুলেন্সে থাকা চালকসহ অন্যদের উদ্ধার করতে এগিয়ে গেলে অ্যাম্বুলেন্সের ভিতরে কোন মানুষ পাওয়া যায়নি।পরে অ্যাম্বুলেন্স ভর্তি অনেকগুলো কার্টুন দেখতে পাওয়া যায়। এর মধ্যে একটি ছেঁড়া কার্টুনের ভিতরে ফেন্সিডিল দেখে পুলিশের জরুরী নম্বর ৯৯৯ ফোন করে তারা। পরে চান্দিনা থানা পুলিশ ও ইলিটগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম কি বলছে…

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৯ মে রাশিয়ার বিজয় দিবসে ভাষণ দেন। তার সেই ভাষণে ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইস্যু।

পুতিন ইউক্রেনে তার চালানো কথিত বিশেষ সামরিক অভিযানকে জার্মান নাৎসীদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে করা সোভিয়েত ইউনিয়নের যুদ্ধের সঙ্গে মিলিয়েছেন।

আর প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনকে নাৎসিদের সঙ্গে মেলানোর পর রাশিয়ার গণমাধ্যমগুলো কি বলছে? এ বিষয়টি জানানোর চেষ্টা করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

রাশিয়ার বিখ্যাত পত্রিকা কোমসোমোলসকায়া প্রাভাডা তাদের খবরে পুতিনের ইউক্রেন অভিযান নিয়ে বলেছে, আমাদের সেনা ও অফিসাররা বিশ্বকে নাৎসীবাদীর হাত থেকে রক্ষা করছে। যেমনটা এক সময় করেছিল আমাদের পূর্ব পুরুষরা।

সংবাদমাধ্যমটি আরও বলেছে, ইউক্রেনে রুশ বাহিনী সেসব নাৎসীদের বিরুদ্ধে যুদ্ধ করছে, যাদের সহায়তা করছে পশ্চিমারা।

সংবাদমাধ্যমটি তাদের খবরে আরও বলেছে, হিটলারের পূর্ব মিত্ররা এখন ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে। পুরো ইউরোপ হিটলারকে অস্ত্র দিয়েছে যেভাবে এখন জেলেনস্কিকে অস্ত্র দিচ্ছে। জার্মান ফ্যাসিস্টদের জন্য ইউরোপের পুরো অর্থনৈতিক শক্তি কাজ করেছে। আজ তারা ইউক্রেনের নাৎসিদের জন্য কাজ করছে।

এদিকে রাশিয়ার সংবাদমাধ্যমটি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হিটলারের মতো একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। অথচ জেলেনস্কি নিজে একজন ইহুদি।

এর মাধ্যমে ইউক্রেনে চালানো তাদের কথিত অভিযানকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

রাশিয়ার এ সংবাদমাধ্যমটি তাদের খবরের শেষে বলেছে, পুতিন লম্বা সময়ের জন্য যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছেন। এটি কত লম্বা হবে এ নিয়ে কোনো কিছু গ্রাহ্য করেন না তিনি। সূত্র: বিবিসি

English Dainikbiswa

ডেসটিনি মামলার রায় কাল।। কিহবে হারুন-রফিকুলের

ডেসটিনি মামলার রায় কাল।। কিহবে হারুন-রফিকুলের

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ আসামিদের বিষয়ে রায় ঘোষণা করা হতে পারে ‘আগামীকাল’ (বৃহস্পতিবার)।

এ মামলায় যুক্তিতর্ক শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম রায়ের এ দিন ধার্য করেছেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত জানা গেছে বৃহস্পতিবার রায় হবে। আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছি।’

২০১২ সালের ৩১ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় গত ২৭ মার্চ উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এটি ছাড়াও ডেসটিনির শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রজেক্টের অর্থ আত্মসাতের আরেকটি মামলা বিচারাধীন রয়েছে।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় রাষ্ট্রপক্ষে মোট ২০২ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আর আসামিদের মধ্যে ডেসটিনির এমডি রফিকুল আমীন সাফাই সাক্ষ্য দিয়েছেন।

আসামিদের মধ্যে ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ জামিনে আছেন। আর চেয়ারম্যান মোহাম্মদ হোসেন এবং এমডি রফিকুল আমীন ১০ বছর ধরে কারাবন্দি আছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এবং ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রজেক্টের অর্থ আত্মসাতে মামলা দুটি করেছিলেন দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম। তদন্ত শেষে ২০১৪ সালের ৫ মে দুদক আদালতে উভয় মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেয় সংস্থাটি।

English Dainikbiswa

বাংলাদেশ কোস্টগার্ড এখন সত্যিকার অর্থে গার্ডিয়ান অফ সি-  খুলনায় স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনার রূপসায় আগুনে পুড়ে ক্ষুদ্র ব্যবসায়ীর লক্ষ টাকার ক্ষতি

//নিজস্ব প্রতিনিধি, খুলনা//

খুলনার রূপসায় এক লেপ তোষকের ব্যবসায়ীর বাড়িতে ও তুলার গোডাউনে আগুন লেগে ভষ্মিভূত হয়েছে প্রায় ১২/15 লক্ষাধিক টাকার মালামাল।

ভূক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে মোঃ আজম খানের বসত ঘর ও সোহানা ডেকেরটর এবং তুলার গোডাউনে গত ১১ মে দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আকষ্মিকভাবে আগুন লেগে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রনে আনতে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করেও ব্যার্থ হয়।

খুলনার রূপসায় আগুনে পুড়ে ক্ষুদ্র ব্যবসায়ীর লক্ষ টাকার ক্ষতি

আগুন নিয়ন্ত্রনে আনার আগেই বসতঘর ও ঘরের সকল আসবাবপত্র পুড়ে সম্পূর্ন ভষ্মিভূত হয়ে যায়। এতে তার বাড়িতে থাকা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ঘরে থাকা স্বর্ণালঙ্কার প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং ব্যবসায়ীর আসবাবপত্র ও লেপ তোষক তৈরির সরঞ্জামাদি ও ডেকোরেটরের মালামাল  পুড়ে একেবারে ছাই হয়ে যায়। জায়গা জমির দলিল, পর্চা সহ ছেলে মেয়েদের লেখাপড়ার সকল বই পুস্তক পুড়ে যায়।  এব্যাপারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি মোঃ আজম খান বলেন আমার প্রায় ১২/১5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পরনে একটি মাত্র লুঙ্গি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

পরিবারের সকল সদস্যদের একই অবস্থা। আজ সকাল পর্যন্ত আমি একজন মধ্যবিত্ত থাকলেও দুপুর না হতেই সর্বস্ব হারিয়েছি বলেই কেদে ফেলেন। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ বাড়ি দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফ হোসেন ও ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, পুটিমারী ক্যাম্প ইনচার্জ বাবলা দাস, ইউপি সদস্য মো: শফিকুল ইসলাম ফকির, আবু সালেহ লস্কার প্রমুখ।

English Dainikbiswa

মহম্মদপুরের কৃতি সন্তান নুসরাত জাহান শৈলী’র কৃতিত্ব

মহম্মদপুরের কৃতি সন্তান নুসরাত জাহান শৈলী’র কৃতিত্ব

//সুজন মাহমুদ,মাগুরা //

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবার এমএসএস (মাষ্টার্স) পরীক্ষায় নুসরাত জাহান শৈলী সমাজ কল্যণ বিভাগ থেকে প্রথম শ্রেনীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। (সিজিপিএ-৩.৭৫ আউট অফ-৪.০০) সে মহম্মদপুর উপজেলার বিনোদপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মুহঃ ফসিহ্য়ুর রহমান ও আছিয়া প্রি-ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ মোছাঃ নাজনীন রব্বানী’র একমাত্র কন্যা। এ কৃতিত্বপূর্ন ফলাফলের জন্য তার স্বামী, বাবা, মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

শৈলী মহম্মদপুর আছিয়া প্রি-ক্যাডেট কেজি স্কুল থেকে প্রাথমিক শিক্ষাজীবন শেষ করে, সরকারি মাধ্যমিক আর এসকে এইচ ইনস্টিটিউশন থেকে সাফল্যের সাথে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়, এরপর ঐতিহ্যবাহী বিনোদপুর ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগে একইভাবে কৃতিত্বের সাথে ভাল ফলাফল অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবছর এমএসএস পরীক্ষায় প্রথম শ্রেনীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করে।

সে সরকারি চাকুরী করে নিজেকে জনসেবায় নিয়োজিত রাখতে চায়।