দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা নয়নতারার বিয়ে

//আন্তর্জাতিক বিনোদন ডেস্ক//

দীর্ঘ ৬ বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে আসছে ৯ জুন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও তার প্রেমিক পরিচালক বিগনেশ শিবান। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার সূত্রে এমন খবর প্রকাশ্যে এসেছে।

জানা গেছে, তিরুমালা তিরুপতি মন্দিরে চার হাত এক হবে আলোচিত এই জুটির। যেখানে শুধুমাত্র উপস্থিত থাকবেন বর ও কনের পরিবারের সদস্যরা। তবে পরবর্তীতে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য নয়নতারা ও বিগনেশ চেন্নাইয়ে জমকালো বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানা গিয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সামান্থা, বিজয় সেতুপতি সহ দক্ষিণী তারকাদের অনেকেই।

এর আগে গুঞ্জন উঠেছিল, ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা রয়েছে নয়নতারা ও বিগনেশের। তবে একাধিক সমস্যার কারণে শেষমেশ সেটি বাতিল হয়ে যায়।

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। এরপর দীর্ঘ ৬ বছর প্রেমের সম্পর্কে থেকে গেল বছর বাগদান সারেন এই তারকা জুটি।

২০০৩ সালে মালায়ালাম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে নয়নতারার। এরপর তিনি অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় ছবিতে। শিগগির নয়নতারাকে দেখা যাবে অ্যাটলির বিগ বাজেটের ছবিতে, যেখানে তার বিপরীতে আছেন বলিউড বাদশা শাহরুখ খান।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

//মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিবিধি//

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে (১১ মে বুধবার) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়৷

সভায় আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম,ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,আবুল কালাম,সফিকুল ইসলাম (মুকুল) জমিরুল ইসলাম,পুলিশ পরিদর্শক  তদন্ত আব্দুল লতিফ সেখ,পৌর-আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,শিক্ষা অফিসার রাহিম উদ্দীন ও তৈয়ব আলী,বরেন্দ্র অফিসার তিতুমীর রহমান প্রমুখ।

এছাড়াও সমাজসেবা আব্দুর রহিম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি,মৎস সহকারি অফিসার আ”জলিল ও পল্লিবিদ্যুৎ ম্যানেজার, প্রেসক্লাব পুরাতন ‘র আহব্বায়ক কুসমত আলী সাবেক সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, ও সাংবাদিক বিজয় রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷

রাশিয়ার পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছেন কিম জং উন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন।

চিঠিতে তিনি মস্কোর প্রতি সংহতি জানিয়েছেন বলে খবর দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক রডং সিনমুন। খবর দ্যা ইন্ডিপেনডেন্টের।

চিঠিতে ‘রাজনৈতিক ও শত্রু বাহিনীর নানা ষড়যন্ত্রের’ মুখে থাকা রাশিয়ার নাগরিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কিম। দুই দেশের মধ্যকার কৌশলগত, ঐতিহ্যগত ও বন্ধুত্ব ভবিষ্যতে আরও উন্নত হবে বলেও ইচ্ছা প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা।

রাশিয়া গত সোমবার জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৭৭ম বার্ষিকী পালন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই বিজয়কে প্রতি বছর ‘বিজয় দিবস’ হিসেবে স্মরণ করে রাশিয়া। এ উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে চিঠি দেন কিম জং-উন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পরপরই মস্কোর প্রতি সমর্থন জানিয়েছিল কিম জং উনের প্রশাসন। এই সংঘাতের জন্য ইউক্রেনের যুক্তরাষ্ট্র-ঘেঁষা নীতিকেই দায়ী করেছে পিয়ংইয়ং।

মার্চ মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের এক জরুরি বৈঠকে রাশিয়ার ‘ইউক্রেন আগ্রাসনের’ নিন্দা জানিয়ে উত্থাপিত প্রস্তাবের বিপক্ষে যে পাঁচটি মাত্র দেশ ভোট দিয়েছিল তার অন্যতম ছিল উত্তর কোরিয়া।

English Dainikbiswa

খুলনার অমিত জাবির ছাত্র , হলের ছাদ থেকে লাফদিয়ে আত্মহত্যা

৪০০০ বছর আগের মূর্তি নেব-সেনু নিজেই এদিক ওদিক ঘোরে

সুতপার সাথে কি সম্পর্ক ছিল সুশান্তর, খতিয়ে দেখছে তন্তকারীরা

রাশিয়ার বিজয় দিবসে পুতিন জানিয়ে দিল ইউক্রেন ও পুশ্চিমাদেরে আসল উদ্দেশ্য কি ছিল

খুলনার অমিত জাবির ছাত্র , হলের ছাদ থেকে লাফদিয়ে আত্মহত্যা

//নিজস্ব প্রতিবেদক//

চিরকুট লিখে হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্র। অমিত কুমার বিশ্বাস নামের ওই ছাত্র জাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং শহীদ রফিক জব্বার হলের ৩১৫ নম্বর কক্ষের আবাসিক বাসিন্দা।

মঙ্গলবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে জাবির শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন অমিত। অমিতের বাবা অজয় কুমার বিশ্বাস বাংলাদেশ নৌ বাহিনীতে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি খুলনায়।

মৃত্যুর আগে চিরকুটে অমিত লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মস্তিষ্কই মৃত্যুর জন্য দায়ী। আমি নিজেই নিজের শত্রু হয়ে পড়েছি অজান্তেই। নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। আর না। এবার মুক্তি চাই।

প্রিয় মা, বাবা, ছোটবোন, সবাই পারলে আমাকে ক্ষমা করে দিও।’

মঙ্গলবার দুপুরে জাবির শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে লাফ দেন অমিত। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অমিতের রুমমেট রবিন ঘোষ জানান, অমিত খুবই ভালো ছেলে ছিল। জানামতে, তার ভেতর কোনো ধরনের হতাশা ছিল না। সে নিয়মিত মেডিটেশন করত। তবে ইদানিং কিছুটা অসুস্থ ব্যতীত অন্য কোনো ধরনের সমস্যা ছিল না অমিতের। আজকে (মঙ্গলবার) দুপুরেও আমরা বন্ধুরা মিলে একসঙ্গে খাবার খেয়েছি। খাওয়ার পরে সে হলে চলে আসে। কিছুক্ষণ পর শুনি সে ছাদ থেকে পড়ে গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার খান হৃদয় বলেন, আমি তিন তলায় থাকা অবস্থায় ভারি কিছু ছাদ থেকে পড়ার শব্দ শুনি। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অমিতকে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গেই হলের অন্যান্য ছাত্রদের সহায়তায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে আসি। সেখান থেকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শহীদ রফিক জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ঘটনা শুনে আমি তাৎক্ষণিকভাবে আহত অমিতকে এনাম মেডেকেলের ইমার্জেন্সিতে নিয়ে যাই। আমরা সকল ধরনের সহযোগিতা দিয়েও তাকে বাঁচাতে পারিনি। তার মৃতদেহ আমরা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করেই খুলনায় গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবো।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) দায়িত্বরত চিকিৎসক ইফরান বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় তার (অমিতের) মৃত্যু হয়েছে। ইন্টারনাল ব্লিডিং ও মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়।’

English Dainikbiswa

সুতপার সাথে কি সম্পর্ক ছিল সুশান্তর, খতিয়ে দেখছে তন্তকারীরা

বেপরোয়া মাদক ব্যাবসায়ীরা।। বিজিবির উপড় হামলা ও গাড়ী ভাঙচুর

সুতপার সাথে কি সম্পর্ক ছিল সুশান্তর, খতিয়ে দেখছে তন্তকারীরা

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

স্থানীয় সূত্রের দাবি, ২৮ নম্বর ওয়ার্ডে সুতপাদের বাড়ি যেখানে, সে এলাকার ক্লাবে স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে সালিশি সভা বসে।

সুতপার সঙ্গে ‘সম্পর্ক’ ভেঙে যেতেই তাঁর ইংরেজবাজারের বাড়িতে দলবল নিয়ে চড়াও হয়েছিল সুশান্ত চৌধুরী। গত বছর দুর্গাপুজোর পঞ্চমীর দিনের এই ঘটনার সময় সুতপাকে গালিগালাজও করে সে। এমনকি, ওই ঘটনার পরেও তাঁকে বার বার উত্যক্ত করে গিয়েছে সুশান্ত। সুতপা চৌধুরীর বাবার করা এই অভিযোগ খতিয়ে দেখতে মঙ্গলবার মালদহের ইংরেজবাজারে পৌঁছয় বহরমপুরের পুলিশ। পাশাপাশি, সুশান্তের দাবি মতো সুতপার সঙ্গে তাঁর ‘সম্পর্ক’ কতটা গভীর ছিল, তা-ও তদন্ত করে দেখা হবে বলে সূত্রের খবর।

সুতপা-খুনের তদন্তে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ইংরেজবাজারে আসে বহরমপুর থানার তদন্তকারীদের দল। তদন্তকারী আধিকারিক-সহ চার জনের ওই দলটি প্রথমে বৈষ্ণবনগর থানা এলাকার রাজনগরে সুতপাদের গ্রামের বাড়িতে যায়। সেখানে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা। এর পর সুতপার বাবা স্বাধীন চৌধুরীকে সঙ্গে নিয়ে তাঁদের ইংরেজবাজারের এয়ারভিউ কমপ্লেক্সের বাড়িতে যান। সেখানে দু’ঘণ্টারও বেশি সময় ছিলেন তাঁরা।

প্রসঙ্গত, বহরমপুরের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরীকে খুনের অভিযোগে ধৃত সুশান্তের বিরুদ্ধে ওঠা নানা দাবি-পাল্টা দাবি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সুশান্তের দাবি, স্কুলজীবন থেকেই সুতপার সঙ্গে তাঁর পরিচয় এক সময় প্রেমের সম্পর্কে পরিণত হয়েছিল। সুতপার বাড়িতে নিয়মিত যাতায়াতও ছিল তার। তাদের সম্পর্কের কথা সুতপার বাড়ির লোকজনও জানতেন। যদিও এ দাবি অস্বীকার করেন স্বাধীন। উল্টে স্বাধীনের দাবি, গত বছর পঞ্চমীর রাতে তাঁদের বাড়িতে বহিরাগত যুবকদের নিয়ে চড়াও হয়েছিল সুশান্ত। তাঁর অনুপস্থিতিতে মেয়েকে গালিগালাজও করে বলে অভিযোগ। এর পর পাড়ার ছেলেরা পরিস্থিতি সামাল দেয়।

স্থানীয় সূত্রের দাবি, ২৮ নম্বর ওয়ার্ডে সুতপাদের বাড়ি যেখানে, সেই এলাকায় একটি ক্লাবে স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে সালিশি সভা বসে। তাতে দুই পরিবারকেই ডাকা হয়েছিল। সেই সময়েও সুশান্ত দাবি করে, সুতপার সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। তবে ‘পরিবারের চাপে’ সুতপা প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেন। অভিযোগ, এর পর সুশান্তকে মারধরও করা হয়েছিল।

স্বাধীনের দাবি, দুর্গাপুজোর পর সুশান্ত বার বারই তাঁর মেয়েকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে উত্যক্ত করত। যার জন্য মেয়েকে বহু বার মোবাইলের নম্বর বদলাতে হয়েছে। মঙ্গলবার ইংরেজবাজারের বাড়িতে গিয়ে এ সবই খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, সুশান্তের সঙ্গে সুতপার ‘সম্পর্ক’ কতটা ‘গভীর’ ছিল বা আদৌ কোনও সম্পর্ক ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে। যদিও এ নিয়ে মুখ খোলেননি তদন্তকারীরা।

মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে মুখে কুলুপ এঁটেছিলেন স্বাধীনও। তিনি বলেন, ‘‘তদন্তকারীরা যা জানতে চেয়েছেন, সে সব কিছুই জানিয়েছি। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি আর কিছু মিডিয়াকে জানানো যাবে না।’’  আনন্দবাজার

English Dainikbiswa

বেপরোয়া মাদক ব্যাবসায়ীরা।। বিজিবির উপড় হামলা ও গাড়ী ভাঙচুর

বেপরোয়া মাদক ব্যাবসায়ীরা।। বিজিবির উপড় হামলা ও গাড়ী ভাঙচুর

//কুমিল্লা সংবাদদাতা//

কুমিল্লা শাসনগাছা রেলগেট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে এক দল মাদককারবারীর বিরুদ্ধে।

মঙ্গলবার রাত ৮ টায় এ হামলার ঘটনা ঘটেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়,  বিজিবির সদস্যদের ধাওয়া করে তাদের উপর পাথর নিক্ষেপ করে মাদক কারবারীরা। আত্মরক্ষায় বিজিবির সদস্যরা পাশে অবস্থিত রেলওয়ে মাক্স কোম্পানি অফিস ক্যাম্পে গিয়ে আশ্রয় নেয়। মাদক কারবারীরা মাক্স কোম্পানি অফিসে ভেতরে প্রবেশ করে বিজিবির গাড়ি ভাঙচুর করে। এছাড়া ক্যাম্পের ভেতরে পাথর নিক্ষেপ করে তারা।

সংবাদ পয়ে ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

মাক্স কোম্পানি সিকিউরিটি নিরাপত্তার অফিসার আব্দুল মালেক ভুঁইয়া বলেন,আমাদের ক্যাম্পের ভেতরে বিজিবির গাড়ি প্রবেশ করলে বাইরে থেকে বৃষ্টির মত পাথর নিক্ষেপ করা হয়। কিছু লোক ভেতরে প্রবেশ করে বিজিবির গাড়ি ভাঙচুর করেছে – এতটুকু আমরা দেখেছি। পরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসেন, কোতয়ালী মডেল থানা ওসি আসেন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

 

 

৪০০০ বছর আগের মূর্তি নেব-সেনু নিজেই এদিক ওদিক ঘোরে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ফারাওয়ের অভিশাপ বা মমির অভিশাপ! কথাটা শুনতে অবাক লাগলেও এর পেছনে রয়েছে অনেকগুলো বিস্ময়কর ঘটনা। এটি এমন এক অভিশাপ, যা ফারাওয়ের মমির পিরামিডে ঢুকলেই গ্রাস করে। মূল্যবান সম্পদ লুটের আশায় পিরামিডে ঢোকা সাধারণ চোর থেকে শুরু করে ইতিহাস সন্ধানের তাড়নায় প্রবেশ করা প্রত্নতাত্ত্বিক পর্যন্ত কেউই এ অভিশাপের হাত থেকে মুক্তি পাননি!

দাবি করা হয়, এ পিরামিডগুলোতে ঢুকলেই কোনও না কোনও কারণে প্রবেশকারীর মৃত্যু ঘটতো। এরকম একাধিক ঘটনার প্রমাণ ইতিহাসের পাতা ঘাঁটলেই বেরিয়ে আসে।

৪০০০ বছর আগের মূর্তি নেব-সেনু নিজেই এদিক ওদিক ঘোরে

মিশরের মূর্তির এমনই রহস্য এখনও রয়েছে। ম্যানচেস্টার জাদুঘরের এক মিশরীয় মূর্তি, যা দীর্ঘদিন ধরে পর্যটকদের টানছে। হাজার চেষ্টা করেও ৮০ বছর ধরে জাদুঘরে-থাকা এ মূর্তির রহস্য সমাধান করতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ।

১৮০০ খ্রিস্ট পূর্বাব্দের এ মূর্তি একটি মমির সমাধির ধ্বংসাবশেষে পাওয়া গিয়েছিল। পরে এ মূর্তির জায়গা হয় ম্যানচেস্টারের জাদুঘরে। কালো পাথর কেটে তৈরি এ মূর্তির নাম, নেব-সেনু।

২০১৩ সালে জাদুঘর কর্তৃপক্ষ হঠাৎ একদিন লক্ষ্য করেন, চার হাজার বছর পুরনো এ মূর্তি প্রতিদিনই ১৮০ ডিগ্রি করে ঘুরে যাচ্ছে। পর পর কিছুদিন একই ঘটনা প্রত্যক্ষ করেন জাদুঘরের কর্মীরা। দেখেন, প্রতিদিন নিজে থেকেই পেছন দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে রহস্যময় মূর্তিটি। তবে রাতের অন্ধকারে নয়, দিনের বেলাতেই দিক পরিবর্তন করতে দেখা যাচ্ছিল নেব-সেনু মূর্তিকে। এর পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে জাদুঘর কর্মীদের মধ্যে। আতঙ্কে মূর্তির ধারেকাছে ঘেঁষতে চান না কেউ।

৪০০০ বছর আগের মূর্তি নেব-সেনু নিজেই এদিক ওদিক ঘোরে

প্রাথমিকভাবে এ ঘটনাকে ফারাওয়ের অভিশাপ বলেই বর্ণনা করতে শুরু করেন অনেকে।

ওই জাদুঘরের তত্ত্বাবধায়ক ক্যাম্পবেল প্রাইস জানান, একমাত্র তার কাছেই জাদুঘরের চাবি থাকে। তাই অন্য কোনও ব্যক্তির জাদুঘরে ঢুকে মূর্তি পেছনের দিকে ঘুরিয়ে দেয়ার কোনও সম্ভাবনা নেই। বিষয়টিকে খতিয়ে দেখার জন্য মূর্তির সামনে ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়। পরদিন ক্যামেরাতে যা ধরা পড়ে, তা দেখে অবাক হন অনেকেই।

ভিডিওতে দেখা যায়, খুব ধীরে ধীরে নিজে থেকেই ঘুরে যাচ্ছে ইঞ্চি দশেকের ওই রহস্যময় মূর্তি। প্রাইসের দাবি, অতীতে মূর্তির পায়ে বিভিন্ন রকমের নৈবেদ্য রাখা হত। মূর্তির পেছনে হায়ারোগ্লিফিক লিপিতে ‘রুটি, মদ এবং গবাদি পশুর মাংস’-এর কথা লেখা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রাইস দাবি করেন, মূর্তিটি নিজে থেকেই ঘুরে যাওয়ার পেছনে কোনও আধ্যাত্মিক ব্যাখ্যা থাকতে পারে।

প্রাচীনকালে মিশরীয়রা বিশ্বাস করতেন, কোনও মমি ধ্বংস হয়ে গেলে তার আত্মাটি ধরে রাখার জন্য এ রকম ছোট ছোট বিকল্প মূর্তি রাখা হত। নেব-সেনু সে রকমই কোনও মূর্তি বলে মনে করেন প্রাইস। তবে অনেক বিশেষজ্ঞ এ ঘটনার অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন। তাদের মতে, পর্যটকেরা এ মূর্তির পাশ দিয়ে যাওয়ার সময় মৃদু কম্পনের সৃষ্টি হয়। সেই কম্পনেই একটু একটু করে এ মূর্তি মুখ ঘুরিয়ে নেয়।

পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ব্রায়ান কক্সও এ যুক্তিই দিয়েছেন। ব্রায়ান মনে করেন, কম্পনের ফলে মূর্তির মসৃণ পাথর এবং কাচের মেঝেয় ঘর্ষণ তৈরি হয়। মুখ ঘুরে যায় এ মূর্তির।

তবে এই তত্ত্বের বিরোধিতা করে প্রাইসের পাল্টা প্রশ্ন, যদি কম্পনের কারণেই মূর্তি ঘোরে, তা হলে হঠাৎ করে ২০১৩ সাল থেকে এ ঘটনা শুরু হবে কেন? পাশাপাশি তিনি আরও প্রশ্ন তোলেন, কোনও ভাবে না বেঁকে কী করে অর্ধবৃত্তাকারে এ মূর্তিটি ঘুরে যায়? কেউই প্রাইসের কোনও প্রশ্নকেই যুক্তি দিয়ে খণ্ডন করতে পারেননি। এখনও নেব-সেনুর এ রহস্য রহস্যই রয়ে গেছে। সুত্র: আনন্দবাজার পত্রিকা।

English Dainikbiswa

ওয়ারহোল-এর আঁকা মেরিলিন মনরোর পোর্ট্রেট নিলামে।। বিক্রি হলো ১৭০০ কোটি টাকায়

ওয়ারহোল-এর আঁকা মেরিলিন মনরোর পোর্ট্রেট নিলামে।। বিক্রি হলো ১৭০০ কোটি টাকায়

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ধারণা করা হয়েছিল ছবিটা নিলামে ২০০ মিলিয়ন ডলারে বিক্রি হবে। এত না হলেও রেকর্ড ১৯৫ মিলিয়ন ডলার যা বাংলাদেশী টাকায় ১৭০০ কোটিতে বিক্রি হয়েছে অ্যান্ডি ওয়ারহোল-এর আঁকা মেরিলিন মনরোর পোর্ট্রেট।

সোমবার নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি-তে এই দামে বিক্রি হয় হলিউড অভিনেত্রী মনরোকে নিয়ে মার্কিন শিল্পী, চলচ্চিত্র পরিচালক অ্যান্ডি ওয়ারহোলের অসাধারণ এই শিল্পকর্মটি।

অ্যান্ডি ওয়ারহোল মনরোকে নিয়ে কাজ করেছিলেন ১৯৬৪ সালে, অর্থাৎ স্বর্ণকেশী মনরোর রহস্যজনক মৃত্যুর দুই বছর পর।

মনরোর মোট পাঁচটি পোর্ট্রেট করেছিলেন অ্যান্ডি ওয়ারহোল। পাঁচ পোর্ট্রেটের ওই সিরিজের নাম দিয়েছিলেন ’শট’। ম্যানহাটানে অ্যান্ডির স্টুডিও ‘ফ্যাক্টরি’তে ঢুকে পোর্ট্রেটগুলো লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলেন এক দর্শনার্থী। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সব ছবি। পরে ওই ছবিগুলো ঠিকঠাক করে গুলির ঘটনা স্মরণে রেখে সিরিজটির নাম দিয়েছিলেন ‘শট’।

বিশেষজ্ঞদের মতে, শট সিরিজের ‘শট সেইজ ব্লু মেরিলিন’ বতিচেল্লির বার্থ অব ভেনাস, দা ভিঞ্চির মোনা লিসা এবং পিকাসোর লা ডেমোইজেলের মানের শিল্পকর্ম।

সোমবার এ কথা উল্লেখ করে নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির ২০ ও ২১ শতকের শিল্প বিষয়ক চেয়ারম্যান অ্যালেক্স রটার বলেন, মেরিলিন মনরোর জনপ্রিয়তা আজও আকাশ ছোঁয়া, ‘অ্যামেরিকান পপ’ জগতে এখনো শীর্ষেই আছেন তিনি।

২০১৫ সালে ‘উইমেন অব আলজিয়ার্স’ বিক্রি হয়েছিল ১৭৯ দশমেক চার মিলিয়ন ডলারে। এতদিন পিকাসোর ওই শিল্পকর্মই ছিল ২০ শতকের সবচেয়ে দামি পেইন্টিং। ওয়ারহোলের আঁকা মনরোর পোর্ট্রেট ১৯৫ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৭০০ কোটি টাকায় বিক্রি হয়ে ওই রেকর্ড ভেঙে দিলেন।

যুক্তরাষ্ট্রের শিল্পী ওয়ারহোল ১৯৮৭ সালে নিউইয়র্কের ম্যানহাটানে মারা যান। সোমবার তার শহরেই রেকর্ড দামে বিক্রি হলো ‘শট সেইজ ব্লু মেরিলিন’। ছবি বিক্রির পুরো অর্থ যাবে টোমাস অ্যান্ড ডোরিস আম্মান-এর তহবিলে। সুইজারল্যান্ডের এই প্রতিষ্ঠান সারা বিশ্বের শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে। সূত্র : ডয়চে ভেলে

English Dainikbiswa

স্বর্ণের দাম আবারও কমল// বুধবার থেকে কার্যকর

স্বর্ণের দাম আবারও কমল// বুধবার থেকে কার্যকর

//দৈনিক বিশ্ব ডেস্ক//

স্বর্ণের দাম প্রতি ভরিতে কমানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। ফ‌লে দে‌শের বাজা‌রে ভা‌লোমা‌নের স্বর্ণ প্রতি ভ‌রির দাম কমে দাঁড়াবে ৭৬ হাজার ৫১৬ টাকায়। যা এতদিন ছিল ৭৭ হাজার ৬৮২ টাকা।

বুধবার (১১ মে) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ বেচাকেনা করা হবে।

মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্য কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে

দাম কমায় ১১ মে থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৬ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দামও ১১৬৬ টাকা কমিয়ে ৭৩ হাজার ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৯৩৩ টাকা; এখন বিক্রি হবে ৬২ হাজার ৬৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৮৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ১৯৬ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৭৭ হাজার ৬৮২ টাকা, ২১ ক্যারেটের ৭৪ হাজার ১৮৩ টাকা, ১৮ ক্যারেট ৬৩ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫৩ হাজার ৭১ টাকায় বিক্রি হয়েছে।

English Dainikbiswa

সেনবাগে রান্না করার চুলার আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু

সেনবাগে রান্না করার চুলার আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু

//দৈনিক বিশ্ব ডেস্ক//

নোয়াখালীর সেনবাগে রান্না করার চুলার আগুনে দগ্ধ হয়ে আবদুল্লাহ আল নোমান (৬) ও লামিয়া সুলতানা মাহি (৩) নামে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সেনবাগ উপজেলার বীর নারায়ণপুর গ্রামের আহমদ আলী বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। তারা দুইজন ওই বাড়ির হোটেল কর্মচারী ইকবাল হোসেনের ছেলে মেয়ে।

দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল।

নিহতের পরিবার সূত্র জানায়, দুপুরে রান্নবান্না শেষে দুই সন্তান নোমান ও মাহিকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে তিনি গোসল ও বাচ্ছাদের কাপড় ধোয়ার জন্য পুকুরে যান। এর মধ্যে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তেই বসতঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমিয়ে থাকা তার দুই সন্তান দগ্ধ হয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ওই দুই শিশু পুড়ে মারা যায়।

স্থানীয় চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল দুই শিশুর দাফন কাফনের জন্য শিশুর বাবা ইকবাল হোসেনের হাতে ৫ হাজার টাকা তুলে দেন।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

English Dainikbiswa

যদি এক গোডাউনে ৪০হাজার লিটার সয়াবিন তেল মজুদ থাকে তাহলে..

ডুমুরিয়ায় মৎস‍্য ঘেরে বিষ প্রয়োগ করার অপরাধে ভ্রাম‍্যমান আদালতে এক মাসের কারাদন্ড