বরখাস্তের আদেশ প্রত্যাহার// টিটিই শফিকুলের স্বস্তি

//অনলাইন নিউজ ডেস্ক//

সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারে স্বস্তি প্রকাশ করেছেন রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। রোববার দুপুরে পাবনার পাকশীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আল্লাহর কাছে শুকরিয়া। যেহেতু আমি রেলওয়ের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, আমাকে আবার কাজে যোগদানের সুযোগ দিয়েছে, তাতে আমি খুশি।

রেলমন্ত্রীর ‘আত্মীয় পরিচয়’দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় গত ৪ মে রাতে ঈশ্বরদী থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’ এর তিন যাত্রীকে জরিমানা করেছিলেন টিটিই শফিকুল। কিন্তু রেলমন্ত্রীর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পরদিন তাকে সাময়িক বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ।

বিষয়টি প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। টিআইবি এবং যাত্রী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ওই ঘটনার নিন্দা জানিয়ে শফিকুলকে বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন শনিবার সাংবাদিকদের কাছে দাবি করেন, আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করা তিন যাত্রীর সঙ্গে তার ‘কোনো সম্পর্ক নেই’। তার ‘নাম ভাঙিয়ে’ কেউ হয়তো সুবিধা নেয়ার চেষ্টা করেছে। যাত্রীদের সঙ্গে ‘খারাপ আচরণ করায়’ শফিকুলকে বরখাস্ত করা হয়েছে বলে তিনি কর্মকর্তাদের কাছে শুনেছেন।

কিন্তু বিনা টিকেটেরে ওই যাত্রীরা যে রেলমন্ত্রীর স্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় সে বিষয়টি তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম। এরপর রোববার ফের সংবাদ সম্মেলনে এসে রেলমন্ত্রী বলেন, টিকিট ছাড়া ভ্রমণ করা যাত্রীরা যে তার আত্মীয়, তা তিনি জানতেন না।

এছাড়া তিনি জানান, রেলের টিটিইকে বরখাস্তের ঘটনায় নিজ স্ত্রীর কর্মকাণ্ডে বিব্রত তিনি।

রেলমন্ত্রী বলেন, আমার স্ত্রী তার আত্মীয়ের সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে এ ব্যাপারে অভিযোগ করেছে, কিন্তু বরখাস্ত করার কথা স্ত্রী আমাকে বলেননি। আমার স্ত্রী আমাকে না জানিয়ে যেটা করেছে সেটা ঠিক করেননি, এতে আমি বিব্রত।

English Dainikbiswa

শের-ই-বাংলা হাসপাতালের টয়লেটে সন্তান প্রসব পাইপ কেটে নবজাতক উদ্ধার করল বাবা

শের-ই-বাংলা হাসপাতালের টয়লেটে সন্তান প্রসব পাইপ কেটে নবজাতক উদ্ধার করল বাবা

নিজস্ব প্রতিবেদক বরিশাল//

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের টয়লেটের পাইপ কেটে নবজাতককে উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ মে) হাসপাতলের তৃতীয় তলায় প্রসূতি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নবজাতকটি পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার গণমান শেখপাড়া বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা নেয়ামত উল্লাহ ও শিল্পী বেগম দম্পতির সন্তান।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান,উদ্ধার করা শিশুটিকে নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিটে (স্ক্যানু) ও তার মা প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন। এদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শিশুটির পিতা নেয়ামত উল্লাহ জানান, তার স্ত্রী গুরুত্বর অসুস্থ হলে প্রথমে তাকে স্বরূপকাঠি হাসপাতালে এবং পরবর্তীতে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। শেবাচিম হাসপাতালে ভর্তির পর চিকিৎসায় স্ত্রী শিল্পী বেগমের অবস্থার উন্নতি হলে চিকিৎসক সিজার করার সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, শনিবার দুপুরের দিকে সিজার করানোর জন্য প্রয়োজনীয় ওষুধ কিনতে হাসপাতালের সামনে দোকানে যান। সেখান থেকে ওষুধ নিয়ে ওয়ার্ডে ফিরে এসে দেখি টয়লেটের সামনে লোকজনের ভিড় এবং আমার স্বজনরা কান্নাকাটি করছেন।

সেখানে থাকা লোকজন জানায় আমার স্ত্রী টয়লেটেই সন্তান প্রসব করে দিয়েছেন। নেয়ামত উল্লাহ বলেন, এরইমধ্যে হাসপাতালের একজন আমাকে টয়লেটের মধ্যে হাত দিতে বলেন। আমি পুরো হাত ঢুকিয়ে দিয়েও কিছু পাইনি। কান দিয়ে শুনি টয়লেটের

পাইপের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। পরে হাসপাতালের লোকজনই জানান, যে তারা ফায়ার সার্ভিসে খবর দিয়েছেন। কিন্তু তাদের অপেক্ষা না করে দ্রুত টয়লেটের পাইপ ভেঙ্গে আমার সন্তানকে উদ্ধার করি। তিনি বলেন, আমি যদি অপেক্ষা করতাম হয়তো আমার সন্তানকে বাঁচাতে পারতাম না কিন্তু বাঁচানোর তাগিদ থেকেই দ্রুত দোতলায় গিয়ে টয়লেটের পাইপ ভেঙে ফেলি এবং সন্তানকে তার মধ্য থেকে বের করি। আমার স্ত্রী আমাকে জানিয়েছেন, প্রসব

বেদনায় সে টেরই পায়নি কখন টয়লেটের কমোডে সন্তান প্রসব হয়ে গেছে। আর তার সঙ্গে থাকা আমার আত্মীয় বিষয়টি না দেখলে হয়তো মেয়েকে পেতামই না। নেয়ামত উল্লাহ ও শিল্পী বেগম দম্পতির চার বছর বয়সী আরও একটি কন্যা সন্তান রয়েছে। নেয়ামত উল্লাহ পেশায় একজন জেলে।

রাণীশংকৈলে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মাহাবুব আলম,রানীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।।

শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা,বিশ্ব-মা দিবস  উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগ(৮ মে রবিবার) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান শেফালি বেগম,উপজেলা মহিলা আ”লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন,সহকারি উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম,মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব পুরাতন’র আহব্বায়ক কুশমত আলী,উপজেলা মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার শামীমা আক্তার ও মাফরোজা আক্তার, এবং অফিস সহকারি গোলাম রব্বানি সহ প্রশিক্ষণার্থীরা ও সাংবাদ-কর্মিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷অনুষ্ঠান পরিচালনা করেন শামীমা আক্তার৷

হাইমচরে মা দিবস পালিত

মোঃ হোসেন গাজী।।

হাইমচরে আনন্দঘন পরিবেশে আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।

৮ মে রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা  নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইলা চৌধুরী।

তিনি বলেন, মা মানে শিক্ষার ভান্ডার। সমাজ গঠনে মায়ের ভূমিকা অপরিসীম। মায়েরা যাতে কখনো ছেলে ও মেয়ে সন্তানকে আলাদা চোখে না দেখে সে বিষয়ে সচেতন হতে অনুরোধ করবো।

সভায় সভাপ্রধানের বক্তব্যে হাইমচর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন বলেন, আমাদের মায়েদের উচিৎ সবার আগে সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলা। আমরা দেখতে পাই অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার ও উচ্চ পর্যায়ের মানুষরাও মা-বাবা দের বৃদ্ধাশ্রমে ও পথে ঘাটে ফেলে আসে। এর প্রধান কারণ হচ্ছে সুশিক্ষার অভাব। তাই পারিবারিক সুশিক্ষা যাতে সন্তানেরা পায় সেদিকে সচেতন হতে মায়েদের প্রতি অনুরোধ রইলো।

এ সময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে হাইমচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, পল্লী সঞ্চয় ব্যাংকের নির্বাহী পরিষদ সদস্য মোঃ জিল্লুর রহমান জুয়েল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম চৌধুরী, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা  সাবেক ডেপুটি কমান্ডার হাফেজ আহমেদ পাটোয়ারী সহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।

সকলে মায়েদের গুরুত্ব অনস্বীকার্য তা স্বীকার করেন।

বাঁশখালীতে সাংবাদিক কল্যাণের বাড়িতে সামাজিক অনুষ্ঠান ও জ্ঞাতিভোজন সম্পন্ন

//চট্টগ্রাম প্রতিনিধি//

বাঁশখালীর সরল ইউনিয়নের কাহারঘোনায় বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়ার সামাজিক অনুষ্টান ও জ্ঞাতিভোজন সম্পন্ন হয়েছে। সাংবাদিক কল্যাণ বড়ুয়ার দু,কন্যা কনিকা বড়ুয়া কনকা ও  কনিষ্ঠা বড়ুয়া কনকনের কর্ণছেদন বিকালে এবং সকালবেলা প্রয়াত পিতা সতীশ চন্দ্র বড়ুয়ার ১৬তম এবং প্রয়াত সংঘমিত্রা বড়ুয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে অষ্টোপকরণ সহ সংঘদান অনুষ্টিত হয়।

সামাজিক সম্প্রীতি,কর্ণছেদন ও জ্ঞাতি ভোজন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, এ সময় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুদত্ত কুমার বড়ুয়া, হিসাব রক্ষক কর্মকর্তা সমরজিৎ বড়ুয়া,বাঁশখালীর থানার এসআই দীপক কুমার সিংহ, প্রদীপ চক্রবর্তী,বাঁশখালী পৌরসভার সাবেক কাউন্সিলর মিলন বড়ুয়া, তপন বড়ুয়া, ফনিন্দ্র লাল বড়ুয়া,সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরন বড়ুয়া, সিপিপি উপজেলা টিম লিডার মো: ছগীর , মিঠু কুমার দাশ,শিক্ষক এস দুকুল বড়ুয়া, কবি ও লেখক সুপ্রিয় বড়ুয়া, সংগঠক প্রকাশ বড়ুয়া,বাসুদেব বড়ুয়া, ব্যাংক কর্মকর্তা আরিফুল মালেক, শামসুল আলম, পরিতোষ বড়ুয়া, অপু বড়ুয়া বাবুন, বিকাশ বড়ুয়া,পুলিন বড়ুয়া,রুপন বড়ুয়া,উজ্জল বড়ুয়া,সুকাশ বড়ুয়া, রাহুল বড়ুয়া,সুষেন বড়ুয়া ছোটন প্রমুখ অংশ গ্রহন করেন।

এর আগে সকালে বেলা প্রথম পর্বের অনুষ্টানে অষ্টোপকরণ সহ সংঘদানে বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সপ্তম সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবিরের প্রিয়তম শিষ্য বিনয়সাধক ভদন্ত ধর্মদর্শী মহাস্থবির। বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় এতে ধর্মদেশনা আলোচনায় অংশ নেন ভদন্ত ধর্মপাল স্থবির, মৈত্রীজিৎ   স্থবির,সত্যজিৎ বড়ুয়া, শিক্ষক যতীন্দ্র লাল বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, প্রশান্ত কুমার বড়ুয়া, কাউন্সিলর কাঞ্চন কুমার বড়ুয়া, সীবলী মানবিক ফাউন্ডেশন চট্টগ্রাম এর সভাপতি বনরুপ বড়ুয়া অমি,মিলন বড়ুয়া প্রমুখ।

অনুষ্টানের দ্বিতীয় পর্ব বিকালে এতে বক্তারা প্রয়াত  সতীশ চন্দ্র বড়ুয়ার ১৬তম এবং প্রয়াত সংঘমিত্রা বড়ুয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে অষ্টোপকরণ সহ সংঘদান অনুষ্টানের মাধ্যমে তাদের প্রতি পূণ্যাদান করেন এবং কনিকা বড়ুয়া কনকা ও কনিষ্ঠা বড়ুয়া কনকনের কর্ণছেদন অনুষ্টানের সফলতা কামনা করেন। অনুষ্টানে জ্ঞাতিভোজন সহ বিভিন্ন সামাজিক কার্যাদি প্রতিপালন করা হয় ।

English Dainikbiswa

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।। এ রোগ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসাতে হবে – রাষ্ট্রপতি

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।। এ রোগ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসাতে হবে – রাষ্ট্রপতি

//নিজস্ব প্রতিবেদক//

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাজের সচেতন নাগরিকসহ সংশ্লিষ্ট সকলকে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আগামীকাল ৮ মে ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আজ এক  বাণীতে তিনি এ  আহবান জানান।

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপনের উদ্যোগকে তিনি স্বাগত জানান।

রাষ্ট্রপতি বলেন, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এ লক্ষ্যে ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস’ পালন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি জিনবাহিত রোগ, যা বাহকের মাধ্যমে ছড়ায়। স্বামী-স্ত্রী উভয়ই থ্যালাসেমিয়া রোগের বাহক হলে তা জিনগত কারণে সন্তানদের মধ্যে বিস্তার ঘটাতে পারে। এ জন্য পুরুষ বা মহিলা যে কেউ এ রোগের বাহক কি-না তা বিবাহপূর্ব পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা জরুরি। পৃথিবীর বিভিন্ন দেশে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে থ্যালাসেমিয়া জিন বাহক নারী-পুরুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপনে সতর্কতা অবলম্বন করা হয়ে থাকে। বাংলাদেশেও ভয়াবহ বংশগত রক্ত স্বল্পতার এ রোগটি প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলা খুবই জরুরি।

তিনি বলেন, থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং ক্ষেত্রবিশেষে তা জটিল আকার ধারণ করতে পারে। তাই এ রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। থ্যালাসেমিয়ার বিস্তাররোধে বাহকদের মধ্যে এবং আত্মীয়ের মধ্যে বিয়ে নিরুৎসাহিত করতে হবে। ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে সন্তানধারণের পর প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।  সমাজের সচেতন নাগরিকসহ সংশ্লিষ্ট সকলকে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন,’আসুন, সবাই মিলে থ্যালাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়ি, এটাই হোক এবারের বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের অঙ্গীকার।’

তিনি বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

 

 

এবারের বিজয় দিবসে পুতিন কিকি মারাত্মক ঘটনা ঘটাতে পারেন..!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার বিজয়ের ৭৭তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের দিন পশ্চিমা বিশ্বের কাছে ‘প্রলয়সংকেত’ পাঠাবেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় উদযাপন উপলক্ষ্যে বার্ষিক কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া করেছে মস্কো। সোমবার রাশিয়ান রেড স্কয়ারে ট্যাংক, রকেট ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনীর ১১ হাজার সেনার সামনে বক্তৃতা দেবেন পুতিন।

বিজয় দিবস উদযাপনের সময় সেন্ট ব্যাসিলস ক্যাথেড্রালের ওপর দিয়ে উড়ে যাবে সুপারসনিক ফাইটার জেট, টু-১৬০ স্ট্র্যাটেজিক বোমারু বিমান ও ইল-৮০ ‘ডুমসডে’ কমান্ড বিমান। পারমাণবিক যুদ্ধ হলে এই ডুমসডে বিমান রাশিয়ার আক্রমণের নেতৃত্ব দেবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইল-৮০ বিমানটিকে তৈরি করা হয়েছে পুতিনের ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার হিসাবে। এটি নানা আধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত হলেও, ঠিক কী কী প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে- তা সঙ্গত কারণেই গোপন রেখেছে রাশিয়া। তবে এই ডুমসডে বিমানকেই পুতিনের ‘প্রলয়সংকেত’ বলে ধারণা করা হচ্ছে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর শনিবারের এই কুচকাওয়াজ কার্যত একটি বার্ষিক অনুষ্ঠানে পরিণত হয়েছিল এবং সামরিক শক্তির প্রদর্শন হিসাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিগত দুই দশকের ক্ষমতায় থাকার গুরুত্ব জানান দিচ্ছিল।

এদিকে ৯ মে রাশিয়ার বিজয় দিবসকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে ইউক্রেন। এর মধ্যেই নাগরিকদের রবি থেকে সোমবার নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো।

ওইদিন রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবসে ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিজয় ঘোষণা করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

English Dainikbiswa

ইউক্রেন বলছে তারা রাশিয়ার অজস্র যুদ্ধাস্ত্র ধ্বংস করেছে

ইউক্রেন বলছে তারা রাশিয়ার অজস্র যুদ্ধাস্ত্র ধ্বংস করেছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের জেনারেল স্টাফ শনিবার জানিয়েছেন, ইউক্রেনের সেনারা গত ঘণ্টায় দোনবাসের দোনেৎস্ক ও  লুহানেস্কে রাশিয়ার আটটি আক্রমণ প্রতিহত করেছে।

তিনি দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার তিনটি ট্যাংক, আটটি কামান ব্যবস্থা, সাতটি সেনা যান, একটি যুদ্ধ যান এবং ইঞ্জিনিয়ারিং সরঞ্জামের তিনটি ইউনিট ধ্বংস করেছে ইউক্রেনের সেনারা।

ইউক্রেনের সেনাবাহিনী আরও জানিয়েছে, আজভস্টাল স্টিল কারখানা এবং মারিউপোলের উপকূলের কাছে হামলা চালানোর চেষ্টা চালিয়েছে রাশিয়ার সেনারা।

এদিকে এর আগে শনিবার ইউক্রেনের সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা রাশিয়ার আরেকটি যুদ্ধ জাহাজ ধ্বংস করেছে।

শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ জাহাজ উড়িয়ে দেওয়া দাবি জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে।

হামলার ব্যাপারে তারা টুইটারে লিখেছে, ইউক্রেনের  বায়রাক্তার টিবি-২ ড্রোন (তুরস্কে তৈরি করা হয়েছে এ ড্রোন) রাশিয়ার ‘ল্যান্ডিং ক্রাফট অব সেরনা প্রজেক্ট’ জাহাজে হামলা চালিয়েছে।

তবে ইউক্রেনের এ দাবিগুলোর সত্যতা যাচাই বা নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সূত্র: আল জাজিরা

 

মাশরাফি গুরুতর আহত, ২৭টি সেলাইয়ের পর শঙ্কামুক্ত

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দুর্ঘটনার শিকার হয়েছেন। কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে বাঁ পায়ে গুরুতর আঘাত পেয়েছেন সাবেক অধিনায়ক। সেখানে ২৭টি সেলাই দেয়া হয়েছে।

শনিবার নিজ বাসায় অবস্থান করছিলেন মাশরাফি। সেখানে কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে তার। টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে তার পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে বেশ খানিকটা অংশ কেটে যায়।

দুর্ঘটনার পর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসার পর শঙ্কা কেটে যায় তার। এখন তাকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে মাশরাফির পারিবারিক সূত্র।

এমনিতেই ইনজুরিতে জর্জর মাশরাফির ক্যারিয়ার। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর আগেও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। যার জন্য টুর্নামেন্টটির প্রথম ম্যাচ খেলতে পারেননি। ঝুঁকি আছে জেনেও খেলা চালিয়ে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

বিনা টিকিটে ট্রেনে চড়া/ যাত্রীদের জরিমানা/ টিটি বরখাস্ত: রেলমন্ত্রীর বক্তব্য

//অনলাইন নিউজ ডেস্ক//

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেনে চড়া বিনা টিকিটের যাত্রীরা আমার আত্মীয় নয়। ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, মন্ত্রীর নাম ভাঙিয়ে কেউ হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

ঈশ্বরদীতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া বিনা টিকিটে ট্রেনে ভ্রমণে তিন যাত্রীকে জরিমানা এবং সেই অপরাধে টিটিইকে বরখাস্তের ঘটনায় তীব্র সমালোচনার মধ্যে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

ঘটনাটি আজ (শনিবার) সকালে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে শুনেছেন বলে জানান মন্ত্রী।

রেলমন্ত্রী জানান, টিটিই বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলের অফিশিয়াল কার্যক্রমের সঙ্গে মন্ত্রীর কোনো সংযোগ নেই। ঘটনার সঙ্গে মন্ত্রীর কোনো আত্মীয় জড়িত নন। রেল কর্মকর্তারা ওই টিটিইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তিনি কিছুই জানতেন না।

এ বিষয়ে যা তদন্ত করার তা রেলের পাকশী বিভাগের কর্মকর্তা বা পশ্চিমাঞ্চলের জিএম করবেন। তবে বিনা টিকিটে ভ্রমণ যেমন শাস্তিযোগ্য অপরাধ তেমনি যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার বা জোর করে অর্থ আদায় হয়ে থাকলে তাও শাস্তিযোগ্য অপরাধ।

এদিকে এ ব্যাপারে তিন যাত্রীর একজন মো. ইমরুল কায়েস প্রান্ত লিখিতভাবে বিস্তারিত জানিয়েছেন। তাতে টিকিট পরিদর্শক শফিকুল ইসলাম তাদের সঙ্গে অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ এসেছে।

ইমরুল কায়েস লিখেছেন, ঢাকায় যাওয়া জরুরি ছিল, বিধায় কাউন্টারে টিকিট না পেয়ে তারা ট্রেনে উঠতে বাধ্য হয়েছেন। তাড়াহুড়ো থাকায় এসি কামরায় উঠে পড়েন।

এদিকে পুরো বিষয়টির তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। এই কমিটি রোববার পাকশীতে টিটিই শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করবেন।

এর আগে  গত বুধবার দিবাগত রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণকারী তিন ট্রেনযাত্রীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক শফিকুল ইসলাম।

পর দিন (বৃহস্পতিবার) বিকালে রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া টিটিই মো. শফিকুল ইসলামকে রেলওয়ে জংশন ঈশ্বরদীর টিটিই হেডকোয়ার্টারের সঙ্গে যুক্ত করা হয়েছে।

English Dainikbiswa

নাটোরে মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী বাস, ভাইবোনসহ নিহত ৭