ভেঙে মোর ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে- চাবি ভেঙে মানেকি…!

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বেশিরভাগ মানুষই এই বিষয়টা খেয়াল করেনি। যারা খেয়াল করেছেন, তারা এই প্রশ্নটির উত্তর খুঁজে পাচ্ছেন না।

রবীন্দ্রনাথ এর গান – ভেঙে মোর ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে।

এখানে যে প্রশ্নটি চলে আসে, সেটা হলো – তালা ভাঙ্গার কথা না বলে, চাবি ভাঙতে বলেছে কেন? তাছাড়া, চাবি ভাঙলে, পরবর্তীতে সেই তালাটি খুলবে কিভাবে?

এখনকার দিনে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। তবে, আগেকার দিনে এটা সকল বাড়িতেই ছিল। সেটা হলো – চাবির গোছা। মা, খালা, এদের আচলে, একটি চাবির গোছা বাঁধা থাকতো। যার কাছে ওই চাবির গোছা থাকতো, সে হতো ঘরের দায়িত্বশীল। তার কাছে ঘর সংসার এর দায়িত্ব ছিলো। শাশুড়ি উত্তরাধিকার সূত্রে ছেলের বউকে ওই চাবির গোছা দিতো। অর্থাৎ দায়িত্ব অর্পণ করতো।

এক বাড়ির মেয়ে, বউ হয়ে আরেক বাড়ি গিয়ে সংসার এর দায়িত্ব পেতো। এই দায়িত্ব পাবার পরিচয়পত্র (চিহ্ন) ছিল ওই চাবি। হ্যাঁ, ঘরের ওই চাবির জন্য আজীবন সংসার এর দায়িত্ব পালন করে যেতো। আজীবন ওই চাবির দায়িত্বেই আটকে থাকতো।

রবীন্দ্রনাথ “চাবি ভাঙ্গা” কথাটি বলে, সেই দায়িত্ব থেকে মুক্তি বুঝিয়েছেন।

বৈদ্যুতিক পাখা আস্তে চালানো এবং জোরে চালানো কোনটায় খরচ বেশি…?

//দৈনিক বিশ্ব ডেস্ক//

এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য প্রথমেই আমাদের বৈদ্যুতিক পাখার কার্যপ্রণালী সম্পর্কে কিছুটা জেনে নিতে হবে।

সর্বাগ্রে দেখা যাক বৈদ্যুতিক পাখা ঘোরে কীভাবে:

একটি পাখায় একটি বৈদ্যুতিক মোটর এবং কয়েকটি ধাতব ব্লেড (সাধারণত ৩টি), সংযুক্ত থাকে। যখন আমরা একটি পাখার সুইচ অন করি, তখন ভোল্টেজের পার্থক্যের জন্য মোটরটির মধ্য দিয়ে বিদ্যুৎ যায় এবং তার ফলাফল হিসাবেই পাখাটি ঘুরতে থাকে। নিয়ন্ত্রক বা রেগুলেটর মোটরের ভোল্টেজ নিয়ন্ত্রণ করে এবং মোটরের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দেয়।

সুতরাং, একটি পাখার ভোল্টেজর মাত্রা নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রক বা রেগুলেটরের ওপর নির্ভরশীল। আর একটি পাখার ভোল্টেজের পরিমাণ তার ঘূর্ণন গতির সমানুপাতী, অর্থাৎ ভোল্টেজ যত বাড়বে, পাখার গতিও ততটাই বাড়বে।

এখন, বিভিন্ন রেগুলেটর ও তাদের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা যাক:

এই মুহূর্তে, বাজারে মোটামুটি ২ ধরনের রেগুলেটর পাওয়া যায় ।

ইলেক্ট্রিক রেগুলেটর (Electric Regulator): এই রেগুলেটরগুলিতে পাখার ভোল্টেজ হ্রাস করার জন্য রোধ বসানো থাকে। যখন পাখার ভোল্টেজ কমানো হয় তখন রোধটি উত্তপ্ত হয়ে ওঠে আর বিদ্যুৎ সরবরাহ কমার কারণে পাখার গতিও কমে যায়। কিন্তু এর ফলে পাখার ভোল্টেজ তথা গতি কমিয়ে যে বিদ্যুৎ বাঁঁচানো হয়, সেই বিদ্যুৎ এই রোধ-মধ্যস্থ তাপশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ শেষ পর্যন্ত, এই রেগুলেটরের মাধ্যমে পাখার গতি কমিয়ে বিদ্যুৎ খরচ বিশেষ কমে না বললেই চলে।

ইলেকট্রনিক রেগুলেটর (Electronic Regulator): এই রেগুলেটরগুলিতে পাখার ভোল্টেজ হ্রাস করার জন্য মূলতঃ ট্রায়াক থাকে যার গেটে ট্রিগার নিয়ন্ত্রণ করে ফ্যানের ভোল্টেজের সাইন ওয়েভকে নিয়ন্ত্রণ করা হয় এবং ভোল্টেজের আরএমএস ভ্যালুকে পরিবর্তণ করে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করা হয়। এইগুলি কখনই গরম হয়ে ওঠে না, ফলে পাখা যখন কম গতিতে চলে তখন যথেষ্ট বিদ্যুৎ সাশ্রয় হয়। সাধারণত ইলেকট্রনিক রেগুলেটরগুলি ইলেক্ট্রিক রেগুলেটরগুলির থেকে প্রায় ৪০ শতাংশ বেশী বিদ্যুতসাশ্রয়ী।

তাই পরিশেষে বলা যেতে পারে, বৈদ্যুতিক পাখা কম গতিতে চালালে বিদ্যুৎ খরচ তখনই কম হবে যখন ইলেক্ট্রিক রেগুলেটরের পরিবর্তে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহৃত হবে।

English Dainikbiswa

রাশিয়ার একটি সারমাত ক্ষেপনাস্ত্রই বৃটেনকে ডুবিয়ে দিতে যথেষ্ট

ডুমুরিয়ায় যুবলীগের উদ‍্যেগে দোয়া মাহফিল ও প্রার্থণা সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের ৫০ বছর পৃর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন

মাহাবুব আলম, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল কেন্দ্রীয় হাইস্কুলের ১৯৭১ থেকে ২০২১ পর্যন্ত প্রতিষ্ঠার ৫০ বছর পৃর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে উদযাপন পরিষদের উদ্যোগে( ৫ মে বৃহস্পতিবার) সকালে পৌর শহরে র্্যালি ও কেন্দ্রীয় হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র আলহাজ্ব  মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের মাঠে সম্মাননা প্রদান, আলোচনা সভা,স্মৃতিচারন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ,গেষ্ঠ অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা আ”লীগ সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা আ”লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা আ”লীগ সম্পাদক তাজউদ্দিন আহাম্মদ,ভাইস-চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,আ”লীগ যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানসাহ ইকবাল,পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক প্রমুখ।

এছাড়াও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন ও সম্পাদক মোসারফ হোসেন,জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এজেড সুলতান, বিএনপির সম্পাদক আতাউর রহমান ও শাহাদত হোসেন,কাউন্সিলর ইসাহাক আলী,সুবর্ণজয়ন্তী আহব্বায়ক স্কুলের প্রাক্তন ছাত্র শিক্ষা অফিসার নাজিম উদ্দিন,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্মন,প্রেসক্লাব আহব্বায়ক কুশমত আলী সাংবাদিক বিজয় রায় অবসরপ্রাপ্ত শিক্ষক মুঈনুদ্দীন,বিদ্যালয় প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফজলুর রহমান ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন সহকারী শিক্ষক শাহিনুর রেজা সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র/শিক্ষক শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠান পরিচালনা করেন সুবর্ণজয়ন্তী পরিষদের যুগ্ন আহবায়ক তারেক আজিজ।

মাগুরায় মঘি ইউনিয়নের নওয়াপাড়ায় স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে

//শ্যামল বিশ্বাস,  বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নওয়াপাড়া গ্রামের গঞ্জো মোল্যার ছেলে বিপ্লব মোল্য ১৪-১৫ বছর পূর্বে সত্যপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে হেলেনা খাতুনকে বিবাহ করেন। তাদের ১১ বছরের একটি ছেলে সন্তান আছে ।

বিপ্লব মোল্লা ঢাকায় একটি প্লাস্টিক কারখানায় চাকরি করেন, হেলেনার পরিবারের অভিযোগ বিপ্লবের সাথে গত এক বছর আগে তার কর্মস্থলে এক মহিলার সঙ্গে সখ্যতা গড়ে ওঠে ও উভয়ে পরকীয়ায় লিপ্ত হন, শোনা যায় সেই মহিলাকে গোপনে বিপ্লব বিবাহ করেছে। বিপ্লব তার বেতনের সমস্ত টাকায় উক্ত মহিলার পিছনে খরচ করত ও এই সংসারে কার্যত কোনো অর্থই সে পাঠাত না, এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া ও গন্ডগোল সৃষ্টি হয়।

বিপ্লব মাঝে মাঝে বাড়িতে এসে হেলেনার উপর অমানুষিক নির্যাতন চালাত, এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত ও রক্তাত্ব করে হাসপাতালে পাঠাতো । সর্বশেষ ঈদের একদিন আগে ছুটিতে বাড়িতে আসে বিপ্লব । ঈদের দিন কাপড় চপড় কেনাকাটা নিয়ে হেলেনাকে বেধড়ক মারধর করে বিপ্লব। এ নিয়ে মঘি ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক পিলটন মাহমুদ ঈদের দিন গ্রাম্য সালিশ বৈঠক করে মীমাংসা করে দিয়েছেন। ভবিষ্যতে আর নির্যাতনের ঘটনা ঘটবে না মর্মে হেলেনার পরিবারকে আসস্থ করেন। ৪ মে বুধবার হেলেনাকে শ্বাসরোধ করে মেরে, ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয় বলে নিহতের ভাই দাবি করেছেন ও কোন ভাবেই যেন সত্য প্রকাশিত না হয় সেজন্য তার ছেলেকেও লুকিয়ে রাখা হয়েছে । এব্যাপারে আ,লীগ নেতা পিলটনের কাছে জানতে চাইলে তিনি বলেন মেয়েটি নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ফাঁস নিয়ে মারা গেছে।

নিহত হেলেনর বাবা খলিলুর রহমান বলেন, বিপ্লব মাঝে মাঝে যৌতুক দাবি করত অনেক টাকা পয়সা দিয়েছি।। সে আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
নিহতের দুলাভাই ইবাদত বলেন, হেলেনা ২০ রোজায় আমার বাড়িতে গেলে টেলিফোনে বিপ্লবের সাথে অনেক গালাগালি হয় ।
নিহত হেলেনার ভাই নাজির বলেন, আমি ও সাদিকুলসহ কয়েকজন পুলিশ নিয়ে লাশ উদ্ধার করতে গেলে আমার একমাত্র ভাগিনাকে খোঁজ করতে থাকি। এক পর্যায়ে বিপ্লবের আত্মীয়-স্বজন আমাদের উপর হামলা করে।
তবে পুলিশ লাশটিকে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে ময়না তদন্তে সত্য ঘটনা বেরিয়ে আসবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিব। তবে নিহতের স্বামী বিপ্লবকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

রাশিয়ার একটি সারমাত ক্ষেপনাস্ত্রই বৃটেনকে ডুবিয়ে দিতে যথেষ্ট

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রখ্যাত সাংবাদিক দিমিত্রি কিসলিয়োভ বলেছেন, ব্রিটেন একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র এবং চিরতরে এটিকে ডুবিয়ে দেয়ার জন্য রাশিয়ার একটি সারমাত ক্ষেপণাস্ত্রই যথেষ্ট।

ব্রিটেনের রুশ-বিরোধী হুমকির জবাব দিতে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত এই রুশ সাংবাদিক এ হুশিয়ারি উচ্চারণ করেছেন।খবর বিজনেস স্টেন্ডার্ডের।

রাশিয়ার নিউজ চ্যানেল রাশা-টুডের ব্যবস্থাপনা পরিচালক কিসলিয়োভ এক টেলিভিশন টক-শোতে অংশ নিয়ে বলেন, রাশিয়া মুহূর্তের মধ্যে ব্রিটেনকে মহাসাগরের গভীরে ডুবিয়ে দিতে পারে এবং এজন্য সম্প্রতি উন্মোচন করা একটি সারমাত ক্ষেপণাস্ত্রই যথেষ্ট।

তিনি বলেন, সামান্য দ্বীপরাষ্ট্র হয়ে তারা (ব্রিটেন) কেন বৃহৎ রাষ্ট্র রাশিয়াকে পরমাণু অস্ত্রের হুমকি দেয়।রুশ পরমাণু অস্ত্রের আঘাতে তারা ধ্বংস হয়ে যেতে পারে।

এই রুশ সাংবাদিক আরও বলেন, সারমাত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য কিংবা ব্রিটেনের মতো একটি দেশকে ধ্বংস করতে একটি সারমাত ক্ষেপণাস্ত্রই যথেষ্ট।

কয়েকদিন আগে ব্রিটিশ উপ প্রতিরক্ষামন্ত্রী জেমস হিপপি সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারে। তিনি পরমাণু অস্ত্র ব্যবহারের প্রচ্ছন্ন হুমকি দেন।

রাশিয়ার সারমাত ক্ষেপণাস্ত্র একসঙ্গে ১০টি পর্যন্ত পরমাণু বোমা বহন করতে এবং কয়েক হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আমেরিকা ও ইউরোপের সবগুলো দেশ সারমাতের পাল্লার আওতায় রয়েছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু অতি সম্প্রতি এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছেন।

English Dainikbiswa

রাশিয়ার দ্বিতীয় হামলায় ব্যবহার করল সাবমেরিন 

ধর্ষণের শিকার কিশোরী অভিযোগ দিতে থানায় এসে আবার ধর্ষণ হলো

রাশিয়ার দ্বিতীয় হামলায় ব্যবহার করল সাবমেরিন 

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার দাবি করেছে, কৃষ্ণ সাগর থেকে সাবমেরিন ব্যবহার করে ইউক্রেনের স্থলে দুটি কালিবার মিসাইল ছুড়েছে রুশ বাহিনী।

এর মাধ্যমে দ্বিতীয় বারের মতো ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযানে সাবমেরিন ব্যবহার করার কথা জানিয়েছে রাশিয়া।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সাবমেরিন ব্যবহার করে হামলার ভিডিও প্রকাশ করেছে। তারা জানিয়েছে, সাবমেরিন থেকে ছোড়া মিসাইল দুটি অজ্ঞাতস্থানে আঘাত হেনেছে।

এদিকে ইউক্রেনে হামলা করার আগে কৃষ্ণ সাগরে নিজেদের শক্তি মজুদ করে রাশিয়া।

এই অঞ্চলটি থেকে যুদ্ধজাহাজ ব্যবহার করে প্রথম থেকেই মিসাইল হামলা করছে রাশিয়া৷ তাদের বেশ কয়েকটি উচ্চক্ষমতা সম্পন্ন যুদ্ধ জাহাজ ও সাবমেরিন এখানে অবস্থান করছে।

তবে রাশিয়ার এ যুদ্ধ জাহাজগুলো লক্ষ্য করে ইউক্রেনও প্রায়ই হামলা করেছে।

গত ১৫ এপ্রিল রাশিয়ার বিশাল যুদ্ধজাহাজ মস্কভা কৃষ্ণ সাগরের অতল গভীরে তলিয়ে যায়।

ইউক্রেন দাবি করে, তাদের তৈরি ও ছোড়া নেপচুন মিসাইল মস্কভাতে আঘাত হানে। যার ফলে জাহাজটি ধ্বংস হয়ে ডুবে যায়।

কিন্তু রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় জাহাজটিতে আগুন লেগে এর অস্ত্রাগারে বিস্ফোরণ হয়৷ সে বিস্ফোরণের কারণে জাহাজটি ডুবে যায়৷

তবে মস্কভা ডুবে যাওয়ার পর রাশিয়া ইউক্রেনের মিসাইল কারখানাগুলো লক্ষ্য করে ব্যপক আক্রমণ শুরে করেছিল৷

সূত্র: আল জাজিরা

বন্দর থানায়’ ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

//নিজস্ব প্রতিবেদক, বরিশাল//

বরিশালে, ঈদ’কে ঘিরে সবাই যখন পরিবার পরিজন নিয়ে ব্যবস্থ সময় পার করছে।তখনই বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যরা তাদের বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন,অপরাধীদের গ্রেপ্তার,মামলা গ্রহণ,বিচারে সহায়তা,সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকলসহ অনেক দায়িত্ব পালন করে আসছে৷ গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কাজ করেন।

প্রতি মাসে(০৪) তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় “ওপেন হাউজ-ডে ‘অনুষ্ঠিত হয়। আজ (০৪ মে) সকালে বন্দর থানায় আয়োজন অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা বিপিএম বার।

অনুষ্ঠানের শুরুতেই শতভাগ জবাবদিহিতা নিশ্চিত কল্পে যথারীতি বিগত ওপেন হাউজ ডে’  তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন সেই সংক্রান্তে একটি বিবরণী (মিউনিট) পুঙ্খানুপুঙ্খ ভাবে আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।

পরবর্তিতে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যা  তুলে ধরলে, প্রধান অতিথি উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের  বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যাহার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ’ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে। উল্লেখ্য যে,প্রতিমাসের (০৪) তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা ,(০৭) তারিখ কাউনিয়া থানা ,(১০) তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার সহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে,জনসাধারনের কথা শুনেন।  এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মােঃ মেহেদী হাসান,সভায় সভাপতিত্ব করেন,বন্দর থানার  অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান (আসাদ) সহ অনন্য  কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ধরনের  সেবা প্রত্যাশী,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ধর্ষণের শিকার কিশোরী অভিযোগ দিতে থানায় এসে আবার ধর্ষণ হলো

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ধর্ষণের অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন ১৩ বছরের এক কিশোরী। কিন্তু থানাতেও যে বিপদ অপেক্ষা করছে, তা হয়তো জানা ছিল না তার। থানায় ধর্ষণের অভিযোগ জানাতে গেলে নির্যাতিতা ওই কিশোরীকে ফের ধর্ষণ করেন থানার স্টেশন ইনচার্জ। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ললিতপুরে।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চার দুর্বৃত্ত ১৩ বছরের ওই কিশোরীকে ধর্ষণ করে। তবে মানসিকভাবে ভেঙে না পড়ে থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয় মেয়েটি। পরে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে থানায় ধর্ষণের অভিযোগ জানাতে গেলে নির্যাতিতা ওই কিশোরীকে থানার স্টেশন হাউস অফিসার আবারও ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম তিলকধারী সরোজ। নির্যাতিতা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইতোমধ্যেই অভিযুক্ত এই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, ধর্ষণের অভিযোগ ওঠার পর অভিযুক্ত ওই পুলিশের কর্মকর্তা পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারে পুলিশের তিনটি টিম কাজ করছে। এছাড়া এ ঘটনায় জড়িত আরও তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার নির্যাতিতা ওই কিশোরীর বাবার করা এফআইআরে বলা হয়েছে, গত ২২ এপ্রিল চার ব্যক্তি ওই কিশোরীকে ভুল বুঝিয়ে মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালে নিয়ে যায় এবং চারদিন ধরে ধর্ষণ করে। এর পরে তারা নির্যাতিতাকে ফিরিয়ে নিয়ে আসে এবং থানার সামনে ফেলে রেখে পালিয়ে যায়।

সেখান থেকে নির্যাতিতা কিশোরী থানার ভেতরে যায় এবং পুরো ঘটনাটি জানায়। পরে অভিযুক্ত স্টেশন ইনচার্জ তিলকধারী সরোজ সে সময় এক আত্মীয়ের সঙ্গে কিশোরীকে বাড়িতে পাঠিয়ে দেন এবং জবানবন্দী রেকর্ডের জন্য পরদিন থানায় আসতে বলেন।

নির্যাতিতা কিশোরী পরদিন থানায় গেলে অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা তাকে একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ঘটনার সময় নির্যাতিতার আত্মীয়ও থানায় উপস্থিত ছিলেন। ওই নারীর নামও এফআইআরে উল্লেখ করা হয়েছে।

English Dainikbiswa

বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতে ফরিদগঞ্জে ২ ভাইয়ের মৃত্যু

বৃটেন ইউক্রেনকে আরও সামরিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে

কি খেলে সন্তানের গায়ের রং দুধে আলতা হয়…? সানিয়া মির্জা কি বলেন…

 

বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতে ফরিদগঞ্জে ২ ভাইয়ের মৃত্যু

মোঃ হোসেন গাজী।।

বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতে চাঁদপুরের ফরিদগঞ্জে রুবেল হোসেন(২৮) ও সোহেল রানা(২৬) নামের দুই ভাইয়ের করুন মৃত্যু হয়েছে। তারা উভয়েই ফরিদগঞ্জ পৌর এলাকার মৃত বিল্লাল হোসেন ও জেসমিন বেগম দম্পতির ছেলে।

৪ মে বুধবার দুপুরে বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি চারদিকে ছড়িয়ে যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতদের অপর ছোট ভাই আরিফ হোসেন জানান, প্রচন্ড বৃষ্টিতে কৈ মাছ উজিয়ে উঠছিলো বলে পুকুর পাড়ে তা ধরতে গিয়েছিলো বড় ভাই রুবেল। এরপর কৈ মাছ ধরতে মেঝো ভাই সোহেল রানাও পুকুর পাড়ে গিয়েছিলো। পরে বৃষ্টিপাত কমে গেলে পুকুর পাড়ে গিয়ে দেখি দুজনে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক, তারা পূর্বেই মারা গেছে বলে আমাদের জানায়।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেল হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই এই দুজন মারা গেছেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করছি বজ্রপাতে তাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা দুজন মারা গিয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দুটি মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে দুজনের একজনের শরীরেও কোন জখম কিংবা আঘাতের চিহ্ন নেই। তারপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে দুটি মরদেহের ময়নাতদন্ত করা হবে।

English Dainikbiswa

বৃটেন ইউক্রেনকে আরও সামরিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে

আজ বজ্রপাতে মারা গেছে ৮ জন

রাশিয়া খুব শীঘ্রই ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করবেন

বৃটেন ইউক্রেনকে আরও সামরিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের পার্লামেন্টে ভিডিও লিংকের মাধ্যমে ভাষণ দিয়ে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি ইউক্রেনকে আরও ৩০ কোটি পাউন্ডের সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার ইউক্রেনে রাশিয়ার হামলার পর এই প্রথম কোনো বিদেশি শীর্ষ নেতা কিয়েভের পার্লামেন্টে ভাষণ দিলেন। বরিস জনসন অবশ্য ভিডিও লিংকের মাধ্যমে ভাষণ দিয়েছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় ১৯৪০-এ উইনস্টন চার্চিল যা বলেছিলেন, সেই কথা একটু বদলে নিয়ে বরিস জনসন বলেন, ‘ইউক্রেনের এই সংগ্রাম আগামী অনেক প্রজন্ম মনে রাখবে ও স্মৃতিচারণ করবে।’

বরিস জনসন বলেন, ইউক্রেনের প্রতিরোধ অনেক মিথ ভেঙে দিয়েছে। তার মধ্যে অন্যতম হলো, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বাহিনী অজেয়, তারা হারতে পারে না। ইউক্রেনের বাহিনী বিশ্বের সামরিক ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় যোগ করেছে। ইউক্রেনের দেশপ্রেমের কাছে রাশিয়ার ওয়ার মেশিন থেমে গেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাজ্য ইউক্রেনকে আরও ৩০ কোটি পাউন্ডের সামরিক সাহায্য দেবে। এর মধ্যে ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র থাকবে। কয়েক হাজার নাইট ভিশন ডিভাইস থাকবে।

এর আগে ৪৫ কোটি পাউন্ডের যুদ্ধাস্ত্র ইউক্রেনকে দিয়েছে যুক্তরাজ্য।

গত সপ্তাহে যুক্তরাজ্য ঘোষণা করেছিল, তারা ক্ষেপণাস্ত্র ছোঁড়া যায় এমন সামরিক যান ইউক্রেনকে দেবে। এর ফলে রাশিয়ার যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া সম্ভব হবে। এছাড়া তারা আনম্যানড এরিয়াল ভেহিকেল (ইউএভি)-ও দেবে। ইতোমধ্যে সাধারণ মানুষকে উদ্ধার করার জন্য ১৩টি ল্যান্ডক্রুজার পাঠিয়েছে যুক্তরাজ্য।

বরিস জনসন ইউক্রেনের পার্লামেন্ট সদস্যদের বলেছেন, তিনি সামরিক সাহায্য করে যাবেন। যতদিন পর্যন্ত দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ না হচ্ছে, ততদিন অস্ত্র দেওয়া হবে। সূত্র: রয়টার্স।