নিউ মার্কেটে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নিন্দা

নিজস্ব প্রতিবেদক ॥

রাজধানীর নিউ মার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।

এক বিবৃত্তিতে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন সহ সকল সদস্যদের পক্ষে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় এ হামলা ন্যাক্কারজনক। সাংবাদিকদের উপর এমন হামলায় গভীর উদ্ধেগ প্রকাশ করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি নেতৃবৃন্দ।

অবিলম্বে হামলাকারীদের আইনের আওয়াত এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।

রূপসায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অপরাধে যুবকের কারাদণ্ড

রূপসা প্রতিনিধি :

রূপসার ঘাটভোগ ইউনিয়ন ডোবা গ্রামে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অপরাধে ভ্রাম্যমান আদালত যুবককে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন।

জানা গেছে, ২০ এপ্রিল দুপুরে তেরখাদা উপজেলার শেখপাড়া গ্রামের সাহেব আলী মোল্লার পুত্র আলামিন মোল্লা (৩৪)। ওই এলাকায় পুরাতন মালামাল ক্রয় করতে আসে। সে পতিমধ্যে স্কুলছাত্রীকে ফাকা নির্জন এলাকায় পেয়ে শ্রীলতাহানি ঘটায়। এলাকাবাসী তাকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে।

পরে ওইদিন বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পাওয়ায় উক্ত যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান শেষে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

মিগ-২৯ চেয়েছে ইউক্রেন/ কি আছে এই যুদ্ধবিমানে জেনে নেই

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাশিয়ান বিমান বাহিনী মিগ-২৯

ধরন   Multirole fighter

প্রস্তুতকারক   মিকোয়ান

প্রথম যাত্রা     ৬ অক্টোবর, ১৯৭৭

প্রচলন আগস্ট ১৯৮৩

পর্যায়  In service

মূল ব্যবহারকারীs     রুশ বিমান বাহিনী

ভারতীয় বিমানবাহিনী

Ukrainian Air Force

Algerian Air Force

Bangladesh Air Force

তৈরি   ১৯৮৪-বর্তমান

তৈরির সংখ্যা ১৬০০+[১]

ভিন্নতা          মিগ-৩৩

মিগ-৩৫

মিগ-২৯ চেয়েছে ইউক্রেন/ কি আছে এই যুদ্ধবিমানে জেনে নেই
মিগ-২৯ এর ব্যবহারকারী দেশ সমুহ নীল রং (পুরাতনগুলো লাল)

মিগ-২৯ রাশিয়ার তৈরি একটি চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান। নির্ভরযোগ্য কার্যক্ষমতার জন্য এর ডাকনাম রাখা হয়েছে ফালক্রাম। সত্তর দশকের প্রথম দিকে মিকোইয়ান ডিজাইন ব্যুরো এই জঙ্গি বিমানের নকশা তৈরি করে, এবং ১৯৮৩ খ্রিষ্টাব্দে তৎকালীন সোভিয়েট রাশিয়ার বিমান বাহিনী বহরে এই বিমান যুক্ত করা হয়। মিগ-২৯ একটি চতুর্থ জেনারেশনের সুপারসনিক জেট ফাইটার। এর প্রস্তুতকারক সোভিয়েত ইউনিয়ন। এটি সোভিয়েত ইউনিয়নের তৈরি জেট ফাইটার এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং এটিকে সোভিয়েতদের স্টেট ওফ আর্ট হিসাবে বিবেচনা করা হয়। এটি সকল প্রকার আবহাওয়ায় ব্যবহার উপযোগী। এটি ভূমিতে হামলার জন্যও উপযোগী। দীর্ঘদিন ইউরোপিয়ান কান্টিগুলোর ফিয়ার ফ্যাক্টর ছিলো এই মিগ ২৯।

বাংলাদেশ বিমান বাহিনী বহরে মোট ৮ টি মিগ-২৯ আছে।[২]

বিশদ বিবরণ

বৈমানিক : ১ জন

দৈর্ঘ্য : ৫৭ ফুট(১৭.৩৭ মি)

উচ্চতা : ১৫ফিট ৬ ইঞ্চি(৪.৭৩মি)

খালি অবস্হায় ওজন : ১১০০০ কেজি

বোঝাই অবস্হায় ওজন : ১৬৮০০ কেজি

সর্বোচ্চ উড্ডয়ন ওজন : ২১০০০ কেজি

শক্তির উৎস : ২টি ক্লিমোভ আরডি-৩৩কে আফটার বার্নিং টার্বো ফ্যান

সর্বোচ্চ গতিসীমা : ২৪৪৫ কিঃমিঃ/ঘণ্টা(১৫১৮ মাইল/ঘণ্টা)

পাল্লা :৭০০ কিঃমিঃ(যুদ্ধাবস্হায়)২৯০০ কিঃমিঃ (ফেরি)

English Dainikbiswa

মিগ-২৯ যুদ্ধবিমান চেয়েছে ইউক্রেন

হাইমচরে নয়াহাটে অবশেষে জেটি স্থাপন; যাত্রীদের দাবী পল্টুনের কাজ সম্পন্ন

মোঃ হোসেন গাজী।।

হাইমচরে প্রশাসনিক জটিলতা কাটিয়ে উঠিয়ে নয়াহাটে জেটি স্থাপন করা হলেও যাত্রীরা এখানে পল্টুন দাবী করছেন। শুধু নয়াহাটেই নয় এর পাশাপাশি চরভৈরবী, হাইমচর ও তেলির মোড়েও লঞ্চ ভিড়ানোর পল্টুন দাবী যাত্রীদের। গেলো ৬০ বছর যাবৎ প্রশাসনিক জটিলতায় চরাঞ্চলের মানুষের জন্য এই স্থানগুলোতে ব্লকের ওপর ঝুঁকি নিয়ে যাত্রী লঞ্চে উঠতে হয় বলে খবর রয়েছে।

২০ এপ্রিল বুধবার বিকালে কাটাখালী অর্থাৎ নয়াহাটে সরজমিনে গিয়ে জেটি স্থাপনের কাজ দৃশ্যমান দেখা যায়।

তথ্য অনুসন্ধানে জানা যায়, উল্লেখিত স্থানগুলোর মধ্যে নয়াহাট বাদে বাকি সবগুলো স্থান ইজারা দেয় জেলা প্রশাসন। আর তাই নয়াহাট বাদে অন্য স্থানগুলো উন্নয়ন নিয়ে ভাবতে চাইছে না বিআইডব্লিউটিএ। সেজন্য প্রাথমিকভাবে নয়াহাটে জেটি স্থাপন করা হলেও যাত্রী চাহিদার কথা চিন্তা করে দ্রুতই সেখানে পল্টুন বসানো হবে।

স্থানীয় হোসেন গাজী, জাহিদুল ইসলাম, ইসমাইল হোসেন সহ অন্যান্যরা জানায়, কর্মক্ষেত্রে এবং ব্যবসায়ীক কাজে এখানকার মানুষের ঢাকায় যেতে লঞ্চ ছাড়া বিকল্প বাহনে ভাড়া অতিরিক্ত। চরাঞ্চলের অধিকাংশ মানুষই নদী পথে লঞ্চে জেলা সদর, মুন্সিগঞ্জ ও ঢাকায় যাতায়াত করেন। সকাল ৯টায় এবং রাত ৯টায় দু’টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে হাইমচর থেকে ছেড়ে যায়।কিন্তু লঞ্চঘাটে পন্টুন ও বসার স্থান না থাকায় নানা ভোগান্তির স্বীকার যাত্রীসাধারণ।

এ বিষয়ে চাঁদপুরের বিআইবডব্লিউটিএ এর বন্দর ও পরিবহন কর্মকর্তা এ কে এম কায়সারুল ইসলাম বলেন, নয়াহাট (কাটাখালী) জেটি স্থাপন করা হয়ছে এবং দ্রুত সেখানে পল্টুন স্থাপন করা হবে। অন্যান্য ঘাটগুলো যদি জেলা প্রশাসন বিআইডব্লিউটিএ কে ইজারা হস্তান্তর করে তাহলে অবশ্যই সেগুলোর অবকাঠামোগত উন্নয়ন নিয়েও আমরা পরিকল্পনা করবো।

অপরদিকে হাইমচর উপজেলার চরভৈরবী, হাইমচর ও তেলির মোড়েও লঞ্চ ভিড়ানোর পল্টুন দাবী যাত্রীদের। গেলো ৬০ বছর যাবৎ প্রশাসনিক জটিলতায় চরাঞ্চলের মানুষের জন্য এই স্থানগুলোতে ব্লকের ওপর ঝুঁকি নিয়ে যাত্রী লঞ্চে উঠতে হয় বলে স্হানীয় এলাকাবাসী জানান।

English Dainikbiswa

মিগ-২৯ যুদ্ধবিমান চেয়েছে ইউক্রেন

ইট পোড়ানোর সংবাদ পত্রিকায় প্রকাশ হওয়ার পর আমতলীর সেই তিনটি ইট ভাটাকে জরিমানা

মিগ-২৯ যুদ্ধবিমান চেয়েছে ইউক্রেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ান আগ্রাসন প্রতিরোধে সম্প্রতি ইউক্রেন যুদ্ধবিমান পেয়েছে, তবে কিয়েভ পশ্চিমা অংশীদারদের কাছে মিগ-২৯ যুদ্ধবিমান সরবরাহের আহবান জানিয়েছে।

দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা তীব্রতর হওয়ায় অবরুদ্ধ মারিউপুলে বুধবার ইউক্রেনীয় এক মেরিন কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, তার বাহিনী ‘যদি কয়েক ঘন্টা না হয় হয়তো শেষ দিনের মুখোমুখি হচ্ছে।’ এরপরেই কিয়েভ এই যুদ্ধবিমান সরবরাহের আহবান জানায়।

কিয়েভ বলেছে, তাদের পাইলটদের মিগ-২৯ যুদ্ধবিমান চালনার অভিজ্ঞতা রয়েছে, যা মুষ্টিমেয়  পূর্ব ইউরোপীয় দেশের রয়েছে।

পেন্টাগন বলেছে, ইউক্রেনের বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য সম্প্রতি যুদ্ধবিমান ও যন্ত্রাংশ পেয়েছে, তবে বিমানের সংখ্যা এবং বিমানের উৎস সম্পর্কে কিছু জানায়নি।

মারিউপুল দখলের লড়াইয়ে মস্কো সর্বশেষ আরেক আল্টিমেটাম জারি করে বলেছে, বুধবার মস্কো সময় বিকাল ২ টা (১১০০ জিএমটি) নাগাদ মারিউপুল নগরীতে ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পনের নির্দেশ দেয়া হয়েছে এবং ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে যারা অস্ত্র সমর্পণে সম্মত হবে তাদের জন্য মানবিক করিডোর খুলে দেয়া হবে।

মারিউপুলের শেষ শক্ত ঘাঁটিতে যুদ্ধরত ইউক্রেনীয় মেরিনদের এক কমান্ডার বলেছেন, তার বাহিনী ‘যদি কয়েক ঘন্টা না হয় হয়তো শেষ দিনের মুখোমুখি হচ্ছে।’

তিনি বুধবার ভোরে এক ফেসবুক পোস্টে তাদেরকে এখান থেকে সরিয়ে নেয়ার আবেদন জানান।

৩৬ তম মেরিন ব্রিগেডের সার্হেই ভোলেইনা বলেন, ‘শত্রুপক্ষের সংখ্যার তুলনায় আমাদের সংখ্যা কমে ১০ জন থেকে ১ জনে দাঁড়িয়েছে।’  আমাদের সেনারা অবরুদ্ধ আজভস্টাল কারখানার বিশাল ভূগর্ভস্ত টানেলে আশ্রয় নিয়েছে। রাশিয়ান সেনারা ইউক্রেনের যোদ্ধাদের সেখানে অবরুদ্ধ করে রেখেছে। কয়েক হাজার ইউক্রেনীয় যোদ্ধা ও বেসামরিক লোক এই প্লান্টে আটকে আছে।

মারিউপুলের মেয়রের এক উপদেষ্টা অবরুদ্ধ কমপ্লেক্সে লোকদের ভয়াবহ পরিস্থিতি বর্ণনা বলেছেন, ২,০০০ বেশী লোক যাদের মধ্যে বেশীরভাগই নারী ও শিশু; যারা খাদ্য, পানি, স্বাভাবিক সরবরাহ এমনকি মুক্ত বাতাস ছাড়াই ভয়ংকর পরিস্থিতির মধ্যে রয়েছে। বিএসএস

English Dainikbiswa

ইট পোড়ানোর সংবাদ পত্রিকায় প্রকাশ হওয়ার পর আমতলীর সেই তিনটি ইট ভাটাকে জরিমানা

ক্রিকেটার আশরাফুল অভিনয় করবেন ঈদের নাটকে

//বিনোদন ডেস্ত//

নাটকে নাম লেখালেন ক্রিকেটার আশরাফুল। ‘ঈদ টুর্নামেন্ট’ নামে ঈদের বিশেষ নাটকে অভিনয় করেছেন তিনি। তার সাথে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত।

অভিনয়ের ব্যাপারে রাশেদ সীমান্ত বলেন, নাটকটির গল্পই গড়ে উঠেছে ক্রিকেট নিয়ে। আর আশরাফুল ভাই বড় একজন ক্রিকেটার। আমরা নাটকে অভিনয়ের জন্য তাকে পেয়েছি যা সত্যিই অকল্পনীয়। আশরাফুল ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত আমি। তিনি অনেক বড় মাপের মানুষ।

রাশেদ সীমান্তর নাটকের ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। হাতে গোনা কয়েকটি নাটকে কাজ করেই আলোচনার শীর্ষে পৌঁছে গেছেন তিনি। মূলত ‘মধ্যরাতের সেবা’ নাটকে অভিনয় করার মাধ্যমে আলোচনায় আসেন রাশেদ সীমান্ত।

খুলনার ভান্ডারকোটে লবণ পানি তুলে তরমুজ চাষীদের ভরা ডোবানোর প্রচেষ্টায় মামলা পাল্টা মামলা

// স্টাফ রিপোর্টার//

খুলনা বটিয়াঘাটা উপজেলার ০৫ নং ভান্ডারকোট ইউনিয়নের হালিয়া গ্রামের হতদরিদ্র চাষীদের কষ্টার্জিত তরমুজ ক্ষেতে সম্পূর্ণ বেআইনি ভাবে লবনাক্ত পানিতে ডুবিয়ে দিয়ে হয়রানি করার প্রচেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী চাষীরা বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর তরমুজের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন এনজিও, ব্যাংক,ও জমির বন্ধকীর মাধ্যমে অর্থ সংগ্রহ করে অনেক কষ্ট করে তরমুজ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি। কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়ন না করতে দেয়ার জন্য একদল মুখোশধারী দুর্বৃত্তদের হুমকি ধামকি ও তাদের করা মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছি।

খুলনার ভান্ডারকোটে লবণ পানি তুলে তরমুজ চাষীদের ভরা ডোবানোর প্রচেষ্টায় মামলা পাল্টা মামলা

এখানে আমরা অধিকাংশ হতদরিদ্র ও হিন্দু সম্প্রদায়ের মানুষ হওয়ায় বছরের পর বছর ধরে প্রতিপক্ষের নির্যাতনের শিকার হয়ে আজ বড় ক্লান্ত। পশ্চিম হালিয়ার সুশেন মন্ডলের পুত্র সুমন মন্ডল (৩৪) বলেন, আমরা পূর্ব হালিয়া ও পশ্চিম হালিয়া কৃষকগন আমাদের বাড়ীর পাশে গোগের খাল থেকে মিষ্টি পানি নিয়ে প্রায় ৮০০ বিঘা জমিতে তরমুজ চাষসহ বিভিন্ন ফসলাদি উৎপাদন করে আসছি।

বর্তমানে উক্ত খালে বিএনপি-জামায়াত ক্যাডারদের পরামর্শে উক্ত খালে লবণ পানি উঠানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল।

তিনি আরও বলেন,আমরা সকলের পরামর্শ অনুযায়ী সঠিক বিচার পাওয়ার আশায়-উপজেলা কৃষি কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা,মৎস্য কর্মকর্তা,পুলিশ সুপার এবং জেলা প্রশাসক মহোদয়ের নিকট অভিযোগ দায়ের করি,এই মর্মে ভান্ডারকোটের মৃত ইউসুফ আলী মোল্লার পুত্র বিএনপি নেতা (সাবেক চেয়ারম্যান) জনাব ইসমাইল হোসেন বাবু মোল্লা (৪৫)এর নেতৃত্বে গত ২৯শে মার্চ ইং তারিখে লক্ষিখোলা মোসলেম শেখের পুত্র মাস্টার ওলিউল্লাহ শেখ(ওলি) ও ভাড়াকরা গুন্ডাবাহিনীসহ ৫০/৬০ জন আচম্কা ০৬ নং ওয়ার্ড পশ্চিম হালিয়া গ্রামস্থ গোগের খালের গোড়ায় সন্ধ্যা আনুঃ ০৬:৪৫ মিনিটের সময় দেশীয় অস্ত্র নিয়ে খাল কেটে লবণ পানি উঠানোর চেষ্টা করে।

কৃষকেরা বাধা প্রদান করলে এলোপাথাড়ি বেধড়ক মারধর করে তাতে অনেকেই আহত হয়।গ্রাম থেকে উৎসুক জনতা ছুটে আসতে দেখে ভয় পেয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। আমরা আহতদের দ্রুত চিকিৎসা কেন্দ্র নিয়ে সুস্থ করাই।

পরদিন গত ১৩ই এপ্রিল ইসমাইল হোসেন বাবু মোল্লার কু-পরামর্শ অনুযায়ী মৃত মোসলেম উদ্দিন শেখের পুত্র এস এম ওলিউল্লাহ (৫৪)বাদী হয়ে আমার সহ ৫০/৬০ জনের নামে মিথ্যা মামলা দায়ের করেন।এমতাবস্থায় আমরা গ্রামের হতদরিদ্র তরমুজ চাষীরা সকল প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করার পাশাপাশি তদন্তপূর্বক দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যেন তারা ভবিষ্যতে এ ধরনের মিথ্যা জঘন্য অপরাধ করে সফল না হতে পারে।

অপর দিকে ভুক্তভোগী চাষীদের প্রধান আসামি এস এম ওলিউল্লাহ শেখ (৫৪) তার বক্তব্যে বলেন,এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। বরং দীর্ঘদিন যাবৎ আমার দখলীয় ইজারাকৃত খালটি জোর পূর্বক ভাবে হাতিয়ে নিয়ে মিথ্যা অপপ্রচারের পাশাপাশি ব্যক্তিগত স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে নির্দোষ ব্যক্তিদের মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।

নিজেরাই সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা চালিয়ে আবার নিজেরাই নাটক সাজিয়ে মিথ্যা মামলা করেছে। চলমান মামলায় এক্ষেত্রে আমার তথ্য প্রমাণ সংযুক্ত করে বিজ্ঞ আদালতে সংযুক্ত করেছি। বর্তমান নির্বাচিত চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ শেখ ওবায়দুল বলেন,আমি জনগনের সুখে সুখী আর জনগণের দুঃখে দুঃখী। ছোট থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বড় হয়েছি এবং যতদিন বাঁচবো ততদিন ধারন করবো। তিনি বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই সোনার বাংলাদেশ গড়তে জনগণের পাশে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। যেকোন ভাবেই অপশক্তির হাত থেকে জনগণের জান মালের মুক্তি দিতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ।

English Dainikbiswa

বাবার কোলে থাকা শিশুকে হত্যার প্রধান আসামী সহ আটক ৫

রাজকুমারী আসবেন ডেনমার্ক থেকে, কোথায় কোথায় ঘুরবেন তিনি…?

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন তিন দিনের সফরে আগামী সোমবার (২৫ এপ্রিল) ঢাকায় আসছেন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখতে ডেনমার্কের রাজকুমারী কক্সবাজার সফর করবেন। শুনবেন তাদের ওপর কীভাবে মিয়ানমারের জনতা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছিল। এ ছাড়া জলবায়ুর পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপর পড়ছে তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন। সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার ইচ্ছেও রয়েছে ডেনমার্কের রাজকুমারীর।

সুত্র আরও জানায়, সুন্দরবন ভ্রমণ মূলত ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনের অভিজ্ঞাকে সমৃদ্ধ করবে। জলবায়ুর পরিবর্তন সেখানে কী কী ধরনের সংকট তৈরি করেছে এবং সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করেছে সেটি প্রত্যক্ষ করবেন তিনি।

বাবার কোলে থাকা শিশুকে হত্যার প্রধান আসামী সহ আটক ৫

//অনলাইন নিউজ ডেস্ক//

নোয়াখালীর বেগমগঞ্জে বহুল আলোচিত বাবার কোলে থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শিশু তাসপিয়া হত্যার মামলার প্রধান আসামি রিমনসহ আরও পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রিমন (২৩), মো. মহিন (২৫), মো. আকবর (২৫), মো. সুজন (২৮) ও নাঈম ওরফে বড় নাঈম (২৩)।

মঙ্গলবার রাতে সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার চরক্লার্ক থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন।

খন্দকার মো. শামীম হোসেন জানান, গ্রেপ্তারের সময় র‌্যাবের সঙ্গে রিমন ও তার সহযোগীদের বেশ কিছুক্ষণ গোলাগুলি হয়। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১১-এর একটি দল আসামিদের গ্রেপ্তারে সুবর্ণচরের চরক্লার্ক এলাকায় একটি অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রিমন ও তার সহযোগীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

কিছুক্ষণ গোলাগুলির পর র‌্যাব চারদিক থেকে ঘেরাও করে শিশু মামলার প্রধান আসামি মো. রিমনসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তিনি সাংবাদিকদের জানান, বাকি আসামিদের ধরতে তখনও অভিযান চলছে।

খন্দকার শামীম হোসেন আরও জানান, বুধবার বেলা ১১টায় নোয়াখালীতে এ ঘটনায় প্রেস ব্রিফিং করবে র‌্যাব।

এর আগে, গত ১৩ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে বেগমগঞ্জের পূর্ব হাজীপুর গ্রামে জমির মাটি কাটা নিয়ে পূর্ব বিরোধের জেরে বাবার কোলে থাকা শিশু তাসপিয়াকে গুলি করে হত্যা করে সন্ত্রাসী রিমন বাহিনীর সদস্যরা। এ সময় তাসপিয়ার বাবা প্রবাসী মাওলনা আবু জাহেরও গুলিবিদ্ধ হন।

শিশু তাসপিয়া নিহত হওয়ার ঘটনায় তার খালু হুমায়ুন কবির বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

English Dainikbiswa

ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মাহাবুব আলম , ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। (১৯ এপ্রিল মঙ্গলবার ) দুপুর ১২টায় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা আসামিরা হলেন- রানীশংকৈল উপজেলার  বলাঞ্চা গ্রামের কমির উদ্দীনের ছেলে নজরুল ইসলাম, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে ইউনুস আলী ও বদির উদ্দীনের ছেলে সেকেন্দার আলী, উপজেলার চন্দন চৌহাট গ্রামের কতিব উদ্দীনের ছেলে আব্দুল জলিল, বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর বালিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে কোফিল উদ্দীন। এদের মধ্যে সিকেন্দার আলী ও নজরুল আলী পলাতক রয়েছেন।অভিযোগ প্রমাণিত না হওয়ায় খলিলুর রহমান ও তোফাজ্জল হোসেন ওরমজিবর রহমানকে খালাস দিয়েছেন আদালত।

সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হামিদ জানান, ২০১০ সালের ১৪ মার্চ ভুট্টাক্ষেতে এক‌টি মস্তকবিহীন মরদেহ পাওয়া গেলে বালিয়াডাঙ্গি থানার এসআই মো. আতিকুল ইসলাম বাদী হয়ে একটি এজাহার করেন। যার তদন্তভার একই থানার আরেক এসআই মো. আতিকুল ইসলামের ওপর অর্পিত হয়। তিনি সন্দেহভাজন একজনকে গ্রেফতার করলে তার দেওয়া তথ্যে ইটভাটা থেকে এক‌টি মস্তকের কঙ্কাল উদ্ধার করেন।

এ আইনজীবী আরও বলেন, পরবর্তীতে মামলার তদন্তভার এসআই ফরহাদ আলীর ওপর অর্পিত হলে তিনি আটজনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে জেলা সিআইডির পরিদর্শক মোজাম্মেল হক মামলাটির অধিকতর তদন্ত করে আটজনকে প্রাথমিকভাবে দোষী করে পুনরায় অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর আদালত এ রায় ঘোষণা করেন।

English Dainikbiswa

ডূমুরিয়ায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত