চট্টগ্রামে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

//আবুল হাসেম, চট্টগ্রাম//

চট্টগ্রামে মায়ের সাথে অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে। কিশোরীর নাম সানজিনা আকতার (১৯)। সে পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের কুরাংগিরি গ্রামের মোহাম্মদ আলীর কন্যা।

জানা যায়, আত্মহত্যাকারীনি কিশোরীর সাথে বুধবার (৬ এপ্রিল) রাতে তার মা নুর জাহানের কথা কাটাকাটি হয়। রাতে যে যার মতে ঘুমিয়ে পড়ে। কিন্ত রাত ৩ টার দিকে সানজিনা আকতারের গোংরানির শব্দ শুনে সবাই তার কক্ষে গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত জেলা পুলিশের উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, বুধবার রাতে আত্মহত্যার চেষ্টাকারী এক কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। স্বজনরা জানান, কিশোরী সানজিনা আকতার কীটনাশক পানে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

ডুমুরিয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক প্রয়াত যু

বসম্রাট মোল্যা সিরাজুল ইসলামের ২০তম শাহাদাত বার্ষিকী ও ইফতার মাহফিল উপলক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়ার পুরাতন ট্রলারঘাট দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, খান ইসমাইল হোসেন, সরদার আঃ মালেক, শেখ ফরহাদ হোসেন, খান আসাদুজ্জামান মিন্টু, শহিদ খান, শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ জামিনুর রহমান, জিয়াউর রহমান জীবন, সোহাগ গোলদার, শাম্মী মোল্লা, জিএম মুরাদুজ্জামান সবুজ, হাফিজুর রহমান, শফি শেখ, ইমরান হোসেন খাজা, এস‌এম জাফর, আসাদুজ্জামান আসাদ, গাজী আব্দুল আজিজ, রজব আলী, লালন গাজী, আঃ রব শেখ, আল আমিন গাজী, সেলিম শেখ, জসিম শেখ, লিটন ফকির, বাবলু শেখ, মাহাবুর সরদার, লাচ্চু শেখ, প্রসেন দাস প্রমূখ।

 

মাধবপুরে সাংবাদিক নাহিদকে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় বিএমএসএস’র প্রতিবাদ

//নিজস্ব প্রতিনিধি//

হবিগঞ্জের মাধবপুরে গণমাধ্যম কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।

ঘটনার বিবরণে জানা যায়, সাংবাদিক নাহিদ  মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরের দিকে মাধবপুর পৌরসভার আলকপুর গ্রামের বাড়িতে যাওয়ার সময় অটোরিকশায় উটলে একই গ্রামের প্রতি পক্ষের এক যুবক রিক্সায় উঠে লাফালাফি করতে থাকে। এ সময় সাংবাদিক নাহিদ লাফালাফি করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ঐ যুবক অন্য একটি রিক্সায় করে দ্রুত আলাকপুর জামে মসজিদের পাশে চলে যায় । সাংবাদিক নাহিদ সেখানে পৌছাঁ মাত্র একই গ্রামের মিছির আলীর ছেলে আলকাছ ও তার ভাই পলাশ দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকের উপর হামলা করে এবং রক্তাক্ত জখম করে ।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

আহত সাংবাদিক নাহিদ আলকপুর গ্রামের রঙ্গু মিয়ার ছেলে। সে জাতীয় দৈনিক জনতার ইসতেহার ও দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি।

সাংবাদিক নাহিদ জানান এ সময় তার পকেটে থাকা ১৭ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নিয়ে যায় আলকাছ মিয়া। পলাশ হুমকি দিয়ে বলে এ ব্যাপারে মামলা করা হলে তাকে হত্যা করা হবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান সাংবাদিক নাহিদের উপরে হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্তা গ্রহন করা হবে।

এদিকে মাধবপুরে সাংবাদিক নাহিদকে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, কেন্দ্রীয় মহাসচিব মোঃ সুমন সরদার এবং শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জনাব মোঃ সুজন মাহমুদ সহ সংগঠনের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

English Dainikbiswa

বরগুনার তালতলীতে ২টাকায় ইফতার বিতরণ

 

বরগুনার তালতলীতে ২টাকায় ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান মাসজুড়ে বরগুনার তালতলীতে সুবিধাবঞ্চিতদের মাঝে দুই টাকায় ইফতার বিতরণ করছে মেসার্স হাওলাদার ট্রেডার্স।প্রায় প্রতিদিনই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।

জানা যায,পবিত্র রমজান মাসে রোজাদারদের সবার পাশে” এমন স্লোগান নিয়ে সম্পূর্ণ নিজস্বভাবে উদ্যোগে নেন মেসার্স হাওলাদার ট্রেডার্স। প্রথম রমজান থেকেই প্রতিদিন বিকেল পাঁচটার দিকে দুই টাকা দিয়ে একটি কার্ড সংগ্রহ করেন ভ্যানচালক,রিকশাচালক, দিনমজুর ও সুবিধাবঞ্চিত মানুষ।পরে উপজেলার বাধঘাট এলাকায় এ ইফতার বিতরণ করেন। প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রতিদিন দুই টাকার বিনিময়ে তুলে দেয়া হয় ৭ ধরনের ইফতার।

ওয়ানটাইম খাবার বক্সে দেওয়া এসব খাবার পেয়ে খুবই খুশি নিম্ন আয়ের মানুষেরা। তারা এমন কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন। দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের কেউ কেউও নিচ্ছেন এই ইফতার ।আয়োজকরা জানান এই বছরের ধারাবাহিকতায় প্রতিবছর রোজার প্রথম দিন থেকেই এ কার্যক্রম শুরু করা হবে। এদিকে ব্যক্তি মালিকানার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সচেতন মহল বলছেন এ উপজেলায় বিত্তবানদের উচিৎ সুবিধাবঞ্চিত মানুষের পাশে এগিয়ে আসা। ভবিষ্যতে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন তারা।

দুই টাকার ইফতার পেয়ে কয়েকজন বলেন,আমরা যারা নিম্নে আয়ের মানুষ আছি তারা ইচ্ছা করলেও এমন ইফতার ক্রয় বা নিজেদের তৈরি করা সম্ভব না।তাই এখান থেকে প্রতিদিন ইফতার নিয়ে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে সবাই এক সাথে ইফতার করি। মেসার্স হাওলাদার ট্রেডার্সে স্বত্বাধিকারী মোঃ তারেকউজ্জামান তারেক বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে রমজান মাসে এই উদ্যোগ নেওয়া হয়েছে।প্রতিদিনই সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিজ বাড়িতে ইফতার তৈরি করা হয়। পরবর্তীতে স্বেচ্ছাসেবকদের দিয়ে এই ইফতার বিতরণ করা হয় দুই টাকার মিনিময়ে।

এই দুই টাকাও ব্যয় করা হবে অসহায় ও দুস্থদের মাঝে।তিনি আরও বলেন,প্রতিবছরই সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

English Dainikbiswa

রিয়াজ বাহিনীর ৫ জন গ্রেফতার করেছে র‌্যাব

রিয়াজ বাহিনীর ৫ জন গ্রেফতার করেছে র‌্যাব

//অনলাইন নিউজ ডেস্ক//

নারায়ণগঞ্জে ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন ‘সন্ত্রাসী’ কার্যক্রম চালানোর অভিযোগে স্থানীয় সন্ত্রাসী দল ‘রিয়াজ বাহিনীর’ প্রধান রিয়াজুল ইসলাম টিপু ওরফে ‘শুটার রিয়াজ’সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাতে রূপগঞ্জ ও সোনারগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।

গ্রেপ্তাররা হলেন, রিয়াজুল ইসলাম টিপু ওরফে রিয়াজ (২২), মো. জাহিদুল ইসলাম ওরফে কালা ভাগিনা (২৩), মারুফ হোসেন মুন্না (২৩), মো. সেলিম (২৩) ও মো. মাহবুব মিয়া (২৩)।

বৃহস্পতিবার কারওয়ানবাজারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তাররা ‘পেশাদার খুনি ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী শুটার রিয়াজের নেতৃত্বে’ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, সোনারগাঁও ও তার আশপাশের এলাকায় ‘সন্ত্রাসী কার্যকলাপ’ চালিয়ে আসছিল।

কমান্ডার মঈন বলেন, “২৯ মার্চ রূপগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে প্রকাশ্যে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হয় ও ২০ জন আহত হন। তখন এলাকায় ব্যাপক ভাঙচুর করা হয়।”

গত ১৫ মার্চ রূপগঞ্জ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে শফিক ও শামীম মল্লিক নামে দুই ব্যক্তিকে তাদের বাসার সামনে এলোপাতাড়ি গুলি করা হয়।

তার আগে গত বছরের ২৩ ডিসেম্বর রূপগঞ্জ এলাকায় বাড়িতে ঢুকে বিদ্যুৎ নামে একজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। সেসময় একটি মেয়ের চোখে গুলি লেগে তার চোখ নষ্ট হয়ে যায়।

একই বছরের ৭ নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে একজন নিহত হয়।

কমান্ডার মঈন বলেন, “এই ঘটনাগুলো পর্যালোচনায় দেখা যায়, ঘটনাগুলো এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অবৈধ জমি দখলকে কেন্দ্র করে রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজের নেতৃত্বে সংঘটিত হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে স্বীকার করেছে।”

তিনি বলেন, ওই সন্ত্রাসী দলে সদস্য সংখ্যা ১০ থেকে ১৫ জন। রিয়াজের নেতৃত্বে তারা অস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।

“রিয়াজের নেতৃত্বে তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এলাকায় জমি দখল, চাঁদাবাজি, মার্কেট ও বাসস্ট্যান্ডে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও মাদক ব্যবসা করত।”

রিয়াজের নেতৃত্বেই এলাকায় বালু ভরাট ও মাটি কাটার ব্যবসা নিয়ন্ত্রণ করা হত এবং ট্রাক থেকে চাঁদা আদায় করা হত বলে র‌্যাবের ভাষ্য।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তারের সময় তিনটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি, পাঁচটি ধারাল দেশীয় অস্ত্র, একটি মোটরসাইকেল ও ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়।

‘বড় ভাইয়ের হাত ধরে সন্ত্রাসী কার্যক্রমে’

কমান্ডার মঈন বলেন, ২০১৬ সালে সোনারগাঁওয়ের একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ার সময় বড় ভাই মোহাম্মদ আলীর মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত হন রিয়াজ।

পরে রূপগঞ্জ ও সোনারগাঁও এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল ও ভাড়ায় মারামারি করতে গিয়ে ‘স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে’ অপরাধ জগতের লোকজনের সাথে তার সখ্যতা গড়ে ওঠে।

“একপর্যায়ে ওই ব্যক্তির সঙ্গে মনোমালিন্য হলে সে নিজেই একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলে এবং তার সহযোগীদেরকে অবৈধ অস্ত্র সরবরাহ শুরু করে।”

র‌্যাব জানায়, রিয়াজের বড় ভাইও সন্ত্রাসী কাজে যুক্ত এবং আত্মগোপনে রয়েছেন। রিয়াজের বিরুদ্ধে হত্যা, মারামারি, বিস্ফোরক ও অস্ত্র আইনে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১৫টি মামলা ও বেশ কয়েকটি জিডি রয়েছে। একাধিকবার তিনি গ্রেপ্তারও হয়েছেন। সূত্র: বিডিনিউজ

English Dainikbiswa

বরিশালে বিশ্বরঙ উদ্বোধনে আসছে ৬ জন তারকা

পুতিনের দুই কন্যাদেরও মার্কিনের নিষেধাজ্ঞা

বরিশালে বিশ্বরঙ উদ্বোধনে আসছে ৬ জন তারকা

পলাশ চন্দ্র দাসঃবরিশাল//

আগামীকাল শুক্রবার ( ৮ এপ্রিল)  বরিশালে আসছে  দেশীয় শোবিজের জনপ্রিয় ৬ জন তারকা দেশের দক্ষিণাঞ্চলের প্রধান জেলা ও বিভাগীয় শহর বরিশালে শুক্রবার দুপুরে ফ্যাশন হাউজ বিশ্বরঙ বরিশাল শাখা’ উদ্বোধন করবেন শোবিজের এই তারকারা। বিমানে করে শুক্রবার সকালে বরিশালে আসবে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার বিপ্লব সাহা। বিপ্লব সাহা জানান, বিশ্বরঙের নতুন শাখা উদ্বোধন করতে শুক্রবার (৮ এপ্রিল) বরিশালে উপস্থিত হবেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী, অভিনেত্রী ও মডেল তানিয়া আহমেদ, জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, ইমন, নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। তারা আগামী কাল শুক্রবার  দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্বরঙের ১৯তম আউটলেটটি শুভ উদ্বোধন করবেন।

বিপ্লব সাহা আরো বলেন, বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত একটি নাম ‘বিশ্বরঙ। সুদীর্ঘ ২৭ বছরের পথচলায় বিশ্বরঙ এ দেশের ফ্যাশন ভাবনায় এনেছে নানান রকম বৈচিত্র্য বিভিন্ন উৎসব পার্বণ উদযাপনের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় ক্রেতাসাধারণের ভালােবাসায় আমরা এবার এসেছি বরিশালে, ফ্যাশনপ্রেমীদের কাঙ্ক্ষিত স্বপ্নপূরণের প্রত্যাশায়।

উল্লেখ্য, বরিশালে বিশ্বরঙের শাখাটি হচ্ছে শহরের নতুন বাজার রোডে অবস্থিত উত্তর বগুড়া রোডের ৯৬৮ নম্বর বাড়িতে। সেখানেই জড়ো হয়ে আলো ছড়াবেন দেশীয় শোবিজের জনপ্রিয় ছয় তারকা।

বাংলাদেশ স্কাউটের সূবর্ণ জয়ন্তী।। প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট অবমুক্ত

//দৈনিক বিশ্ব ডেস্ক//

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ স্কাউটের সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ স্কাউটস ডে-২০২২ পালন উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যের খাম এবং ৫ টাকা মূল্যের ডাটা কার্ড অবমুক্ত করেন।

এ উপলক্ষে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার ড. মো.মোজাম্মেল হক খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন।

পুতিনের দুই কন্যাদেরও মার্কিনের নিষেধাজ্ঞা

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

যুক্তরাষ্ট্র অবশেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে।

ইউক্রেনে হামলার কারণে বুধবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে রাশিয়ার শীর্ষ সরকারি ও বেসরকারি ব্যাংক।

পুতিনের এই দুই মেয়ের নাম মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভা। রুশ প্রেসিডেন্টের সাবেক স্ত্রী লিউডমিলা শেকরেবনেভার গর্ভজাত সন্তান তারা।

মার্কিন অর্থ বিভাগ ক্যাটেরিনা টিখোনোভাকে একজন প্রযুক্তি এক্সিকিউটিভ হিসেবে চিহ্নিত করেছে। তার কাজকর্ম রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের জন্যে সহায়ক।

মারিয়া ভরোন্তোসভা রাষ্ট্রের অর্থায়নে পরিচালিত জেনেটিক রিসার্চ প্রোগ্রামে কাজ করেন। এটি ব্যক্তিগতভাবে পুতিন তত্ত্বাবধান করেন।

পুতিনের দুই মেয়ের কথা ইঙ্গিত করে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা বিশ্বাস করি পুতিনের অনেক সম্পদ পরিবারের সদস্যদের নামের আড়ালে গোপন রাখা হয়েছে। এই কারণে আমরা তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি।’

নতুন নিষেধাজ্ঞায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী ও মেয়ে এবং রুশ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও রয়েছেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং বর্তমান প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এর আওতায় এসেছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, এ সব ব্যক্তিবর্গ রুশ জনগণের অর্থে নিজেরা বিত্তশালী হয়েছেন। এদের কেউ কেউ ইউক্রেনে পুতিনের যুদ্ধে প্রয়োজনীয় সমর্থনও দিচ্ছেন।

জেলেনস্কি বলেন যেভাবেই হোক শান্তি আলোচনায় বসতে হবে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলে হাজার হাজার মানুষকে হত্যার প্রমাণ রাশিয়া লুকাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার তুরস্কের হ্যাবার্টক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এমন অভিযোগ করেছেন। খবর এএফপির।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, কেন আমরা মানবিক সহায়তা নিয়ে মারিওপোলে যেতে পারছি না, তার কারণ হলো ভয়।  সেখানে কী ঘটছে তা বিশ্ববাসী দেখতে পাবে।  আমি মনে করি শহরটি একটি ট্র্যাজেডি।  সেটি নরক। আমি জানি যে, সেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং কয়েক হাজার আহত হয়েছেন।

রাশিয়া হত্যার প্রমাণ লুকাতে পারবে না জানিয়ে তিনি বলেন, যেসব ইউক্রেনীয় মারা গেছে এবং যারা আহত হয়েছে তাদের তথ্য লুকাতে পারবে না। এ সংখ্যা হাজার হাজার, এটা লুকানো অসম্ভব।

জেলেনস্কির অভিযোগ— রাশিয়া ইতোমধ্যে কিয়েভের বাইরে বুচা এবং আশপাশের বেশ কয়েকটি শহরে সংঘটিত অপরাধের প্রমাণ গোপন করার চেষ্টা করেছে।

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে জেলেনস্কি আরও বলেন, যেভাবেই হোক এটি হতে হবে।  আমি মনে করি এটি ছাড়া এ যুদ্ধ বন্ধ করা কঠিন।

তবে মস্কোর সঙ্গে আলোচনায় আসা কঠিন ছিল জানিয়ে তিনি বলেন, আমরা বুঝতে পারি যে আমরা কার সঙ্গে কাজ করছি।

 

এরদোগানের মন্তব্যকে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ বলছে তিউনিসিয়া

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পার্লামেন্ট বিলুপ্ত করে দেওয়ায় উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এর জেরে দেশটিতে আঙ্কারার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রচার করা এক বিবৃতিতে বলা হয়েছে, কায়েস সাঈদ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওসমান জারদানিকে বলেন, তিনি ‘তিউনিসিয়া নিয়ে যে কোনো ধরনের হস্তক্ষেপ’ প্রত্যাখ্যান করছেন। যদিও এতে সরাসরি এরদোগানের কথা উল্লেখ করা হয়নি। খবর আল জাজিরার।

গত বছরের জুলাইয়ে সাঈদ তিউনিসিয়ার ক্ষমতা দখল করেন। এর প্রায় ৮ মাস পর গত সপ্তাহে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। দেশটিতে আরব বসন্তের মাধ্যমে ২০১১ সালে গণতান্ত্রিক ব্যবস্থা শুরু হয়েছিল।

পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর সোমবার এরদোগান সাঈদের তীব্র সমালোচনা করেন। তিউনিসিয়ার প্রেসিডেন্টের সর্বশেষ পদক্ষেপকে ‘তিউনিসিয়ার জনগণের ইচ্ছার প্রতি আঘাত’ ও ‘গণতন্ত্রের ওপর দাগ’ বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট।

তিউনিসিয়ায় ভেঙে যাওয়া সংসদে আন নাহদার আধিপত্য ছিল। দলটি এরদোগানের একেপি পার্টির ঘনিষ্ঠ মিত্র ও সাঈদের শত্রু।

মঙ্গলবার তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। এতে এরদোগানের মন্তব্যের জন্য ‘বিস্ময়’ প্রকাশ করা হয়। এ বক্তব্যকে অভিহিত করা হয় তিউনিসিয়ার অভ্যন্তরীণ বিষয়ে  অগ্রহণযোগ্য হস্তক্ষেপ’ হিসেবে।

বুধবার সকালে তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী জারদানি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর টেলিফোনে কথা বলেন এবং তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেন।

ক্ষমতা দখলের জন্য পশ্চিমা দেশ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের তীব্র সমালোচনার মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট সাঈদ। জাইন আল আবেদিন বেন আলীর পতনের মধ্য দিয়ে দেশটিতে গণতন্ত্রের সূত্রপাত হয়েছিল, যা সাঈদের ক্ষমতা দখলের মাধ্যমে সমাপ্তি ঘটতে পারে—এমন শঙ্কা দেখা দিয়েছে।

English Dainikbiswa

ভারতের সবচেয়ে ধনী হয়েও সোনার অলঙ্কার পরেন না নীতা আম্বানি, কেন…?

টানা ৫০ বার ফেল।। এরপর Google এ ১.১০ কোটি টাকা প্যাকেজের চাকরি