মারিউপোলে ডুবে যাচ্ছে বিরাট বড় জাহাজ

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার গোলার আঘাতে মারিউপোল বন্দরে অবস্থান করা আজবার্গ নামের একটি বিশাল বড় কন্টেইনারবাহী জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ জাহাজটি এখন ধীরে ধীরে সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছে।

জাহাজটি ডমিনিক রিপাবলিকের পতাকাবাহী ছিল। একটি সূত্র জানিয়েছে, এটির মালিক তুরস্ক। যদিও এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, মারিউপোল বন্দরে ডমিনিক রিপাবলিকের একটি জাহাজ নোঙর করা ছিল। এটিতে গোলাবর্ষণ করে রাশিয়ার নৌ বাহিনী। এতে জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায়।

ইউক্রেনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই হামলায় জাহাজের একজন নাবিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করা হয়েছে।

তবে জাহাজের নাবিকরা কোন দেশের সে বিষয়ে কোনো কিছু জানায়নি ইউক্রেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গোলা আঘাত হানার পর জাহাজের ক্যাপ্টেন সাহায্যের জন্য আবেদন জানান।

তিনি জরুরী বার্তা দিয়ে বলেন, সতর্কতা, সতর্কতা। ডমিনিক রিপাবলিকের পতাকাবাহী জাহাজ ধ্বংস হয়ে গেছে। সবকিছু ধ্বংস হয়ে গেছে।ক্যাপ্টেনের ব্রিজ ধ্বংস হয়ে গেছে। ইঞ্জিন রুমে আগুন লেগেছে। জাহাজে আহত ব্যক্তি আছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ তথ্যে জানিয়েছে, ধীরে ধীরে জাহাজটি পানির নিচে তলিয়ে যাচ্ছে। কিন্তু রাশিয়ানদের অব্যহত গোলাবর্ষণের কারণে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না।

সূত্র: দ্য গার্ডিয়ান

গোপালগঞ্জে লোমহর্ষক বাইক দুর্ঘটনায় ২ভাইয়ের মৃত্যু

//গোপালগঞ্জ প্রতিনিধি//

গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী দুইজন সম্পর্কে আপন খালাতো ভাই।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়ায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক এস.এম রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের মাহবুব মিনার ছেলে মিনহাজ মিনা (১৮) ও একই গ্রামের রকিত মোল্লার ছেলে তানভির মোল্লা (১৯)।

নিহত তানভীর গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি এবং মিনহাজ মিনা মোল্লাহাট এলাকার একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

সহকারী উপ-পরিদর্শক রিপন জানান, মিনহাজ মিনা তার খালাতো ভাই তানভীর মোল্লাকে নিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রাম থেকে গোপালগঞ্জ শহরে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে খুলনাগামী সেতু পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সজোরে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই মিনহাজের মৃত্যু হয় ও অপর আরোহী তানভীর মারাত্মক আহত হন। পরে এলাকাবাসী তানভীরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ রেলওয়ের সেবার নামে প্রহসন

//রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

বাংলাদেশ রেলওয়ের পারাবত ট্রেনে সেবার নামে চলছে প্রহসন। রেলওয়ের স্টাফ ও এটেন্ডেন্টস মিলে লুটে পুটে খাচ্ছে সরকারি রাজস্ব।

জানা যায়, ঢাকা ও সিলেট রেলওয়ে স্টেশন থেকে গাড়ি ছাড়ার পর থেকেই শুরু হয় লুটপাট । স্টেশনে অবস্থান করা কর্মচারী নামধারী দালালের মাধ্যমে টিকেট বিহীন যাত্রী দের সাথে চুক্তি করে আসন বিক্রি করে তারা,

অনুসন্ধানী রিপোর্ট করার জন্য সিলেট থেকে ঢাকা অভিমুখি পারাবত ট্রেনে ঘুরে দেখা যায় স্টেশনে অবস্থান করা কর্মচারী নামধারী দালাল রা মোবাইলে কর্তব্যরত এটেন্ডেন্টস এর সাথে ভাড়া চুক্তি করে। যাত্রী উঠিয়ে দেয়, ১৫০ টাকার টিকেটের ভাড়া ২৫০/৩০০ টাকা করে। এতে করে দালালদের দিতে হয় ৫০/১০০ টাকা। টি,টি,ই কে দিতে হয় একটা অংশ আর বাকিটা এটেন্ডেন্টস রাখে। যার ফলে বিনা টিকেটে ট্রেন ভ্রমণ করলেও শাস্তি পেতে হয় না। এটেন্ডেন্টস সব ম্যানেজ করে নেয়।

যাত্রী বেশে রিপন নামের একজন এটেন্ডেন্টস এর সাথে কথা হয় প্রতিবেদকের।

এটেন্ডেন্টস টিকেট চেক করার কে?  তাছাড়া অতিরিক্ত ভাড়া চাওয়ার কারন   ও টাকার বিপরীতে রশিদ দিবে কি জানতে চাইলে এটেন্ডেন্টস রিপন প্রতিবেদককে বলেন, “যা চাইছি তা দিতে না পারলে গাড়ি থেকে নেমে যাও। ” এক পর্যায়ে টাকা না দিলে ঘার ধাক্কা দিয়ে গাড়িথেকে ফেলে দিবে বলে উত্তেজিত হয়ে যায়। এবং বলে “আমি এ এলাকার পোলা আমার সাথে রংবাজি করার মজা দেখাইমু “।

সাংবাদিক পরিচয় পাওয়ার পর এটেন্ডেন্টস রিপন প্রতিবেদককে   তার কয়েকজন সহকর্মী সহ খুশি করতে চেষ্টা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক টি,টি,ই বলেন, যারা করার তারাই করে সবাই এক না। আপনি এর প্রতিবাদ করেন না ক্যান?  জানতে চাইলে তিনি বলেন আমার একটা নির্দিষ্টএলাকা আছে। আমি ত আর সব জায়গায় যেতে পারি না।

এ ব্যাপারে জানতে চাইলে শায়েস্তা গঞ্জ ও নোয়াপাড়া স্টেশনে স্টেশন মাষ্টার বলেন, টুকিটাকি একটু আধটু হয়। সব সময় না।

দালাল নির্মুলে আপনার ভুমিকা কি জানতে চাইলে নোয়াপাড়া স্টেশনে স্টেশন মাষ্টার বলেন আমি কর্তৃপক্ষের কাছে জানাব।

তবে একাধিক যাত্রী বলেন নোয়াপাড়া স্টেশনের স্টেশন মাষ্টার নিজেই কালোবাজারির সাথে ওতপ্রোতভাবে জড়িত। উনি সব টিকিট ব্লাকে বিক্রি করে দেয় অফিস স্টাফ দের মাধ্যমে। ফলে ইচ্ছে করেই সাধারণ যাত্রী দের অবৈধ ভাবে রেলওয়ে ভ্রমণ করতে হচ্ছে।

নোয়াপাড়া স্টেশন ঘুরে দেখা যায়, অফিসে কিছু কর্মচারী ও দোকানদার রা ট্রেনের এটেন্ডেন্টস এর সাথে কথা বলে যাত্রী উঠিয়ে দিচ্ছে। এ সময় সহকারী স্টেশন মাষ্টার কে ছুটাছুটি করে সব কিছু তদারকিতে ব্যাস্ত থাকতে দেখা যায়।

আরো জানা যায়, স্টেশন এলাকায় কতিপয় দোকানদার নামে মাত্র দোকানের সাইনবোর্ড এর আড়ালে চালিয়ে যাচ্ছে টিকেট কালোবাজারি।সমস্যা সমাধানের জন্য এলাকার কিছু ক্যাডার কে ব্যবহার করে আধিপত্য বিস্তার করে চলছে।  এতে মদদ দিচ্ছেন স্বয়ং সহকারী স্টেশন মাষ্টার নিজে। তবে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সকলেই ছিটকে পড়ে। তাছাড়া দালালের মাধ্যমে নিউজ না করে সমঝোতার প্রস্তাব দেয়।

English Dainikbiswa

বরিশাল উজিরপুর আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে রাতের আঁধারে বালু ভরাট

আমতলী-তালতলী সড়ক খুঁড়ে কাজ বন্ধ, চরম ভোগান্তিতে জনগণ

বরিশাল উজিরপুর আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে রাতের আঁধারে বালু ভরাট

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

বরিশালের উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে একটি অসহায় পরিবারের রেকর্ডিও দখলী জমির দোকান বসতঘর ভাংচু ও জোর পূর্বক অবৈধ ভাবে বালু ভরাট করার পায়তারা করছেন স্থানীয় প্রভাবশালী জয়নাল হাওলাদার গংদের বিরুদ্ধে অভিযোগ উঠে।

অভিযোগ সূত্রে জানা যায় বানারীপাড়া উপজেলার হারতা গ্রামের মৃত মন্নান আকনের ছেলে মাহাবুব আকনের সাথে পার্শ্ববর্তী এলাকার বাওয়ালিয়া গ্রামের মৃত হোসেন হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদার গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। মাহাবুব আলম জানায় ১৬নং হারতা মৌজায় এস,এ খতিয়ান-১১৬ তথা এস,এ সৃজিত খতিয়ান নং ৭৬৫ এবং এস,এ দাগ নং-১১১৫, বিএস খতিয়ান নং-৩০১৩, বি.এস.দাগ নং-২৩৯৫ এর মধ্যে ৫ শতাংশ জমির উপর দোকান ঘর করে গরুর মাংশ বিক্রি করছিলেন।

গত (৬মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী সরকারি অধিগ্রহনকৃত জমিতে মাহাবুব হোসেন আকনের মাংসের দোকান ঘরটি সরিয়ে নেওয়ার জন্য একটি নোটিশ প্রধান করেন। উক্ত নোটিশে উল্লেখ্য, স্মারক নাম্বর ২৮৪। এতদ্বারা আপনাকে জানানো যাচ্ছে যে,উজিরপুর উপজেলার হারতা বাজারের ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অধিগ্রহণকৃত সরকারি সম্পত্তিতে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন।এর ফলে ব্যক্তি মালিকানাধীন জমির মালিকগনের ব্যবহার্য জমি থেকে যাতায়াত ব্যহত হচ্ছে।

এমতাবস্থায় আগামী ১৩-০৩-২০২২ তারিখের মধ্যে সরকারি জমি থেকে নির্মিত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেয়া হলো। ভুক্তভোগী পরিবার জানান,আমার মালিকানাধীন ও রেকর্ডী সম্পত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী কোনো কিছু না বলে নোটিশ প্রধান করেন। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।

এরপর রাতেই বাওয়ালিয়া গ্রামের প্রভাবশালী জয়নাল হাওলাদার, রফিক হাওলাদার, রাজু হাওলাদার, মোস্তফা হাওলাদার মিলে সুযোগ নিয়ে ঐ জমি দখল করার জন্য তড়িঘড়ি করে বালিভরাট কার্যক্রম শুরু করে।ভুক্তভোগী পরিবার থেকে বিষয়টি প্রশাসনকে জানালে তাৎক্ষণিক ভাবে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালি ভরাট কার্যক্রম বন্ধ করে দেয়। গত(৩১ মার্চ) মাহাবুব আকন ওই জমি নিয়ে বরিশাল আদালতে ১৪৪/১৪৫ ধারায় জয়নাল হাওলাদার গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যার মামলা নং ৮৭/২০২২। (১ এপ্রিল) বিকেলে উজিরপুর মডেল থানার এ.এস.আই উজ্জ্বল কুমার পাল উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে একটি নোটিশ প্রদান করেন বিবাদীদের কাছে।

এ ব্যাপারে ভুক্তভোগী মাহাবুব আকন জানান, পুলিশ বিকেলে উভয় পক্ষকে নোটিশ দেওয়ার পরেই ওই রাতে জয়নাল হাওলাদার গংরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পূর্নরায় আমার জমিতে বালি ভরাট করে দখলের পায়তারা চালায়। আমি অসহায় হওয়ায় আমার ভোগ দখলীয় জমি জোর পূর্বক দখল করে নেবে বলে হুমকি দেয় ওই প্রভাবশালীরা। এছাড়াও তিনি আরও বলেন, রাতের আঁধারে আমার জমিতে বালু ভরাট করার দৃশ্য মোবাইলে ধারণ করার সময়,আমার ছেলে ও স্ত্রীকে মারধর করে মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় কিছু মহিলারা, যা এখানে কিছু ভিডিও  ক্লিক আমাদের কাছে আছে। অন্যের জমি দখল করা তাদের নেশা ও পেশা।

এলাকায় একাধিকবার শালিস মিমাংসা হলেও তা মানছে না তারা। উল্টো আমাদের পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি অব্যাহত রেখেছে। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। ওই প্রভাবশালীদের কবল থেকে জমি দখলমুক্ত রাখার দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন অসহায় পরিবার।

English Dainikbiswa

আমতলী-তালতলী সড়ক খুঁড়ে কাজ বন্ধ, চরম ভোগান্তিতে জনগণ

আমতলী-তালতলী সড়ক খুঁড়ে কাজ বন্ধ, চরম ভোগান্তিতে জনগণ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী-তালতলী ৪০ কিলোমিটার সড়কের একাংশের কাজ শুরু করলেও সড়ক খোঁড়াখুঁড়ি করে কাজ বন্ধ রাখা হয়েছে। এতে সড়কে চলাচলকারী পথচারী এবং দু’পাশে বসবাসকারী বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের খামখেয়ালিপনা ও কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ দ্রুত কাজ সম্পন্নকরণের কথা জানিয়েছেন।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বরগুনা জেলা কার্যালয়ের তথ্যমতে, গত বছরের অক্টোবরে মাসে বার্ষিক জিওবি মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় ৮ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ৩টি প্যাকেজে আমতলী উপজেলার মানিকঝুড়ি বাজার থেকে তালতলী উপজেলার কচুপাত্রা বাজার পর্যন্ত ৮ হাজার ৪০০ মিটার সড়ক পুনর্নির্মাণ এবং একই সড়কের আমতলীর আড়পাঙ্গাশিয়া নদীতে আইবিআরপি প্রকল্পের আওতায় ৫ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্য এবং ৭ দশমিক ৩ মিটার প্রস্থের একটি গার্ডার সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। পরবর্তী বিধিমোতাবেক সড়ক পুনর্নির্মাণের কার্যাদেশ পায় ফয়সাল এন্টারপ্রাইজ এবং গার্ডার সেতু নির্মাণের কার্যাদেশ পায় টিএন অ্যান্ড এএসআই (জেভি) নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

কার্যাদেশ পাওয়ার পর জানুয়ারি মাসের শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে বরগুনা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ছগির মিয়া সড়কটি পুনর্নির্মাণকাজ শুরু করেন। শুরুতে সড়কের আমতলী উপজেলার মানিকঝুড়ি বাজার থেকে কচুপাত্রা বাজার পর্যন্ত প্রায় নয় কিলোমিটার সড়ক লাঙল দিয়ে খুঁড়ে ফেলে রেখেছে। এতে মানিকঝুড়ি বাজারের একাংশ, আড়পাঙ্গাশিয়া বাজার ও তারিকাটা এমপির বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধুলাবালুতে একাকার হয়ে যাচ্ছে। সড়কের দু’পাশে বসবাসরত বাসিন্দাদের বসতবাড়িতে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া ওই সড়কে চলাচলরত মাহিন্দ্রা অটোরিকশা ও মোটরসাইকেলে চলাচলরত যাত্রীরা ধুলাবালিতে একাকার হয়ে চরম ভোগান্তিতে পড়ছেন।

মানিকঝুড়ি বাজারের ব্যবসায়ী জুয়েল মোল্লা বলেন, দোকানের সামনে কাপড় টানিয়েও ধুলাবালি থেকে দোকানঘর রক্ষা করা যাচ্ছে না। সড়কের খোয়ার সৃষ্ট ধুলায় জনজীবন অসহনীয় হয়ে উঠেছে।

তালতলী উপজেলা সদরের বাসিন্দা জামাল উদ্দিন বলেন,ভোগান্তির চরম অবস্থায় থাকা আমতলী-তালতলী আঞ্চলিক সড়কটি পুনর্নির্মাণ ও সেতু নির্মাণ দুই উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। কিন্তু ঠিকাদারের খামখেয়ালিপনায় সড়কটি পুনর্নির্মাণের জন্য খুঁড়ে ফেলে রাখায় এখন ওই সড়ক দিয়ে চলাচলে মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ বলেন, ক্ষতিকর উপাদান ও রোগজীবাণু মিশ্রিত ধুলাবালি মানবদেহে প্রবেশ করলে অ্যালার্জি,শ্বাসকষ্টসহ নানা রোগ সৃষ্টি করে থাকে। মারাত্মক বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি।

আমতলী উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, ‘সড়কটি খুঁড়ে ফেলে কাজ বন্ধ রাখায় জনদুর্ভোগে পড়েছে দুই উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ। ঠিকাদারকে দ্রুত সড়কটির কাজ শুরু ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য আমি কর্তৃপক্ষকে কয়েকবার জানিয়েছি।’

আমতলী উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক ও গার্ডার সেতু নির্মাণকাজ দরপত্র অনুসারে শুরু করে অজ্ঞাত কারণে ঠিকাদার ওই কাজ বন্ধ করে রেখেছেন। ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করতে ও নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার জন্য তাগিদ দেওয়া হয়েছে।

সড়ক ও সেতু নির্মাণের ঠিকাদার মোঃ সগির হোসেন বলেন, ‘নির্মাণসামগ্রী নিয়ে কিছু জটিলতার কারণে রাস্তার কাজ শুরু করতে পারিনি। তবে দ্রুত কাজ শুরু করব এবং কার্যাদেশের সময়সীমার মধ্যে সড়ক ও সেতুর নির্মাণকাজ কাজ সম্পন্ন করা হবে।’

বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি বলেন, আমি বরগুনায় সম্প্রতি যোগদান করেছি। আমি ওই সড়ক ও সেতুর বিষয় জেনে দ্রুত ঠিকাদারকে কাজ শুরু করার জন্য তাগিদ দেব এবং কার্যকর ব্যবস্থা নেব।

মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রথম খুলনার ডুমুরিয়ার মেয়ে মিম

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা, খুলনা//
২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় ২৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন সুমাইয়া মোসলেম মীম। মীমের বাবা পেশায় একজন কলেজ শিক্ষক।
জানা গেছে, মীম খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ভর্তি পরীক্ষার লিখিত অংশে তিনি ৯২ দশমিক ৫ পেয়েছেন। আর এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএতে পেয়েছেন ২০০ নম্বর।
ডুমুরিয়া উপজেলা সদরের আরাজি সাজিয়াড়া গ্রামের ও ডুমুরিয়া মহাবিদ্যালয়ের ব্যবসা শিক্ষা বিভাগের সহকারী প্রভাষক মো. মোসলেম উদ্দিন সরদারের মেধাবী সন্তান সুমাইয়া মোসলেম মীম। তার মাতা খাদিজা খাতুন একজন সরকারি চাকরিজীবী। উপজেলা সদরের সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় হতে পিএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি, ডুমুরিয়া সরকারী বালিকা বিদ্যালয় হতে জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি সহ এস,এস,সিতে গোল্ডেন জি.পিএ 5 পেয়ে সাফল্যের সাথে 2019 সালে উত্তীর্ণ হন। এরপর 2021 সালে সরকারি এম এম সিটি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পায়। তার পিতা মো. মোসলেম উদ্দিন সরদার জানান, মেধাবী মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে খুলনায় বাসা ভাড়া নিয়েছি।বর্তমানে খুলনার মৌলভীপাড়ায় বাউন্ডারি রোডের ১৪/টিবি এলাকায় পরিবার নিয়ে থাকি।
এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৩৯ হাজারের বেশি শিক্ষার্থী। এদের মধ্যে ৪০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ৭৯ হাজার ৩৩৯ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।
দেশের সরকারি মেডিকেল কলেজে বিভিন্ন কোটাসহ আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। এবার সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন এক হাজার ৮৮৫ জন ছাত্র। আর সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত ছাত্রীর সংখ্যা দুই হাজার ৩৪৫ জন। ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডা: জাহিদ মালেক বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর পেয়েছে মেয়ে।

রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করার পথে লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের চলমান সংকটের কারণে লিথুয়ানিয়া রাশিয়া এবং বেলারুশের সাথে সীমান্ত বন্ধ করতে পারে, প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস বলেছেন, lrytas.lt ওয়েবসাইট রিপোর্ট।

সিদ্ধান্ত এখনও হয়নি, কর্তৃপক্ষ বর্তমানে কবে সীমান্ত বন্ধ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করছে, মন্ত্রী জানিয়েছেন।

ল্যান্ডসবার্গিসের মতে, সীমান্ত বন্ধ হওয়ার পরেও লিথুয়ানিয়া অঞ্চলের মধ্য দিয়ে রাশিয়ান শক্তি সম্পদের ট্রানজিট অব্যাহত থাকবে।

“তাই আমরা একটি ইউরোপীয় বা আঞ্চলিক সমাধান খুঁজে বের করার জন্য কঠোর পরিশ্রম করছি,” ল্যান্ডসবার্গিস যোগ করেছেন।

লিথুয়ানিয়া রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্কের স্তর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটি রাশিয়া থেকে তার রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিচ্ছে এবং রাশিয়ান কনস্যুলেট জেনারেল বন্ধ করে দিচ্ছে। লিথুয়ানিয়ায় রাশিয়ার রাষ্ট্রদূতকেও দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস বলেছেন।

“লিথুয়ানিয়ান সরকার কূটনৈতিক মিশনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূতকে লিথুয়ানিয়া ত্যাগ করতে হবে,” তিনি বলেন।

মস্কোতে লিথুয়ানিয়ান রাষ্ট্রদূত শীঘ্রই ভিলনিয়াসে ফিরে আসবেন, যেখানে ইউক্রেনে লিথুয়ানিয়ান রাষ্ট্রদূত কিয়েভে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

লিথুয়ানিয়ান কর্তৃপক্ষ এই সিদ্ধান্তগুলি সম্পর্কে ন্যাটো এবং ইইউ অংশীদারদের অবহিত করেছে এবং তাদের একই কাজ করার আহ্বান জানিয়েছে।

উপরন্তু, লিথুয়ানিয়া রাশিয়ান প্রাকৃতিক গ্যাস সরবরাহ থেকে প্রত্যাখ্যান. লিথুয়ানিয়া বলেছে যে ক্লাইপেদা এলএনজি টার্মিনালের কারণে দেশটি গ্যাস সরবরাহের ক্ষেত্রে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ছিল, যার মাধ্যমে লিথুয়ানিয়া সমুদ্রপথে নীল জ্বালানী পেয়েছিল। টার্মিনালটি 2014 সালে চালু করা হয়েছিল।

লাটভিয়াও রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্কের স্তর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। লাটভিয়ান পররাষ্ট্রমন্ত্রী এডগারস রিঙ্কেভিকস পরে নির্দিষ্ট ব্যবস্থা ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ফেব্রুয়ারির শেষের দিকে, বাল্টিক দেশগুলি এবং অন্যান্য ইউরোপীয় রাজ্যগুলি রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করে, যা অন্যান্য বিষয়গুলির মধ্যে, কর্মকর্তা এবং ব্যবসায়ী, আর্থিক ও শিল্প সংস্থাগুলির পাশাপাশি রাশিয়ান কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভগুলিকে প্রভাবিত করেছিল।

১৮ মার্চ, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দেয়। এস্তোনিয়ায়, কূটনৈতিক মর্যাদা সহ রাশিয়ান দূতাবাসের তিনজন কর্মচারীকে ব্যক্তিত্বহীন ঘোষণা করা হয়েছিল। একই দিনে, লিথুয়ানিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় চার রুশ কূটনীতিককে ব্যক্তিত্বহীন নন-গ্রাটা ঘোষণা করেছে কারণ তাদের কর্ম “কূটনৈতিক মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।”

প্রতিক্রিয়ায়, রাশিয়া লিথুয়ানিয়ান দূতাবাস থেকে চারটি সহ তিনটি বাল্টিক রাজ্যের কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিয়েছে। লাটভিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান এডগারস রিঙ্কেভিকস পরে টুইট করেছেন যে রাশিয়া থেকে কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত “অযৌক্তিক”।

English Dainikbiswa

৫০ লক্ষ মৃত ভোটার কর্তন করেছে ইসি

৫০ লক্ষ মৃত ভোটার কর্তন করেছে ইসি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর থেকে সাড়ে ৫০ লাখ মৃত ভোটারের নাম কর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এদের মধ্যে প্রায় ৫ হাজার ব্যক্তি জীবিত থেকেও মৃত হিসেবে তালিকা রয়েছেন।

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীরের তৈরি করা এক প্রতিবেদন থেকে কর্তনের তথ্যটি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে- ২০২২ সালের ২৪ মার্চ পর্যন্ত ৫০ লাখ ২৭ হাজার ৫১৮ জনকে মৃত ভোটার হিসেবে তালিকা থেকে নাম কর্তন করা হয়েছে। এদের মধ্যে জীবিত হওয়া সত্যেও অনেককে মৃত দেখানো হয়েছে। আর এর পেছনে রয়েছে তিনটি কারণ- তথ্য সংগ্রহকালীন করণিক ভুল, ডাটা এন্ট্রিতে ভুল এবং কতিপয় ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিত ভুল।

তবে আঙ্গুলের ছাপ মিলিয়ে দেখে মৃত স্ট্যাটাস রয়েছে এমন ব্যক্তিদের আবার জীবিত হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এক্ষেত্রে কেউ মৃত হিসেবে তালিকায় থেকে থাকলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গেলেই সেবাটি পাচ্ছেন।

 

এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৫৫.১৩% পাস

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দেশের সকল সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর ১ টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সনবাদ সম্মেলনে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯২ দশমিক ৫ পেয়েছেন শীর্ষস্থান দখল করেছেন সুমাইয়া মোসলেম মীম।

ফল প্রকাশের সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে। সর্বোচ্চ নম্বরও পেয়েছে একজন মেয়ে।

ফলাফল অনুযায়ী এবছর দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ৪ হাজার ২৩০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। যার মধ্যে ১ হাজার ৮৮৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৪৫ জন ছাত্রী।

ফলাফল জানার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল ফোনে মেসেজ দিয়ে মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (https://result.dghs.gov.bd/mbbs/) থেকেও ফলাফল জানা যাবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোশিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।

শ্রীলঙ্কার এই ভয়ংকর সংকটে ক্রিকেটার সাঙ্গাকারা-মাহেলা কি বলেন

 লেবানন দেউলিয়া হয়ে গেল

English Dainikbiswa

 লেবানন দেউলিয়া হয়ে গেল

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাষ্ট্র হিসেবে লেবাননকে দেউলিয়া ঘোষণা করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী সাদেহ আল-শামি। দেশটির স্থানীয় এক টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু অ্যাজেন্সি এমন খবর জানিয়েছে।

২০১৯ সালের শেষ দিক থেকে মারাত্মক মাত্রার অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে লেবানন। এই সময়ে দেশটির মুদ্রার মান অত্যাধিক হারে কমে গেছে। এমনকি ৯০ শতাংশ পর্যন্ত পড়ে গেছে মুদ্রার মান এমনও জানা গেছে। দৈনন্দিন জীবনের সাধারণ চাহিদাগুলোও পূরণ করতে পারছিলো না দেশটির সাধারণ মানুষ।

তেল ও চিকিৎসা সরঞ্জামাদিসহ খাদ্য, পানি এবং শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলোও অধরা হয়ে যায় লেবানিজদের কাছে। জ্বালানি সংকটে বিদ্যুৎ ব্যবস্থায় পর্যন্ত ধ্বস নেমে এসেছিলো।

সোমবার (৪ এপ্রিল) স্থানীয় চ্যানেল আল-জাদিদকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির উপ-প্রধানমন্ত্রী বলেন, লেবাননের কেন্দ্রীয় ব্যাংক বাঙ্কে দু লিবান এর সঙ্গে লেবানন রাষ্ট্রটিও দেউলিয়া হয়ে গেছে। এছাড়া ক্ষতি যেহেতু হয়েই গেছে, আমরা চেষ্টা করবো জনগণের ওপর থেকে এই ক্ষতির মাত্রা যথাসম্ভব কমিয়ে আনতে।

ক্ষতির ভাগাভাগি নিয়ে মতবিরোধের কোনো অবকাশ নেই জানিয়ে তিনি আরও বলেন, যে ক্ষতি হয়েছে তা রাষ্ট্র ও কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য ব্যাংক এবং আমানতকারীরা তা ভাগাভাগি করে নেবেন

দেশের বর্তমান পরিস্থিতি আবারও একদিন স্বাভাবিক হবে আশাবাদ ব্যক্ত করে আল-শামি বলেন, বর্তমান পরিস্থিতিকে উপেক্ষা করা যায় না। তাই ব্যাংক থেকে টাকা উত্তোলনের ব্যবস্থাটি আর সবার জন্য উন্মুক্ত অবস্থায় রাখা যাচ্ছে না।