শ্রীলঙ্কার এই ভয়ংকর সংকটে ক্রিকেটার সাঙ্গাকারা-মাহেলা কি বলেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বলা হচ্ছে, এমন সংকটে নাকি স্বাধীনতার পর শ্রীলঙ্কা আর কখনোই পড়েনি। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করে শ্রীলঙ্কা। এখন অর্থনৈতিক সংকটে ক্রান্তিকাল পার করছে দেশটি। গোটা আশি ও নব্বইয়ের দশকজুড়ে তামিল ও সিংহলি সহিংসতা দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। বড় সংকট ছিল সেটিও। কিন্তু খাদ্য, জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের নতুন সংকট অতীতের সবকিছু ছাপিয়ে গেছে। দেশের মানুষের জন্য দোকানে খাবার নেই, থাকলেও বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে, চাকরি নেই, বিদ্যুৎ নেই, কলম্বোর মতো শহরে ঘোষণা দিয়ে দিনে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না—এমন অবস্থা তো গৃহযুদ্ধের সময়ও ছিল না।

মানুষের পেটে টান মানেই অস্থিরতা। শ্রীলঙ্কায় চলছে সরকারবিরোধী বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি অবস্থা জারি করা হয়েছে, দেশজুড়ে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। মাতৃভূমির এমন দুর্দশা ছুঁয়ে যাচ্ছে ইতিহাসসেরা লঙ্কান ক্রিকেটারদেরও।

শ্রীলঙ্কার এই ভয়ংকর সংকটে ক্রিকেটার সাঙ্গাকারা-মাহেলা কি বলেন

শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে অন্যতম দুই সেরা তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। দেশের এই বাজে অবস্থায় চুপ থাকতে পারেননি তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সরকারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। জয়াবর্ধনে এ মুহূর্তে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের কোচের দায়িত্বে, সাঙ্গাকারা আছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালকের দায়িত্বে।

জয়াবর্ধনে লিখেছেন, ‘শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ও কারফিউ দেখে খারাপ লাগছে। সরকার জনগণের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করতে পারে না, তাদের প্রতিবাদ করার সব রকম অধিকার আছে। যারা প্রতিবাদ করছে, তাদের আটক করা মোটেও উচিত নয়।’

দায়িত্ব পালনে ব্যর্থ লোকদের সরে যাওয়ার কথাও বলেছেন জয়াবর্ধনে, ‘সত্যিকারের নেতারা নিজেদের ভুল স্বীকার করে। আমাদের দেশের মানুষদের রক্ষা করতে ত্বরিত ব্যবস্থা নিতে হবে, দুর্দশায় পাশে দাঁড়াতে হবে। দেশের মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে দিতে ভালো একটা দল দরকার। নষ্ট করার মতো সময় নেই। এখন বিনয়ী হওয়ার সময়, ঠিক কাজটা করার সময়, অজুহাতের নয়।’

শ্রীলঙ্কার এই ভয়ংকর সংকটে ক্রিকেটার সাঙ্গাকারা-মাহেলা কি বলেন

সাঙ্গাকারা ইনস্টাগ্রাম–পোস্টে লিখেছেন, ‘শ্রীলঙ্কানদের অকল্পনীয় কঠিন এক সময় যাচ্ছে। একটা দিন কাটাতে লোকদের দুর্দশা ও ভোগান্তি দেখাটা হৃদয়বিদারক, দিনগুলো কঠিন হয়ে উঠছে। জনগণ সরব হচ্ছে, সমাধান চাইছে। কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন এসবে, কেউ অনাহূত সুযোগ নিতে চাইছেন। সঠিক কাজটা হবে তাঁদের কথা শোনা, ব্যক্তিগত ও রাজনৈতিক ধ্বংসাত্মক চিন্তাভাবনা সরিয়ে শ্রীলঙ্কার স্বার্থে কাজ করা। জনগণ শত্রু নয়। জনগণই শ্রীলঙ্কা। সময় দ্রুত বয়ে যাচ্ছে। জনগণ ও তাদের ভবিষ্যৎ রক্ষা করতে হবে অবশ্যই।’

টুইটারে নিজের হতাশার কথা জানিয়েছেন ক্রিকেটার ভানুকা রাজাপক্ষেও। এদিকে কলম্বোয় বিক্ষোভকারীদের সঙ্গে দেখা গেছে সাঙ্গাকারার স্ত্রী ইয়াহেলিকে। সংসদের ২২৫ সদস্যকে বর্তমান পরিস্থিতির জন্য দুষেছেন তিনি, ‘তরুণদের ভবিষ্যৎ নষ্ট করেছেন তাঁরা, এ কারণেই এসেছি এখানে। এর পেছনে ২২৫ জন মানুষের দায় আছে।’

English Dainikbiswa

ওয়ার্ল্ড অফ ট্যাঙ্ক ডেভেলপার ওয়ারগেমিং রাশিয়া এবং বেলারুশ ছেড়েছে

ওয়ার্ল্ড অফ ট্যাঙ্ক ডেভেলপার ওয়ারগেমিং রাশিয়া এবং বেলারুশ ছেড়েছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//
ওয়ারগেমিং গ্রুপ লিমিটেড, একটি বেলারুশিয়ান ভিডিও গেম কোম্পানি এখন সাইপ্রাসের নিকোসিয়াতে সদর দপ্তর, রাশিয়া এবং বেলারুশের বাজার থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছে, কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে।
“আমরা সমস্ত আইনের সাথে সম্পূর্ণ সম্মতি রেখে এবং আমাদের কর্মীদের চলমান নিরাপত্তা এবং সমর্থন নিশ্চিত করার সাথে সাথে সমস্ত যথাযথ গতির সাথে অপারেশনাল ট্রানজিশন সম্পন্ন করব,” ওয়ারগেমিং লিঙ্কডইন বিবৃতিতে বলেছে৷ “এই সিদ্ধান্তের ব্যাপকতা সত্ত্বেও, আমরা একটি কোম্পানি হিসাবে আমাদের ব্যবসার ভবিষ্যতের বিষয়ে আত্মবিশ্বাসী এবং আমাদের খেলোয়াড়দের মানসম্পন্ন গেম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
কোম্পানি, যা তার ওয়ার্ল্ড অফ ট্যাঙ্কস অনলাইন গেমের জন্য সর্বাধিক পরিচিত, বলেছে যে সাম্প্রতিক সপ্তাহগুলিতে বিশ্বজুড়ে ব্যবসায়িক ক্রিয়াকলাপগুলির একটি কৌশলগত পর্যালোচনার পরে এটি রাশিয়া এবং বেলারুশের অফিসগুলি প্রত্যাহার এবং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে৷
31 শে মার্চ, কোম্পানিটি রাশিয়া এবং বেলারুশে তার গেমিং ব্যবসা লেস্টা স্টুডিওর স্থানীয় ব্যবস্থাপনায় স্থানান্তর করেছে বলে জানা গেছে, যেটি আর ওয়ারগেমিংয়ের সাথে যুক্ত নয়।
ক্রান্তিকালীন সময়ে, কোম্পানির পণ্য এখনও রাশিয়া এবং বেলারুশ থেকে ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে.
কোম্পানিটি বলেছে যে তারা এই সিদ্ধান্তের ফলে উল্লেখযোগ্য ক্ষতির আশা করছে। তবুও, সংস্থাটি তার ভবিষ্যত এবং নতুন উচ্চ মানের গেমগুলির বিষয়ে আত্মবিশ্বাসী৷
ওয়ারগেমিং হল ভিডিও গেমের বিকাশকারী। কোম্পানির সদর দপ্তর সাইপ্রাসে। এর উন্নয়ন কেন্দ্রগুলি মিনস্ক, কিয়েভ, মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং বিশ্বের অন্যান্য শহরে অবস্থিত।
মার্চের মাঝামাঝি, জিএসসি গেম ওয়ার্ল্ড, একটি ইউক্রেনীয় সংস্থা, রাশিয়ায় তাদের গেম বিক্রি করতে অস্বীকার করার ঘোষণা দেয়। স্টুডিওর নতুন শিরোনাম — S. T.A.L.K.E.R 2 — শুধুমাত্র সেই সমস্ত রাশিয়ান ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে যারা আগে গেমটির জন্য ডিজিটাল প্রি-অর্ডার দিয়েছেন। সূত্র: প্রাভদা

English Dainikbiswa

টিপ এলার্জির সেই পুলিশ নাজমুল তারেক বরখাস্ত

টিপ এলার্জির সেই পুলিশ নাজমুল তারেক বরখাস্ত

//অনলাইন নিউজ ডেস্ক//

টিপ পরায় এক নারীকে হেনস্তা করার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তারেককে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার ফারুক হোসেন আজ সোমবার কনস্টেবল নাজমুলকে সাময়িকভাবে বরখাস্তের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নারীকে হেনস্তার ঘটনাটি তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

টিপ পরায় গত শনিবার ঢাকার ফার্মগেট এলাকায় হয়রানির শিকার হন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার। এ বিষয়ে ওই দিনই শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ দেন তিনি। এর ভিত্তিতে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে কনস্টেবল নাজমুলকে শনাক্ত করে পুলিশের তেজগাঁও বিভাগ। নাজমুল তারেক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন।

২০ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজ চলবে, সপ্তাহে ২দিন ছুটি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। শুধুমাত্র রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুধুমাত্র রমজান মাসে শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশ ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হলো।’

বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাসের বিষয়ে নির্দেশনায় বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোর নিজ নিজ কর্তৃপক্ষকে অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনের সই করা অফিস আদেশে গত ২২ মার্চ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ২০ রমজান পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত জানানো হয়।

English Dainikbiswa

খোজ মিলল ১০৭বছর আগে ডুবে যাওয়া সেই জাহাজ, প্রায় অক্ষত

হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে হাইমচরের সাধারণ মানুষ

খোজ মিলল ১০৭বছর আগে ডুবে যাওয়া সেই জাহাজ, প্রায় অক্ষত

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

একশত বছরেরও বেশি আগে আটলাণ্টিকার গভীরে হারিয়ে গিয়েছিল ‘এনডিওরেন্স’। অ্যাংলো-আইরিশ অভিযাত্রী স্যর আর্নেস্ট শেকেলটনের কাঠের জাহাজ। সম্প্রতি সেই কাঠের জাহাজটি খুঁজে পেয়েছে ‘এনডিওরেন্স ২২’ নামের এক অভিযাত্রী দল। ৫ মার্চ জাহাজটি খুঁজে পান তারা।

তবে ১০৭ বছর ধরে পানির তলায় থাকলেও আশ্চর্যজনক ভাবে প্রায় অক্ষত রয়েছে জাহাজটি। এমনকি, তার গায়ে    ‘এনডিওরেন্স’ লেখা নামটিও স্পষ্ট পড়া যাচ্ছে।

খোজ মিলল ১০৭বছর আগে ডুবে যাওয়া সেই জাহাজ, এখনো প্রায় অক্ষত

গত বছরের ফেব্রুয়ারিতে স্যর শেকেলটনের জাহাজটির খোঁজে রওনা দিয়েছিল ‘এনডিওরেন্স ২২’। দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে যাত্রা শুরু হয়েছিল ওই অভিযাত্রী দলের। ঘটনাচক্রে, জানুয়ারিতেই স্যর শেকেলটনের মৃত্যুর শতবার্ষিকী পালিত হয়ে গেছে।

১৯১৫ সালে প্রথম বার অ্যান্টার্কটিকা পার করার উদ্দেশ্যে ‘এনডিওরেন্স’ নিয়ে লন্ডন থেকে রওনা হয়েছিলেন স্যর শেকেলটন। সঙ্গে ছিলেন ২৮ জন জাহাজকর্মী। ১৪৪ ফুট লম্বা ওই জাহাজে ছিল ৬৯টি কুকুর এবং একটি বেড়াল— মিসেস চিপি।

তবে লক্ষ্যপূরণ করতে পারেনি স্যর শেকেলটনের ‘এনডিওরেন্স’। আটলাণ্টিকার ভাহসেল বে-তে পৌঁছনোর আগেই ওয়েডেল সি-র বরফের মাঝে আটকে পড়েছিল জাহাজটি। সেটি ছিল ১৯১৫ সালের ১৮ জানুয়ারি। অক্টোবর মাস আসতেই তাপমাত্রা কমতে থাকে। শেষমেশ বরফের চাপে ধীরে ধীরে ভেঙে পড়ে সমুদ্রের গভীরে তলিয়ে যায় ‘এনডিওরেন্স’। সে বছরের ২১ নভেম্বর ডুবে যায় জাহাজটি।

সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়ার আগে জাহাজে ছিলেন কর্মীরা। এমনকি, বরফের চাঁইয়ের মাঝে বেশ কয়েক মাস তাঁবু খাটিয়েও ছিলেন তারা। এর পর বোটে চেপে এলিফ্যান্ট দ্বীপের উদ্দেশে রওনা দেন। অনেকের দাবি, বেঁচে থাকার জন্য জাহাজের কুকুরছানাদের কেটে তার মাংস খেয়েছিলেন কর্মীরা।

খোজ মিলল ১০৭বছর আগে ডুবে যাওয়া সেই জাহাজ, এখনো প্রায় অক্ষত

মানুষের বসবাসের অযোগ্য এলিফ্যান্ট দ্বীপে জাহাজকর্মীরা থেকে গেলেও একটি খোলা বোট নিয়ে আরও এক দুঃসাহসিক যাত্রা শুরু করেন স্যর শেকেলটন। তার সঙ্গী ছিলেন পাঁচ জন জাহাজকর্মী। ১,৩০০ কিলোমিটারের যাত্রা শেষে তারা পৌঁছন অতলান্তিকের দক্ষিণ জর্জিয়া দ্বীপে।

এক সময় দক্ষিণ জর্জিয়া দ্বীপ পার করে স্টর্মনেস শহরে পৌঁছন স্যর শেকেলটন এবং তার দুই সঙ্গী। এর পর চিলির নৌসেনা বাহিনীর থেকে একটি বোট ধার নেন তারা। ১৯১৬ সালের ৩০ অগস্টে সেটির সাহায্যেই নিজের বাকি সঙ্গীদেরও উদ্ধার করেন স্যর শেকেলটন।

সমুদ্রের গভীরে কোথায় হারিয়ে যেতে পারে ‘এনডিওরেন্স’? হিসাব কষে তা রেকর্ড করে রেখেছিলেন ওই জাহাজের ক্যাপ্টেন ফ্যাঙ্ক ওর্সলি। সে হিসাবও প্রায় মিলে গেছে। ওর্সলির মাপাজোক কষা পয়েন্টের থেকে প্রায় ৪ মাইল দূরে ‘এনডিওরেন্স’-কে খুঁজে পেয়েছে ‘এনডিওরেন্স ২২’-এর অভিযাত্রী দলটি।

খোজ মিলল ১০৭বছর আগে ডুবে যাওয়া সেই জাহাজ, এখনো প্রায় অক্ষত

একশত বছর ধরে সমুদ্রের নীচে থাকলেও কী ভাবে প্রায় অক্ষত থাকল ‘এনডিওরেন্স’? ন্যাচারাল হিস্টি মিউজিয়ামের জীববিজ্ঞানী অ্যাড্রিয়ান গ্লোভার অবশ্য এতে একেবারেই অবাক নন। ২০১৩ সালে একটি গবেষণাপত্রে তার ভবিষ্যৎবাণী ছিল, ‘এনডিওরেন্স’ প্রায় অক্ষত থাকবে।

আটলাণ্টিকায় চক্রাকারে ঘূর্ণায়মান কারেন্টের জেরেই কাঠের জাহাজে শ্যাওলা জমতে পারেনি বলে দাবি বিশেষজ্ঞদের। ফলে জাহাজের গায়ে লার্ভা বা অন্যান্য সামুদ্রিক প্রজাতির উপদ্রব করতে পারেনি।

আটলাণ্টিকার সমুদ্রে গেঁড়ি-গুগলির মতো প্রজাতির শামুকের দেখা মেলে না। যেগুলি জাহাজের কাঠে ক্ষয় ধরাতে সক্ষম। ফলে এনডিওরেন্স যে অক্ষত রয়েছে, তা একেবারেই অপ্রত্যাশিত নয় বলে মনে করেন গ্লোভার।

লন্ডনের ফকল্যান্ড মেরিটাইম হেরিটেজ ট্রাস্ট জানিয়েছে, আটলাণ্টিকা চুক্তি অনুযায়ী এই জাহাজের ধ্বংসাবশেষ এবং ওই জায়গাটিকে আগেই ঐতিহাসিক স্থল ঘোষণা করা হয়েছিল। ফলে উৎসাহীরা ওই স্থলে পৌঁছে ধ্বংসাবশেষ ক্যামেরাবন্দি করার অনুমতি পেলেও জাহাজটি স্পর্শ করতে পারেন না।

খোজ মিলল ১০৭বছর আগে ডুবে যাওয়া সেই জাহাজ, এখনো প্রায় অক্ষত

স্যর শেকেলটনের জাহাজের খোঁজে বেরিয়েছিল ‘এস এ অগালহাস-২’ নামে একটি জাহাজ। এক সময় ‘এনডিওরেন্সে’র মতোই ওই একই জায়গায় বরফের ফাঁদে আটকা পড়ে সেটি। সে সময় তাপমাত্রা ছিল মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস। তবে মেকানিক্যাল ক্রেন-সহ নানা অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় বরফের ফাঁদ কাটিয়ে ওঠেন জাহাজকর্মীরা। ফলে ‘এনডিওরেন্সে’র পরিণতি এড়াতে পেরেছিলেন তারা।

English Dainikbiswa

হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে হাইমচরের সাধারণ মানুষ

হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে হাইমচরের সাধারণ মানুষ

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর জেলা হাইমচর উপজেলার হিজড়াদের চাঁদাবাজি ব্যাপক হারে বেড়েছে। হিজড়া তারা দলবেঁধে কিংবা দুই-তিনজনে গ্রুপ করে হাইমচরের বিভিন্ন পাড়া-মহল্লা বাড়ি বাড়ি গিয়ে ও স্থানীয় বাজারে ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে হাজির হচ্ছে। এছাড়া গায়ে হলুদ, জন্মদিন, আকিকাসহ সামাজিক নানা আচার অনুষ্ঠানে হঠাৎ এরা হাজির হয়ে চাঁদাবাজি করছে।

এরা মূলত চাঁদপুর থেকে আসে, চাঁদপুর  জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর জেলায় হিজড়াদের সংখ্যা প্রায় ১৩৫ জন। যাদের বেশিরভাগই চাঁদপুর জেলার বাইরের বলে জানা যায়। অন্যদিকে জেলায় স্থায়ীভাবে হিজড়াদের সংখ্যা ৩০থেকে ৩৫ জন হবে বলে জেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়।  স্হানীয় ব্যাবসায়িদের বেচা-বিক্রি হোক বা না হোক, ক্যাশে টাকা থাকুক বা না থাকুক, হিজড়াদের দাবিকৃত চাঁদা থেকে নিস্তার নেই।

হিজড়াদের বেঁচে থাকার অধিকার আছে। আর বেঁচে থাকতে হলে খাদ্য, বস্ত্র, চিকিৎসার প্রয়োজন আছে। তবে তাদের মনগড়া দাবি বেদনাদায়ক। অত্যন্ত আপত্তিকরভাবে তারা হাটে-ঘাটে, বাসা-বাড়িতে চাঁদা তুলে থাকে।বিশেষ করে বাসা বাড়ীতে গিয়ে, গায়ে হলুদ,আকিকা সহ বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে চাঁদা না দিলে মানুষের সাথে খারাপ আচার আচরন করে, ,, গালমন্দ এব কি উলঙ্গ হয়ে যায় পরিবারের লোকজনের সামনে। মান সম্মানের দিকে তাকিয়ে অসহায় হয়ে টাকা দিতে বাধ্য করে।।

সরকার এবং বিভিন্ন এনজিও হিজড়াদের নিয়ে কাজ করছে। তারপরও কেন তারা সাপ্তাহিক, মাসিক চাঁদা ওঠাচ্ছে বুঝতে পারছি না।

তাই এই বিষয়ে প্রশাসন জোরালো পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান স্হানীয় এলাকাবাসী।

English Dainikbiswa

বরগুনার আমতলীতে ৩বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু 

বরগুনার আমতলীতে ৩বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু 

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

আমতলী উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে পুকুরের পানিতে ডুবে জিদনী (০৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৪ এপ্রিল) দুপুরে বাড়ীর সকলের অজান্তে পুকুর পাড়ে খেলতে গিয়ে জিদনী পা ফসকে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

তার মা-বাবাসহ স্বজনরা বিভিন্ন স্হানে খোঁজাখুঁজির পর না পেয়ে পুকুরের পানিতে খুঁজতে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এ,কে, এম, মিজানুর রহমান বলেন, দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি।পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ইউক্রেনের বুচার গির্জায় ৪৫ ফুট জায়গায় গণকবর

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী বুচা শহরের একটি গির্জায় ৪৫ ফুট দীর্ঘ পরিখায় গণকবর শনাক্ত করা হয়েছে। মার্কিন মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিসের পক্ষ থেকে স্যাটেলাইট চিত্র প্রকাশ করে এমন দাবি করা হয়।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, নতুন প্রাপ্ত স্যাটেলাইট চিত্র প্রকাশ করে মাক্সার টেকনোলজিস বলছে, বুচার সেন্ট অ্যান্ড্রু অ্যান্ড পেয়ারভজভান্নোহো অল সেইন্টস গির্জায় গণকবরের সন্ধান পাওয়া গেছে গত ১০ মার্চ। এরপর ৩১ মার্চ গির্জা এলাকার দক্ষিণ-পশ্চিম অংশে প্রায় ৪৫ ফুট দীর্ঘ পরিখাযুক্ত একটি সমাধিস্থল দেখতে পাওয়া গেছে।

অবশ্য মাক্সার টেকনোলজিসের প্রকাশিত স্যাটেলাইট চিত্রগুলো যথার্থভাবে যাচাই করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে রয়টার্স।

এদিকে শনিবার ( ২ এপ্রিল) রয়টার্সের সাংবাদিকেরা বুচা শহর পরিদর্শন করে জানিয়েছিলেন, একটি গির্জা এলাকায় শনাক্ত হওয়া গণকবর এখনো উন্মুক্ত অবস্থায় রয়েছে। সেখানে লাল কাদামাটি ভেদ করে মানুষের হাত-পা বের হয়ে আছে।

রয়টার্স জানিয়েছে, মাক্সার প্রকাশিত স্যাটেলাইট চিত্রের গির্জা আর রয়টার্সের সাংবাদিকেরা যে গির্জা পরিদর্শন করেছেন সেটি একই কি না, তা নিশ্চিত হয়ে জানা যায়নি।

বুচা শহরের মেয়র আনাতোলি ফেদোরুক জানিয়েছেন, শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহগুলো দেখলেই বোঝা যায় মানুষগুলোকে মাথার পেছন দিক থেকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে ঠিক কতজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে রুশ বাহিনী সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাদের সাংবাদিকেরাও ইউক্রেনের বুচা শহর পরিদর্শন করেছেন। শহরের একটি রাস্তাতেই কমপক্ষে ২০টি মরদেহ পড়ে থাকতে দেখেছেন তারা, যাদের সকলের পরনেই ছিল বেসামরিক পোশাক।

প্রসঙ্গত, ইউক্রেনের রাজধানী কিয়েভের ৩৭ কিলোমিটার উত্তর-পশ্চিমের শহর বুচা। প্রায় এক মাস ধরে রুশ সেনাবাহিনীর দখলে থাকার পর সম্প্রতি এর নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন।

হাইমচরের গাজীপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পন্য বিক্রি

মোঃ হোসেন গাজী।।

পবিত্র রমজানকে ঘিরে হাইমচর উপজেলা ১ নং গাজীপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি।

৪ এপ্রিল রোববার সকাল  ১১টায় ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদে ৩৪৭ জন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এই পণ্য বিক্রি শুরু হয়। পণ্যের মধ্যে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার তেল রয়েছে।

টিসিবি পণ্য বিক্রি সময় গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান গাজী তিনি বলেন,আমরা ৩৪৭ জন নিম্ন আয়ের মানুষকে টিসিবি পণ্য দিচ্ছি। শুধু মাত্র ফ্যামিলি কার্ড যারা পেয়েছেন তারাই এই টিসিবি পণ্য পাচ্ছেন। টিসিবি পণ্যসামগ্রী জেলা প্রশাসনের খাদ্য গুদামে সংরক্ষণ  ও প্যাকেটজাতকরণ করা হয়েছে। যা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষণিক তদারকি করেছেন।

টিসিবি পণ্য। পণ্যের মধ্যে রমজানের প্রথম পর্যায়ে ২ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ২ লিটার সয়াবিন তেল হলেও রমজানের শেষের দিকে ২ কেজি ডাল, ২কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা পাবেন উপকারভোগীগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী, টেগ অফিসার শাইফুল ইসলাম,উপ’সহকারী প্রকৌশলী,ইউপি সচিব নির্মল সহ ইউপি মেম্বারগন উপস্থিত ছিলেন।

আমতলীতে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ, বিপাকে রোগী ও স্বজনরা!

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা পরেছে মহাবিপাকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আমতলী হাসপাতালের পানির মূল পাম্পটি ২০২১ সালের এপ্রিল মাসের ২ তারিখ বিকল হয়ে যায়। গত ২৯ মার্চ আকস্মিকভাবে চতুর্থ তলায় রোগী ভর্তি হওয়ায় পানি সরবরাহ না থাকায় পুরাতন ভবনের দোতলার ২টি ওয়ার্ডে তাদেরকে এনে রাখেন। তাছাড়া পুরাতন ভবনে বাথরুম কম থাকায় এখন রোগীরা ঠিকমত গোসলসহ শৌচাগার সারতে পারছে না।

বর্তমানে হাসপাতালটিতে প্রায় শতাধিক রোগী ভর্তি আছে। কিন্তু যে সামান্য পানি সরবরাহ হচ্ছে তা দিয়ে রোগীদের গোসল এবং টয়লেট ব্যবহারে মারাত্মক বিঘ্ন ঘটছে। অনেক সময় রোগী এবং রোগীদের স্বজনরা হাসপাতালের বাহির থেকে বালতি ভরে পানি এনে গোসলসহ টয়লেটের কাজে ব্যবহার করছেন।

অপরদিকে হাসপাতালের আবাসিক ভবনে চিকিৎসক, নার্স,কর্মকর্তা কর্মচারীসহ বসবাসরত চাকুরিজীবিরা পরেছে মহাবিপাকে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তাতাদের জন্য রয়েছে ৪টি আবাসিক ভবন। যে সামান্য পানি সরবরাহ করা হয় তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

হাসপাতালের আবাসিক ভবনে বসবাসরত নার্স মোর্শেদা, সালমা ও আখি বলেন, হাসপাতালের পানি তোলার পাম্প মেশিনটি নষ্ট থাকায় আমরা নিয়মিত পর্যাপ্ত পানি পাই না। বর্তমানে প্রচন্ড গরমে পানির অভাবে খুবই কষ্টে আছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, হাসপাতালে ১বছর ধরে পানি তোলার পাম্পটি নষ্ট পানি সমস্যা প্রকট আকার ধারন করছে। বিষয়টি একাধিকবার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

English Dainikbiswa

আমতলীতে বিরোধীয় জমির দখল নিয়ে সংঘর্ষ, আহত-৫