বিয়ার কোম্পানী হেইনিকেন ও কার্লসবার্গ রাশিয়া ছেড়ে যাচ্ছে কেন…

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক// কেন

“আমরা রাশিয়ায় আমাদের ব্যবসার সম্পূর্ণ নিষ্পত্তি করার জন্য কঠিন এবং তাত্ক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি, যা আমরা বিশ্বাস করি যে বর্তমান পরিবেশে করা সঠিক জিনিস। সমাপ্তির পরে রাশিয়ায় আমাদের কোন উপস্থিতি থাকবে না।

“এই সিদ্ধান্তের ফলে, রাশিয়ায় আমাদের ব্যবসা আর গ্রুপের রাজস্ব এবং পরিচালন লাভের অন্তর্ভুক্ত হবে না। অ্যাকাউন্টিং দৃষ্টিকোণ থেকে, ব্যবসাটি নিষ্পত্তি শেষ না হওয়া পর্যন্ত বিক্রয়ের জন্য রাখা একটি সম্পদ হিসাবে বিবেচিত হবে,” কোম্পানিটি একটি বিবৃতিতে বলেছেন।

সংস্থাটি তার ৮৪০০ রাশিয়ান কর্মচারীর কাছে ক্ষমা চেয়েছে।

এর আগে, কার্লসবার্গ রাশিয়ায় তার বিয়ার ব্র্যান্ডের উৎপাদন ও বিক্রয় বন্ধ ঘোষণা করেছিলেন।

এর আগে, ডাচ ব্রিউইং উদ্বেগ হাইনেকেনও ঘোষণা করেছিল যে এটি রাশিয়া ছেড়ে দেবে এবং ব্যবসাটি নতুন মালিকের কাছে সরবরাহ করবে। উদ্বেগ মালিকানা হস্তান্তর থেকে লাভ পাবে না। হাইনেকেন প্রায় ৪০০ ইউরো মিলিয়ন হারানোর আশা করছে। ব্যবসার নতুন মালিক ঘোষণা করা হয়নি।

সংস্থাটি ২০২২ সালের শেষ পর্যন্ত তার ১৮০০ কর্মীকে বেতন দেবে এবং তাদের নিযুক্ত রাখার চেষ্টা করবে। রাশিয়ায়, হাইনেকেন ওখোটা, থ্রি বিয়ারস, বোচকারেভ, ঝিগুলেভস্কয়, স্টেপান রাজিন এবং অন্যান্য ব্র্যান্ডের অধীনে বিয়ার উত্পাদন করে।

মার্চের শুরুতে, হাইনেকেন ঘোষণা করেছিল যে এটি রাশিয়ায় হাইনেকেন ব্র্যান্ডের অধীনে বিয়ার তৈরি ও বিক্রি বন্ধ করবে; এর আগে, কোম্পানিটি দেশে বিয়ার রপ্তানি স্থগিত ঘোষণা করেছিল।

২রা মার্চ, চেক প্রজাতন্ত্রের বৃহত্তম বিয়ার উত্পাদক প্লজেনস্কি প্রাজড্রোজ (ব্র্যান্ডগুলি পিলসনার উরকেল, ভেলকোপোভিকি কোজেল এবং গ্যামব্রিনাস), বুদেজোভিকি বুডভার (বুডওয়েজার বুডভার), স্টারোপ্রামেন এবং বার্নার্ডও রাশিয়ায় বিতরণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: প্রাদভা

English Dainikbiswa

কুকিং রেসিপি

বরিশালে স্বামীর পরকীয়ারয় প্রাণ গেল স্ত্রীর

বরিশালে স্বামীর পরকীয়ারয় প্রাণ গেল স্ত্রীর

//নিজস্ব প্রতিবেদকঃ, বরিশাল//

বরিশাল সদর উপজেলা চাঁদপুরা ইউনিয়নেস্বামীর পরকীয়া সইতে না পেরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে হ্যাপি বেগম (৫০) নামের এক নারী। চার সন্তানেরর জননী এই নারী সোমবার সকাল সাতটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রেখেছে।

এর আগে একই দিন খুব ভোরে বরিশাল সদর উপজেলার চাঁদাপুরা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের নিজ ঘরে কীটনাশক পান করেন নারী। তার স্বামী ফারুক চৌকিদার গ্রামপুলিশে কর্মরত রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামপুলিশ ফারুক চৌকিদার সম্প্রতি একই গ্রামের অপর এক নারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এনিয়ে তাদের সংসাদে কয়েকদিন ধরে কলহ চলছিল। সেই কলহের জেরে রোববার খুব সকালে ঘরে থাকা কীটনাশক পান করেন হ্যাপি বেগম। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানে একদিন চিকিৎসাধীন অবস্থায় সকাল সাতটার দিকে তার মৃত্যু ঘটে। এই বিষয়ে নারীর স্বামী গ্রামপুলিশ ফারুক চৌকিদারের কোনো বক্তব্য না পাওয়া গেলে তার বড় মেয়ে সুমা আক্তার বলেন, মা পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন ঠিকই, কিন্তু বাবার পরকীয়ার কারণে কী না সম্পর্কে জানা নেই।

সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কীটনাশক পানে নারীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। নারীর আত্মহত্যার কারণ হিসেবে প্রাথমিকভাবে স্বামীর পরকীয়া প্রেমের কথা শোনা গেলে এটি সত্য কী না তা তদন্ত ব্যতিত বলা সম্ভব হচ্ছে না।’

খুলনার রূপসায় বাল্যবিবাহ প্রতিরোধ সমন্বয় সভা অনুষ্ঠিত

//রূপসা প্রতিনিধি//

রূপসা উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অফিস আয়োজনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা গত ২৮ মার্চ সকাল ১০ টায় উপজেলা নির্বাহীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা।

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানা ওসি সরদার মোশাররফ হোসেন, কৃষি কর্মকর্তা ফরিদ উজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা: ওহিদুজ্জামান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন আইনী সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা রশিদা মেঘলা নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজামান, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা পারভেজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, জনস্বাস্থ্য প্রকৌশলী (ভার:) মোঃ রাসেল, ইউপি চেয়ারম্যান অধ‍্যাপক আশরাফুজ্জামান বাবুল, আলহাজ্ব ইসহাক সরদার, মো: জাহাঙ্গীর শেখ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, সামন্তসেনা আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা শফিউদ্দিন নেছারী, মাওলানা আজাদ আবুল কালাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, এমপির প্রতিনিধি আজিজুল হক কাজল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, ইউপি সদস‍্য আসাবুর রহমান, রিনা পারভিন, বিনয় কৃষ্ণ হালদার প্রমূখ।

English Dainikbiswa

কোটালীপাড়ায় পিকআপ-বাইক সংঘর্ষে তিনজন নিহত

বিবিসি ও ভয়েস অব আমেরিকার সংবাদ মাধ্যম সম্প্রচার বন্ধ আফগানিস্তানে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

আফগানিস্তানে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। খবর ডয়চে ভেলের।

বিবিসি জানিয়েছে, তাদের উজবেক, পারসি এবং পাস্তো ভাষার বুলেটিন বন্ধ করে দেয়া হয়েছে। তালেবান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার এ ঘোষণা দিয়ে বিবিসি জানিয়েছে, আফগানিস্তানের মানুষ যখন অনিশ্চয়তা ও সংকটের মধ্যে আছেন, তখন এই সিদ্ধান্ত খুবই উদ্বেগজনক।

বিবিসি জানায়, আফগানদের স্বাধীন সাংবাদিকতা থেকে বঞ্চিত করা উচিত নয়। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের তরফে তারিক কাফালা জানিয়েছেন, ৬০ লাখেরও বেশি আফগান বিবিসির স্বাধীন ও পক্ষপাতহীন সাংবাদিকতার গুণগ্রাহী ছিলেন। তারা এখন সেই সাংবাদিকতা থেকে বঞ্চিত হবেন।

তালেবান দখল নেয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরছে আফগানিস্তান। দোাকান, অফিস-আদালত খুলছে। তবে কোনো জায়গাতেই নারীদের তেমন দেখা যায় না।

বিবিসি-র অ্যাংকর ও সাংবাদিক ইয়ালডা হাকিম কাফালার একটি বিবৃতি টুইট করেছেন। সেখানে বলা হয়েছে, ‘আমরা তালেবানকে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য বলছি। তারা যেন অবিলম্বে আমাদের টিভি পার্টনারদের বিবিসির নিউজ বুলেটিন দেখানোর সুযোগ করে দেয়।’

ভয়েস অব অ্যামেরিকাও বন্ধ: জার্মান সংবাদসংস্থা ডিপিএ আফগান মিডিয়া কোম্পানি মবি গ্রুপকে উদ্ধৃত করে জানিয়েছে, তালেবান গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পর ভয়েস অব অ্যামেরিকার সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল হামিদ হাম্মাদও তা স্বীকার করেছেন।

২০২১ সালের অগাস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর বহু সাংবাদিক দেশ ছেড়ে চলে যান। কিন্তু তারপরও সম্প্রচার বন্ধ করা হয়নি। সম্প্রতি তালেবান মেয়েদের জন্য সেকেন্ডারি স্কুল খোলার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যায়। তারপরই এ সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়া হলো।

English Dainikbiswa

উইল স্মিথ ঠাটিয়ে চড় মারলেন অস্কার অনুষ্ঠানের উপস্থাপককে, ভিডিও….

কোটালীপাড়ায় পিকআপ-বাইক সংঘর্ষে তিনজন নিহত

কোটালীপাড়ায় পিকআপ-বাইক সংঘর্ষে তিনজন নিহত

//নিজস্ব প্রতিবেদক//

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক সড়কের কোটালীপাড়া উপজেলার সিকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লাবু শেখের ছেলে রুদ্র মাহামুদ (২০), কোটালীপাড়া পৌরসভার উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী (২২) ও একই উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের নওশের হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২)। এর মধ্যে রুদ্র মাহামুদ কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ও মুরাদ গাজী একই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানিয়েছেন, বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান আমতলী ইউনিয়নের সিকির বাজার মোড়ে কবি সুকান্ত ম্যুরালের কাছে পৌঁছালে বিপরীতমুখি একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে মোটরসাইকেল আরোহী রুদ্র মাহমুদ ও মুরাদ গাজী ঘটনাস্থলে মারা যান। অপর আহত নাঈম হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

উইল স্মিথ ঠাটিয়ে চড় মারলেন অস্কার অনুষ্ঠানের উপস্থাপককে, ভিডিও….

//আন্তর্জাতিক ডেস্ক//

হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে চলছে ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কার।

বাংলাদেশ সময় ভোর ৬টায় লাল গালিচার ওপর দিয়ে হেঁটে তারকাদের প্রবেশের মাধ্যমে শুরু হয় আয়োজনটি।

আর এমন বর্ণাঢ্য আর্ন্তজাতিক আয়োজনেই ঘটল অদ্ভূত এক কাণ্ড।

মঞ্চে উঠে অভিনেতা ও উপস্থাপক ক্রিস রকের গালে কষে চড় মারলেন অভিনেতা উইল স্মিথ। ঘটনার আকস্মিকতায় হতবাক সবাই।

কেন এমন বির্তকিত কাণ্ড ঘটালেন ‘আই রোবট’ খ্যাত তারকা?

ঘটনার একটি ভিডিও টুইটারে রীতিমতো ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে, অতিথিদের নিয়ে রসিকতায় মেতেছিলেন ক্রিস রক। উপস্থিত তারকাদের একেকজনকে নিয়ে একেকটি মন্তব্য করে যাচ্ছিলেন। এতে হাসির রোল পড়ে যায়।  এভাবে ঠাট্টা-মশকরা করতে করতে উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথ প্রসঙ্গে একটি মন্তব্য করেন ক্রিস রক।

এ অভিনেতা বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা। এতেই তুমুল ক্ষেপে যান উইল স্মিথ। চেয়ার ছেড়ে উঠে যান মঞ্চে। হেঁটে হেঁটে রকের সামনে দাঁড়িয়েই তাকে কষিয়ে এক চড় মারেন।

এ ঘটনায় শুরু অনেকেই ভেবেছিলেন, অনুষ্ঠানেরই একটি অংশ। কিছুক্ষণ পরেই সম্বিত ফিরে পান সবাই।  কারণ তখন চেয়ারে বসে রাগত স্বরে ক্রিস রককে কঠিন সব কথা বলেন স্মিথ।

তিনি গালিগালাজ করে বলেন, তার স্ত্রীকে এসব থেকে দূরে রাখতে।

‘জি আই জেন’ ছবিতে জাডার অভিনয়ের প্রসঙ্গ তুলে ধরার মতো তুচ্ছ কথা কেন ক্ষেপে গেলেন উইল স্মিথ?

মূলত: ওই ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তার মাথায় চুল ছিল না। ঘটনা চক্রে জাডার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি অ্যালোপেশিয়া নামক রোগে আক্রান্ত। সেই কারণেই তার চুল নেই। অসুস্থ স্ত্রীকে জড়িয়ে এমন রসিকতা মেনে নিতে পারেননি উইল।

স্ত্রী জাডার সঙ্গে উইল স্মিথ।

ঘটনার পরে অবশ্য উইল ‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতার অস্কার পান। তবে সেই পুরস্কার নিতে নিতেও তিনি কাঁদতে থাকেন।

https://twitter.com/i/status/1508269796730626055

MAYHEM BETWEEN CHRIS ROCK AND WILL SMITH AT THE #Oscars pic.twitter.com/265hGbsEDg

— Barstool Sports (@barstoolsports) March 28, 2022

English Dainikbiswa

দ্রব্যমূল্যের বৃদ্ধিতে বামজোটের হরতাল চলছে

নেত্রকোনায় শিক্ষার্থীকে বলাৎকার করল ইমাম

৯৪তম অস্কার অ্যাওয়ার্ড ২০২২

দ্রব্যমূল্যের বৃদ্ধিতে বামজোটের হরতাল চলছে

//নিজস্ব প্রতিবেদক//

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের পূর্বঘোষিত হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগে মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে একটি মিছিল নিয়ে শাহবাগে যায় বামপন্থি ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট। সেখানে তারা অবস্থান নিয়ে মিছিল করতে থাকেন।

এ সময় তারা হরতালের সমর্থনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বন্ধ করো করতে হবে; দ্রব্যমূল্য কমিয়ে দে, নইলে গদি ছেড়ে দে; দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

অবরোধের কারণে সকালে শাহবাগ থেকে পল্টন, সায়েন্সল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ ছিল।

হরতালে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্র ফেডারেশনসহ কয়েকটি বাম সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের মধ্যে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। মানুষ বেঁচে থাকার লড়াইয়ে কীভাবে টিকে আছে খেয়াল করলেই চোখে পড়বে।

টিসিবির ট্রাকের পেছনে ছুটছে, মারামারি করছে। অথচ এ সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। হরতালের সমর্থনে আমাদের কর্মসূচি চলবে।

নেত্রকোনায় শিক্ষার্থীকে বলাৎকার করল ইমাম

নেত্রকোনার কেন্দুয়ায় এক শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মসজিদের ইমামের বিরুদ্ধে মামলা করেছেন শিশুর বাবা।

রোববার রাতে কেন্দুয়া থানায় পাইকুড়া ইউনিয়নের বাড়লা বড় মসজিদের ইমাম তাজুল ইসলামকে একমাত্র আসামি মামলা করা হয়। এর আগে এলাকাবাসী অভিযুক্ত মসজিদের ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ইমামকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে। গ্রেপ্তারকৃত ইমামের বাড়ি কিশোরগঞ্জ সদর থানার সফিলা গ্রামে। তিনি ওই গ্রামের মিলন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত পাঁচ থেকে ছয় মাস ধরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাড়লা বড় মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন তাজুল ইসলাম। পাশাপাশি একই এলাকার আয়শা সিদ্দিক মহিলা মাদ্রাসায় সকালে বাচ্চাদের মক্তবে পড়াতেন। কেনু মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। প্রতিদিনের মত রোববার সকালেও এলাকার ছোট ছোট বাচ্চারা ওই মাদ্রাসার মক্তবে পড়তে যায়। সকালের মক্তব পড়ার শেষে সব বাচ্চাদের ছুটি দিয়ে দিলেও দুই ছাত্রকে ইমাম তাজুল ইসলাম বলেন, পাশের বাড়ি থেকে সকালের খাবার এনে দিতে। হুজুরের কথা মত দুই শিশু পাশের এক বাড়ি থেকে খাবার নিয়ে কেনু মিয়ার বাড়িতে আসার পর ঘরের দরজা বন্ধ করে দেন ইমাম তাজুল। পরে খাওয়া শেষে দুই শিশুকে তার হাত-পা, টিঁপে দিতে বলেন ইমাম। কিছু সময় পর একটি শিশুকে চলে যেতে বলে অপর শিশুকে ঘরে রেখে বলাৎকার করেন তাজুল ইসলাম।

এরপর বাড়ি গিয়ে শিশুটি তার পরিবারকে ঘটনা জানালে ভিকটিমের পরিবার এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বিকালে ওই মসজিদের ইমামকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আটক ইমামকে থানায় নিয়ে যায়।

//অনলাইন নিউজ ডেস্ক//

English Dainikbiswa

রাশিয়া সমর্থিত ইউক্রেনের বিদ্রোহী অঞ্চল রাশিয়ায় যোগ দিতে পারে

 

৯৪তম অস্কার অ্যাওয়ার্ড ২০২২

//দৈনিক বিশ্ব ডেস্ক//

৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ঘোষণা হয়েছে।

বাংলাদেশ সময় ভোর ৬টায় হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে পুরস্কৃত করা হয় এবারের বিশ্বসেরা সিনেমা ও অভিনেতাদের।

প্রতিবারের মতো এবারও লাল গালিচার ওপর দিয়ে হেঁটে তারকারা প্রবেশ করছেন অডিটোরিয়ামে। পুরস্কার প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করছেন রেজিনা হল, এমি শামার ও ওয়ান্ডা স্কাইস।

এক নজরে এবারের পুরস্কারপ্রাপ্তদের তালিকা (সর্বশেষ)

এবারের আসরে এখন পর্যন্ত বিজয়ী হয়েছেন যারাঃ

সেরা ডকুমেন্টারি (শর্ট সাবজেক্ট): দ্য কুইন অব বাস্কেটবল

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: অ্যানকান্টো

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: ড্রাইভ মাই কার (জাপান)

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য উইন্ডশিল্ড উইপার

সেরা ওরিজিনাল চিত্রনাট্য: বেলফাস্ট

 

সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য: কোডা

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য লং গুডবাই

সেরা প্রোডাকশন ডিজাইন: ডুন

সেরা মেকআপ: দ্য আইজ অব টেমি ফে

 

সেরা পার্শ্ব-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস (ছবি- ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা পার্শ্ব-অভিনেতা: ট্রয় কটসর (ছবি কোডা)

সেরা সিনেমাটোগ্রাফি: গ্রেগ ফ্রাসার (ডুন)

সেরা ভিজ্যুয়াল ইফেক্টসঃ ডুন

রাশিয়া সমর্থিত ইউক্রেনের বিদ্রোহী অঞ্চল রাশিয়ায় যোগ দিতে পারে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রুশ-সমর্থিত পূর্ব ইউক্রেনের বিদ্রোহী অঞ্চল লুহানস্ক রবিবার বলেছে যে এটি রাশিয়ায় যোগদানের বিষয়ে একটি গণভোট হতে পারে, কিইভের কাছ থেকে একটি সতর্কবাণী যে এই জাতীয় ভোটের কোনও আইনি ভিত্তি থাকবে না এবং একটি শক্তিশালী আন্তর্জাতিক প্রতিক্রিয়া ট্রিগার করবে।

২৪ ফেব্রুয়ারী ইউক্রেনে আক্রমণের আদেশ দেওয়ার তিন দিন আগে, রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিদ্রোহী অঞ্চল লুহানস্ক এবং ডোনেটস্ককে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন, যদিও বাকি বিশ্ব তাদের ইউক্রেনের অংশ হিসাবে বিবেচনা করে।

ইউক্রেন, যেটি বলে যে এটি রাশিয়ার দ্বারা একটি সাম্রাজ্যিক-শৈলীর ভূমি দখলের বিরুদ্ধে তার অস্তিত্বের জন্য লড়াই করছে, বারবার বলেছে যে তারা কখনই তার ভূখণ্ডের রাশিয়ার সংযোজনে সম্মত হবে না – মস্কোর সাথে শান্তি আলোচনার সবচেয়ে কঠিন অংশ।

“আমি মনে করি যে অদূর ভবিষ্যতে প্রজাতন্ত্রের ভূখণ্ডে একটি গণভোট অনুষ্ঠিত হবে,” স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিকের নেতা লিওনিড পাসেচনিক, অঞ্চলের সংবাদ আউটলেট দ্বারা উদ্ধৃত করা হয়েছে।

“জনগণ তাদের চূড়ান্ত সাংবিধানিক অধিকার প্রয়োগ করবে এবং রাশিয়ান ফেডারেশনে যোগদানের বিষয়ে তাদের মতামত প্রকাশ করবে।”

ইউক্রেন বলেছে যে অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে এই ধরনের গণভোটের কোনো আইনি ভিত্তি থাকবে না এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হবে, রাশিয়ার বৈশ্বিক বিচ্ছিন্নতাকে আরও গভীর করবে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, “অস্থায়ীভাবে অধিকৃত অঞ্চলে সমস্ত জাল গণভোট বাতিল এবং অকার্যকর এবং এর কোনো আইনি বৈধতা থাকবে না।”

“পরিবর্তে, রাশিয়া তার বিশ্বব্যাপী বিচ্ছিন্নতাকে আরও গভীর করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও শক্তিশালী প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।”

পুতিন বলেছেন যে তিনি “বিশেষ সামরিক অভিযান” হিসাবে যা নিক্ষেপ করেছেন তা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়াকে রক্ষা করার জন্য প্রয়োজন ছিল যা তিনি বলেছিলেন যে ইউক্রেনকে সশস্ত্র করে এবং এটিকে ন্যাটো সামরিক জোটে ভর্তি করার লক্ষ্যে এটিকে “রাশিয়া-বিরোধী” হিসাবে গড়ে তুলছে।

রাশিয়া আরও বলেছে যে রুশভাষী জনগোষ্ঠীকে নিপীড়নের বিরুদ্ধে রক্ষা করতে এই অভিযানের প্রয়োজন ছিল ।

English Dainikbiswa

শব্দ দূষণে ঢাকা শহর বিশ্বে ১ম : জাতিসঙ্ঘ

সদরঘাটে আজ সকালে এ্যাডভেঞ্চার-৯ আগুন