অস্কার জয়ী উইল স্মিথ হরিদ্বারেও পূজা করেছেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বলিউডে তাঁর মুখ দেখানো নিয়ে ইতিমধ্যেই সাড়া পড়েছে। তা-ও আবার যেমন তেমন ছবিতে নয়! করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এ।

অস্কার জিতেছেন উইল স্মিথ। কিন্তু তার আগেই সঞ্চালক ক্রিস রককে সপাটে চড় কষিয়ে শিরোনামে এসেছেন। অসুস্থ স্ত্রীকে নিয়ে বিদ্রূপের প্রতিবাদে তাঁর এই আচরণ কতটা ন্যায্য, তা নিয়ে তর্ক বহমান। কিন্তু যাঁদের এত কাল এই হলিউড অভিনেতা বা তাঁর কোনও কাজ নিয়ে বিশেষ আগ্রহ ছিল না, তাঁদের কাছেও এখন তিনি আগ্রহের বিষয়। উইলকে নিয়ে এই চর্চা-আলোচনার মাঝেই নতুন করে উঠে এসেছে তাঁর ভারত ভ্রমণের কাহিনি।

২০১৯ সালে ভারতের হরিদ্বারে এসেছিলেন উইল। উপলক্ষ? নিজের শো ‘উইল স্মিথ’স বাকেট লিস্ট’-এর শ্যুটিং। কিন্তু ভারতের অন্যতম ধর্মীয় স্থানে এসে কি শুধু ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ করে চলে যাওয়া যায়! কাজের ফাঁকেই তাই পুজোপাঠে মন দিয়েছিলেন অভিনেতা। নিষ্ঠা নিয়ে রুদ্রাভিষেক করেছেন। সাক্ষী থেকেছেন গঙ্গা আরতিরও। শুধু তাই নয়, প্রতীক মিশ্রপুরী নামে এক জ্যোতিষীর কাছে নিজের জন্মকুণ্ডলীও তৈরি করান। অস্কারজয়ী অভিনেতার হরিদ্বার ভ্রমণের ছবি এখনও তাঁর ইনস্টাগ্রামে উজ্জ্বল। সেখানে এসে নতুন করে নিজেকে আবিষ্কারের কথাও লিখেছিলেন তিনি।

 

 

পুতিনের হুঙ্কার : জেলেনস্কিকে বলুন, ওদের গুঁড়িয়ে দেব! 

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

যুদ্ধ থামবে কবে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাবভাব দেখে মনে হচ্ছে ‘শান্তি দূর অস্ত্‌’। সোমবার জেলেনস্কি হাতে লেখা শান্তির বার্তা নিয়ে পুতিনের সঙ্গে দেখা করেছিলেন অনুমোদিত শান্তিদূত রোমান আব্রামোভিচ। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চিঠিটি পড়েই পুতিন বলে ওঠেন, ‘‘জেলেনস্কিকে বলে দাও, আমি ওদের গুঁড়িয়ে দেব।’’

সেই চিঠিতে কোনও আলোচনার আহ্বান না জানানো হলেও রাশিয়ার আক্রমণের ফলে যা ক্ষয়ক্ষতি হয়েছে তাঁর বিবরণ দিয়েছেন জেলেনস্কি।

রাশিয়ার অনুমোদিত শান্তিদূত রোমান আব্রামোভিচকে ইউক্রেন শান্তি আলোচনার জন্য নিয়োগ করে। চেলসা ফুটবল দলের মালিক আব্রামোভিচ এই দায়িত্ব পাওয়ার পর প্রায় নিয়ম করে শান্তির বার্তা নিয়ে রাশিয়া, কিভ, তুরস্ক উড়ে বেড়াচ্ছেন। তুরস্কেও একাধিকবার শান্তি আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেন।

চলতি মাসের গোড়ার দিকে কিভ থেকে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের সন্দেহ তাঁর শরীরে বিষক্রিয়া হয়েছে। লক্ষণ হিসাবে চোখ লাল, ত্বক হলুদ হয়ে যায়। তবে আপাতত তিনি সুস্থ। সুস্থ হয়েই তিনি ইউক্রেনের বার্তা নিয়ে দেখা করেন পুতিনের সঙ্গে।

প্রসঙ্গত, মঙ্গলবারই রাশিয়ার সঙ্গে মুখোমুখি বৈঠক হওয়ার কথা ইউক্রেনের। পুতিনের এই মন্তব্যের পর সেই বৈঠক কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এ দিকে ইউক্রেন জানিয়েছে ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মারিয়ুপোলে ৫০০০ নাগরিকের মৃত্যু হয়েছে। হামলার ফলে রাজধানী কিভের ৮০ হাজার বাড়ি এখনও বিদ্যুৎহীন। সূত্র: আনন্দবাজার

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ঋতুপর্ণাকে উঠতে দিলনা বিমানে: শুধু শুধু ৪০ মিনিট তর্ক করল

ঋতুপর্ণাকে উঠতে দিলনা বিমানে: শুধু শুধু ৪০ মিনিট তর্ক করল

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ভোরের বিমান। বোর্ডিংয়ের সময় ভোর ৪.৫৫ মিনিট। ঋতুপর্ণা সেনগুপ্ত পৌঁছেছেন ৫.১২ মিনিটে। টানা ৪০ মিনিট ধরে অনুরোধ, উপরোধ। তার পরেও তাঁকে বিমানে উঠতে দিল না প্রথম সারির একটি বিমান সংস্থা! টলিউডের প্রথম সারির নায়িকার গন্তব্য আমদাবাদ। সেখানে দিন-রাতের শ্যুট করতেই তাঁর এই যাত্রা। পুরোটাই মাঠে মারা গেল বিমান কর্তৃপক্ষের গাফিলতিতে! এমনই অভিযোগ নায়িকার।

কী হয়েছে পর্দার ‘পারমিতা’র সঙ্গে? ঋতুপর্ণা জানিয়েছেন, আমদাবাদের বিমান ধরার জন্য যাত্রীদের গেট নং ১৯-এ বোর্ডিংয়ের সময় ভোর ৪.৫৫ দেওয়া হয়েছিল। তিনি পৌঁছন ৫.১০ থেকে ৫.১২ মিনিটের মধ্যে। সঙ্গে সঙ্গে তাঁকে জানানো হয়, বোর্ডিং গেট অনেক ক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছে! এবং তাঁকে দেখতে না পেয়ে নির্দিষ্ট সময়ে নাকি তাঁর নাম ঘোষণাও করেছেন কর্তৃপক্ষ। ফোনেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু নায়িকার দাবি, তাঁর কাছে ফোনে কোনও ফোন আসেনি।

এ দিকে, সঠিক সময়ে শ্যুটিংয়ে না গেলে প্রযোজকের সমস্যা হবে। বন্ধ হয়ে যাবে শ্যুট। তাই সেই সময় তিনি ক্রমাগত বিমানবন্দরের কর্মীদের তাঁকে বিমানে উঠতে দেওয়ার অনুরোধ জানাতে থাকেন। এ ভাবে টানা ৪০ মিনিট তাঁর সঙ্গে কথা হয় কর্মীদের। কিন্তু নায়িকার দাবি, তাঁর সমস্যা কেউ বুঝতেই চাননি! বিমান ধরতে না পারার কষ্টে কেঁদেও ফেলেন অভিনেত্রী। তবু কোনও হেলদোল দেখা যায়নি কর্মীদের।

অথচ এই বচসা চলার সময়েই ঋতুপর্ণা দেখতে পান বিমানটি তখনও দাঁড়িয়ে! বিমানে ওঠার সিঁড়িও খুলে নেওয়া হয়নি! অভিনেত্রীর কথায়, ‘‘মাত্র ৫০ পা দূরে বিমান দাঁড়িয়ে। আমি দেখতে পাচ্ছি। কিন্তু যেতে পারছি না। অথচ আমার বোর্ডিং পাস থেকে শুরু করে সিট নম্বর সব মজুত। কিছু দিন আগেই আমায় সংস্থার পক্ষ থেকে সম্মানসূচক পাসপোর্টও দেওয়া হয়েছে। নয় নয় করে বেশ কয়েক বার এই সংস্থার বিমানে চড়ে যাতায়াতও করেছি। কোনও দিন এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি!’’ সূত্র: আনন্দবাজার।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

আর্মেনিয়া দাবি করেছে আজারবাইজান নাগোর্নো কারাবাখ আক্রমণ চালিয়ে যাচ্ছে

নিজের স্ত্রীকে মেরে দায় এড়াতে ঘরে আগুন// ধরা পরে র‌্যাবের হাতে

//নিউজ ডেস্ক//

শুধ ভালবাসায় হয়না মনুষ্যদ্বও থাকা লাগে সংসার করতে । ভালবাসার টানে ইয়াসমিন প্রথম স্বামীকে ছেড়ে হাত ধরেন দ্বিতীয় স্বামীর। ইয়াসমিনের দ্বিতীয় স্বামী রেজাউল চাকরি করতেন চাঁদপুরে একটি এনজিও সংস্থায়। ক্ষুদ্র ঋণ আনার সুবাদে পরিচয় রেজাউলের সাথে।

ক্ষুদ্র ঋণের জন্য প্রতিদিনের আসা-যাওয়ায় প্রেম হয়ে যায় দুজনের। একটা সময় এই প্রেমের টানে প্রথম স্বামী আনোয়ার হোসেনকে তালাক দেন ইয়াসমিন। রেজাউলের হাত ধরে চলে যান কুমিল্লার বরুড়া উপজেলার ডেউয়াতলীতে। কিন্তু এই যাওয়া সুখ বয়ে আনেনি ইয়াসমিনের কপালে।

রেজাউলের বাবা-মা তাদের বিয়েতে রাজী না থাকায় শুরু হয় অশান্তির। তারপর থেকে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে প্রতিদিন চলে বাগবিতণ্ডা। ১১মার্চ সন্ধ্যায় ইয়াসমিন-রেজাউলের কথা কাটা-কাটি হলে একটা সময় ঘর থেকে বেড়িয়ে যান রেজাউল। ফিরে আসেন মধ্য রাতে।

ফিরে এসে আবার শুরু হয় দুজনের মধ্যে ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে ইয়াসমিনের গলা চেপে ধরে রেজাউল। এতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ইয়াসমিন। রেজাউল ইয়াসমিনের গায়ে হাত দিয়ে দেখেন তার শরীর ঠান্ডা হয়ে আছে।

নিজের এই হত্যাকাণ্ড ঢাকতে সারা রাত বসে ভাবতে থাকেন রেজাউল। ভোর রাতে ফজর নামাজের আজান হলে ইয়াসমিনের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে মসজিদে চলে যান রেজাউল।

নামাজ শেষে স্থানীয় মানুষের মুখে আগুনের কোন শব্দ না পেয়ে চলে যান কবর জিয়ারতে। শেষে সেখান থেকে আগুনের চিৎকার শুনে বাড়িতে এসে করেন অজ্ঞানের ভাব।

এরপর ঘটনাটি স্থানীয় গণমাধ্যমে   ঘরে আগুন লেগে নববধূ নিহত’ হয়েছে বলে প্রচার পায়। ১২ মার্চ এই ঘটনায় বরুড়া থানায় একটি অপমৃত্যু মামলা করেন ইয়াসমিনের ভাই রাকিব হোসেন।

পরে ঘটনার তদন্তে নামে র‌্যাব-১১ । ২৮ মার্চ কুমিল্লার ইপিজেড এলাকা থেকে রেজাউল র‌্যাবের হাতে গ্রেপ্তার হলে মূল ঘটনাটি বেরিয়ে আসে।

মঙ্গলবার সকালে র‌্যাব-১১ সিপিসি-২ এর মেজর সাকিব বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।

English Dainikbiswa

ডুমুরিয়া সদর ইউনিয়নের উদ‍্যোগে বঙ্গন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

 মুখে দাড়ি-মাথায় টুপি না থাকলে চাকরী থকবেনা

রূপসায় অসহায় ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রদান

//রূপসা প্রতিনিধি//

ইসলামী কল্যাণ সেবা সংস্থা মহিলা কমিটির উদ্যোগে অসহায় স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের কলম, খাতা ও বস্ত্র বিতরণ করেছে।

গত ২৫ মার্চ শুক্রবার বিকেলে রূপসার টিএসবি ইউনিয়ন তিলক পূর্বপাড়া গ্রামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সেলিম সরদার তুষার।

মহিলা ইউনিটের সভাপতি মোছাম্মদ লিবিয়া বেগমের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শাহিনা বেগমের পরিচালনায় আলোচনা করেন ইসলামী কল্যাণ সংস্থার উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুল্লাহ, হাফেজ মাওলানা ইমাম হোসেন প্রমুখ।

সভা শেষে মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ডুমুরিয়ায় সমাজ সেবা দপ্তরের প্রশিক্ষার্থীদের উদ্বোধনী অনুষ্ঠান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//

অগ্রসর জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নযনে মোবাইল সাভিসিং ড্রাইভিং টিভি ফ্রিজ মেরামত এবং দর্জি বিজ্ঞান এমব্রডারি প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের অধীনে ডুমুরিয়া  উপজেলা  সমাজ সেবা দপ্তরের বাস্তবায়নে  প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ‍্যে ২৯ মার্চ  মঙ্গলবার সকালে  শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয।

উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা দপ্তরের উপ পরিচারক খান মোতাহার হোসেন সহকারী পরিচালক মো:  আইনুল হক , বক্তব‍্য কৃষি অফিসার মোছাদ্দেক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরশাফ হোসেন প্রমুখ। ৩ মাস ব‍্যাপী প্রশিক্ষন ৬০ জন প্রশিক্ষর্থী অংশ করছে।

 

ডুমুরিয়া সদর ইউনিয়নের উদ‍্যোগে বঙ্গন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব,  ডুমুরিয়া, খsলনা//

জাতির পিতা ব্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের জম্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে  ডুমুরিয়া  সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ২৯ মার্চ মঙ্গলবার সকালে পরিষদের হল রুমে কেককাটা,দোয়া, শিশুদের কবিতা আবৃতি,চিত্রাঙ্কন প্রতিযোগিতা  ও পথ শিশুদের মাঝে বস্ত বিতরন করা হয।

উদ্বোধন ও কেক কাটেন ইউপি চেয়ারম্যান  গাজী হুমাউন কবির বুলু।  এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস‍্য  আ: গফফার গাজী,মো:  আমজাদ ফকির,  মো; লুৎফর মোড়ল, হাবিবুর রহমান খান, দেবাশিষ মন্ডল, আবু সুফিয়ান, নাজমুল হোসেন বকুল, আসমা পারভীন, আরজিনা বেগম প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক সমরেশ রায়, বিশ্বজিৎ রায়, হুমাউন কবির নিগার সুলতানা যুথি, নাজমা বেগম  ইউপি সচিব শৃীধাম, ছাত্র নেতা গাজী সোহেল আহম্মেদ লিটন প্রমুখ।  ইউপি চেয়ারম‍্যান   কেক কেটে শিশুদের বিতরন করেন।

 

 মুখে দাড়ি-মাথায় টুপি না থাকলে চাকরী থকবেনা

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

আফগানিস্তানে বিভিন্ন সরকারি দপ্তরের সামনে টহল বাড়িয়েছে তালেবান। এই নিরাপত্তার উদ্দেশ্য হচ্ছে, কর্মক্ষেত্রে আসা কর্মীদের দাড়ি বা মাথায় টুপি আছে কি না এবং নিয়ম মেনে পোশাক পরেছেন কি না, তা দেখা।

আজ সোমবার থেকে এই কাজ শুরু করেছে দেশটির নৈতিকতাবিষয়ক মন্ত্রণালয়। সরকারি দপ্তরে পুরুষ কর্মীদের ওপর তালেবান প্রশাসন এই বাধ্যবাধকতা চাপিয়ে দিয়েছে বলে সূত্রগুলো দাবি করেছে।

তিন সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। নিরাপত্তার খাতিরে তারা তাদের নাম প্রকাশ করতে চাইছে না। সূত্রগুলো জানিয়েছে, আফগানিস্তানের নৈতিকতাবিষয়ক মন্ত্রণালয়ের (প্রোপাগেশন অব ভার্চু অ্যান্ড প্রিভেনশন অব ভাইস) প্রতিনিধিরা গতকাল দেশটির সব সরকারি দপ্তরের প্রধান ফটকে পাহারা দিয়েছেন এবং নজর রেখেছেন কর্মীরা নতুন নিয়ম ঠিকঠাকমতো অনুসরণ করছেন কি না।

আফগান সরকারের নতুন নিয়মে সরকারি কর্মীদের দাড়ি না কামাতে, ঢিলেঢালা আফগানি লম্বা কোর্তা ও পায়জামা পরতে এবং মাথায় ‍টুপি বা পাগড়ি বাঁধার নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরগুলোকে যথাসময়ে সব কর্মীর নামাজ আদায়ের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দুই আফগান কর্মকর্তা বলেছেন, যদি নির্দিষ্ট পোশাক না পরে অফিসে আসেন, তাহলে কর্মীরা কার্যালয়ে ঢুকতে পারবেন না, এমনকি তাঁদের চাকরিচ্যুত করা হতে পারে বলে হুঁশিয়ার করা হয়েছে।

এর আগে একই মন্ত্রণালয় থেকে নারীদের পুরুষ সঙ্গী ছাড়া সব ধরনের বিমানভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া গত বুধবার মেয়েদের স্কুল খুলে দেওয়ার কয়েক ঘণ্টা পর বন্ধ করে দেওয়া হয়। দেশটির নারী অধিকারকর্মীরা স্কুল খুলে দিতে সরকারকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে সারা দেশে বিক্ষোভের ডাক দেবেন তাঁরা।

এমনকি দেশটিতে এখন নারী-পুরুষ একসঙ্গে পার্কে যেতে পারবেন না। গত রোববার থেকে নারী–পুরুষদের জন্য আলাদা আলাদা সময়ে পার্কে যাওয়ার নিয়ম করা হয়েছে। নারীরা সপ্তাহে তিন দিন এবং পুরুষেরা সপ্তাহে চার দিন পার্কে যেতে পারবেন। দম্পতি বা একই পরিবারের সদস্য হলেও এই নিয়ম পালন করতে হবে। অথচ গত বছরের আগস্টে ক্ষমতায় আসার পর তালেবান বলেছিল, যুগের সঙ্গে তাল মেলাতে আগের শাসনের তুলনায় এবার পরিবর্তন আনবে। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, বরং সেই ১৯৯৬ সাল পুনরায় ফিরে আসছে। তালেবান প্রথম মেয়াদে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করে। আন্তর্জাতিক সম্প্রদায় এখনো তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেয়নি, বরং দেশেটির ওপর নতুন করে নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে দেশটির সাধারণ জনগণ আবারও চরম মানবিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।

English Dainikbiswa

আর্মেনিয়া দাবি করেছে আজারবাইজান নাগোর্নো কারাবাখ আক্রমণ চালিয়ে যাচ্ছে

বিয়ার কোম্পানী হেইনিকেন ও কার্লসবার্গ রাশিয়া ছেড়ে যাচ্ছে কেন…

চাঁদপুরের বিজয়ীর কেন্দ্রিয় কমিটিতে প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি, ফাউন্ডার ও সেক্রেটারী তানিয়া খান

মোঃ হোসেন গাজী।।

স্বাধীনতার মাসে চাঁদপুরের বিভিন্ন নারী উদ্যোক্তাদের নিয়ে বিজয়ী নামে  সামাজিক সংগঠনের কেন্দ্রিয় কমিটি করা হয়। “আমরা নহে দেবী নহে সামান্য নারী, আমরা নারী আমরাই পারি, আমরাই বিজয়ী” এই স্লোগানে “বিজয়ী” নামে

সোমবার (২৮শে মার্চ) সকালে চাঁদপুর পুরান বাজারে এক কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিজয়ী সংগঠনের মূল উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খানের সঞ্চালনায় উপস্থিত নারী উদ্যোক্তাগনের মধ্যে বক্তব্য রাখেন খালেদা ইয়াসমিন রুবি,  ফাতেমা আক্তার, শিউলি আক্তার,  রাবেয়া আক্তার।

উক্ত কার্যকরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল অনলাইন পোর্টাল  গ্রীন বাংলা নিউজের সম্পাদক ও বিজয়ী এর উপদেষ্টা আশিক খান, সুরাইয়া বেগম।

উক্ত সভায় সকলের সম্মতিক্রমে বিজয়ী এর কেন্দ্রিয় কমিটির ২০২২ সালের সভাপতি হিসেবে খালেদা ইয়াসমিন রুবি এবং জেনারেল সেক্রেটারী বিজয়ীর ফাউন্ডার  তানিয়া ইশতিয়াক খানকে নির্বাচিত করা হয়।

এছাড়া ভাইস প্রেসিডেন্ট – ইসরাত চৌধুরী ,জয়েন্ট সেক্রেটারী- সাজিয়া ইসতিয়াক দপ্তর, কোষাধ্যক্ষ, শাহানাজ এবং বাকী সদস্যদের নিয়ে পূনাঙ্গ কমিটি করা হবে।

এছাড়া উপজেলা গুলোকে সুসংগঠিত করার লক্ষে হাজীগঞ্জ উপজেলা কমিটি প্রেসিডেন্ট ফাতেমা আক্তার ও সেক্রেটারী শিউলি আক্তার এবং ফরিদগঞ্জ উপজেলা কমিটির প্রেসিডেন্ট রাবেয়া আক্তার ও সেক্রেটারী ফাতেমাকে ঘোষণা দেন বিজয়ীর মূল উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খান। আগামী ১ মাসের মধ্যে পূনাঙ্গ কমিটি করা হবে।

বিজয়ী সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংগঠানের উদ্যোক্তা তানিয়া খান বলেন- নারীদের তৈরি পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ করে দেয়ার মাধ্যমে আত্মনির্ভরশীল ও আর্থিক স্বাবলম্বী করা।  বিভিন্ন ট্রেনিং পোগ্রামের ব্যবস্থা করে নিজেদের এবং নারী উদ্যোক্তাদেরকে বিভিন্ন বিষয়ে পারদর্শী করার ব্যবস্থা করা।নারীরা নিজ পরিচয়ে সমাজে পরিচিত হয়ে সমাজের সকল ভাল  কাজে সমানভাবে কাজ করবে। খুব কম সময়ের মধ্যে পূনাঙ্গ কমিটি করে অভিষেক অনুষ্ঠান করে বিভিন্ন নারী উদ্যোকাদের উদ্যোক্তা হওয়ার গল্প ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে এবং সেরা জীবন থেকে নেওয়া বাস্তব শিক্ষনীয় গল্পগুলোকে পুরুষ্কায়িত করা হবে। সকল নারী উদ্যোক্তাদের পন্যের বিশদ বিবরনসহ বিভিন্ন ম্যাগাজিন বই বের করা হবে।  এতে উদ্যোক্তা ও ক্রেতারা সহজেই তাদের পন্য ও মূল্য আদান প্রদান করতে পারবে।

”বিজয়ী” প্রথমে চাঁদপুর জেলা পর্যায়ক্রমে বিভিন্ন  জেলা ও উপজেলায় সম্প্রসারিত করে সমগ্র দেশব্যাপী একটি নারীবান্ধব আলাদা বিপণন ও প্রশিক্ষন নেটওয়ার্ক গড়ে তুলবো ইনশাআল্লাহ।

এ সময়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি বলেন চাঁদপুরের নারীদের ভাগ্য পরিবর্তনে কাজ করবে বিজয়ী। আমি বিজয়ী এর সাথে আছি একসাথে কাজ করে যাব ইনশাআল্লাহ।

English Dainikbiswa

আর্মেনিয়া দাবি করেছে আজারবাইজান নাগোর্নো কারাবাখ আক্রমণ চালিয়ে যাচ্ছে

 

আর্মেনিয়া দাবি করেছে আজারবাইজান নাগোর্নো কারাবাখ আক্রমণ চালিয়ে যাচ্ছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, রাশিয়ান শান্তিরক্ষীদের দায়িত্বের অঞ্চলে নাগর্নো কারাবাখ-এ আজারবাইজানীয় সামরিক বাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে।

“আমরা আশা করি যে নাগর্নো কারাবাখে রাশিয়ান ফেডারেশনের শান্তিরক্ষী বাহিনী শান্তিরক্ষীদের দায়িত্বের অঞ্চলে আজারবাইজানি ইউনিটের আক্রমণ বন্ধ করার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে,” মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে।

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও শান্তিরক্ষা মিশনের কর্মকাণ্ডের তদন্তের আহ্বান জানিয়েছে।

২৪ শে মার্চ, আজারবাইজানীয় সামরিক বাহিনী বিনা লড়াইয়ে নাগোর্নো-কারাবাখের পারুখের আর্মেনিয়ান গ্রাম (আজেরিতে ফারুখ) দখল করে।

পরবর্তীকালে গ্রামের কাছে প্রতিবেশী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারাগলুহ পাহাড়ের কাছে একটি সংঘর্ষ হয়। আর্মেনিয়ার মতে, তিন আর্মেনীয় সৈন্য নিহত এবং দশ জনেরও বেশি আহত হয়েছে। আর্মেনিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকযুদ্ধে পাঁচ আজেরি নাগরিক নিহত হয়েছেন। বাকু বন্দুকযুদ্ধ এবং হতাহতের খবর অস্বীকার করেছে।

রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন 24 এবং 25 মার্চ আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে দুবার ফোন করেছিলেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোয়েগুও আর্মেনিয়া এবং আজারবাইজানের তার প্রতিপক্ষ সুরেন পাপিকিয়ান এবং জাকির হাসানভের সাথে কথা বলেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মতে, আজারবাইজানীয় সশস্ত্র বাহিনী নাগর্নো-কারাবাখে রাশিয়ান শান্তিরক্ষা মিশনের দায়িত্বের অঞ্চলে প্রবেশ করেছে এবং একটি পর্যবেক্ষণ পোস্ট স্থাপন করেছে। বায়রাক্টার টিবি-২ ড্রোন চারবার পারুখ গ্রামের কাছে নাগর্নো-কারাবাখের সৈন্যদের আক্রমণ করতে ব্যবহার করা হয়েছিল, মন্ত্রণালয় জানিয়েছে।

রাশিয়ান পক্ষ আজারবাইজানকে তার সৈন্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।

২৭ মার্চ, আজারবাইজানীয় সামরিক বাহিনী আলোচনার পর তাদের অবস্থান ছেড়ে দিয়েছে, রাশিয়ান সামরিক বাহিনী জানিয়েছে। তবে, আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা সেনা প্রত্যাহার করেনি।

English Dainikbiswa

বিয়ার কোম্পানী হেইনিকেন ও কার্লসবার্গ রাশিয়া ছেড়ে যাচ্ছে কেন…

বরিশালে স্বামীর পরকীয়ারয় প্রাণ গেল স্ত্রীর