হার্টল্যান্ড ভাইরাস// আমেরিকায় ভয় ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস 

//অনলাইন নিউজ//

করোনা মহামারী পরিস্থিতি ধীরে ধীরে যখন উন্নতির দিকে যাচ্ছে, ঠিক তখনই নতুন আরেকটি প্রাণঘাতী ভাইরাস নিয়ে দৌড়ের ওপর আছে আমেরিকা। নাম- হার্টল্যান্ড ভাইরাস।

আমেরিকার ছয়টি রাজ্যে এরিমধ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে, করোনা ভাইরাসের উপসর্গের সঙ্গে অনেক মিল রয়েছে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন- সিডিসি এই ভাইরাসটি নিয়ে সতর্কতা জারি করেছে। ছড়িয়ে পড়া রাজ্যগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

জর্জিয়ার ইমোরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, এই ভাইরাস করোনার মতোই ভয়াবহ ও প্রাণঘাতী। দ্রুত গতিতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।

সংক্রমণ যে হারে ছড়াচ্ছে, মৃত্যুর হার তার তুলনায় কম। তবে বয়স্করা আক্রান্ত হলে তা বিপদজনক বলেই ধারণা বিশেষজ্ঞদের।

জ্বর, মাথাব্যথা, পেট খারাপ, নাক থেকে জল ঝরে পড়া, ডায়ারিয়া, হাতে-পায়ে, গাঁটে গাঁটে ব্যথা, হার্টল্যান্ড ভাইরাসে আক্রান্তদের এই ধরনের উপসর্গ দেখা দিচ্ছে।

প্রথম ২০০৯ সালে ভাইরাসটির খোঁজ পাওয়া যায়। পরে ২০২১ সালের মধ্যে জর্জিয়া, ইন্ডিয়ানা, আইওয়া, ক্যানসাস, কেনটাকিসহ ১১ রাজ্যে ছড়িয়ে পড়ে হার্টল্যান্ড ভাইরাস। সূত্রধ একাত্তর টিভি

ভালোবাসায় জয় হলেও ক্যানসারের কাছে হেরে গেলেন সেই ফাহমিদা

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

আলোচিত ক্যানসার আক্রান্ত ফাহমিদা কামাল ভালোবাসায় জয়ী হলেও ক্যানসারকে পরাজিত করতে পারেন নি। প্রেমিক মাহমুদুলের সঙ্গে ঘর বাঁধার লালিত স্বপ্ন ছিল তার। স্বপ্ন সত্যি করতে প্রেমিক মাহমুদুলও এগিয়ে এলেন ফাহমিদার সাথে। হাতে হাত বেঁধে প্রেমিক মাহমুদুল বিয়ে করে ঘর বেধেঁছিলেন ফাহমিদা কামালের সাথে।
উভয় পরিবার প্রথমে ভিন্ন ভিন্ন মতে থাকলেও ৯ মার্চ সকলের সম্মতিতে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে তাদের বিয়ে হয়। কিন্ত বিয়ের একবুক ভালোবাসা ফাহমিদা উপভোগ করতে পারেন নি। ১২ দিনের মাথায় তাকে চলে যেতে হলো পরপারে। না কোনো দূর্ঘটনায় নয় ! সে মরন ব্যাধি ক্যানসারের কাছেই পরাজিত হতে হল ফাহমিদাকে। সোমবার (২১ মার্চ ) সকাল সাতটার সময় চিকিৎসাধীন হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
চট্টগ্রামের বেসরকারী ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি থেকে এম বি এ করেন ফাহমিদা কামাল (২৬)। শিক্ষা জীবনের শেষ প্রান্তে এসে মাহমুদুলের সাথে ফাহমিদার পরিচয় থেকে সম্পর্কের সূত্রপাত। দুই পরিবার তাদের সম্পর্কের বিষয়ে অবগত হলে ২০২০ সালের শেষের দিকে তাদের বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়। কিন্ত ২০২১ সালে জানুয়ারীর দিকে ফাহমিদার রেকটাম ক্যানসার ধরা পড়ে।
গত সোমবার ফাহমিদা বাড়ীতে ফিরলেও অবস্থা অবনতি ঘটায় মঙ্গলবার তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার আর কোন উন্নতি হয়নি। অবশেষে সোমবার (২১) চলে যেতে হলো পরপারে।এ ব্যাপারে ফাহমিদার স্বামী মাহমুদুল হক জানান, আমাদের সম্পর্কের কথা দুই পরিবার জানতো। ফাহমিদার মনে সাহস দেয়াল লক্ষ্যে এ অবস্থায় আমরা বিয়ের ফিড়িতে বসেছি। কিন্ত কি থেকে কি হয়ে গেল জানি না। সবই সৃষ্টিকর্তার লীলাখেলা।
পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কাগজ না থাকায় ১০ লাখের বেশি স্কুলে পরীক্ষা বাতিল শ্রীলঙ্কায়

ইউক্রেনকে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র দিচ্ছে না ইসরাইল

//আন্তর্জাতিক ডেস্ক//

কিয়েভের কাছে ইসরাইল কেন আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রি করতে চায় না-এমন প্রশ্ন তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার ইসরাইলের পার্লামেন্টে দেওয়া ভার্চুয়ালি ভাষণে তিনি এ প্রশ্ন তোলেন। খবর বিবিসির।

আইনপ্রণেতাদের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, ‘প্রত্যেকে জানেন— আপনাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সেরা। আপনারা নিশ্চিতভাবে আমাদের জনগণকে সাহায্য করতে পারেন। ইউক্রেনীয় ইহুদিদের জীবন বাঁচাতে পারেন।’

জেলেনস্কি নিজেও ইহুদি পরিবারের সন্তান। তিনি বলেন, ‘ক্রেমলিনের মুখের ভাষা শুনুন। তারা নাৎসিদের পরিভাষা ব্যবহার করছে। ইহুদি প্রশ্নে চূড়ান্ত সমাধানের কথা আপনাদের ভালোই স্মরণ আছে। মস্কো এখন কী বলছে শুনুন। চূড়ান্ত সমাধানে এখন সেসব পরিভাষা আবার ব্যবহার করা হচ্ছে। তবে সেটি এখন আমাদের লক্ষ্য করে ইউক্রেন বিষয়ে। তারা দাপ্তরিক ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ্যে এসব কথা বলছে।’

তিনি আরও বলেন, ইহুদি ও ইউক্রেনীয়দের অভিজ্ঞতার সরাসরি তুলনা করা চলে। ইউক্রেনের প্রেসিডেন্ট উল্লেখ করেন, ১৯২০ সালের ২৪ ফেব্রুয়ারি যেদিন নাৎসি পার্টির যাত্রা ঘোষণা করেন অ্যাডলফ হিটলার, ১০২ বছর পর সেদিনেই ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা পৃথক দেশ ও পুরোপুরি ভিন্ন বাস্তবতায় আছি, কিন্তু আমরা একাই হুমকি মোকাবিলা করছি।’ তিনি আরও বলেন, নাৎসিরা লাখো মানুষকে হত্যা করেছে, আর রাশিয়া মাত্র কয়েক সপ্তাহে হাজারও মানুষ হত্যায় সফল হয়েছে। তারা বাবি ইয়ার ম্যাসাকার স্থাপনা ও পুণ্যার্থীদের শহর উমানে বিমান হামলা চালিয়েছে।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনে রুশ আগ্রাসন কেবলই একটি সামরিক অভিযান নয়, যেমনটি মস্কো বলে আসছে। এটি সর্বাত্মক ও অন্যায্য যুদ্ধ, যার উদ্দেশ্য আমাদের জনগণকে ধ্বংস করে দেওয়া। রাশিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, আর গোটা বিশ্ব তা কেবলই দেখছে। তাই আমাদের আর তোমাদের (ইহুদিদের) ইতিহাসকে আমি একইভাবে দেখতে ও তুলনা করতে পারি।’’

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

তালতলীতে ব্রিজ ভেঙে খালে, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ সহ ৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

যৌন নিপিড়ন ও ধষর্ন চেষ্টায় ইসমাইল মেম্বর আটক

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ইসমাইল মেম্বরকে অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন নিপিড়ন ও ধর্ষন চেষ্টায় মাগুরার আলমখালি এলাকা থেকে ইসমাইল মেম্বরকে আটক করেছে পুলিশ।

ইসমাইল হোসেন মৃধ্যা বাবুখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য।
বিষয়টি নিশ্চিত করেন মাগুরা সদর থানার ওসি মোঃ নাসির উদ্দিন।

আজ পায়রা বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

//দৈনিক বিশ্ব ডেস্ক//

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কলাপাড়া উপজেলায় দেশের বৃহত্তম পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং আগামীকাল প্রথম দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে সারাদেশে ১০০ শতাংশ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল বিকেলে বিদ্যুৎ কেন্দ্র প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসবেন, এই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন এবং সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন, কারণ প্রতিটি ঘর বিদ্যুতে আলোকিত হয়েছে।’

গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশে এমন একটি অতি-আধুনিক বৃহত্তম প্রকল্প বাস্তবায়ন করা ‘আমাদের সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল’ উল্লেখ করে তিনি বলেন, ‘এটি একটি আল্ট্রা সুপারক্রিটিক্যাল টেকনোলজি পাওয়ার প্ল্যান্ট।’

তিনি বলেন, ‘আমরা কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে আল্ট্রা সুপারক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করেছি,  দক্ষিণ এশিয়ার তৃতীয় এবং সারা বিশ্বে ১১তম দেশ হিসেবে।’ তিনি বলেন, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে।

পাওয়ার প্ল্যান্টের প্রথম ৬৬০ মেগাওয়াট ইউনিটটি ২০২০ সালের মে মাসে বাণিজ্যিকভাবে চালু হয়, এটি ৪০০ কেভি পায়রা-গোপালগঞ্জ পাওয়ার ট্রান্সমিশন ব্যবহার করে এবং দ্বিতীয়টি গত বছরের ডিসেম্বরে উৎপাদন শুরু করে।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে ইতোমধ্যে এ এলাকার মানুষের অর্থনৈতিক কর্মকা- বেগবান হয়েছে।

এলাকায় একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কার্যক্রম চলামান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে জায়গা নির্বাচন করা হয়েছে এবং জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের দক্ষিণাঞ্চলকে কেন্দ্র করে সরকারের একটি বিশাল পরিকল্পনা রয়েছে।

কমিশনার বলেন, ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র ছাড়াও আরও একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে এবং এখানে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি আরো বলেন ‘এই অঞ্চলটি আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে একটি পাওয়ার হাবে পরিণত হবে’।

বিদ্যুৎকেন্দ্র প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বিসিপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এএম খুরশেদুল আলম বলেন, কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি পরিবেশ রক্ষা করে নির্মাণ করা হয়েছে অতি-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে।

বিসিপিসিএল কর্মকর্তা বলেন, দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রটি পুরোদমে চালু হলে বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।

সূত্র: বাসস

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

 

তালতলীতে ব্রিজ ভেঙে খালে, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ সহ ৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে বেহালা-শানুর বাজার ব্রিজ ভেঙ্গে খালে পরে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে প্রায় ১০ গ্রামের মানুষ সহ ৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।এই এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রয়োজনের তাগিদে বিকল্প পথ হিসেবে ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার করছে মানুষ।

শনিবার (১৯ মার্চ) রাত ১০ টার দিকে হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তালতলীতে ব্রিজ ভেঙে খালে, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ সহ ৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

স্থানীয় প্রকৌশলী বিভাগ সূত্রে জানা যায়,উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের বেহালা-শানুর বাজার খালের ওপর ব্রিজটি প্রায় ২০ বছর আগে নির্মাণ করা হয়েছে। এরপর থেকে আর কোনো সংস্কার হয়নি।এই ব্রিজটি দিয়ে তালতলী উপজেলা সদরসহ জেলা শহরে ঐ এলাকার প্রায় ১০ গ্রামের প্রায় ৮ হাজার গ্রামবাসীর চলাচল করে।একই সঙ্গে এবং বেহালা মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীদের আসা-যাওয়া করে। ব্রিজটি দীর্ঘদিনেও সংস্কার না করায় লোহার এঙ্গেলগুলো লোনা পানিতে নষ্ট হয়ে যায়। সেতুটি ভেঙে যাওয়ায় জনসাধারণ ও স্কুল শিক্ষার্থীদের চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে তাদের লেখাপড়া। এছাড়াও ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় পারাপার করছে মানুষ।

তালতলীতে ব্রিজ ভেঙে খালে, ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ সহ ৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

এদিকে রবিবার (২০ মার্চ) দুপুরের দিকে দেখা যায়,ব্রিজটি সম্পূর্ণ ধসে খালের পানির মধ্যে পড়ে আছে।আর ব্রিজটির দুই পাড়ে স্কুল শিক্ষার্থী ও ব্যবসায়ীরা হাটবাজারে যাওয়ার জন্য পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।পারাপারের জন্য ঝুঁকি নিয়েই ডিঙি নৌকায় খাল পার হচ্ছেন।ওই দুই ইউনিয়নের ৮ হাজার মানুষের যাতায়াতের জন্য এই ব্রিজটিই একমাত্র মাধ্যম।

শানুর বাজার প্রতিষ্ঠাতা শানু হাওলাদার বলেন,ব্রিজের পাশে আমার বাসা রাত ১০ টার দিকে হঠাৎ বিকট শব্দ পাই।এরপরে গিয়ে দেখি ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়।তিনি আরও বলেন, এই ব্রিজটি প্রায় ১৫ বছরেও বেশি সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় পরে আছে।স্থানীয়রা সংস্কার করে দীর্ঘদিন ঝুঁকি নিয়ে চলাচল করেছে।নতুন ব্রিজ নির্মাণের জন্য একাধিকবার আবেদন করা হলেও কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রকৌশলী বিভাগ।এলাকার মানুষের ভোগান্তি বিবেচনা করে এখানে  দ্রুত নতুন একটি সেতু নির্মাণ হওয়া দরকার।

এলাকার মাদব চন্দ্র দেবনাথ ও আঃ রশীদ বলেন,বাজারের কাজ শেষ করে রাতে বাড়ি যাওয়ার জন্য ব্রিজে উঠার সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে।এসময় দৌড়ে এক পারে চলে আসি।তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তালতলী উপজেলা প্রকৌশলী আহম্মদ আলী বলেন,ব্রিজটি পূর্ণঃ নির্মাণের জন্য ইতিমধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।এখন বরাদ্দের জন্য অপেক্ষা করছি।এই সময়ের মধ্যেই ব্রিজটি ভেঙে গেছে।তবে বরাদ্দ খুব শীঘ্রই পাওয়া যাবে।  বরাদ্দ পেলেই ব্রিজটি পূর্ণঃ নির্মাণ কাজ শুরু করা হবে।

চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কয়েদির নাম সৈয়দ নুর (৫১) । সে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার মৃত জহির মিয়ার পুত্র।

চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগার সূত্র জানায়, চলতি বছরের ৪ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমান আদালত আনোয়ারা উপজেলা উত্তর চাতরী এলাকার সৈয়দ নুরকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজা প্রদান করেন। সে সময় থেকে আসামী সৈয়দ নুরকে চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়। তার কয়েদি নং ১৮৬৬/এ। আজ (রবিবার) সকাল আটটার দিকে কয়েদি সৈয়দ নুর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

 

ইসরাইলি পার্লামেন্টে জেলেনস্কি কিকি কথা বললেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার ভিডিও কলে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিয়েছেন।

ইসরাইলি সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এনএসডিএপি নামে পরিচিত নাৎসি পার্টি, জার্মানিতে ১০২ বছর আগে ২৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল। এই বছর ওই তারিখেই রাশিয়া ইউক্রেন আক্রমণ করে।

তার কিছু আত্মীয় হলোকাস্টে মারা গেছে উল্লেখ করে ইহুদি ধর্মের অনুসারি জেলেনস্কি বলেন, তারা ওই কথাগুলো আবার বলছে-‘চূড়ান্ত সমাধান’- আমাদের সম্পর্কে, ইউক্রেনীয় জাতি সম্পর্কে….মস্কোর বৈঠকে এসব কথা বলা হয়।

এ সময় তিনি রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের জনগণের প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান।

ডুমুরিয়ায় সাবেক মন্ত্রীর মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন জাতির পিতা দেশকে স্বাধীন করেছে দেশের মানুষের কল‍্যানে। তার ই কন‍্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত  দেশে রুপান্তর করতে কাজ চালিয়ে যাচ্ছে। হিংসা ব‍্যিদেশ সমাজের কল‍্যান বযে আনতে পারেনা। ধর্মীও উপশনালয গড়তে জাতি ধর্ম নিবিষে সকলের কাজ করা উচিত। গতকাল রবিবার বিকেল সাহস ইউনিয়নের

খরশন্ডা জামে মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মাদ্রাসার সুপার এর সভাপতিত্বে ও আওয়ামী লীগনেতা সমাজ সেবক ডা: জাহিদুল ইসলাম পরিচালনায়  সভায় বক্তব‍্য দেন মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমীনা পারভীন রুমা,  মসজিদ কমিটির সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক  নির্মল দেবনাথ,   এমপির একান্ত সচিব সমীর দে গোরা, কেকেকে বি মাধ‍্যমিক বিদ‍্যালযের সভাপতি আরাফত মোশের্দ, ছাত্র নেতা আকতারুল আলম সুমন গাজী আলামিন, বিএম শাহাবুদ্দিন, মোহাম্মদ মোড়ল, লুৎফর মোড়ল, শরিফুজ্জামান, বিল্লাল মোল্ল‍্যা, বখতিয়ার রহমান, ইমরান হোসেন বাবু, মজিদ মোড়ল, আবু হাসান মোল্ল‍্যা, শেখ হাছানুজ্জান, আশিক, মোহাসিন মোড়ল, প্রমুখ।

 

বরগুনার আমতলীতে ইউনিক স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলীতে ইউনিক স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

আজ বিকাল সাড়ে ৪ টায় পৌর শহরের সরকারি একে স্কুল সংলগ্ন পটুয়াখালী-আমতলী আঞ্চলিক সড়কের পাশে ইউনিক স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান।

বরগুনার আমতলীতে ইউনিক স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

বক্তব্য রাখেন আমতলী  পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান,  উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. এম,এ কাদের মিয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনায়েম সাদ,আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ একেএম মিজানুর রহমান, হাসপাতালের পরিচালক ইঞ্জিঃ রাকিব উদ্দিন  চৌধুরী রাজু প্রমুখ।

উল্লেখ্য,হাসপাতালের  অত্যাধুনিক যন্ত্রপাতিসহ হোম সার্ভিস ও সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হবে।