আমতলীতে মুজিব বর্ষের ঘরের মাটির কাজ না করেই কাবিখার গম আত্মসাৎ করেছেন তৎকালিন ইউএনও!

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে কাগজে কলমে কাজ দেখিয়ে মুজিব বর্ষের ঘরের মাটির কাজ না করেই কাবিখার ২১.৮০ মেট্রিকটন গম আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প সভাপতি গুলিশাখালী ইউনিয়নের সাবেক সংরক্ষিত এক নারী সদস্যের বিরুদ্ধে।

জানাগেছে, ২০২০-২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় ২০২১ অর্থ বছরে আশ্রায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন “ক” শ্রেণীর পরিবারের পুনঃবাসনের জন্য আমতলী উপজেলার ৭টি ইউনিয়নে ৩৫০টি ঘর বরাদ্দ দেয়া হয়। ওই ঘরের ভূমি উন্নয়নে জেলা প্রশাসক মাটির কাজ বাস্তবায়নে ২১.৮০ মেট্রিকটন গম বরাদ্দ দেয়। ওই গম দিয়ে ৭টি ইউনিয়নে সমুদয় বরাদ্দকৃত ঘরের মাটির কাজ করার কথা থাকলেও তৎকালিন (সাবেক) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে জনপ্রশাসন মন্ত্রানালয়ের বিশেষ কর্মকর্তা (ওএসডি) মোঃ আসাদুজ্জামান শুধুমাত্র গুলিশাখালী ইউনিয়নে বরাদ্দ দিয়ে ওই কাজের প্রকল্প সভাপতি হিসেবে গুলিশাখালী ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য সাবিনা ইসলাম ময়নাকে দায়িত্ব অর্পণ করেন।

কিন্তু কাজ না করেই কাগজে কলমে কাজ দেখিয়ে তৎকালিন ইউএনও ও প্রকল্প সভাপতি মিলে ওই বরাদ্দকৃত গম আত্মসাৎ করেছেন।

গম উত্তোলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যৌথ স্বাক্ষর থাকার কথা থাকলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলামের কোন স্বাক্ষর নেই। তার স্বাক্ষর ছাড়াই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান তার একক স্বাক্ষরে প্রকল্প সভাপতি সাবিনা ইসলাম ময়না গত বছর জুন মাসে চার কিস্তিতে সমুদয় গম তুলে নেয়। কাজ না করে গম তুলে নেয়ায় বিষয়টি জানাজানি হলে মুজিব বর্ষে ঘর পাওয়াদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

আজ (শনিবার) দুপুরে সরেজমিনে ঘুরে জানা গেছে, গুলিশাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মুজিব বর্ষে দেয়া ঘরের ভিটিতে কোন মাটির কাজ করা হয়নি। ওই ঘর পাওয়া মালিকরা নিজস্ব অর্থায়নে তাদের সকল ঘরের ভিটিতে মাটির কাজ করেছেন।

এ বিষয়ে গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী, নাইয়াপাড়া, হরিদ্রাবাড়িয়া গ্রামে মুজিব বর্ষে ঘর পাওয়া একাধিক সুবিধা ভোগীরা নাম প্রকাশ না করার শর্তে জানায়, সরকারীভাবে আমাদের ঘরে কোন মাটির কাজ করা হয়নি। আমরা আমাদের নিজ অর্থায়নে ঘরের ভিটিতে মাটির কাজ করেছি।

প্রকল্প সভাপতি গুলিশাখালী ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা ইসলাম ময়না বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান স্যারের নির্দেশে প্রকল্পে স্বাক্ষর করতে বাধ্য হয়েছি। বিষয়টি ওই সময়ে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান (সাবেক) আলহাজ্ব অ্যাড. নুরুল ইসলাম মিয়াও জানেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম বলেন, মুজিব বর্ষ উপলক্ষে ঘর পাওয়া ব্যক্তিদের ঘরের ভিটেতে মাটির কাজ করার জন্য জেলা প্রশাসকের বরাদ্দকৃত ২১.৮০ মেট্রিকটন গমের কাজ কোথায় করা হয়েছে তা আমার জানা নেই। আমি ওই গম উত্তোলনে কোথাও কোন স্বাক্ষর করিনি।

উপজেলা খাদ্য কর্মকর্তা সমির কুমার রায় মুঠোফোনে বলেন, তৎকালিন (সাবেক) উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান স্যার তার একক স্বাক্ষরে গম ছাড়ের নির্দেশ দিয়েছিলেন। তাই আমি গম ছাড় দিতে বাধ্য হয়েছি। ওই গম দিয়ে কাজ করেছে কি করেনি সেটা আমার জানার বিষয় না।

এ বিষয়ে জানতে তৎকালিন (সাবেক) আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে জনপ্রশাসন মন্ত্রানালয়ের বিশেষ কর্মকর্তা (ওএসডি) মোঃ আসাদুজ্জামানের কাছে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিফ না করেই ফোনের লাইনটি কেঁটে দেন।

বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান মুঠেফোনে বলেন, বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এক কেজি গাজা সহ নারী ব‍্যবসায়ী গ্রেফতার করেছে বরগুনা ডিবি পুলিশ

সাইফুল্লাহ নাসির,আমতলী,(বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনা শহরের প্রানকেন্দ্র সিদ্দিক স্মৃতি মঞ্চের নিকট থেকে ১ কেজি গাজা সহ এক নারী গাজা ব‍্যবসায়ীকে গ্রেফতার করেছে বরগুনা জেল গোয়েন্দা সংস্হা ( ডিবি )।

গ্রেফতারকৃত নারী মাদক ব‍্যবসায়ীর নাম রেহেনা বেগম (৩৩)। তিনি বরগুনা সদর উপজেলার ২নং ইউনিয়নের খাজুরতলা গ্রামের মোস্তফা হাওলাদারের স্ত্রী।

বরগুনা জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মোঃ আবিদুর রহমান কেটিভি প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ উপ-পুলিশ পরিদর্শক মো জাহিদুল ইসলাম, এ এস আই জালাল সহ দশজন সঙ্গীয় ফোর্স সহ আসামীকে এক কেজি গাজা সহ গ্রেফতার করতে সক্ষম হই। জব্দকৃত গাজার আনুমানিক মূল‍্য সত্তর হাজার টাকা। অফিসার ইনচার্জ মোঃ আবিদুর রহমান আরো বলেন আমরা সোর্স মাধ্যমে জানতে পারি গাজা বিক্রি করার জন‍্য একজন মহিলা একটি সাদা বাজারে ব‍্যাগে করে গাজা বহন করে শহরের সিদ্দিক মঞ্চের পাশে অবস্থান করছে। এই সংবাদ পেয়ে আমরা দ্রুত টিম সহ আসামী রেহেনাকে হাতে নাতে গাজা সহ গ্রেফতার করতে সক্ষম হই।

উপমন্ত্রী হাবিবুন নাহারের ফোন পেয়ে রামপাল থেকে কুমির উদ্ধার সুন্দরবনে অবমুক্ত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষায়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এর ফোন পেয়ে লোকালয় থেকে উদ্ধার করা হলো সুন্দরবনের কুমির। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকা থেকে কুমিরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

উপমন্ত্রী হাবিবুন নাহারের ফোন পেয়ে রামপাল থেকে কুমির উদ্ধার সুন্দরবনে অবমুক্ত
সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, রামপাল উপজেলার ভাগা এলাকার বগুড়ার খালে জেলেদের জালে এদিন বিকালে কুমিরটি ধরা পরে। পরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষায়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার তালুকদার আমাকে ফোনে বিষয়টি জানান। পরে সন্ধ্যায় আমিসহ বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধার করি।

কুমিরটি লম্বায় ৪ ফুট, বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর হবে। এদিন সন্ধ্যায় কুমিরটি সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশের খালে অবমুক্ত করা হয়েছে।

সরদার কিংস স্পোর্টিং ক্লাবের মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরন

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার সরদার কিংস স্পোর্টিং ক্লাবের আয়োজনে নীলকমল ওছমানী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত মিনি ক্রিকেট টুর্নামেন্ট শত শত দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে সরদার কিংস স্পোর্টিং ক্লাবের মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

১১ মার্চ শুক্রবার বিকাল ৪ টায়, সরদার কিংস স্পোর্টিং ক্লাবের সভাপতি সরদার নূরে আলম জিকুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস.এম. শরীফ হোসেনের পরিচালনায়, পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস.এম আল মামুন (সুমন) তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তাদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে উদ্বুদ্ধ করেন। সরদার স্পোর্টিং ক্লাব প্রতিবছর টুর্নামেন্ট আয়োজন করতে পারে তার জন্য উত্তরোত্তর সফলতা কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা যুবলীগের সদস্য মনির হোসেন হাফেজ ছৈয়াল, নাসির উদ্দিন পেদা, সুমন খান, খোকন শাহ, বাচ্চু মিয়া কবিরাজ, সোহেল সরদার, সরদার কিংস স্পোর্টিং ক্লাবের
সহ- সভাপতি মহাসিন সরদার, উপদেষ্টা জাকির সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন সরদার প্রমুখ।

ক্রিকেট টুর্নামেন্ট খেলার পরিচালনা করেন আলমগীর হোসেন আসিফ ও এস. এম খাররুল হাসান।
ফাইনাল খেলায় গাজির বাজার স্পোর্টিং ক্লাব ও জনতা বাজার প্রেন্ডস সার্কেল অংশ নেয়। বিভিন্ন এলাকার মিনি ক্রিকেট প্রেমীরা ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। ফাইনাল খেলায় গাজীর বাজার স্পোর্টিং ক্লাব ২০ রানে জনতা বাজার প্রেন্ডস সার্কেল কে হারিয়ে বিজয় লাভ করেন।
টুর্নামেন্টের পক্ষ থেকে চেম্পিয়ন দলকে ৩০ হাজার টাকার প্রাইজ মানি ও রানার আপ দলকে ২০ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয়।

তালতলীতে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে কামড়ে কান কেঁটে ফেলেছে বৃদ্ধের!

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে জমিজমা নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে আবু কালাম চৌকিদার (৬০) নামের এক ব্যক্তিকে মারধর করে দুটি দাঁত ও কামড়ে কান কেঁটে ফেলেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় তার স্ত্রী শাহানা বেগমকেও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। আজ শুক্রবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার পাওয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, প্রতিদিনের মতো আবু কালাম চৌকিদার নিজ জমিতে রোপনকৃত বোরো ধানের পরিচর্যা ও ঔষধ দিতে যায়। এ সময় জমিজমা নিয়ে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিবেশী রাসেল, গনি ও আলমগীরসহ ৭ থেকে ৮ জন সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে পিছন থেকে তার উপড় অতর্কিত হামলা করে ও মারধর করেন। এতে আবু কালামের মুখের ২ টা দাঁত পড়ে যায় এবং কামড়ে কান কেঁটে ফেলে।
এসময় আবু কালামের ডাক চিৎকারে তার স্ত্রী শাহানা বেগম এসে বাঁধা দিলে তাকেও মারধর করে আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহত আবু কালাম চৌকিদার ও তার স্ত্রী শাহানা বেগমকে উদ্ধার করে তালতলীতে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

আহত আবু কালামের ছেলে আরিফ মুঠোফোনে বলেন, আমাদের প্রতিবেশী রাসেলের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে আমার বাবাকে মারধর করে দুটি দাঁত ও কামড়ে কান কেঁটে ফেলেছে রাসেলের সন্ত্রাসী বাহিনী। একইসাথে আমার মাকেও পিটিয়ে আহত করেছে।

এ বিষয়ে অভিযুক্ত রাসেলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের জন্য তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, এ বিষয়ে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

রাণীশংকৈলে বসন্ত উৎসব পালিত

//মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (১১ মার্চ শুক্রবার) বাংলা ১৪২৮ বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্র মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির “র সভাপতিত্বে বসন্ত উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিত সাহা,বরেন্দ্র অফিসার তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি,কেন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, মহিলা কলেজের অধ্যাক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব পুরাতন ” র আহবায়ক কুসমত আলী প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বসন্তের শুভেচ্ছা উপলক্ষ্যে ৭ টি ষ্টল নিয়ে বিভিন্ন প্রকার শীতের পিঠা পুলি নিয়ে অনুষ্ঠিত হয়। পরে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক,প্রশান্ত বসাক ও উপসহকারী কৃষি কমকর্তা সাদেকুল ইসলাম।

বরগুনার আমতলীর গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সাইফুল্লাহ নাসির আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনা আমতলীতে গলায় ফাঁস দিয়ে খোকন শিকদার (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল আটটার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রায়বালা গ্রামের শিকদার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে আমতলী থানা পুলিশ। নিহত খোকন শিকদার রায়বালা গ্রামের নসু শিকদারের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে খোকন শিকদারকে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা। এসময় স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে বরগুনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ফরক্কাবাদ ডিগ্রি কলেজ এখন চাঁদপুরের অন্যতম রোল মডেল-সুজিত রায় নন্দী

মোঃ হোসেন গাজী।।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর সদর ও হাইমচরের মাটি ও মানুষের নেতা, ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত রায় নন্দী বলেছেন, ইলিশের বাড়ী চাঁদপুরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফরক্কাবাদ ডিগ্রী কলেজ এখন অন্যতম রোল মডেল। আর অনেক ত্যাগ তিথিক্ষা পার করে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি তার গৌরব ধরে রেখেছে। ভবিষ্যতে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এই ফরক্কাবাদ ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে প্রস্তুতি নিতে হবে।

১০ মার্চ বৃহস্পতিবার দুপুরে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, বর্তমান সরকার হচ্ছে শিক্ষা বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। জননেত্রী শেখ হাসিনা হচ্ছে উন্নয়নের মডেল, সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল, শেখ হাসিনা হচ্ছে বিশ্ববাসীর কাছে সততার প্রতিক, সভ্যতার প্রতিক, শান্তির প্রতিক, মানবতার প্রতিক ও মানবতার মা।

তিনি শিক্ষার্থীর উদ্দ্যেশ্যে বলেন, ভালো লেখাপড়া করে রাজনীতিতে আসতে হবে। তাহলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে। জাতির পিতা বলতেন, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। অতএব রাজনীতিতে প্রতিযোগিতা থাকুক কিন্তু প্রতিহিংসা নয়। আমি এই কলেজের উত্তোরোত্তর সফলতা কামনা করছি।

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের হিতৈষী সদস্য হারুন অর রশিদ তালুকদার,ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য মোঃ সেলিম পাটওয়ারী,ফরক্কাবাদ ডিগ্রি কলেজের দাতা সদস্য সৈয়দ আহম্মেদ পাটওয়ারী, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মজুমদার প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সিটি কলেজ শিক্ষক মন্ডলী, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ, গণমধ্যমকর্মী এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পড়ুন দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বাগেরহাটের মোংলায় মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল ৩ যুবকের

 

যুক্তরাষ্ট্র ইউক্রেনে জীবাণু অস্ত্র গবেষণা করছে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ইউক্রেনে জীবাণু অস্ত্র গবেষণাগার থাকার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, এসব গবেষণাগার রাশিয়ান সেনাবাহিনী দখল করে নেয়ার চেষ্টা করছে বলেও আশঙ্কা প্রকাশ করছে তারা।

মঙ্গলবার (৯ মার্চ) ওয়াশিংটনে মার্কিন আন্ডারসেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড সিনেটের ফরেন রিলেশনস কমিটির এক শুনানিতে এ ব্যাপারে সাক্ষ্য দেন। রাশিয়ার ইউক্রেন আক্রমণ ও এ নিয়ে বিশ্ব প্রতিক্রিয়া আলোচনা করা ছিল এই কমিটির উদ্দেশ্য।

এই কমিটিতে দেয়া ভিক্টোরিয়া নুল্যান্ডের সাক্ষ্যের ভিডিও মার্কিন সাংবাদিক, লেখক ও আইনজীবী গ্লেন গ্রীনওয়াল্ড টুইট করেন।

ফরেন রিলেশনস কমিটির শুনানিতে আন্ডারসেক্রেটারি নুল্যান্ড বলেন, জীবাণু অস্ত্র গবেষণার নথিপত্র রাশিয়ার হাতে চলে যাওয়া ঠেকাতে একসাথে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন।

ইউক্রেনের কাছে জৈব অস্ত্র আছে কিনা সে ব্যাপারে শুনানিতে ভিক্টোরিয়া নুল্যান্ডকে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে জৈব গবেষণাগার রয়েছে, এবং রাশিয়ান সেনারা সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার চেষ্টা করছে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও জানান, এসব গবেষণাগারে রাশিয়ান সেনারা পৌঁছে গেলে যাবতীয় নথিপত্র যেন তাদের হাত পর্যন্ত না পৌঁছায় তা নিশ্চিত করতে একসাথে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন।

মার্কিন সিনেটর মার্কো রুবিও বলেন, ন্যাটোর সহায়তায় ইউক্রেন জীবাণু অস্ত্র হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। সত্যি সত্যি এ হামলা হলে তা রাশিয়ানদের দ্বারা হতে পারে কিনা, তা জানতে চান তিনি।

এর জবাবে নুল্যান্ড বলেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাশিয়া হামলা করে এর দায় ইউক্রেনের ওপর চাপাতে পারে বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইউক্রেনে জীবাণু অস্ত্র গবেষণাগারে গোপনে জৈব অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে বহু আগে থেকেই অভিযোগ করে আসছে রাশিয়া। নুল্যান্ডের এই বক্তব্যের মাধ্যমে এক প্রকারে রাশিয়ার এই অভিযোগকে স্বীকার করে নেয়া হলো।

সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, তারা ইউক্রেনে মার্কিন অর্থায়নে জীবাণু অস্ত্র গবেষণাগারের প্রমাণ পেয়েছে। তাদের ‘সামরিক অভিযান’ শুরুর পর এসব গবেষণাগারে ‘বিপজ্জনক প্যাথোজেনের’ নমুনা ধ্বংস করা হয় বলেও দাবি করে তারা।

এর আগে ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, ইউক্রেনে ‘পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্যাথোজেন’ নিয়ে গবেষণায় অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র। একাত্তর টিভি

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইউক্রেনে ‘পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্যাথোজেন’ গবেষণায় অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে ‘পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্যাথোজেন’ গবেষণায় অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ইউক্রেনে জীবাণু অস্ত্র গবেষণাগার থাকার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, এসব গবেষণাগার রাশিয়ান সেনাবাহিনী দখল করে নেয়ার চেষ্টা করছে বলেও আশঙ্কা প্রকাশ করছে তারা।

মঙ্গলবার (৯ মার্চ) ওয়াশিংটনে মার্কিন আন্ডারসেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড সিনেটের ফরেন রিলেশনস কমিটির এক শুনানিতে এ ব্যাপারে সাক্ষ্য দেন। রাশিয়ার ইউক্রেন আক্রমণ ও এ নিয়ে বিশ্ব প্রতিক্রিয়া আলোচনা করা ছিল এই কমিটির উদ্দেশ্য।

এই কমিটিতে দেয়া ভিক্টোরিয়া নুল্যান্ডের সাক্ষ্যের ভিডিও মার্কিন সাংবাদিক, লেখক ও আইনজীবী গ্লেন গ্রীনওয়াল্ড টুইট করেন।

ফরেন রিলেশনস কমিটির শুনানিতে আন্ডারসেক্রেটারি নুল্যান্ড বলেন, জীবাণু অস্ত্র গবেষণার নথিপত্র রাশিয়ার হাতে চলে যাওয়া ঠেকাতে একসাথে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন।

ইউক্রেনের কাছে জৈব অস্ত্র আছে কিনা সে ব্যাপারে শুনানিতে ভিক্টোরিয়া নুল্যান্ডকে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে জৈব গবেষণাগার রয়েছে, এবং রাশিয়ান সেনারা সেগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার চেষ্টা করছে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও জানান, এসব গবেষণাগারে রাশিয়ান সেনারা পৌঁছে গেলে যাবতীয় নথিপত্র যেন তাদের হাত পর্যন্ত না পৌঁছায় তা নিশ্চিত করতে একসাথে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন।

মার্কিন সিনেটর মার্কো রুবিও বলেন, ন্যাটোর সহায়তায় ইউক্রেন জীবাণু অস্ত্র হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। সত্যি সত্যি এ হামলা হলে তা রাশিয়ানদের দ্বারা হতে পারে কিনা, তা জানতে চান তিনি।

এর জবাবে নুল্যান্ড বলেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাশিয়া হামলা করে এর দায় ইউক্রেনের ওপর চাপাতে পারে বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইউক্রেনে জীবাণু অস্ত্র গবেষণাগারে গোপনে জৈব অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে বহু আগে থেকেই অভিযোগ করে আসছে রাশিয়া। নুল্যান্ডের এই বক্তব্যের মাধ্যমে এক প্রকারে রাশিয়ার এই অভিযোগকে স্বীকার করে নেয়া হলো।

সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, তারা ইউক্রেনে মার্কিন অর্থায়নে জীবাণু অস্ত্র গবেষণাগারের প্রমাণ পেয়েছে। তাদের ‘সামরিক অভিযান’ শুরুর পর এসব গবেষণাগারে ‘বিপজ্জনক প্যাথোজেনের’ নমুনা ধ্বংস করা হয় বলেও দাবি করে তারা।

এর আগে ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, ইউক্রেনে ‘পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্যাথোজেন’ নিয়ে গবেষণায় অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র। একাত্তর টিভি

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়ার তেল-গ্যাস ছাড়া বিশ্বের কোন দেশের কি অবস্থা হবে…?