রাশিয়ার তেল-গ্যাস ছাড়া বিশ্বের কোন দেশের কি অবস্থা হবে…?

/আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার তেল-গ্যাস ও কয়লার ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাজ্যও রাশিয়ান তেল আমদানি পর্যায়ক্রমে প্রত্যাহার করবে। এর মধ্যে বিকল্প উপায় খোঁজার পর্যাপ্ত সময় পাবে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ান গ্যাস আমদানি দুই-তৃতীয়াংশ কমিয়ে আনছে।

এ ব্যাপারে উপ-রাশিয়ার প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, রাশিয়ান তেলের ওপর অবরোধ ‘বিশ্ব বাজারের জন্য বিপর্যয়কর পরিণতি’ বয়ে আনবে।

এদিকে, তেল ও গ্যাসের দাম ইতোমধ্যেই ব্যাপকভাবে বেড়েছে। রাশিয়া রফতানি বন্ধ করলে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে এর প্রভাবে কেবল তেলের দাম নয়, প্রভাব ফেলবে যুক্তরাজ্যের জীবনযাত্রার মানে। কারণ এর ফলে বিশ্বব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যাবে।

রাশিয়া কি পরিমাণ তেল রফতানি করে?

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পর বিশ্বের তৃতীয় তেল উৎপাদক দেশ হলো রাশিয়া।

দেশটিতের প্রতিদিন পাঁচ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদিত হয়, এসব তেলের অর্ধেকের রফতানি করা হয় ইউরোপীয় দেশগুলোতে। যুক্তরাজ্যের মোট তেলের চাহিদার শতকরা আট শতাংশ রাশিয়া থেকে আমদানি করা হয়।

যুক্তরাষ্ট্র অবশ্য রাশিয়ার ওপর কম নির্ভরশীল। ২০২০ সালে যুক্তরাষ্ট্র আমদানির প্রায় তিন শতাংশ রাশিয়া থেকে নিয়েছিল।

রাশিয়া ছাড়া তেল সরবরাহের বিকল্প উপায় আছে কী?

জ্বালানি নীতি গবেষণা বিশ্লেষক বেন ম্যাকউইলিয়ামস বলেন, গ্যাসের চেয়ে বিকল্প তেল সরবরাহের উপায় খুঁজে পাওয়া সহজ হওয়া উচিত। কারণ গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে তেল আসে না। কিছু তেল হয়তো রাশিয়া থেকে আমদানি করা হয়, তবে অন্য জায়গা থেকেও প্রচুর চালান আসার সুযোগ আছে।

এরই মধ্যে তেল উৎপাদন বাড়ানোর জন্য সৌদি আরবকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দাম কমানোর জন্য তেলের উৎপাদন বাড়ানোর এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

সৌদি আরব বিশ্বের তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের বৃহত্তম উত্পাদক, এ কারণে তেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে ওপেকের মুখ্য ভূমিকা রয়েছে।

রাশিয়া অবশ্য ওপেকের সদস্য নয়, তবে ২০১৭ সাল থেকে সংগঠনটির সঙ্গে কাজ করে আসছে মস্কো।

এই প্রতিস্থিতিতে ভেনিজুয়েলার তেলের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিলের দিকে নজর রয়েছে যুক্তরাষ্ট্রের। এর আগে যুক্তরাষ্ট্রের একটি প্রধান তেল সরবরাহকারী দেশ ছিল ভেনিজুয়েলা। কিন্তু সম্প্রতি চীনের কাছেই বেশিরভাগ তেল বিক্রি করছে দেশটি।

পশ্চিম ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হলে কী হবে?

অবশ্যই দামের ওপর প্রভাব ফেলবে। যদিও দাম এরই মধ্যে বেড়ে গেছে, তবে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস আমদানির ৪০ শতাংশ আসে রাশিয়ার কাছ থেকে।

যদি এই সরবরাহ বন্ধ হয়ে যায়, বিশেষ করে ইতালি এবং জার্মানি সবচেয়ে নাজুক অবস্থায় পড়বে। এই অবস্থায় কাতার, আলজেরিয়া এবং নাইজেরিয়ার মতো বাকি আদমানিকারক দেশগুলোর ওপর নির্ভর করতে পারে ইউরোপ। তবে সেক্ষেত্রে দ্রুত উৎপাদন বৃদ্ধির বাস্তব সমস্যার বিষয়টি সামনে আসবে।

অবশ্য যুক্তরাজ্য রাশিয়া থেকে মোট পাঁচ শতাংশ গ্যাস আমদানি করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে কোনো গ্যাসই আমদানি করে না।

তবে সরবরাহ ঘাটতির পরোক্ষ প্রভাবের কারণে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রেও এখন গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

রাশিয়ার গ্যাসের বিকল্প কী পাওয়া যাবে?

খুব সহজে পাওয়া যাবে না। এ ব্যাপারে জ্বালানি নীতি গবেষণা বিশ্লেষক বেন ম্যাকউইলিয়ামস জানান,রাশিয়ার গ্যাসের বিকল্প পাওয়া কঠিন। কারণ গ্যাস সরবরাহ করতে প্রয়োজন পাইপলাইন। আর রাশিয়ার সঙ্গে বড় বড় পাইপলাইনে যুক্ত রয়েছে ইউরোপ।

থিংক ট্যাংক ব্রুগেল ভবিষ্যদ্বাণী করেছে, রাশিয়া যদি ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, তবে ইউরোপ সম্ভবতযুক্তরাষ্ট্র থেকে আরও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে পারে।

এছাড়া বাড়তে পারে শক্তির অন্যান্য উৎসগুলো ব্যবহারও। তবে এই ব্যবহার দ্রুত কিংবা সহজে করা সম্ভব নয়। সূত্র: বিবিসি

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

যুক্তরাষ্ট্র জার্মানি কেউই ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠাবেনা

মাগুরার পুলিশ সুপারের তড়িৎ পদক্ষেপে রাজু হত্যার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান মসিয়ার গ্রেফতার

যুক্তরাষ্ট্র জার্মানি কেউই ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠাবেনা

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

জার্মানি জানিয়েছে তারা ইউক্রেনে কোনো যুদ্ধ বিমান পাঠাবে না।

পোল্যান্ড প্রস্তাব দিয়েছিল তাদের মিগ-২৯ বিমানগুলো জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাঠিয়ে দেবে তারা। এরপর সেগুলো যুক্তরাষ্ট্র তাদের তত্ত্বাবধানে ইউক্রেনে পাঠাতে পারবে।

কিন্তু যুক্তরাষ্ট্র সরাসরি এ প্রস্তাব প্রত্যাখান করে দেয়। আর যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর জার্মানিও জানিয়ে দিল তারা ইউক্রেনে কোনো যুদ্ধবিমান পাঠাবে না।

এখন যুক্তরাষ্ট্রের পর জার্মানিও ইউক্রেনকে হতাশ করল।

ইউক্রেনের প্রেসিডেন্ট  ভলদমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলোর কাছে বিমান সহায়তা চেয়ে আসছেন। তিনি এমনটিও বলেছেন, যদি ইউক্রেনকে তারা আকাশে যুদ্ধ করার জন্য সহায়তা না করেন তাহলে যারা রাশিয়ার হামলায় মারা যাবে তাদের মৃত্যুর জন্য এই দেশগুলোও দায়ী থাকবে।

ইউক্রেনকে যুদ্ধবিমান না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ নিজে।

তিনি বুধবার এ ব্যাপারে বলেন, আমরা ইউক্রেনকে সব ধরনের সহায়তা দিয়েছি, অস্ত্র দিয়েছি। কিন্তু এ সাহায্যের মধ্যে অবশ্যই কোনো যুদ্ধ বিমান নেই।

যুক্তরাজ্যও জানিয়ে দিয়েছে তারা ইউক্রেনকে যত অস্ত্র প্রয়োজন তার সবই দেবে। তবে বিমান দেওয়া তাদের পক্ষ সম্ভব নয়।

সূত্র: বিবিসি

বরগুনার আমলীতে ট্রলি থেকে ছিটকে পরে স্কুল ছাত্রের মৃত্যু

//সাইফুল্লাহ নাসির,আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে ইট ভাটার মাটি টানার ট্রলি থেকে ছিটকে পরে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র মোঃ হাসিব (১৫) নিহত হয়েছে।

আজ (৯ই মার্চ, বুধবার) দুপুরের দিকে আমতলী উপজেলার বান্দ্রা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আমতলী থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটার মাটি টানার ট্রলিতে চারঘাট নামক স্থানে যাওয়ার সময় বান্দ্রা নামক স্থানে ট্রলি থেকে ছিটকে পড়ে আহত হয় গুরুতর আহ হয় সজীব (১৫)। আমতলী উপজেলার সেকেন্দার খালি গ্রামের আশরাফ আলীর ছেলে হাসিব (১৫)। হাসিবকে প্রথমে আহতবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে হাসিব (১৫) এর অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়।

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানের কর্তব্যরত চিকিৎসক হাসিব কে মৃত্যু ঘোষনা করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান রহমান মুঠোফোনে বলেন ট্রলিটি আটক করা হয়েছে। অভিযোগ সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মাগুরার পুলিশ সুপারের তড়িৎ পদক্ষেপে রাজু হত্যার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান মসিয়ার গ্রেফতার

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরার শ্রীপুরে তখলপুর গ্রামের কলেজছাত্র রাজু হত্যাকাণ্ডের ঘটনায় শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মসিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত রাজুর বাবা আকতার শেখ মঙ্গলবার রাতে ৩৪ জনকে আসামী করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০৩ তাং ০৮/০৩/২০২২ ইং।আওয়ামী লীগ নেতা মসিয়ার রহমান ওই মামলার প্রধান আসামি বলে পুলিশ জানিয়েছে।

 

মাগুরার পুলিশ সুপারের তড়িৎ পদক্ষেপে রাজু হত্যার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান মসিয়ার গ্রেফতার

গত কয়েকদিন ধরে শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে স্থানীয় হাতেম আলি দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন নিয়ে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইউপি সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন এবং উপজেলা আওয়ামী স্বেচছাসেবক লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য কাজী আবদুর রউফের মধ্যে বিরোধ চলছিল। যার ধারাবাহিকতায় সোমবার রাতে কাজী আবদুর রউফ সমর্থকেরা তখলপুর গ্রামে রাজ্জাকের উপর হামলা করার সময় ভয়ে তিনি ঘরের মধ্যে পালিয়ে যাওয়ায় নিরপরাধ ছেলের উপর হামলা চালিয়ে ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় ঢাকা নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। রাজু ফরিদপুর রাজেন্দ্র কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমানের গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন। এর আগে হত্যাকাণ্ডে জড়িত এজাহারভূক্ত আরো ০৩ জন কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে নিহত রাজু একজন কোরআনের হাফেজ এবং নিরপরাধী ।সে কোন মারামারি সাথে জড়িত নয় তার নামে কোন মামলা ছিল না।

বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক আজ দেশে ফিরছে

//অনলাইন নিউজ//

ইউক্রেন-রাশিয়ার মধ্যকার উত্তেজনায় আটকে যাওয়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ ২৮ নাবিক আজ ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।

মঙ্গলবার রাতে তিনি বলেন, বুখারেস্ট সময় রাত পৌনে ১০টায় তাদের নিয়ে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট রওনা করবে। এই ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বুধবার বেলা সোয়া ১২টার দিকে।

এর আগে ইউক্রেইনের ওলভিয়া বন্দরের চ্যানেলে আটকা থাকা জাহাজটি থেকে উদ্ধার পাওয়ার তিন দিন পর মালদোভা সীমান্ত পার হয়ে গত রোববার দুপুরে রোমানিয়ায় পৌঁছান বাংলার সমৃদ্ধির নাবিক ও প্রকৌশলীরা। এরপর থেকে দূতাবাসের ব্যবস্থাপনায় বুখারেস্টে একটি হোটেলে ছিলেন তারা।

উল্লেখ্য, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেইনে পৌঁছায়। সেখান থেকে পণ্য নিয়ে জাহাজটির ইতালি যাওয়ার কথা ছিলো। এর আগেই ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হলে যুদ্ধ বেঁধে যায়।

তখন পণ্য নেওয়ার পরিকল্পনা বাতিল করে ‘চ্যানেল ক্লিয়ার’ হওয়ার অপেক্ষায় ছিলো সাধারণ পণ্যবাহী এ জাহাজটি। ওই অবস্থায় গত ২ মার্চ জাহাজে রকেট হামলা হলে মারা যান থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। এছাড়া জাহাজের ব্রিজও ক্ষতিগ্রস্ত হয়।

এরপর দিন বিকালে জাহাজ পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং বাকি ২৮ জনকে সরিয়ে নেয়া হয় সেখান থেকে। জাহাজ থেকে নেমে নাবিকরা বন্দরের কাছাকাছি একটি শেল্টার হাউজের বাংকারে ছিলেন বলে তারা পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। শুক্রবার রাত পর্যন্ত তারা সেখানেই ছিলেন বলে জানান রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন

কোকাকোলা ও পেপসি কোম্পানীও ব্যবসা বন্ধ করলো রাশিয়ায়

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই কয়েক ধরনের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে রাশিয়া। মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বের নামীদামি সব প্রতিষ্ঠানও। এ তালিকায় এবার যোগ দিয়েছে কোমল পানীয় নির্মাতা প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসি। খবর এএফপি ও বিবিসির।

রাশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়ে গতকাল মঙ্গলবার কোকাকোলার এক বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনে এই মর্মান্তিক ঘটনার অযৌক্তিক প্রভাব যেসব মানুষ সহ্য করছেন, আমরা তাদের পাশে আছি।’

অপরদিকে ইউক্রেনে রুশ হামলার দিকে ইঙ্গিত করে পেপসি জানিয়েছে, রাশিয়ায় পেপসি কোলা, সেভেন আপ ও মিরিন্ডা বিক্রি করবে না তারা। তবে শিশুদের ফর্মুলা দুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি চালু থাকবে।

একই দিনে রাশিয়ায় আপাতত ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কফি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্টারবাকস। এর কিছু সময় আগে মার্কিন ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ড’স জানায়, রাশিয়ায় তাদের রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

ইউক্রেনে হামলা শুরুর পর সম্প্রতি অ্যাপল, জারা, এইচঅ্যান্ডএমসহ কয়েকটি বৈশ্বিক কোম্পানি রাশিয়ায় বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এর মধ্যে আছে সুইডেনভিত্তিক আসবাব নকশা ও গৃহসজ্জা পরিষেবা প্রতিষ্ঠান আইকিয়া, ইলেকট্রনিকসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং, যুক্তরাজ্যভিত্তিক বিলাসবহুল ফ্যাশন হাউস বারবেরি ও অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতা বুহু, ব্রিটিশ বহুজাতিক গাড়ি কোম্পানি রোলস রয়েস, অ্যাস্টন মার্টিন ল্যাগোন্ডা ও জাগুয়ার ল্যান্ড রোভার, যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক গাড়ি নির্মাতা জেনারেল মোটরস ও অনলাইন স্ট্রিমিং পরিষেবা কোম্পানি নেটফ্লিক্সের মতো নামিদামি প্রতিষ্ঠানগুলো।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

পাঁচ দিনের ব্যবধানে আবার বাড়ল সোনার দাম

পাঁচ দিনের ব্যবধানে আবার বাড়ল সোনার দাম

//নিজস্ব প্রতিবেদক//

পাঁচ দিনের ব্যবধানে দেশের বাজারে ফের সোনার দাম বাড়ল। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফ‌লে দেশের বাজা‌রে ভা‌লো মানের সোনা প্রতি ভরির দাম বেড়ে দাঁড়াচ্ছে ৭৯ হাজার ৩১৫ টাকায়।

মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার থেকে দেশে নতুন এ দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা হবে।

প্রকাশিত বাজুসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ পড়বে ৭৯ হাজার ৩১৫ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৭৫ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের ৮১৬ টাকা বেড়ে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৬৪২ টাকা বাড়িয়ে ৫৪ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ মার্চ সোনার দাম বাড়িয়েছিলও বাউস। ওই দামে মঙ্গলবার পর্যন্ত ২২ কায়েতের সোনা ছিলো ৭৮ হাজার ২৬৫ টাকা। ২১ কায়েতের ৭৪ হাজার ৭৬৬ টাকা, ১৮ কায়েতের ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৩ হাজার ৪২১ টাকা।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পুড়লো ৩০০ ঘর, শিশুর মৃত্যু

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পুড়লো ৩০০ ঘর, শিশুর মৃত্যু

//দৈনিক বিশ্ব ডেস্ক//

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, পুড়ে গেছে প্রায় ৩০০ ঘর।

মঙ্গলবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পের বি ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস, এপিবিএন পুলিশসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় এক রোহিঙ্গা শিশু দগ্ধ হয়ে মারা গেছে। তবে নিহতের পরিচয় নিশ্চত হওয়া যায়নি। এ ঘটনায় ৩০০ ঝুপড়ি ঘর পুড়ে গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার থেকে আরও দুটি ইউনিটকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পরপর তিনবার রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটে।

ইউক্রেনের সুমিতে আটকে পড়া ৬৯৪ ভারতীয় পড়ুয়াকেই উদ্ধার করা হয়েছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

প্রধানমন্ত্রী মোদী সুমি-সহ ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধারে যুযুধান দুই রাষ্ট্রপ্রধানের সাহায্য চেয়েছিলেন।

ইউক্রেনের উত্তর-পূর্বের শহর সুমিতে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ৬৯৪ জন ভারতীয় পড়ুয়ার প্রত্যেককেই উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হরদীপ সিংহ পুরী এ খবর জানিয়ে বলেন, ‘‘সোমবার রাতেই সুমি শহর থেকে ভারতীয় পড়ুয়াদের বাসে তুলে পলতাভা শহরে পাঠানো শুরু হয়েছিল। আমি নিজে কন্ট্রোল রুমে যোগাযোগ করেছিলাম। আজ ৬৯৪ জনকেই সুমি থেকে উদ্ধার করা হয়েছে।’’

বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, সুমিতে আটকে পড়া ভারত-সহ বিভিন্ন দেশের পড়ুয়াদের দক্ষিণের শহর পলতোভা থেকে সড়কপথে পশ্চিম সীমান্তের কোনও দেশে নিয়ে যাওয়া হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধে পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছিলেন। সে সময়ই মোদী সুমি-সহ ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের বিষয়ে যুযুধান দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাহায্য চেয়েছিলেন বলে প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রের খবর।

বৃহস্পতিবার রাতে রুশ সেনাবাহিনী সুমিতে হামলা শুরু হওয়ার পরেই সেখানকার ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সুমি স্টেট ইউনিভার্সিটি হস্টেলের পাশেই এক কারখানায় বোমা পড়ায় সেখানকার পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়েন। বোমা পড়ার পরেই এলাকায় বিদ্যুৎ এবং জলের সরবরাহও বন্ধ হয়ে যায়। শীতের মধ্যে বাঙ্কারে আশ্রয় নিতে হয়েছিল ভারতীয় পড়ুয়াদের।

সুমির কাছে রুশ সীমান্ত। রাশিয়া এ দিক থেকেই আক্রমণ শানাচ্ছে। বিদেশি পড়ুয়ারা দেশে ফিরছেন মূলত ইউক্রেনের পশ্চিম সীমান্ত দিয়ে। সেখান থেকে সীমান্ত পেরিয়ে রোমানিয়া, হাঙ্গেরি অথবা পোল্যান্ড গিয়ে দেশে ফেরার উড়ান ধরছেন তাঁরা। প্রাথমিক ভাবে নয়াদিল্লিও ভারতীয় পড়ুয়াদের সেই পথে ফেরানোর কথা ভেবেছিল। কিন্তু পুতিন সরকার প্রস্তাব দেয়, রাশিয়ার পথে দেশে ফেরানো হবে তাঁদের। সেই প্রস্তাব ইউক্রেন নাকচ করে দেওয়ায় পড়ুয়াদের উদ্ধারের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর সোমবার জট কাটল।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ভোট দিতে এসে জানলেন ভোট স্থগিত, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

প্রাণে বেঁচে থাকার জন্য ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে- জাতিসংঘ

টাকা না পাওয়ায় বীর নিবাসের তালিকা পাঠাননি তালতলীর ইউএনও – অভিযোগ মুক্তিযোদ্ধাদের

খুলনার ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত 

//জাহিদুর রহমান বিপ্লব,ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়ায বিভিন্ন কর্মসুচি মধ‍্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হযেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষযক দপ্তরের আয়োজনে ৮ মার্চ মঙ্গলবার সকালে  উপজেলার শাহপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কারাতি প্রশিক্ষন, ২৭জন নারী  মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয।

উপজেলা নির্বাহী অফিসার  মো; আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি’ র বক্ত‍ব‍্য দেন  সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরূল ইসলাম মানিক, স্বাগত বক্তব‍্য দেন মহিলা বিষযক কর্মকর্তা রীনা মজুমদার প্রমূখ।