নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।তাকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শনিবার এ তথ্য জানানো হয়।

সিইসির দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

এর আগে বিচার বিভাগের কর্মকর্তা হাবিবুল আউয়াল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে সুপার নিউমারারি (স্বল্প সময়ের জন্য) সচিব ছিলেন। সেখান থেকে তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় প্রথমে ধর্ম সচিব এবং পরে প্রতিরক্ষা সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। পরে ২০১৪ সালের ১৮ জুন তার চাকরির মেয়াদ এক বছর বাড়ায় সরকার।

২০১৫ সালের ১৭ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল হাবিবুল আউয়ালের। কিন্তু ২০১৫ সালের ২১ জানুয়ারি পিআরএল বাতিল করে তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। পরে সেই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। ২০১৭ সালে অবসরে যান তিনি।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ১০ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেন সার্চ কমিটির সদস্যরা।

গত ২৭ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন প্রণয়ন করে সরকার। এরই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতির দায়িত্ব দিয়ে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। এরপর সার্চ কমিটির প্রথম বৈঠকে নিবন্ধিত রাজনৈতিক দল ও সুধীজনের কাছ থেকে নাম আহ্বানের সিদ্ধান্ত হয়। একইসঙ্গে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক আহ্বান করে সার্চ কমিটি। সরাসরি ও ইমেইলের মাধ্যমে সার্চ কমিটির কাছে প্রায় পাঁচশজনের নাম জমা পড়ে।

এসব নাম থেকে প্রথম দফায় ১৪ ফেব্রুয়ারি কমন নাম বাদ দিয়ে ৩২২ জনের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর বিশিষ্টজনদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমেও বেশ কিছু নাম পায় সার্চ কমিটি। সেখানেও কিছু কমন নাম বাদ দিয়ে তালিকায় প্রস্তাবিত নামের সংখ্যা দাঁড়ায় ৩২৯ জনে। এসব নাম থেকে একাধিক দফায় বৈঠক করে ২০ জনের নাম বাছাই হয়, দ্বিতীয় দফায় সেটা ১২-১৩ জনে আসে। গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সার্চ কমিটির সর্বশেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হয়। কিন্তু এ দশজনের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি।

উল্লেখ্য, কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন সর্বশেষ বিদায়ী ইসির মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়।

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

পড়ুণ দৈনিক বিশ্ব

খুলনার ডুমুরিয়ার সাহস ইউনিয়নে উম্মুক্ত ওয়ার্ড সভা

বাগেরহাটের রামপালে মোংলা উপজেলা পরিষদের ড্রাইভার রাজু’র বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

 

খুলনার ডুমুরিয়ার সাহস ইউনিয়নে উম্মুক্ত ওয়ার্ড সভা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

ডুমুরিয়া উপজেলার ৯নং সাহস ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডে   সূধী  এলাকা সাথে এলাকার সমস‍্যা ও করনীয় বিষযক  এক  উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্টিত হয়। ৩ নং  ওয়ার্ডের সদস‍্য বিবেকানন্দ বিশ্বাসের  সভাপতিতত্বে সভায় প্রধান

অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সাহস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব মোল্লা মোহাম্মদ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সংরক্ষিত ইউপি সদস‍্য  হাসিনা বেগম, ইউপি সচিবসহ এলাকাবাসী।

বাগেরহাটের রামপালে মোংলা উপজেলা পরিষদের ড্রাইভার রাজু’র বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

বাগেরহাটের রামপালে খালথেকে অজ্ঞাত ব‍্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

চট্টগ্রামে ৯ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক -৫

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

চট্টগ্রামের হালিশহর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই হওয়া ৯ টি মোটর সাইকেল উদ্ধার করেছে। সে সাথে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। চট্টগ্রামের হালিশহর থানা পুলিশ চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন স্থানে টানা তিন দিন অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক ও ৯ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হন।

আটককৃতরা হলেন- চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার আবদুল মালেক (২৫), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মো: আলমগীর (২৭), ফেনী সদর এলাকার মো: নাহিদুল ইসলাম (২০), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাবুল মিয়া (৩৪) ও নাঙ্গালকোট উপজেলার মোহাম্মদ মান্নান (৩৮)।

নগরীর হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ২৩ ফেব্রুয়ারী নগরীর হালিশহর থানার মাদার্য পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটর সাইকেলসহ আলমগীর ও নাহিদকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে মান্নানকে গ্রেফতার করা হয়। এ সময় মান্নানের দোকান থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে কুমিল্লার চৌদ্ধগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে বাবুল মিয়াকে গ্রেফতার ও তার বাড়ী থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সর্বশেষে সীতাকুন্ড উপজেলায় অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, গ্রেফতারকৃতরা দিনের বেলায় বিভিন্ন বাসা- বাড়ীতে কাজের সময় মোটরসাইকেলের অবস্থান লক্ষ্য করে রেখে রাতে কৌশলে চুরি করে নিয়ে যেতেন।

পরবর্তীতে এ সব চোরাই মোটর সাইকেলের ইঞ্জিন ও সেসিস নম্বর মুছে ফেলে সেখানে নতুন নম্বর বসানো হতো। অতপর এসব মোটর সাইকেল দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে বিক্রি করা হতো। এ চোর চক্রের একজন নেতার নাম পাওয়া গেছে। তাকে গ্রেফতার জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইউক্রেনে হামলার মধ্যে রাশিয়ায় পুতিনের সঙ্গে ইমরানের বৈঠকের উদ্দেশ্য কি

রুশ হামলার আগেই কেন কৃষ্ণসাগর থেকে সরে গেল ন্যাটোর যুদ্ধজাহাজ

//আন্তর্জাতিক ডেস্ক//

জানুয়ারির শুরুর দিকে রাশিয়া–ইউক্রেন ইস্যুতে উত্তেজনা যখন চরমে, সে সময় কৃষ্ণসাগর ছেড়ে যায় ন্যাটোর সদস্যদেশ ফ্রান্সের একটি যুদ্ধজাহাজ।

কৃষ্ণসাগরের বিস্তীর্ণ জলরাশিতে এ মুহূর্তে রুশ যুদ্ধজাহাজ  টহল দিচ্ছে। তবে সেখানে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর কোনো উপস্থিতি  নেই।

কৃষ্ণসাগরে বিদেশি জাহাজের চলাচলের খবরাখবর প্রকাশক তুরস্কের ওয়েবসাইট টার্কিশনেভি ডটনেট বলেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের কোনো জাহাজ সেখানে নেই।  সংস্থাটির তথ্য বলছে, কৃষ্ণসাগরে এখন রাশিয়ার নৌবাহিনীর ১৬টি সামরিক নৌযান টহল দিচ্ছে।

কৃষ্ণসাগরে রাশিয়াকে মোকাবিলায় পশ্চিমাদের অবস্থান নিয়ে কূটনীতিক, গোয়েন্দা কর্মকর্তা ও ন্যাটোর কর্মকর্তা থেকে শুরু করে বেশ কয়েকজন বিশ্লেষক জানিয়েছেন, এই সাগরে রুশ নৌবাহিনীকে চ্যালেঞ্জ করার বিষয়ে ন্যাটো সদস্যদেশগুলোর মধ্যে বিভক্তি রয়েছে। ফলে এ অঞ্চল নিয়ে ন্যাটোর একটি পরিষ্কার ও অর্থপূর্ণ কৌশলের ঘাটতি দেখা গেছে।

তবে বৃহস্পতিবার এই জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউরোপের উত্তরাঞ্চল থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ন্যাটোর ১২০টির বেশি যুদ্ধজাহাজ ও এক শর বেশি যুদ্ধবিমান উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

এদিকে কৃষ্ণসাগরে ন্যাটো সেনাদের দেখা না গেলেও, এ সাগরসংলগ্ন দেশ রোমানিয়া ও বুলগেরিয়ায় এবং ইউক্রেনের লাগোয়া স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে প্রায় চার হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে জোটটির। পোল্যান্ড ও রোমানিয়ায় প্রায় তিন হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রও।

যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষক স্টিফেন ফ্লানাগান বলেন, ক্রিমিয়ায় রাশিয়ার সেনাদের উপস্থিতি ও সাম্প্রতিক বছরগুলোতে রুশ নৌবহরের আধুনিকায়নের ফলে কৃষ্ণসাগর অঞ্চলে সামরিক ভারসাম্য রাশিয়ার অনুকূলে গেছে। এ মুহূর্তে কৃষ্ণসাগরে রাশিয়ার বড় যুদ্ধজাহাজগুলো অবস্থান করছে। এর ফলে ইউক্রেনে হামলার ক্ষেত্রে রুশ বাহিনী ভয়ানক হয়ে উঠেছে।

কৃষ্ণসাগর এলাকায় সেনাও মোতায়েন করেছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনে পুরোদমে হামলা শুরুর আগেই কৃষ্ণসাগর ও ইউক্রেন সীমান্তজুড়ে দেড় লাখের বেশি রুশ সেনা মোতায়েন করা হয় বলে জানায় যুক্তরাষ্ট্র।

রাশিয়া-ইউক্রেন সংকট শুরু মূলত ন্যাটোকে ঘিরে। ন্যাটোতে যোগ দিতে দীর্ঘ সময় ধরে তৎপর ইউক্রেন। এ নিয়ে আপত্তি জানিয়ে আসছিল মস্কো। রাশিয়ার দাবি, ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তা তার নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হবে।

সূত্র: রয়টার্স

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ইউরোপের ২৭ দেশের কেউ সাড়া দিলনা ইউক্রেনের ডাকে (ভিডিও)

১১-২০ জাতীয় ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কঠোর কর্মসূচি ঘোষণা

ইউরোপের ২৭ দেশের কেউ সাড়া দিলনা ইউক্রেনের ডাকে (ভিডিও)

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউরোপের ২৭ দেশের নেতাদের সঙ্গে কথা বলে কোনো সাড়া পেলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ আগ্রাসনের মুখে সামরিকভাবে অনেকটা একা লড়াই করতে হচ্ছে তাকে।

তিনি বলেন, কারও কাছ থেকে তিনি সহায়তা চেয়ে পাননি। তবে তিনি রাশিয়াকে ভয় পান না।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়ে কথা ২৭ দেশের সঙ্গে কথা বলেছেন। তবে তারা নীরবতা পালন করেছে।

গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, সামরিক জোটে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য ২৭ জন ইউরোপীয় নেতার সঙ্গে কথা বলেছেন কিন্তু কেউ ইতিবাচক উত্তর দেয়নি।

জেলেনস্কি বলেন, আমি ২৭ জন ইউরোপীয় নেতাকে জিজ্ঞাসা করেছি ইউক্রেন ন্যাটোতে থাকবে কি না… সবাই ভয় পায়, কেউ উত্তর দেয় না।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

১১-২০ জাতীয় ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কঠোর কর্মসূচি ঘোষণা

ঝ‌ড়ে উপ‌ড়ে গেছে নিউট‌নের সেই আ‌পেল গাছ‌

ঝ‌ড়ে উপ‌ড়ে গেছে নিউট‌নের সেই আ‌পেল গাছ‌

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ইংল‌্যা‌ন্ডেরন ক্যামব্রিজ ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনের ‘নিউটন আপেল গাছ’টি ঝড়ে উপড়ে গেছে। যে আপেল গাছের নিচে বসে নিউটন মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিলেন উপড়ে যাওয়া গাছটি ছিলো সেটির ক্লোন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বাগানের কিউরেটর ড. স্যামুয়েল ব্রকিংটন জানান, এই গাছটি ১৯৫৪ সালে রোপন করা হয়েছিল। ৬৮ বছর ধরে বাগানের ব্রুকসাইড প্রবেশ পথে দাঁড়িয়েছিল। তিনি আরও জানান, গাছটিরও একটি ক্লোন রয়েছে। শিগগিরই বাগানের অন্য স্থানে তা রোপন করা হবে।

যে মূল গাছ থেকে আপেল পড়ার ঘটনায় নিউটন মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিলেন তা লিংকনশায়ারের  গ্রান্থামের উলসথর্প ম্যানরে অবস্থিত ছিল। ১৯ শতকের একটি ঝড়ে গাছটি উপড়ে গেলেও তা বেঁচে যায় এবং কলম করে গাছটির বংশ বিস্তার করা হয়েছে। এই প্রক্রিয়াটি ছিল একটি চারা অন্য অঙ্কুরের সঙ্গে জুড়ে দেওয়া।

বাগানের অন্য কোনও স্থানে রোপন করা হবে নিউটনের আপেল গাছের ক্লোন।

ড. স্যামুয়েল ব্রকিংটন জানান, পর্যালোচনায় দেখা গেছে, বোটানিক্যাল গার্ডেনের একটিসহ ক্যামব্রিজে নিউটনের মূল আপেল গাছের তিনটি ক্লোন রয়েছে।

তিনি আরও জানান, শুক্রবারের ঝড়ে এটির উপড়ে যাওয়া দুঃখজনক হলেও মধু ছত্রাকের উপস্থিতির কারণে গাছটির পরিণতি সম্পর্কে সচেতন ছিলেন। তাই তারা গাছটির ক্লোন করা শুরু করেন।

তার কথায়, অভাবনীয় কলম বিজ্ঞানের কারণে নিউটনের আপেল গাছ আমাদের সংগ্রহে থাকবে বলে আমরা আশা করছি।

ফেসবুক সংগ্রহ।।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

১১-২০ জাতীয় ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কঠোর কর্মসূচি ঘোষণা

ইউক্রেনে হামলার মধ্যে রাশিয়ায় পুতিনের সঙ্গে ইমরানের বৈঠকের উদ্দেশ্য কি

১১-২০ জাতীয় ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কঠোর কর্মসূচি ঘোষণা

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//        

অদ্য ২৫/০২/২০২২ ইং রোজ শুক্রবার ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর আয়োজনে অবিলম্বে নবম পে স্কেল প্রদান,৫০% মহার্ঘ ভাতা প্রদান,এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন সহ ৫ দফা দাবী আদায়ে করণীয় শীর্ষক এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকার হাউজিং বিল্ডিং রিসোর্স ইনস্টিটিউট (এইচ বি আর আই) হলরুমে দিনব্যাপী এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সকল সদস্য সহ ১১-২০ গ্রেড এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ  সাধারণ কর্মচারীবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সম্মানিত সভাপতি জনাব মোঃ মিরাজুল ইসলাম।

উক্ত সভায় নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সকল সদস্য কে সপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সম্মানিত সভাপতি জনাব মোঃ মিরাজুল ইসলাম। অতঃপর বিকাল ৪ ঘটিকায় ধানমন্ডি ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সকল নেত্রীবৃন্দ।

১১-২০ জাতীয় ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কঠোর কর্মসূচি ঘোষণা

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতি জনাব মোঃ মিরাজুল ইসলাম বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, সরকারের প্রত্যেকটি উন্নয়ন কাজে আমরা ১১-২০ গ্রেডের কর্মচারীরা কাধে কাধ মিলিয়ে কাজ করি কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমরা ১৪ লক্ষ কর্মচারী চরম বৈষম্যের স্বীকার। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম পর্যায়ে এসে পৌঁছেছে এ অবস্থায় আমরা খুব কষ্ট জীবন যাপন করছি।

দীর্ঘ দিন ধরে আমরা সরকারের কাছে আমাদের দাবী বাস্তবায়নের জন্য অনুরোধ করে আসছি কিন্তু সরকার আজ অবধি কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন নি।

এমতবস্থায় আমরা নিরুপায় হয়ে নিম্ন লিখিত কর্মসূচি ঘোষণা করছি:-

১/আগামী ৬ মার্চ সকল বিভাগীয় কমিশনার এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান।

২/ আগামী ৭ই মার্চ থেকে ২০ সে মার্চ এর মধ্যে ৩০০ আসনের সংসদ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য গণ কে স্মারকলিপি প্রদান ও দাবীর স্বপক্ষে মতবিনিময়।

৩/ আগামী ২১ মার্চ থেকে সকল দপ্তরে দাবী সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ।

আগামী ৩০ মার্চ ২০২২ ইং তারিখের মধ্যে যদি দাবী বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে এপ্রিল ২০২২ ইং থেকে অর্ধ দিবস কলম বিরতি সহ ঢাকায় মহা সমাবেশের মত কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবো।

আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবারও আকুল আবেদন জানিয়ে বলতে চাই , আপনি বঙ্গবন্ধুর কন্যা, ১৪ লক্ষ কর্মচারীর আস্থার ঠিকানা, আপনার দিকে অধীর আগ্রহে চেয়ে আছে ১৪ লক্ষ কর্মচারীর ভাগ্য। তাই ১৪ লক্ষ কর্মচারীর প্রাণের দাবী সমূহ বাস্তবায়নে আপনার আসু হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ,কার্যকরী সভাপতি, মো জিয়াউর রহমান, সিনিয়র সহ সভাপতি মো জহিরুল ইসলাম জাফর,সহ সভাপতি সুরত নুর ডেইজি,দেলোয়ার হোসেন উম্মে জহুরা,যুগ্ম সাধারণ সম্পাদক , মেরাজুল হক রানা, সাজেদা বেগম, সহ সাধারণ সম্পাদক মো সালাউদ্দিন বুক্সান, সাংগঠনিক সম্পাদক মো তৌহিদুল ইসলাম, ইমাম হোসেন, আলী আকরাম সপন, সহ সাংগঠনিক সম্পাদক রাকিব আবদুল্লাহ সহ মহিলা বিষয়ক সম্পাদক শারমিন বিনতে রহমান, ফারজানা আক্তার, খাদিজা আক্তার, ঢাকা মহানগর এর সদস্য সচিব এবনে ফারুক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

৫০ বছর পর রাজাকার ক্যাম্পের মাটির নিচে বিপুল পরিমান গুলি

৫০ বছর পর রাজাকার ক্যাম্পের মাটির নিচে বিপুল পরিমান গুলি

//নিজস্ব প্রতিবেদক//

স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর পর পাকিস্তানীদের দোসর আল-বদর রাজাকার (পিচ কমিটি) ক্যাম্পের মাটি খুঁড়ে পাওয়া গেছে শক্তিশালী থ্রি নট থ্রি রাইফেলের ১৫শ’ ৫৪পিচ গুলি। আজ শুক্রবার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামে সরকারীভাবে ভূমিহীনদের জন্য বাড়ি নির্মাণের সময় শ্রমিকরা এসব গুলি উদ্ধার করেছে।

বেলা সাড়ে এগারোটার দিকে বিপুল পরিমান গুলি উদ্ধারের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম, থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে উদ্ধারকৃত ১৫শ’ ৫৪পিচ গুলি থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম জানান, সরকারীভাবে ভূমিহীনদের বাড়ি নির্মাণের জন্য গত ২২ ফেব্রুয়ারী গৈলা ইউনিয়নের কালুপাড়া মৌজায় ৩০ শতক জায়গা ক্রয় করে সরকার। ওই জায়গায় ১৫টি পাকা বাড়ি নির্মাণের জন্য ২৩ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে শ্রমিকরা। শুক্রবার সকালে বাড়ির কাজের জন্য লে-আউট দিতে মাটি খনন করতে গিয়ে মাত্র দেড় ফুট নীচে শ্রমিকরা ওই গুলি দেখতে পেয়ে তা উদ্ধার করে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও আরও জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের ওইস্থানে রাজাকার ক্যাম্প ছিল। ধারনা করা হচ্ছে, দেশ স্বাধীনের পর পরই রাজাকাররা এসব গুলি মাটির নীচে লুকিয়ে রাখে। যা মাটি খননের সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। পাশাপাশি বাড়ি নির্মাণের কাজ অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গুলি উদ্ধারের খবর পেয়ে থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের উদ্ধার করা গুলির জব্দ তালিকা তৈরী করে তাদের হেফাজতে নিয়েছেন। ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, পরিত্যক্ত ও নিস্কৃয় অবস্থায় উদ্ধারকরা ১৫শ’ ৫৪পিচ গুলিগুলো শক্তিশালী থ্রি নট থ্রি রাইফেল ও এলএমজি’তে ব্যবহার করা হয়। গুলিগুলো পাঁচটি করে প্রসেস অবস্থায় পাওয়া গেছে। তবে এগুলো অর্ধশত বছর আগে থেকে মাটির নীচে থাকায় মরিচা ধরে নিস্কৃয় হয়ে গেছে। বিষয়টি জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দু মালিকানাধীন ওই বাড়িটি স্থানীয় পিচ কমিটির সদস্যরা দখল করে ক্যাম্প স্থাপন করেছিলো। দেশ স্বাধীনের পর স্থানীয় কিসমত সরদার পুরো বাড়িটি দখল করে নেয়। পরে কিসমত সরদারের ছেলে পলাশ তাদের দখল করা বাড়িটি বিক্রি করে দেয়। সেখান থেকে হাত বদল হয়ে সোহরাফ ও শাহ আলম নামের দুই ভাই এ জমির মালিকানা পায়। বর্তমানে এর একটি অংশে ভূমিহীনদের জন্য ঘর নির্মানের লক্ষ্যে সরকার ক্রয় করেছে।

মহান স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা বিরোধীরা দেশের মানুষের ওপর নির্বিচারে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তার নিদর্শন হিসেবে এসব নিস্কৃয় গেলাবারুদ সরকারীভাবে জাদুঘরে সংরক্ষণের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার দাবি জানিয়েছেন গৈলা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু।

পড়ুণ দৈনিক বিশ্ব

ঘরের মাঠে টাইগারদের ষষ্ঠ সিরিজেও জয়

ইউক্রেনে হামলার মধ্যে রাশিয়ায় পুতিনের সঙ্গে ইমরানের বৈঠকের উদ্দেশ্য কি

 

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী গীতিকবি খালেদ আহমদকে সংবর্ধনা প্রদান

//রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

জগন্নাথপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসী গীতিকবি খালেদ আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে শুক্রবার বিকেলে ভয়েস স্টার স্টুডিও হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।  উপজেলার সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, বিশিষ্ট  সমাজ সেবক ও বাউল শিল্পি  এম এ কাইয়ুমের সভাপতিত্বে ও সমাজ সেবক নুর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক হাজী ইকবাল হোসেন ভূইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না।

বক্তব্য রাখেন রাণীগঞ্জ ফ্রেন্সক্লাবের সভাপতি জুনেদ আহমদ প্রমূখ। অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল হাই, বাউল শিল্পি এম এ কাসেম, সাংবাদিক হুমায়ুন কবীর, আমিনুর রহমান জিলু, সুজাত মিয়া, মোঃ রনি মিয়া ও সমাজ সেবক  এম এ খায়ের,  প্রমূখ।

পরে স্বাস্থবিধি মেনে মনোমুগ্ধকর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

ঘরের মাঠে টাইগারদের ষষ্ঠ সিরিজেও জয়

ইউক্রেনে হামলার মধ্যে রাশিয়ায় পুতিনের সঙ্গে ইমরানের বৈঠকের উদ্দেশ্য কি

 

ঘরের মাঠে টাইগারদের ষষ্ঠ সিরিজেও জয়

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করে বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ৪৫.১ ওভার খেলে ২১৮ রান করে গুটিয়ে যায়। ফলে বাংলাদেশ পায় ৮৮ রানের জয়।

আফগানিস্তানে বিপক্ষে এ সিরিজ জয়ের মাধ্যমে ঘরের মাঠে বাংলাদেশ টানা ছয়টি ওয়ানডে সিরিজে জয় পেল।

২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টাইগাররা বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুইবার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইবার, শ্রীলঙ্কার বিপক্ষে একবার ও আফগানদের বিপক্ষে একবার ওয়ানডে সিরিজ খেলেছে। যার সবগুলোতেই জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।