রাশিয়-ইউক্রেন যুদ্ধ// কোন দেশ কি অবস্থানে আছে জেনে নিন..

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেন থেকে পালানো লোকের সংখ্যা এখন ৩,৬৮,০০০ ছাড়িয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচ সিআর বলছে, ইউক্রেনে রুশ আক্রমণ ও যুদ্ধের কারণে ঘরবাড়ি ছেড়ে পালানো লোকের সংখ্যা এখন ৩,৬৮,০০০-এ পৌঁছেছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচ সিআর বলছে, ইউক্রেনে রুশ আক্রমণ ও যুদ্ধের কারণে ঘরবাড়ি ছেড়ে পালানো লোকের সংখ্যা এখন ৩,৬৮,০০০-এ পৌঁছেছে।

বিবিসির সংবাদদাতাদের খবর অনুযায়ী ইউক্রেন থেকে এ পর্যন্ত ১৫০,০০০-এরও বেশি লোক পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

অন্যদিকে গত তিন দিনে ইউক্রেন থেকে রোমানিয়ায় পালিয়েছে ৪৩,০০০ -এরও বেশি মানুষ।

রাশিয় ইউক্রেন যুদ্ধ// কোন দেশ কি অবস্থানে আছে জেনে নিন..
ইউক্রেন থেকে পালানো লোকের সংখ্যা এখন ৩,৬৮,০০০ ছাড়িয়েছে।

ইউক্রেনের মন্ত্রীর দাবি : ৪,৩০০ রুশ সৈন্য নিহত

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রীহানা মালিয়ার এক ফেসবুক পোস্টে যুদ্ধে রুশ ক্ষয়ক্ষতির একটি তালিকা প্রকাশ করেছেন

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রীহানা মালিয়ার এক ফেসবুক পোস্টে যুদ্ধে রুশ ক্ষয়ক্ষতির একটি তালিকা প্রকাশ করে দাবি করেছেন যে ৪.৩০০ জন রুশ সৈন্য এ পর্যন্ত নিহত হয়েছে।

বিবিসি এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি, এবং রাশিয়া এখন পর্যন্ত হতাহতের কোন সংখ্যা প্রকাশ করেনি।

ইউক্রেনের মন্ত্রীর দেয়া তালিকায় ৪,৩০০ রুশ সৈন্য নিহতের কথা ছাড়াও ২৭টি বিমান, ২৬টি হেলিকপ্টার, ১৪৬টি ট্যাংক, ৭০৬টিসাঁজোয়া যান, ৪৯টি কামান এবং আরো কিছু সামরিক সরঞ্জাম ও অস্ত্র ধ্বংসের কথা বলা হয়।

নানা দিক থেকে এগুচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনের ‘শক্ত প্রতিরোধ’

একাধিক দিক থেকে রুশ বাহিনী এগিয়ে আসতে থাকলেও তারা ইউক্রেনের বাহিনীর “শক্ত প্রতিরোধের” সম্মুখীন হচ্ছে

ব্রিটিশ গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী রাজধানী কিয়েভে গত রাতেও লড়াই হয়েছে তবে শহরটির কেন্দ্রস্থল এখন শান্ত, তবে কারফিউ চলছে।

ব্রিটেনের সূত্রগুলো বলছে, একাধিক দিক থেকে রুশ বাহিনী এগিয়ে আসতে থাকলেও তারা ইউক্রেনের বাহিনীর “শক্ত প্রতিরোধের” সম্মুখীন হচ্ছে

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেংকো বলছেন,রাজধানী কিয়েভ লক্ষ্য করে নিক্ষিপ্ত একটি রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তাদের বিমানবাহিনী

সামাজিক মাধ্যমে পোস্ট করা খবর ও ভিডিওতে দেখা যাচ্ছে – কিয়েভ শহরের উত্তর-পশ্চিমে বুশা্ নামে একটি উপশহরে এখন যুদ্ধ চলছে। রাস্তায় রুশ সৈন্যদের দেখা যাচ্ছে, এব ভিডিওতে মেশিনগানের শব্দ পাওয়া যাচ্ছে। বিবিসি এর সত্যতা এখনো যাচাই করতে পারেনি।

ইউক্রেনের আরো কিছু শহর ও অবকাঠামোর ওপর রাশিয়া আক্রমণ চালিয়েছে।

খেরসন এবং বেরদিয়ানস্কশহর দুটি অবরোধ করে রুশ বাহিনী।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রইগর কোনাশেনকভ বলেছেন, খেরসন শহরের কাছে চরনোবাইভকা বিমানঘাঁটি এবং হেনিচেস্ক নামে আরেকটি শহর এখন রুশ নিয়ন্ত্রণে।

তিনি আরো বলেন, রাশ বাহিনী শনিবার বিমান ও সাগর থেকে নিক্ষিপ্ত ক্রুজ মিসাইল দিয়ে ইউক্রেনের সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে।

রাশিয় ইউক্রেন যুদ্ধ// কোন দেশ কি অবস্থানে আছে জেনে নিন..
খারকিভ শহরে একটি রুশ সামরিক যানে আগুন জ্বলছে

ইউক্রেনের সাথে আলোচনার জন্য মিনস্কে রুশ প্রতিনিধিদল, রাজি নন জেলেনস্কি

ইউক্রেনের সাথে আলোচনার লক্ষ্য নিয়ে একটি রুশ প্রতিনিধিদল বেলারুসের রাজধানী মিনস্ক এসে পৌঁছেছে।

দৃশ্যতঃ ইউক্রেনের সাথে আলোচনার লক্ষ্য নিয়ে একটি রুশ প্রতিনিধিদল বেলারুসের রাজধানী মিনস্ক এসে পৌঁছেছে।

কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন – রাশিয়া যদি বেলারুসের ভূখন্ড ব্যবহার করে ইউক্রেনের ওপর আক্রমণ না চালাতো, তাহলে মিনস্কে বসে আলোচনা করা যেতো।

তবে মি. জেলেনস্কি বলেছেন অন্য কোন জায়গায় এ আলোচনা হতে পারে।

“অবশ্যই আমরা শান্তি চাই, বৈঠক চাই, যুদ্ধ শেষ হোক এটা চাই। ওয়ারস’, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকু – এসব জায়গার কথা আমরা রাশিয়ার কাছে প্রস্তাব করেছি” – বলেন তিনি।

মি. জেলেনস্কি বলেন – “অন্য যে কোন শহরেও আলোচনা হতে – এমন কোন দেশ যেখান থেকে আমাদের ওপর মিসাইল ছোঁড়া হচ্ছেনা।“

রাশিয়ার কিছু ব্যাংককে ‘সুইফট’ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে

‘সুইফট’ থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করতে একমত হয়েছে ইইউ, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো।

আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা ‘সুইফট’ থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করার ব্যাপারে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো।

ইউরোপিয় ইউনিয়ন জানিয়েছে, পুতিন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিদেশে নাগরিকত্ব নেয়া ঠেকাতে তথাকথিত ‘গোল্ডেন পাসপোর্টের’ বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

একটি দেশ থেকে আরেকটি দেশের ব্যাংকে আর্থিক লেনদেন করতে সুইফট ব্যবস্থা ব্যবহার করা হয়।

তেল ও গ্যাস রপ্তানির মাধ্যমে রাশিয়া যে অর্থ আয় করে, সেই অর্থ আদায়ে দেশটি সুইফটের উপর ব্যাপকভাবে নির্ভরশীল।

জার্মান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ান এসব ব্যাংকে বৈদেশিক অর্থ লেনদেন বন্ধ করাই তাদের এই উদ্যোগের মুল উদ্দেশ্য। কিন্তু রাশিয়ার সাথে ব্যবসা রয়েছে, এমন পশ্চিমা প্রতিষ্ঠানগুলোও এর ফলে ক্ষতির সম্মুখীন হতে পারে।

বেলজিয়াম ভিত্তিক সুইফট বিশ্বের এগারো হাজার আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে।

রাশিয় ইউক্রেন যুদ্ধ// কোন দেশ কি অবস্থানে আছে জেনে নিন..
আন্তর্জাতিক ব্যাংকিংএ আর্থিক লেনদেন করতে সুইফট সিস্টেম ব্যবহার করা হয়

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ বাহিনী

শহরের প্রতিরোধ বেষ্টনী ভেদ করেছে এবং সেখানে তাদের সাথে ইউক্রেনের সেনাবাহিনীর লড়াই চলছে বলে খবর আসছে।

দক্ষিণের মেলিতোপোল দখল করে নেবার পর এবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে রাশিয়ান সেনাবাহিনী, বলছে সেখানকার কর্তৃপক্ষ।

রাশিয়ান সেনারা শহরের প্রতিরোধ বেষ্টনী ভেদ করেছে এবং সেখানে তাদের সাথে ইউক্রেনের সেনাবাহিনীর লড়াই চলছে বলে খবর আসছে।

রাশিয় ইউক্রেন যুদ্ধ// কোন দেশ কি অবস্থানে আছে জেনে নিন..
রাশিয়ান সেনারা খারকিভ শহরের প্রতিরোধ বেষ্টনী ভেদ করেছে

রাতভর মিসাইল হামলার পর রাশিয়ান বাহিনী শহরটিতে প্রবেশ করলো।

মিসাইল হামলায় একটি নয় তলা আবাসিক ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে সেখানকার জরুরি বিভাগ। ভবনটির বেজমেন্টে আশ্রয় নেয়ার কারণে ৬০ জনের মতো বাসিন্দার প্রাণ রক্ষা হয়েছে। তবে বয়স্ক একজন নারী মারা গেছেন।

সূত্র: বিবিসি বাংলা।

English Dainikbiswa

পড়ুণ দৈনিক বিশ্ব

মুন্সীগঞ্জে ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ড: ১৫ দোকান পুড়ে ছাই

মুন্সীগঞ্জে ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ড: ১৫ দোকান পুড়ে ছাই

//অনলাইন নিউজ//

মুন্সীগঞ্জে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভা সংলগ্ন ফার্নিচার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে তাৎক্ষণিকভাবে আশপাশে পানি না পাওয়ায় আগুন নেভাতে সমস্যার মুখোমুখি হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের ৩য় দিনে রাস্তায় রাস্তায় তুমুল লড়াই

ত্রয়োদশ তম প্রধান নির্বাচন কমিশনার শপথ নিচ্ছেন রোববার

ইউক্রেনে রুশ আগ্রাসনের ৩য় দিনে রাস্তায় রাস্তায় তুমুল লড়াই

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় দিনে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে দেশটির সেনাবাহিনী। শনিবার সকাল থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় তুমুল লড়াই শুরু হয়েছে। কিছুক্ষণ পর পর গুলি আর বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেন সেনাদের সঙ্গে যুদ্ধে যোগ দিয়েছেন হাজার হাজার বেসামরিক লোক।

ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধে এ পর্যন্ত ১৯৮ জন নিহত এবং দেড় হাজারের বেশি আহত হয়েছেন। রাশিয়া দাবি করেছে, তারা মেলিটপোল শহর দখল করে নিয়েছে। অন্যদিকে ইউক্রেন সেনাদের দাবি, রাশিয়ার সাড়ে ৩ হাজার সেনাকে হত্যা এবং ২০০ জনকে বন্দি করেছে তারা। পেন্টাগন কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, আগ্রাসী অভিযান শুরুর পর রাশিয়ার কিছুটা গতি কমেছে। কারণ সীমান্তে ঢুকে পড়া যত সহজ, শহর দখল ততটাই কঠিন। তবে ক্ষণে ক্ষণে যুদ্ধের পরিস্থিতি পালটাচ্ছে বলেও সতর্ক করেছেন তারা।

ইউক্রেনে রুশ আগ্রাসনের ৩য় দিনে রাস্তায় রাস্তায় তুমুল লড়াই

এদিকে দুই পক্ষের কাছ থেকে আলোচনা ও অস্ত্রবিরতির খবরও পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এক্ষেত্রে মধ্যস্থতা করতে পারে ইসরাইল। দেশটিতেই দুই পক্ষ আলোচনায় বসতে পারে। তবে আত্মসমর্পণের গুজব উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আমরা পালিয়ে যাইনি। অস্ত্রও ছাড়িনি। দেশকে রক্ষা করব আমরা। ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ২৮টি দেশ। খবর বিবিসি, এএফপি, রয়টার্স, দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

সকাল থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের নানা প্রান্ত থেকে বিস্ফোরণ আর গোলাগুলির শব্দ ভেসে আসে। কিয়েভের ত্রোইয়েশনিয়া ও ময়দান স্কয়ারের কাছে সবচেয়ে বড় বিস্ফোরণ হয়েছে। এরপর সারা দিনই এমন পরিস্থিতি বিরাজ করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, কিয়েভে রাশিয়ার কামান হামলার শব্দ এত বেশি যে, শহরের কেন্দ্রস্থল থেকে কয়েক মাইল দূরেও শব্দ শোনা যাচ্ছে। শহরের চিড়িয়াখানা ও শুলিভাকা এলাকায় অর্ধশতাধিক বিস্ফোরণ হয়েছে। কিয়েভের পেরেমোহি অ্যাভিনিউয়ে গাড়ির ধ্বংসাবশেষ এবং বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। ভাসিলকিভের একটি বিমানঘাঁটির কাছে প্রচণ্ড লড়াই হয়েছে। ধারণা করা হচ্ছে, রুশ সেনারা কিয়েভে হামলায় এই ঘাঁটি ব্যবহারের চেষ্টা করছে।

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করে, কৃষ্ণসাগর উপকূলীয় শহর মাইকোলাইভ থেকে রাশিয়ান সেনাদের সফলভাবে তাড়িয়ে দিয়েছে তারা। ইউক্রেনের স্টেট স্পেশাল সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, কিয়েভে ত্রোইয়েশনিয়া জেলায় সিএইচপি-৬ বিদ্যুৎকেন্দ্রের কাছে দুই পক্ষের সেনাদের লড়াই চলছে। রাশিয়ার সেনারা বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করে দিয়ে রাজধানী কিয়েভ অচল করে দেওয়ার লক্ষ্যে সেখানে এমন হামলা চালাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

তারা আরও জানায়, রাজধানী কিয়েভে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। তবে তারা সেটি প্রতিহত করেছে। তারা আরও বলেছে, ওডেসা বন্দরের কাছে বাণিজ্যিক দুটি জাহাজে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত ছবি-ভিডিওতে দেখা যায়-দুপক্ষের সেনারা অস্ত্র তাক করে সতর্ক অবস্থানে আছেন। কোথাও রুশ বাহিনীর গোলায় বিধ্বস্ত ভবনে চলছে উদ্ধার তৎপরতা। অস্ত্র হাতে লড়াইয়ে নেমেছেন বাসিন্দারা। একটি শহরে রুশ সেনার সঙ্গে এক নারীকে তর্ক করতেও দেখা যায়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, চলন্ত প্রাইভেট কার পিষে দিচ্ছে একটি রুশ ট্যাংক।

এক শহর দখলে নিল রাশিয়া : রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখল করেছে। মেলিটপোল দেশটির একটি মাঝারি আকারের শহর। ইউক্রেনের প্রধান বন্দরগুলোর একটি মারিওপোলের কাছেই মেলিটপোলের অবস্থান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার সেনাদের একটি দল কোনো প্রতিরোধ ছাড়া মেলিটপোলে ঢোকে। শহরে টহলরত রুশ সেনাদের স্বাগত জানায় বাসিন্দারা। প্রাপ্তবয়স্ক অনেকে লাল পতাকা নিয়ে রাস্তায় নামেন।

রাশিয়ার ৩৫০০ সেনা হত্যার দাবি ইউক্রেনের : ইউক্রেনের সামরিক বাহিনী তাদের ফেসবুক পেজে দাবি করে, তারা আগ্রাসনে জড়িত ৩ হাজার ৫০০ রুশ সেনাকে হত্যা এবং প্রায় ২০০ জনকে বন্দি করেছে। এছাড়া এ পর্যন্ত রাশিয়া ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার ও ১০২টি ট্যাংক হারিয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত নিজেদের কত সেনা হতাহত হয়েছে, সে সম্পর্কে রাশিয়া এখনো কিছুই জানায়নি।

আমরা দেশকে রক্ষা করব-জেলেনস্কি : শুক্রবার থেকে গুঞ্জন উঠতে শুরু করে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ করেছেন। শনিবার টুইটারে একটি ভিডিওতে এমন গুজব উড়িয়ে দিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, কিয়েভের রাস্তায় সাদামাটা পোশাকে হাঁটছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের বাসভবন গরোদেৎস্কি হাউজের সামনের ওই ভিডিওতে জেলেনস্কিকে বলতে শোনা যায়, ‘অনলাইনে অনেক ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে, আমি নাকি সেনাবাহিনীকে অস্ত্র সমর্পণের নির্দেশ দিয়েছি এবং নিরাপদ আশ্রয় নিয়েছি। কিন্তু আমি এখানেই আছি। আমরা অস্ত্র ছাড়ব না। দেশকে রক্ষা করব।’

ইউক্রেন সীমান্তে ৫০০ সেনা পাঠাচ্ছে ফ্রান্স : ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর ন্যাটো জোটের অংশ হিসাবে ইউক্রেন সীমান্ত লাগোয়া রোমানিয়ায় ৫০০ সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্স। শুক্রবার ফ্রান্সের সেনাপ্রধান থিয়েরে বুরখারদ দেশটির সংবাদমাধ্যমের কাছে এ তথ্য জানান। বুরখারদ বলেন, কৌশলগত সার্বভৌমত্বের বিষয়টি স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য রোমানিয়ায় অবস্থানরত সৈন্যের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো।

আলোচনায় প্রস্তুত দুই পক্ষ : রাশিয়ার সঙ্গে অস্ত্রবিরতি নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আলোচনার জন্য সম্ভাব্য তারিখ ও ভেন্যু ঠিক করা নিয়ে ক্রেমলিনের সঙ্গে কথা বলছে কিয়েভ। স্থানীয় সময় শনিবার এক ফেসবুক পোস্টে জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকিফোরভ বলেন, ‘আমরা আলোচনায় অস্বীকৃতি জানিয়েছি বলে যে দাবি করা হয়েছে, তা ঠিক নয়। অস্ত্রবিরতি ও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনায় ইউক্রেন আগেও প্রস্তুত ছিল, এখনো আছে।’ নিকিফোরভ আরও দাবি করেন, আলোচনার তারিখ ও ভেন্যু নির্ধারণ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলাপ চলছে। ইসরাইলে নিয়োজিত ইউক্রেনের দূত ইউজিন করনিচাক আভাস দিয়েছেন, ক্রেমলিনের সঙ্গে কিয়েভের আলোচনায় মধ্যস্থতা করতে পারে তেল আবিব। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘তারা (ইসরাইল) না বলেনি। তারা বোঝার চেষ্টা করছে যে দাবার বোর্ডে তাদের অবস্থানটা কোথায়। আমরা বিশ্বাস করি, এ বিশ্বে ইসরাইলই একমাত্র গণতান্ত্রিক দেশ, যার সঙ্গে ইউক্রেন ও রাশিয়া দুই দেশেরই দারুণ সম্পর্ক রয়েছে।’

ইউক্রেনে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র-ব্রিটেনসহ ২৮ দেশ : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র-ব্রিটেনসহ ২৮ দেশ। এছাড়াও চিকিৎসা সরঞ্জামাদি ও অন্যান্য মিলিটারি সহায়তা দেবে দেশগুলো। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে জরুরি অস্ত্র সহায়তা দিতে একটি ৬০০ মিলিয়ন ডলারের স্মারকে সই করেছেন। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে কোনো ধরনের আইনের বাধ্যবাধকতা ছাড়াই জরুরি ভিত্তিতে ইউক্রেনকে ২৫০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাইডেন। বাকি ৩৫০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা প্রতিরক্ষা বিভাগের প্রতিরক্ষা আইনের ধারা ও সেবার অধীনে বরাদ্দ দেওয়া হয়েছে।

গতি কমল রুশ বাহিনীর : পেন্টাগন কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, মাথার ওপরে থাকা যুদ্ধবিমানের সুরক্ষা আর ট্যাংক-কামান নিয়ে অন্য দেশের সীমান্তে ঢুকে পড়া যত সহজ, শহরগুলোর নিয়ন্ত্রণ নেওয়া এবং জীবন দিতে প্রস্তুত লোকজনের সমন্বয়ে গঠিত সেনাবাহিনীর মোকাবিলা করা ততটাই কঠিন। রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধে নামার পর খুব দ্রুতই যুদ্ধের কঠিন অংশটুকু সামনে চলে আসায় তাদের গতি কমেছে। রাশিয়া এখনো জনবহুল কোনো শহর দখলে নিতে পারেনি বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কিয়েভের কাছে তেল ডিপোতে বিস্ফোরণ, সতর্কতা জারি

কিয়েভের কাছে তেল ডিপোতে বিস্ফোরণ, সতর্কতা জারি

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪৬ কিলোমিটার দূরের ভাসিলকিভের একটি তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ধোঁয়া ও বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

তাই কিয়েভের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে রাখতে বলেছে স্থানীয় প্রশাসন।

অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে, তেল ডিপোতে থেকে ধোঁয়া ওড়ার দৃশ্য দেখা গেছে।

সূত্র: বিবিসি

 

https://www.bbc.com/news/live/world-europe-60542877

রাশিয়া বলছে ইউক্রেনের প্রেসিডেন্ট কিয়েভ ছেড়ে গেছেন

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাজধানী কিয়েভ ছেড়েছেন এবং এ মুহূর্তে দেশটির লিভ শহরে অবস্থান করছেন বলে দাবি করেছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার এ তথ্য জানিয়েছেন রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার স্পিকার ভিয়াচেসলাভ ভলোদিন। খবর স্পুতনিকের।

ইউক্রেনের পার্লামেন্ট রাদার সদস্যদের বরাত দিয়ে স্পিকার ভিয়াচেসলাভ ভলোদিন বলেন, শুক্রবারই প্রেসিডেন্ট জেলেনস্কি কিয়েভ ত্যাগ করেন। তিনি (জেলেনস্কি) সামাজিক যোগাযোগের মাধ্যমে যেসব ভিডিও প্রকাশ করছেন, তা আগে ধারণ করা।

বিবিসির খবরে বলা হয়, শুক্রবার থেকে গুঞ্জন শুরু হয়, জেলেনস্কি রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ করেছেন। তবে শনিবার টুইটারে একটি ভিডিওতে তিনি এমন কথা উড়িয়ে দেন। টুইটারে পোস্ট করা তাঁর এক ভিডিওতে দেখা যায়, কিয়েভের রাস্তায় সাদামাটা পোশাকে হাঁটছেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্টের বাসভবন গরোদেৎস্কি হাউসের সামনের ওই ভিডিওতে জেলেনস্কিকে বলতে শোনা যায়, ‘অনলাইনে অনেক ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে, আমি নাকি সেনাবাহিনীকে অস্ত্রসমর্পণের নির্দেশ দিয়েছি ও নিরাপদ আশ্রয় নিয়েছি। কিন্তু আমি এখানেই (কিয়েভ) আছি। আমরা অস্ত্র ছাড়ব না। দেশকে রক্ষা করব।’

এদিকে রাশিয়ার সঙ্গে অস্ত্রবিরতি নিয়ে আলোচনা শুরু করতে ইউক্রেনের প্রেসিডেন্ট প্রস্তুত আছেন বলে শনিবার জানিয়েছেন জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকিফোরভ। ফেসবুকে এক পোস্টে নিকিফোরভ বলেন, ‘আমরা আলোচনায় অস্বীকৃতি জানিয়েছি বলে যে দাবি করা হয়েছে, তা ঠিক নয়। অস্ত্রবিরতি ও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনায় ইউক্রেন আগেও প্রস্তুত ছিল, এখনো আছে।’

নিকিফোরভের বিবৃতি প্রকাশের কিছুক্ষণ আগে রুশ পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারভ দাবি করেছিলেন, শুক্রবার কিয়েভ আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়া-ইউক্রেন সংঘাত// রাজনৈতিক সহায়তা চেয়ে মোদীকে ফোন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট

রাশিয়া-ইউক্রেন সংঘাত// রাজনৈতিক সহায়তা চেয়ে মোদীকে ফোন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট

//আন্তর্জাতিক ডেস্ক//

‘আগ্রাসনকারী’কে রুখতে রাজনৈতিক সহায়তা দিন, মোদীকে ফোন করে আর্জি ইউক্রেনের প্রেসিডেন্টের

রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। রাশিয়ায় বিরুদ্ধে আনা ওই প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে। ভারত ছাড়াও চিন এবং সংযুক্ত আরব আমিরশাহি ভোটাভুটিতে অংশ নেয়নি।

ইউক্রেনে পুরোদস্তুর যুদ্ধ চলছে। এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ ফোনে কথা হয়। ফোনালাপ শেষ হওয়ার পর এ বিষয়ে জানিয়ে টুইট করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। টুইটে তিনি লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। তাঁকে আগ্রাসনের প্রকৃতি সম্বন্ধে অবগত করেছি। এক লক্ষেরও বেশি বহিরাগত আমাদের ভূখণ্ডে ঢুকে পড়েছে। তারা আমাদের নাগরিকদের বাড়ি তাক করে গুলিবর্ষণ করছে। আমি তাঁকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রাজনৈতিক সহায়তা দেওয়ার আবেদন জানিয়েছি। তাঁর কাছে একসঙ্গে আগ্রাসনকারীকে প্রতিরোধের আবেদন রেখেছি।’

রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকা এবং তার সহযোগী রাষ্ট্রগুলির আনা ওই প্রস্তাব ঘিরে ভোটাভুটিতে অংশ না নেওয়ার কথা ঘোষণা করেন, ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি। রাশিয়ায় বিরুদ্ধে আনা ওই প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে। ভারত ছাড়াও চিন এবং সংযুক্ত আরব আমিরশাহি ভোটাভুটিতে অংশ নেয়নি। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ভেটো প্রয়োগ করায় প্রস্তাবটি পাশ হয়নি নিরাপত্তা পরিষদে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ত্রয়োদশ তম প্রধান নির্বাচন কমিশনার শপথ নিচ্ছেন রোববার

রাশিয়া-ইউক্রেন// দুই সপ্তাহের মধ্যেই অভিযান শেষ করতে চান পুতিন

ত্রয়োদশ তম প্রধান নির্বাচন কমিশনার শপথ নিচ্ছেন রোববার

//নিজস্ব প্রতিবেদক//

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক প্রতিরক্ষা সচিব কাজী হাবিউল আউয়াল। এ ব্যাপারে শনিবার গেজেট প্রকাশিত হয়েছে। রোববার শপথ গ্রহণ করবেন নতুন ইসি।

আজ প্রকাশিত গেজেটে নির্বাচন কমিশনার হিসেবে আরও চার জনের নাম এসেছে। তারা হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।

এর আগে সিইসি ও চার নির্বাচন কমিশনারের নিয়োগের ফাইল রাষ্ট্রপতির কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, নতুন ইসি গঠনের চূড়ান্ত তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এখন তারা প্রজ্ঞাপন জারি করবে।

প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে ১০ জনের নাম সুপারিশের জন্য গত ৫ ফেব্রুয়ারি ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে এর প্রধান করা হয়।

যোগ্য ব্যক্তিদের নাম বাছাই করতে গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনটি বৈঠক করে সার্চ কমিটি। এসব বৈঠকে অংশ নেয়া বিশিষ্টজনরা নির্বাচন কমিশনার হিসেবে যোগ্য ব্যক্তিদের কিছু নাম প্রস্তাব করেন।

এর আগে সার্চ কমিটির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এবং ব্যক্তি পর্যায়ে সবার কাছে নির্বাচন কমিশনার হিসেবে যোগ্য ব্যক্তিদের নাম চাওয়া হয়। আওয়ামী লীগসহ অনেক রাজনৈতিক দল নাম পাঠায়। অনেকে ব্যক্তিগতভাবেও নাম পাঠান। তবে বিএনপি এ প্রক্রিয়ায় অংশ নেয়নি।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চাঁদপুরের হাইমচরে বিষ প্রয়োগে শতাধিক ঘুঘু হত্যা

চাঁদপুরের হাইমচরে বিষ প্রয়োগে শতাধিক ঘুঘু হত্যা

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

হাইমচরে বিষ প্রয়োগ করে শতাধিক ঘুঘু পাখি হত্যা করা হয়েছে।

জানাগেছে, ঘুঘু পাখি সয়াবিনের বীজ খেয়ে ফেলে, তাই জমির মালিক এ বিষ প্রয়োগে পাখিগুলোকে মেরে ফেলেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাইমচর উপজেলার দক্ষিণ আলগী গ্রামের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এক কৃষকের জমিতে। একসঙ্গে এতগুলো ঘুঘু পাখির মৃত্যুর দৃশ্য দেখে স্থানীয় লোকজনও হতবাক।

স্থানীয় বাসিন্দা নুরে আলম জিকু সরদার  বলেন, এমনিতেই ঘুঘু পাখি বিলুপ্তির পথে। গ্রামাঞ্চলের এই খেত-খামারে ধান, চাল, গম, ডাল, সয়াবিন চাষকালে ঘুঘুসহ নানা ধরনের পাখির আনাগোনা দেখা যেত। এখন এসব পাখি আগের মতো আর দেখা যায় না।

তিনি বলেন, সয়াবিন খেতে কিছু ঘুঘু পাখি খেতে এসেছিল, সেগুলোও বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। বিষয়টি কৃষি বিভাগসহ প্রশাসনের দেখা প্রয়োজন।

তবে এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত কৃষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দ্বেবব্রত সরকার বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখান থেকে ৩২ টি মৃত পাখি উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় শতাধিক পাখির মৃত্যু হয়েছে। ওই খেতে ফুরাডন নামে একটি ওষুধ প্রয়োগ করা হয়েছে।

তিনি বলেন, বিষ প্রয়োগ করে ঘুঘু পাখিসহ যে কোনো পাখি হত্যা করা কেবল মারাত্মক অপরাধই নয়, এটি পরিবেশের জন্যও অত্যন্ত ক্ষতিকর। এই ঘটনায় অভিযুক্ত কৃষককে পাওয়া যায়নি। তবে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়া-ইউক্রেন// দুই সপ্তাহের মধ্যেই অভিযান শেষ করতে চান পুতিন

রাশিয়া-ইউক্রেন// দুই সপ্তাহের মধ্যেই অভিযান শেষ করতে চান পুতিন

//আন্তর্জাতিক ডেস্ক//

দুই সপ্তাহের মধ্যেই ইউক্রেনে অভিযান শেষ করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসিকে এমন তথ্য জানিয়েছেন ক্রেমলিনের উপদেষ্টা অ্যান্ড্রে কোরতুনভ।

কোরতুনভ বলেন, যদি পুতিনের পরিকল্পনা অনুযায়ী দুই সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হয়, তাহলে হতাহতের পরিমাণ কম হবে। ফলে অভিযান সফল হিসেবে ধরা হবে। আর পুতিনের জনপ্রিয়তায় ভাটা পড়বে না। অন্যদিকে এর বিপরীত কিছু হলে রুশ প্রেসিডেন্টের জনপ্রিয়তা দ্রুত কমে যাবে।

কোরতুনভ রাশিয়ার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের (আরআইএসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা ক্রেমলিন থেকে করা হয়েছে বলে বিশ্বাস করেন তিনি।

ইউক্রেনে রাশিয়ার হামলা ন্যায়সংগত নয় বলে বিবিসিকে জানান কোরতুনভ। তিনি বলেন, এ ঘটনায় তার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকর্মীরা হতবাক ও বিধ্বস্ত।

বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর আজ শনিবার রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রুশ সেনারা। শহরটির রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। ভোর থেকেই কিয়েভে একাধিক বিস্ফোরণ ও উভয় পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে ইউক্রেনের সরকার।

রাশিয়ার সেনারা কোনো প্রতিরোধ ছাড়াই ইউক্রেনের মেলিতোপোল শহর দখলে নিয়েছে বলে দাবি করা হয়েছে। কিয়েভের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছিল রুশ সেনাবাহিনী। তবে ওই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এ ছাড়া রাশিয়ার সাড়ে তিন হাজার সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনী।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

নতুন সিইসি সহ ৫জনের পরিচয় জেনে নিন

খুলনার ডুমুরিয়ার সাহস ইউনিয়নে উম্মুক্ত ওয়ার্ড সভা

নতুন সিইসি সহ ৫জনের পরিচয় জেনে নিন

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

আইন অনুযায়ী প্রথমবারের মতো গঠিত হলো নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক প্রতিরক্ষা সচিব কাজী হাবিউল আউয়াল।

শনিবার বিকেলে তাকে সিইসি করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এ নির্বাচন কমিশন গঠনের পর আলোচনায় সাবেক এ সচিব কাজী হাবিবুল আউয়াল।

গেজেট প্রকাশের পরই অপেক্ষাকৃত কম আলোচনায় আসা এই আমলাকে নিয়ে জনমনে কৌতুহল শুরু হয়েছে।

কে এই কাজী হাবিবুল আউয়াল?

একজন দক্ষ, মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত কাজী হাবিবুল আউয়াল। তিনি অবিভক্ত আইন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তিগতভাবে তিনি কর্মঠ, সৎ এবং ব্যক্তিত্ববান মানুষ হিসেবে পরিচিত। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পরও সেই চুক্তিভিত্তিক নিয়োগে থাকেননি।

কাজী হাবিবুল আউয়াল ছাড়াও এছাড়া চারজনকে নির্বাচন কমিশনার (ইসি) করেও প্রজ্ঞাপন জারি করা হয়।

তারা হলেন- সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান, সাবেক সিনিয়র সচিব আলমগীর হোসেন খান, ব্রি. জেনারেল (অব.) আহসান হাবীব খান ও সাবেক জেলা জজ রাশিদা সুলতানা।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাদের নিয়োগ দিয়েছেন।