সাভারে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৩জনের মৃত্যু

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু রোড এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেখান থেকে তিন মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকাল ৬ টা ১৮ মিনিটের দিকে ওই জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান।

তিনি জানান, ডিইপিজেড ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই জন নারী ও একজনকে শনাক্ত করা যায়নি।

তাৎক্ষণিক আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একই দিনে দু’জনের মর্মান্তিক মৃত্যু

//মাহাবুব আলম, রাণীশংকৈল,  ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে একই দিনে দু’জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ২২ ফেব্রুযারি সকালে রাঘবপুর ও রনগাও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, উপজেলার রাতোর ইউনিয়নের রাঘবপুর গ্রামের কৃষ্ণ কুমারের ছেলে চন্দন(১৪) ঢাকা বেড়াতে যাওয়ার জন্য বাবার কাছে টাকা চেয়েছিল। তার বাবা টাকা দিতে অপারগ হওয়ায় চন্দন অভিমানে গত মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি রাতে সকলের অগোচরে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে বাঁশের শরে ঝুলে আত্মহত্যা করে।

পরদিন বুধবার ২৩ ফেব্রুয়ারি সকালে পরিবারে লোকজন তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে। তারা ঘরে চন্দনের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চন্দনের মৃতদেহ উদ্ধার করে। এদিকে, রনগাও গ্রামের আতিয়া রায়ের বিবাহিত ছেলে ঘামানু রায়(৩১) পারিবারিক কলহের জেরে একই দিনে সকালে নিজ বাড়িতে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

তাকে ওই দিনেই প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে রংপুরে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে সাতটায় মারা যান। ওসি(তদন্ত) জানান,দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায়

এডিএম’র অনুমতি সাপেক্ষে মৃতদের শেষকৃত্য করা হয়। থানায় দুটি ইউডি মামলা করা হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা নবীর উদ্দিনের মৃত্যু।। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা নবীর উদ্দিনের মৃত্যু।। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের মধ্যে বাখরপুরের বীর মুক্তিযোদ্ধা নবীর উদ্দিন মন্ডল বাধ্যক্য জনিত কারনে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন

২৩ ফেব্রুয়ারী বুধবার ভোর রাত ৪:৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার পরিবার।

বুধবার বাদ মাগরিব মধ্যে বাখরপুর মোল্লা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুর জেলা পুলিশের চৌকস দলের গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় এ মুক্তিযোদ্ধাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে, পাঁচ মেয়ে আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা নবীর উদ্দিন মন্ডলের জানাজায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক বাচ্চু মিয়া পাটওয়ারী, বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম (মনু খা) সহ এলাকার গন্যমানয় ব্যাক্তীবর্গ জানাজা অংশ নেন।

ইউক্রেনে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে সরকার

//অনলাইন নিউজ//

রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মাঝে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে ইউক্রেন। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অলেক্সি ড্যানিলভ জানান, দোনেস্ক ও লুহানস্ক ছাড়া ইউক্রেনের সব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হবে।

প্রাথমিক পর্যায়ে ৩০দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।

এই সিদ্ধান্ত কার্যকর করতে হলে অবশ্যই ইউক্রেনের পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।

ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন ঘোষণার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেখানে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। পুতিনের এমন সিদ্ধান্তে ইউক্রেনের সাধারণ নাগরিকরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

এর পরই রাশিয়াকে আন্তর্জাতিক অর্থায়ন থেকে বিচ্ছিন্ন এবং তাদের দুটি বৃহৎ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।  যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে জাপানও নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার ওপর।

সাভারে জুতার কারখানায় ভয়াবহ আগুন

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু রোড এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার ওই জুতার কারখানায় আগুন লাগে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম।

তিনি জানান, ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

শান্তিগঞ্জে এনাম তালুকদার মেধাবৃত্তি বিতরণ সম্পন্ন

//রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

শান্তিগঞ্জে বাতিঘর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এনাম তালুকদার মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় বুড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাতিঘর সমাজ কল্যান সংস্থার সভাপতি মুরাদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছালিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, প্রাথমিক শিক্ষা অফিসার সেলিম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফি মিয়া, সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আতাউর রহমান, সমাজ সেবক নেছার আলম শামীম প্রমূখ। পরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হয়।

বরিশাল চরমোনাই মাহফিলে আসার পথে ট্রলারডুবি তিন লাশ উদ্ধার

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বরিশালে গভীর রাতে প্রায় ত্রিশজন যাত্রীসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বুধবার দুপুর সোয়া ১টা পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার দিবাগত রাতে বরিশালের চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আড়িয়াল খা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকার দিক থেকে মাহফিলের উদ্দেশে মুসুল্লি নিয়ে কাঠবডির ট্রলারটি চরমোনাই এর দিকে আসছিলো। পথিমধ্যে ট্রলারটি উল্টে গিয়ে প্রায় ত্রিশজন যাত্রী নদীতে পড়ে যায়। এতে বেশ কয়েকজন নিখোঁজ ছিলো।

বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, রাতে ১টার দিকে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চার জনের নিখোঁজের খবর ছিলো আমাদের কাছে। ইতিমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বরিশাল নৌ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাতুজ্জামান বলেন, সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাই মাহফিলের উদ্দেশে আসছিলো কিছু মুসুল্লি। চরমোনাই এর কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ডুবে যায় রাতে। কিন্তু কতজন যাত্রী নিয়ে ডুবেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। তিনজনের লাশ উদ্ধার হয়েছে। নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি

৩ কোটি টাকার ৪ তলা বিদ্যালয় নির্মান শেষের আগেই ডেবে গেছে

//নিজস্ব প্রতিবেদক//

খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণ কাজ চলছে। ২০১৯ সালে প্রায় তিন কোটি টাকা বরাদ্দে এ একাডেমিক ভবনের নির্মাণকাজ শুরু হয়। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভবনটি দেবে গিয়ে প্রায় দুই ফুট হেলে পড়েছে। শোভনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পার মাদারতলা এলাকার পল্লীশ্রী বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এমএস রহিত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের বাস্তবায়নে ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নাধীন ‘নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়সমূহে উন্নয়ন’ প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে ২ কোটি ৯০ লাখ ৮০ হাজার ৯০৭ টাকা ব্যয়ে পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়। খুলনার দৌলতপুরের এমএস রৈতি এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়।

১৮ মাসে কাজ সমাপ্ত করার সময় বেঁধে দিয়ে ২০১৯ সালের ৮ এপ্রিল কার্যাদেশ দেওয়া হয়। অথচ অভিযোগ উঠেছে, কাজ সম্পন্ন করার নির্ধারিত সময়ের দ্বিগুণ পার হয়েছে। এখন পর্যন্ত ভবনের মাত্র ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এদিকে নির্মাণাধীন ভবনের পেছনের (উত্তর) পাশ দেবে গিয়ে কিছুটা হেলে পড়লেও কাজ অব্যাহত রেখেছেন শ্রমিকরা। ভবন নির্মাণে বিদ্যালয়ের মাঠের সীমানার উত্তর পাশের জলাশয় ভরাট করা জায়গা বাদ রেখে স্থান নির্ধারণ করে মাটি পরীক্ষা করা হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের ইচ্ছায় নির্ধারিত স্থান থেকে একটু পিছিয়ে ডোবার জায়গা নির্ধারণ করা হয়। ওই স্থানের মাটি পরীক্ষা ছাড়াই পাইলিং শুরু হলে তা বেঁকে মাটির গভীরে চলে যায়।

স্থানীয় বাসিন্দা আজিরুন বেগম বলেন, ‘স্কুলের উত্তর পাশে বড় জলাশয় ছিল। সেখানে মাছ চাষ হতো। বছর পাঁচেক আগে সেটি বালু দিয়ে ভরাট করা হয়।’

স্থানীয় বাসিন্দা সুমন মণ্ডল বলেন, ‘নতুন ভরাট করা জলাশয়ে প্রথমে পিলার (ফাইলিং) পোতা হয়। তখনই তা হেলে পড়ে। শ্রমিকরা তখন রাগ করে চলে গিয়েছিলেন। পরে আবার বালি দিয়ে কাজ শুরু করা হলো। এখন তো হেলে পড়েছে।’

স্থানীয় ইউপি সদস্য দেবব্রত সরদার বলেন, ‘ভবনটি উত্তরে প্রায় দুই ফুটের মতো হেলে পড়ে। পরে চারতলা করার সময় পেছন দিকে একটু গাঁথুনি বাড়িয়ে সমান করে। তবে ফ্লোরগুলো এখনও নিচু রয়েছে। এভাবে থাকলে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হবে।’

ঠিকাদার টিপু হাওলাদার বলেন, ‘নির্ধারিত স্থানে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবন করতে দেয়নি। তাদের কারণেই ডোবা ভরাটের পর সেখানে ভবন নির্মাণ করতে হয়েছে। কাজ করার সময় পেছন দিকটা একটু হেলে যায়।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ মণ্ডল বলেন, ‘ভবনটি নির্মাণের শুরুতেই অনিয়ম হয় এবং ঝুঁকিতে পড়ে। ঠিকাদার মাটি পরীক্ষা না করেই পাইলিং শুরু করেন। ফলে তা বেঁকে মাটির গভীরে চলে যায়। তখন ক্রেন এনে পাইলিংয়ের যন্ত্র তুলতে হয়। এ কারণে প্রায় পাঁচ মাস নির্মাণ কাজ বন্ধ থাকে। তৃতীয় তলা পর্যন্ত করা হলেই ভবনটি ছয় ইঞ্চি দেবে উত্তর দিকে হেলে পড়ে। ঠিকাদার তখন ক্রেন দিয়ে ঠেলে ভবনের নিচে বালু ও ঢালাইয়ের ব্যবস্থা করেন। তারপর চতুর্থতলার ছাদ ঢালাই করেন। ভবনটি দুই কোটি ৯০ লাখ টাকায় নির্মাণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ভবনটি সামনের দিকে একটু এগিয়ে করা যেত। কিন্তু বৈদ্যুতিক লাইনের কারণে বিদ্যালয়ের দক্ষিণে জায়গা নির্ধারণ করা হয়। ঠিকাদার বালু দিয়ে ডোবা ভরাট করে কাজ শুরু করেন।’

এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতর খুলনার নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্র: বাংলা ট্রিবিউন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের এমডির ব্যাংক হিসাব তলব

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের এমডির ব্যাংক হিসাব তলব

//অনলাইন নিউজ//

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শামস-উল ইসলাম ও তার স্ত্রী নাসরিন হাসান চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মোহাম্মদ শামস-উল ইসলামের বিষয়ে গত ১৬ ফেব্রুয়ারি বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়ে তাদের চলমান, সুপ্ত ও বন্ধ হিসাবের তথ্য বুধবারের (২৩ ফেব্রুয়ারির) মধ্যে দুদক প্রধান কার্যালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে সংস্থাটি।

ব্যাংক হিসাব তলবের কারণ হিসেবে দুদকের পাঠানো চিঠিতে বলা হয়, ঘুষ গ্রহণ, নিয়োগে অনিয়ম ও বদলি বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে অর্থপাচার করার অভিযোগ রয়েছে মোহাম্মদ শামস-উল ইসলামের বিরুদ্ধে।

প্রসঙ্গত, এর আগে গত ২০১৬ সালে মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে ২৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে অগ্রণী ব্যাংকের ১৮ কর্মকর্তাকে তলব করেছিল দুদক। সে সময় অগ্রণী ব্যাংকের বর্তমান এমডির ব্যাংক হিসাবও তলব করা হয়েছিল।

নীলক্ষেতের শাহজালাল মার্কেটের বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

নীলক্ষেতে বইয়ের মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় নীলক্ষেতের শাহজালাল মার্কেটের বইয়ের দোকানে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে  ব্যবসায়ীরাও এক হয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

সূত্র জানিয়েছে, অনেক বই পুড়ে ছাই হয়ে গেছে।  ব্যবসায়ীরা আগুন থেকে রক্ষা করতে বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আমরা মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটে নীলক্ষেত বইয়ের দোকানে আগুন লাগার খবর পেয়েছি।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, বইয়ের বাজারে রাত ৭টা ৪৩ মিনিটে আগুন লাগে। এর পরপরই সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।