রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিনজন বিত্তবান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।
যেন তিনজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে রয়েছেন গেনাডি তিমচেনকো। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছের লোক।
এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যে থাকা এসব ব্যাংকের টাকা ও তিন ব্যক্তির সকল সম্পত্তি বাজেয়াপ্ত হতে যাচ্ছে।
যুক্তরাজ্যের সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি হলো নিষেধাজ্ঞার প্রথম ধাপ, আমরা যা করার প্রস্তুতি নিয়েছিলাম এটি তার প্রথম সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যে এসব ব্যাংকের যে সম্পত্তি আছে তার সব বাজেয়াপ্ত করা হবে। যে সব ব্যক্তিদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না।
যে পাঁচটি ব্যাংককে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো হলো, রসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসাভায়াজব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংক।
এদিকে যুক্তরাজ্য আরও হুমকি দিয়েছে রাশিয়ার কোম্পানিগুলোকে মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ড ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হবে। যেন তারা তাদের অর্থের পরিমাণ না বাড়াতে পারে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ রাশিয়ার বিতর্কিত গ্যাস পাইপলাইন ‘নর্ড স্টিম-২’ এর অনুমোদন বন্ধের ঘোষণা দিয়েছেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেনের বিচ্ছিন্ন দুটি অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় জার্মান সরকার এই সিদ্ধান্ত নিল।
জার্মান চ্যান্সেলরের ঘোষণার অর্থ— ইউরোপে গ্যাস রপ্তানিতে রাশিয়া যে পাইপলাইন বসিয়েছে, সেই নর্ড স্ট্রিম ২ পাইপলাইন চালু হবে না।
মঙ্গলবার বালির্নে আইরিশ প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে আলোচনার একপর্যায়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ রাশিয়ার তৈরি এবং রাশিয়া থেকে আসা গ্যাসলাইন নর্ড স্ট্রিম-২ এর স্বীকৃতি বন্ধ ঘোষণা করেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, এই নর্ড স্ট্রিমের কারণে জ্বালানির জন্য রাশিয়ার ওপর ইউরোপীয়ানদের নির্ভরতা বেড়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে এটা বিবাদের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেন, ইউক্রেনের সর্বশেষ ঘটনা পরিমাপের সঙ্গে আমাদেরকে নর্ড স্টিম-২ মূল্যায়ন করতে হবে। টেকনোক্র্যাটিক মনে হলেও নর্ড স্ট্রিম-২ এর স্বীকৃতি বন্ধ করা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ। প্রক্রিয়া অনুমোদন বা স্বীকৃতি দেওয়ার পূর্বে এই পাইপলাইন চালু হবে না।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে (২২ ফেব্রুয়ারী মঙ্গলবার) দুপুরে পৌর শহরের শিবদিঘি মোড়ে প্রাথমিক শিক্ষক সমিতির ঘরের জমির মালিকানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কয়েকজন শিক্ষক আহত হওয়ার ঘটনায় প্রতিবাদে উপজেলা পরিষদ গেটের সামনে তিন শতাধিক শিক্ষকের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
এতে প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক গোপেন্দ্রনাথ বর্মন ও যুগ্ম আহবায়ক ইয়াকুব আলীসহ শিক্ষক ফয়জুল ইসলাম, আহসান হাবিব, আব্দুল মান্নান, ফরিদা ইয়াসমিন, কুশমত আলী, মকবুল হোসেন, আজিজার রহমান, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ’লীগ নেতা আহম্মদ হোসেন বিপ্লব, জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান বাকী,
প্রশান্ত বসাক,প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, জাপা নেতা আবু তাহের,মহিলা লীগ নেত্রী ফরিদা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এই সাথে তারা হামলাকারিদের অবিলম্বে গ্রেফতারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।তারা অবিলম্বে শিক্ষক সমিতির ঘরটি শিক্ষকদের ভোগদখলে ফিরিয়ে দেয়ার জন্যও জোর দাবি জানান। পরে তারা ইউএনওকে স্মারকলিপি দেন।
প্রসঙ্গত, ১৯৮২ সাল থেকে সরকারি ব্যবস্থাপনায় খাসজমিতে নির্মিত শিক্ষক সমিতির ওই অফিস ঘরটি ব্যবহৃত হয়ে আসছিল। গত রবিবার ২০ ফেব্রুয়ারি শিক্ষকরা ঘরটি সংস্কার করতে গেলে স্থানীয় মফিজুল ও তার লোকজন লাঠিসোটা নিয়ে সেখানে গিয়ে শিক্ষকদের উপর চড়াও হয় ও বেধড়ক লাঠিপেটা করে। এতে মকবুল হোসেন ও আজিজার রহমানসহ কয়েকজন শিক্ষক আহত হন। আহতদের রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়। এনিয়ে শিক্ষকরা পরদিন থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, শিক্ষকদের স্মারকলিপিটি আমি পেয়েছি। শিক্ষকদের উপর হামলার ঘটনাটি দুঃখজনক।এ সংবাদ শুনে আমি থানার ওসিকে ব্যবস্থা নিতে বলেছি। শিক্ষক সমিতির ঘরের জমি প্রসঙ্গে ইউএনও বলেন, ওই জমি নিয়ে কোর্টে মামলা চলমান আছে, মামলা নিষ্পত্তি সাপেক্ষে
এ বিষয়ে ব্যবস্থা নেয়া যাবে।থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, গতকাল( ২১ ফেব্রুয়ারি) শিক্ষকরা থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা ঘটনার তদন্ত করছি। আসামিরা পলাতক আছে মর্মেও ওসি জানান।
রূপসা উপজেলা সদরসস্থ কাজদিয়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় লক্ষ লক্ষ টাকার ক্যাবল ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়েছে।
পরিবার জানায়, কাজদিয়া গ্রামের আঃ সত্তার (পেশকার) এর ছেলে মো. সুমন সেখ (৩৪), বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে ডিস লাইন ও নেট ক্যাবল লাইনের ব্যবসা দীর্ঘকাল তার নিজ বাড়ি এলাকায় পরিচালনা করে আসছিল। গত ২১ ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে ১০ টায় অগ্নি সংযোগের কারনে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে। পুড়ে যাওয়া ঘরে অপটিক্যাল ক্যাবল, নেটলাইন মেশিন ও আসবাব পত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে সাময়িকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ ধরণের ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী বলেন- এ ঘটনায় ফায়ার সার্ভিসের টীম দ্রুত চলে আসে এবং রূপসা থানা ওসি তদন্ত মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স অতিদ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যৌথ প্রচেষ্টায় অগুন নেবাতে সক্ষম হলেও ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারেনি।
বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকের তথ্য ফাঁস হয়েছে। এবার ফাঁস হয়েছে ১৮ হাজারেরও বেশি হিসাবের তথ্য।
এই তথ্য ফাঁসের মাধ্যমে বেরিয়ে এলো বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গোয়েন্দা কর্মকর্তা নিষেধাজ্ঞার আওতাধীন ব্যবসায়ী মানবাধিকার লঙ্ঘনকারী থেকে শুরু করে অনেকেরই নাম।
এই তথ্য ফাঁস করেছেন ব্যাংকটিরই এক হুইসেল ব্লয়ার বা তথ্য ফাঁসকারী।
তিনি ১৮ হাজারেরও বেশি হিসাব সম্পর্কিত তথ্য এক জার্মান সংবাদমাধ্যমকে দিয়েছেন।
জার্মান সংবাদপত্রটি এই তথ্য সংবাদবিষয়ক অমুনাফামূলক প্রতিষ্ঠান অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশোন রিপোর্টিং প্রোজেক্টসহ আরও ৪৬টি সংবাদমাধ্যমকে দেয়, যার মধ্যে রয়েছে নিউইয়র্ক টাইমস।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ফাঁস হওয়া এই তথ্যের মধ্যে ১৯৪০-এর দশক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সময়ের তথ্য রয়েছে। ক্রেডিট সুইস ব্যাংকের যে গ্রাহকদের তথ্য ফাঁস হয়েছে, তাদের মধ্যে রয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং মিসরের সাবেক নেতা হোসেনি মোবারকের দুই ছেলে।
সুইজারল্যান্ডের অর্থপাচারবিষয়ক সংস্থার সাবেক প্রধান ড্যানিয়েল থেলেস ক্লাফ বলেন, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি বা এমন উৎস থেকে পাওয়া অর্থ জমা করার ক্ষেত্রে সুইস ব্যাংকের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই আইন সাধারণত অনুসরণ করা হয় না।
এ সম্পর্কিত এক বিবৃতিতে সুইস ব্যাংকের মুখপাত্র ক্যানডিস সান বলেন, এ ধরনের সব অভিযোগ ক্রেডিট সুইস পুরোপুরি অস্বীকার করছেন। একই সঙ্গে উদ্দেশ্যমূলক কিছুর সঙ্গে জড়িত থাকার অভিযোগও খারিজ করে দিয়েছেন।
তিনি জানান, ফাঁস হওয়া ব্যাংক হিসাবগুলোর বেশিরভাগই কয়েক দশক আগের, যখন আইন বিধি ও চর্চা এখনকার থেকে একেবারেই আলাদা ছিল।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাশ মুন্সির হাট বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরন করা হয় ।
গত রবিবার অগ্নিকান্ডে ৭ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে নগদ আর্থিক সহযোগিতা সহ ২৫ কেজি চাল ও কম্বল বিতরন করেন কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান, বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি এডভোকেট আ ন ম শাহাদত আলম, এসময় তিনি ক্ষতিগ্রস্থদের পাশে থেকে সহযোগিতা করার জন্য সকল বিত্তবানদের আহবান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবুল কালাম, আওয়ামীলীগ নেতা তৌহিদুল হক,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন- আহবায়ক আ,ন,ম ফরহাদুল আলম,যুবলীগ নেতা, বাহাদুর,মোহাং এরশাদ,আরিফ, জসিম উদ্দিন,বাবু শীল, বাহাদুর,মিজান, জালাল উদ্দিন, জামাল ও রিপন ভট্রাচার্য প্রমুখ ।
এদিকে কালীপুরে রামদাশ মুন্সির বাজারে অগ্নিকান্ডে নিংস্ব মানুষদের খাদ্য সহায়তা প্রদান করেন, রামদাশ মুন্সির হাট ব্যাবসায়ি কল্যাণ সমিতি।এই সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা রামদাশ মুন্সির হাট ব্যাবসায়ি কল্যান সমিতির আহবায়ক আ,ন,ম ফরহাদুল আলম। যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন, ব্যাবসায়ি মোহাম্মদ ফরিদ,আরিফ উদ্দিন,বাহাদুর,মোহাং মিজান, জালাল উদ্দিন,মোং বাহাদুর, জসিম,জামাল, দিদার উদ্দিন সহ বিভিন্ন ব্যাবসায়িরা ও সাধারণ জনসাধারণ উপস্তিত ছিলেন।
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ০৫ নং ভান্ডারকোট ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের মৃত আকবর আলী হাওলাদারের পুত্র সাবেক ওয়ার্ড মেম্বার মোঃ আলমগীর আলী হাওলাদার(৬০) নামে আশ্রয়ন প্রকল্পের জমি দখল করে হতদরিদ্র পরিবারের মানুষের হয়রানিসহ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
গত ১৯.০২.২২ ইং তারিখ রোজ রবিবার বিকাল আনুমানিক ৪টায় উপস্থিত স্থানীয় ভুক্তভোগীরা এসব কথা বলেন। আশ্রয়ণ প্রকল্প পাঞ্জেখানা জামে মসজিদের সভাপতি মোঃ হালিম শেখ বলেন, ১৯৯৭ সালের ১৯ মে কক্সবাজার জেলাসহ পাশ্ববর্তী এলাকা ঘূর্ণিঝড়ে আক্রান্ত হওয়ায় বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে। পরিদর্শনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে তাৎক্ষণিক পুনর্বাসনের নির্দেশ দেন।
তারাই পরিপ্রেক্ষিতে পুনর্বাসিত ভূমিহীন,গৃহহীন, দুর্দশাগ্রস্থ ও ছিন্নমূল পরিবারের স্বামী-স্ত্রী যৌথ নামে ভূমির মালিকানা স্বত্বের দলিল/ কবুলিয়ত সম্পাদন, রেজিষ্ট্রি ও নামজারী করে দেয়া হয়।পুনর্বাসিত পরিবার সমূহের জন্য সম্ভাব্য ক্ষেত্রে কমিউনিটি সেন্টার নির্মাণ, কবর স্থান, পুকুর ও গবাদি পশু প্রতিপালনের জন্য সাধারণ জমির ব্যবস্থা করা হয়। সেই মোতাবেক এই প্রকল্পটির সংরক্ষণ ও বন্টনের দায়িত্ব আমাদের ছিল। আমরা সাময়িক ভাবে সাবেক ইউপি সদস্য মোঃ আলমগীর আলী হাওলাদার কে স্বর্তসাপেক্ষে ভোগদখলের দায়িত্ব পালন করতে বলি।
কিন্তু তিনি মামলা-হামলা ও ভয়ভীতি দেখিয়ে আমাদের নেয্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। আশ্রয়ন প্রকল্পের দেয়া জমিতে ঘের থাকায় সকলের একান্ত বিশ্বস্ততায় দেখাশোনার দায়িত্ব দেয়া হয়। সেখানে তিনি মাছ চাষ করে প্রতিবছর প্রচুর টাকা উপার্জন করেছেন। আমাদের একমাত্র ইবাদতের ঘর ভান্ডারকোট আশ্রয়ণ প্রকল্প পাঞ্জেখানা জামে মসজিদের কোন উন্নয়ন মূলক কাজ করেনি। যেখানে কথা ছিল এই আশ্রয়ন প্রকল্পের দেয়া জমির হারি বাবদ যে অর্থ আসবে সেই অর্থ দিয়ে তিনি মসজিদেই উন্নয়ন করবেন।
আমরা যখনই জমির হারি বাবদ টাকা চাইতে গেছি তখনই গালাগালাজ ও তার ক্ষমতার অপব্যবহার করেছেন।মাঝে মাঝে আমাদের দু’একজনের ইউনিয়ন পরিষদ থেকে সরকারি খাদ্য সহায়তা ছাড়া কিছুই দেননি। তাদের মতে, তিনি মৌখিকভাবে এই আশ্রয়ন প্রকল্পের জায়গা দেখাশোনার দায়িত্ব পেয়েছিলেন ০১.০৭.২০ তারিখ পর্যন্ত।নির্দিষ্ট সময়ে মেম্বার সাহেব কে জানানো হলেও কোন সমাধান পাওয়া যায়নি।
বিভিন্ন অজুহাতে আমাদের ঘুরাতে থাকে। অত্র মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসলাম মৌলঙ্গি বলেন,আমরা দীর্ঘদিন সময় দেয়া সত্ত্বেও তিনি আমাদের হুমকি দিয়ে বলতে থাকে “আমার ইচ্ছা মতো যতদিন চাইবো ততদিন ভোগদখল করবো”কোন অবস্থাতেই আমাকে সরাতে পারবে না। তিনি কোন কিছুর তোয়াক্কা না করে জোরপূর্বক দখল করে আমাদের জিম্মি করে রেখেছিল।নির্বাচনের পর জেলা ও উপজেলা নির্বাহী প্রশাসনিক কর্মকর্তারা অত্র আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে আসলে তাদের কাছে আমাদের বক্তব্য তুলে ধরি।
উক্ত জমির সমস্যা সমাধানের জন্য আমাদের বলেছিলেন এখন থেকে প্রকল্পটি মুক্ত আপনাদের সম্পদ আপনারা দেখবেন এখানে অন্য কারো দেখার বা ভোগ করার সুযোগ নেই। আমরা তারই ধারাবাহিকতায় আজ সকলে সম্মিলিত হয়ে আমাদের মসজিদসহ জায়গা দখলমুক্ত হয়ে ফেরৎ পেলাম।
এখানে কোন মাছ না থাকায় আমাদের ঘেরে চারা মাছ ছেড়ে দিয়ে বিজয়ের হাসিতে হাসিতে পারলাম। মোঃ আলমগীর আলী হাওলাদার সাবেক মেম্বারদের সাথে উক্ত আশ্রয়ন প্রকল্পের অভিযোগ বিষয়ে কথা বলার চেষ্টা করলে তার মোবাইল নাম্বার টি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাগেরহাটের বৈটপুরে ট্রাক, এ্যাম্বুলেন্স ও রিক্সার লোমহর্ষক সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বৈটপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে বাগেরহাট মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ও নিহতরে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে।
সংঘর্ষে ঘটনা স্থলে রিক্সার যাত্রী মিজানুর রহমান বাঘা (৫৫) ও হাসপাতালের নেওয়ার পর রিক্সার চালক লুৎফর রহমান (৬২) এর মৃত্যু হয়।
এঘটনায় বেশ কিছু সময় বাগেরহাট- পিরোজপুর মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। নিহত মিজানুর রহমান বাঘা জেলার কচুয়া উপজেলার খলিসাখালী গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে ও লুৎফর রহমান একই উপজেলার দোবাড়িয়া গ্রামের তৈয়েবুর রহমানের ছেলে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম জানান, সোমবার দুপুরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থেকে খুলনার ইসলামি ব্যাংক হাসপাতালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি এ্যাম্বুলেন্স, পিরোজপুরগামী ট্রাক ও রিক্সার ত্রিমুখি সংঘর্ষ হয়। এসময় এ্যাম্বুলেন্স ও রিক্সসাটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
সংঘর্ষে ঘটনা স্থলে রিক্সার যাত্রী মিজানুর রহমান বাঘা (৫৫) ও হাসপাতালে নেওয়ার পর রিক্সার চালক লুৎফর রহমান (৬২) এর মৃত্যু হয়।
এসময় তিনজন গুরুত্ব আহত হয়। এখবর পাওয়া পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রাশিয়া যে কোন সময় ইউক্রেন দখল করে নেবে বলে তিনি মনে করেন। বেলারুশে রাশিয়ার সৈন্য মোতায়েন এবং মহড়া অব্যাহত রাখা তাকে উদ্বিগ্ন করে তুলেছে।
তিনি বলেছেন, চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনের পাশে বেলারুশে তিরিশ হাজার সৈন্য মোতায়েন রাখার ব্যাপারে মস্কোর সিদ্ধান্ত এমন সঙ্কেত দেয়।
ইউক্রেন দখল করে নেবার ব্যাপারে রাশিয়ান সেনা কমান্ডারদের আদেশ দেয়া হয়েছে বলে অজ্ঞাতনামা এক মার্কিন গোয়েন্দার তরফ থেকে তথ্য পাওয়ার পর এমন বক্তব্য দিলেন অ্যান্টনি ব্লিংকেন।
তবে ইউক্রেন বলছেন, আসন্ন হামলা সম্পর্কে এমন বক্তব্য ‘অসমীচীন’। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আলেক্সি রেজনিকভ বলেছেন, কাল অথবা পরশু’র মধ্যেই হামলা হবে এমন কোন লক্ষণ নেই কারণ রাশিয়া এখনো সীমান্তে কোন ‘স্ট্রাইক গ্রুপস’ বা হামলা দল তৈরি করেনি।
ইউক্রেন দখল করে নেয়ার চেষ্টা সম্পর্কিত এসব দাবি অস্বীকার করে আসছে প্রতিবেশী রাশিয়া। অভিযানের আশংকার মধ্যেই বেলারুশ বলেছে রুশ সৈন্যদের সাথে তাদের যে যৌথ সামরিক মহড়া চলছিল, সেটির মেয়াদ বাড়ানোর কারণ ইউক্রেনে পরিস্থিতির অবনতি হচ্ছে।
বেলারুশ বলছে পূর্ব ইউক্রেনের পরিস্থিতির অবনতি এ মহড়ার মেয়াদ বাড়ানোর একটি কারণ।
ইউক্রেনের পশ্চিমে ডনবাস অঞ্চলে দেশটির সরকারি বাহিনী এবং রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের মধ্যে সাপ্তাহিক ছুটির দিনেও লড়াই অব্যাহত ছিল।
সংবাদ সংস্থা সিএনএনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, “আমরা যা দেখছি তাতে মনে হচ্ছে যে বিষয়টি চরম গুরুতর। আমরা যেকোনো সময় হামলার দ্বারপ্রান্তে রয়েছি।”
“ট্যাংক এবং যুদ্ধবিমান সরে না যাওয়া পর্যন্ত আমরা প্রতিটা মিনিট ব্যবহার করে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে দেখবো অগ্রসর হওয়া থেকে প্রেসিডেন্ট পুতিনকে ক্ষান্ত করা যায় কিনা।”
সিবিসি নিউজ এক প্রতিবেদনে বলছে, আক্রমণের আদেশ পাওয়ার পর রুশ কমান্ডারেরা কিভাবে হামলা চালাবে তার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এই প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে হামলা শুরু হবে সাইবার আক্রমণ দিয়ে। তারপর স্থল বাহিনী রাজধানী কিয়েভ দখল করে নেয়ার আগে মিসাইল ও বিমান হামলা চালানো হবে।
অজ্ঞাতনামা মার্কিন গোয়েন্দা সিএনএনকে বলেছে, রাশিয়ান সেনাবাহিনীর অন্তত সত্তর শতাংশ এখন ইউক্রেন সীমান্তে অবস্থান করছে। হামলা করা যায় এমন দূরত্বে তারা অবস্থান করছে যা খুবই অস্বাভাবিক।
মার্কিন স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার স্যাটেলাইটে ধারণ করা নতুন ছবি প্রকাশ করেছে। রাশিয়ান গ্যারিসন থেকে ইউক্রেন সীমান্তের কাছে নতুন করে সেনা ও ভারি অস্ত্র মোতায়েন করা হয়েছে বলে তাতে দেখা যাচ্ছে। এতে করে হামলার জন্য রুশ বাহিনী কতটা প্রস্তুত তার ধারণা পাওয়া যায়, এমনটাই দাবি করছে ম্যাক্সার।
অব্যাহত উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর মধ্যে আবারও ফোনে কথাবার্তা হয়েছে। তাদের মধ্যে পূর্ব ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মি. পুতিন ডনবাস এলাকায় উত্তেজনা বৃদ্ধির জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে দায়ী করেছেন।
ফ্রান্স বলেছে, দুই নেতা পূর্ব ইউক্রেনে একটি যুদ্ধবিরতি করার জন্য একসাথে কাজ করতে রাজী হয়েছেন।
মি. পুতিন চলমান উত্তেজনার জন্য পাল্টা ইউক্রেনকে দোষারোপ করেছে। তিনি বলেছেন, রাশিয়ার সৈন্য বেলারুশ ছেড়ে যাবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রেসিডেন্ট ম্যাক্রঁর প্রতি প্রেসিডেন্ট পুতিনের প্রতিশ্রুতি আশাব্যঞ্জক। তবে “ইউক্রেন থেকে সেনা সরিয়ে রাশিয়াকে পিছু হঠার” ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনকে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।
ইউক্রেন-রাশিয়ার এই চলমান উত্তেজনার সূত্রপাত সেই ২০১৪ সালে যখন ইউক্রেনে রুশ-পন্থী প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়, রাশিয়া সৈন্য পাঠিয়ে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রাইমিয়া দখল করে নেয়। একই সময়ে রাশিয়ার সাহায্যে জাতিগত রুশ বিদ্রোহীরা ইউক্রেনের পূর্বাঞ্চলে বড় একটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
তখন থেকেই বিদ্রোহীদের সাথে ইউক্রেন সেনাবাহিনীর থেকে থেকে লড়াই চলছে যাতে ১৪ হাজারেরও বেশি লোক মারা গেছে।
দু পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হলেও একে অপরের প্রতি তা ভঙ্গ করার অভিযোগ রয়েছে। সূত্র: বিবিসি।
আইসিসি সুপার লিগের অংশ আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ২৩ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে নেয়া হয়েছে মারকুটে ওপেনার মুনিমকে(২৩)। এছাড়াও দলে অন্য অনভিষিক্ত খেলোয়াড় হলেন ইয়াসির আলি রাব্বি।
মুনিম শাহরিয়ার ছাড়াও দলে লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমকে ফেরানো হয়েছে।
এর আগে সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তরুণ দুই ক্রিকেটার মুনিম শাহরিয়ার ও ইয়াসির রাব্বি।
দুটি টি-টোয়েন্টি ম্যাচ ছাড়াও তিনটি ওয়ানডে ম্যাচ থাকবে। আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত দিবা-রাত্রির ওয়ানডে ম্যাচ হবে জহুর আহমেদ স্টেডিয়ামে। এছাড়াও ৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল জানান, বিসিবির নির্দিষ্ট বুথে মঙ্গলবার থেকে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিট বিক্রি করা হবে। মঙ্গলবার সব টিকিট বিক্রি না হলে আসন ফাঁকা থাকা সাপেক্ষে ম্যাচের দিনও টিকিট বিক্রি করা হবে।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহামদ নাঈম শেখ।