সত্যকে মুছে ফেলা যায় না, ইতিহাস ঠিকই ফিরে আসে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

.//নিজস্ব প্রতিবেদক//

সত্যকে কেউ মুছে ফেলতে পারে না, ইতিহাস ঠিকই ফিরে আসে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২৪ বিশিষ্টজনের হাতে একুশে পদক হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পঁচাত্তরের পরে ইতিহাস বিকৃত করে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান, তা মুছে ফেলা হয়েছিলো। আসলে সত্যকে কেউ মুছে ফেলতে পারে না, ইতিহাস ঠিকই ফিরে আসে। আজকে আমাদের সেইদিন।

পদক বিতরণ শেষে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখে যাচ্ছেন, সেখানে গবেষণা, সাংস্কৃতিক চর্চা থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন এসব ক্ষেত্রে যারা অবদান রাখছেন…। আমি জানি, সকলকে আমরা (সম্মাননা) দিতে পারি না। তবুও আমাদের প্রচেষ্টা হচ্ছে যারা এক সময় অবদান রেখেছেন, যাদের মধ্যে অনেকেই হয়তো হারিয়েও যাচ্ছিলেন; আমরা তাদেরও খুঁজে বের করে সম্মান জানানোর চেষ্টা করে যাচ্ছি। যাতে করে ইতিহাস বিকৃতির হাত থেকে আমাদের দেশের মানুষ মুক্তি পায়।

তিনি বলেন, আমরা অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে চাই এবং আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি যেন আন্তর্জাতিকভাবে আরও বিকশিত সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। সেই প্রচেষ্টাতেও আমরা সফলতা অর্জন করবো বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

পদকপ্রাপ্তদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের অবদান বিভিন্ন ক্ষেত্রে, যার জন্য আমাদের এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে। তাই সবাইকে আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আপনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের নতুন প্রজন্ম যেন দেশের কল্যাণে কাজ করে, সেটাই আমি চাই।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বিএনপি থেকে মেজর (অব) আখতারুজ্জামান বহিষ্কার- রুহুল কবীর রিজভী

 

বিএনপি থেকে মেজর (অব) আখতারুজ্জামান বহিষ্কার- রুহুল কবীর রিজভী

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারুজ্জামান কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  তার প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

রোববার দুপুরে  এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, দলীয় শৃংখলার পরিপন্থীতে জড়িত থাকার প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্রের ৫ এর গ ধারা মোতাবেক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর (অব.)আখতারুজ্জামান গত নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি প্রার্থী ছিলেন ।  নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে হেরে যান।

বিয়ের প্রলোভনে অবৈধ সম্পর্ক, বিয়ে না করে অবাধ বিচরণ

//আ: মজিদ শেখ//

খুলনার রূপসায় প্রেমের প্রলোভন দেখিয়ে আইচগাতী গ্রামের অমিত নামের স্ত্রী- সন্তান থাকা এক গ্যারেজ মিস্ত্রী তালিমপুর গ্রামের স্কুলপড়ুয়া কিশোরীকে   স্ত্রীর পরিচয় দিয়ে গত ১০ ই ফেব্রুয়ারি ঢাকায় নিয়ে আত্মীয় বাড়িতে ৫ দিন রেখে অতঃপর বিভিন্ন শর্ত সাপেক্ষে মেয়ের পরিবারের কাছে ফেরত।

পরবর্তীতে স্থানীয় কর্তা-বর্গের হস্তক্ষেপে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা। মেয়েটিকে এভাবে ধর্ষণ করার কোনো বিচার পাইনি তার পরিবার।

১৯ ফেব্রুয়ারি ছেলেটি ওই মেয়েটির বাড়ির পাশে কাজ করতে আসে। ছেলেটির এ অবস্থানে এলাকার  মানুষের   প্রশ্ন অপরাধী ছেলেটির খুটির জোর কোথায়…..?

হাইমচর উপজেলা ফারিয়ার বার্ষিক বনভোজন-২০২২ইং অনুষ্ঠিত

মোঃ হোসেন গাজী।।

হাইমচরের ফারিয়ার বার্ষিক আনন্দ ভ্রমণ স্থানঃমিনিকক্সবাজার,চাঁদপুর।

এসময় ক্রিকেট,ফুটবল,মহিলাদের বালীশ খেলা সর্বশেষে রেফেল ড্র এবং সাংগঠনিক আলোচনা করেন-সভাপতি মাহতাব চৌধুরী শরিফ(দি ইবনেসিনা ফার্মাঃ) এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন(এসিআই ফার্মাঃ) এর উপস্থিতিতে।মোঃ আজিজুর রহমাম আজিম-এরিষ্টো ফার্মা এর সঞ্চালনায়।

শুভেচ্ছা বক্তব্যে প্রধান করেন প্রধান উপদেষ্টা মোঃ আইউব আলী-দি একমি ফার্মাঃ এর সংক্ষিপ্ত বক্তব্যে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন।

সমাপনী বক্তব্যে হাইমচর ফারিয়া এর সভাপতি মাহতাব চৌধুরী শরিফ বলেন”কোম্পানি যারযার ফারিয়া সংগঠন সবার”আমরা আমাদের কষ্টের কিছুটা সময় আনন্দ ও বিনদনে উপভোগ করার লক্ষে এই আনন্দ ভ্রমণের আয়োজন করি।

এসময় হাইমচর ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন এর বিভিন্ন কোম্পানীর মেডিক্যাল প্রমশন অফিসার সর্বমোট ৪৭’টি কোম্পানীর মেডিক্যাল অফিসার উপস্থিত ছিলেন।

 

যেকোনো সময় রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে- জো বাইডেন

//আন্তর্জাতিক ডেস্ক//

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি নিশ্চিত হয়েছেন। তিনি বলেছেন, যেকোনো সময় রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তাঁর এ ধারণা হয়েছে। তবে বরাবরের মতো এখনো ইউক্রেনে অভিযান চালানোর পরিকল্পনার কথা অস্বীকার করেছে রাশিয়া। খবর বিবিসির

পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেনে অভিযান চালানোর অজুহাত তৈরিতে দেশটির বিচ্ছিন্নতাবাদীদের প্রভাবাধীন পূর্বাঞ্চলে একটি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে রাশিয়া। ইউক্রেনের আশপাশে প্রায় দুই লাখ রুশ সেনা মোতায়েন করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের ধারণা। এর মধ্যে পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দোনেৎস্ক ও লুশাঙ্কসের রুশ-সমর্থিত যোদ্ধারাও রয়েছে বলে যুক্তরাষ্ট্রের ভাষ্য।

হোয়াইট হাউস থেকে দেওয়া এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আসছে যেকোনো দিন বা সপ্তাহে ইউক্রেনে অভিযান চালানোর পরিকল্পনা করছে রুশ বাহিনী। যুক্তরাষ্ট্রের এই বিশ্বাসের পেছনে যথেষ্ট কারণ রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের কথা উল্লেখ করে জো বাইডেন বলেন, ‘এই মুহূর্তে আমি বুঝে গেছি যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।’

তবে রাশিয়া এখনো কূটনীতির পথ বেছে নিতে পারে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি বলেন, উত্তেজনা কমিয়ে রাশিয়ার আলোচনার টেবিলে ফেরার জন্য খুব বেশি দেরি হয়নি।

এর আগে গতকাল শুক্রবার পূর্ব ইউক্রেনে রাশিয়া-সমর্থিত দোনেৎস্ক ও লুশাঙ্কসের বিচ্ছিন্নতাবাদী নেতারা এই অঞ্চল থেকে স্থানীয় লোকজনকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। তাঁদের দাবি, ইউক্রেন বাহিনী গোলা ছোড়া বাড়িয়েছে এবং আক্রমণের পরিকল্পনা করছে।

তবে ইউক্রেন সরকার বারবার বলে আসছে, তারা কোনো হামলার পরিকল্পনা করছে না। পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা একে রুশ অপপ্রচার আখ্যায়িত করেছেন।

রাশিয়াপন্থী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিএনআর) প্রধান দেনিশ পুশিলিন গতকাল প্রকাশ্যে আসা একটি ভিডিও বার্তায় নাগরিকদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে মেটাডেটা নিয়ে বিবিসির একটি বিশ্লেষণে দেখা গেছে, ভিডিওটি দুই দিন আগেই রেকর্ড করা হয়েছিল, বৈরিতা চরমে ওঠার আগেই।

এদিকে ক্রেমলিন বলেছে, ইউক্রেনের এই দুই অঞ্চল থেকে আসা ব্যক্তিদের জরুরি সহায়তা দেওয়ার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শরণার্থীশিবির স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সংঘাতের আশঙ্কায় ওই দুই অঞ্চল থেকে একাধিক বাসে করে স্থানীয় লোকজনকে রাশিয়ার দিকে সরিয়ে নেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে, লোকজন সরিয়ে নেওয়ার এই ঘোষণা ইউক্রেনে রুশ বাহিনীর সম্ভাব্য হামলার প্রস্তুতি থেকে বিশ্বের নজর সরানোর জন্য। হোয়াইট হাউস আরও বলেছে, এটি যুদ্ধের অজুহাত তৈরিতে অপপ্রচারের অন্যতম উদাহরণ।

গতকাল রাতে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দোনেৎস্কের বিভিন্ন স্থাপনায় বিস্ফোরক বসানো হয়েছে বলে তথ্য পেয়েছে তারা।

এদিকে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, পূর্ব ইউরোপে পরিস্থিতির অবনতি ঘটছে। সেখানে ব্যাপক মানবাধিকার ও আইন লঙ্ঘনের ঘটনা ঘটছে। এ ছাড়া ইউক্রেনে বসবাসরত রুশভাষী জনগণ বৈষম্যের শিকার হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, তাঁর দেশ এখনো সংকট সমাধানে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু পশ্চিমারা রাশিয়ার নিরাপত্তার হুমকিকে গুরুত্ব দিচ্ছে না।

এর মধ্যেই আজ শনিবার রাশিয়ার সামরিক মহড়া পর্যবেক্ষণ করবেন ভ্লাদিমির পুতিন। এই সামরিক মহড়ায় অংশ নেবে পারমাণবিক অস্ত্র চালাতে সক্ষম রুশ বাহিনী। মহড়ায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হবে।

অপর দিকে চলমান সংকট সমাধানে আজ জার্মানিতে এক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্মেলনে তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে ধারণা করা হচ্ছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ডুমুরিয়ায় নদী দখল করায় ৫ ইটভাটাকে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ টাকা জরিমানা

 

ডুমুরিয়ায় নদী দখল করায় ৫ ইটভাটাকে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ টাকা জরিমানা

//জাহিদুর রহমান বহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

ডুমুরিয়ায় খর্নিয়া সংল্গন্ন  ভদ্রা নদীর পাড়ে গড়ে ওঠা দেড় ডজন ইট ভাটার মধ্যে ৫টি ইটভাটায়  ১৯ ফেব্রুয়ারি শনিবার সকালে  উপজৃলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজস্ট্রেট মোঃ মামুনুর রশীদ  ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করেন ও কার্যক্রম বন্ধের  নির্দেশনা দেন। এসময়ে তিনি দু’টি ইট ভাটায় ভ্রাম্যমাডুমুরিয়ায় নদী দখল করায় ৫ ইটভাটাকে ভ্রাম্যমান আদালতের ৩ লাখ টাকা জরিমানান আদালত পরিচালনা করে নগদ ৩লাখ টাকা জরিমানা আদায় করেন।

জানা যায়, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে ইটভাটা উচ্ছেদ কার্যক্রমে  প্রশাসন প্রথমদিন নদীর জায়গা অবৈধ দখল করায় ৫টি ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। আগামী তিনদিন চলবে এই অভিযান। সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজস্ট্রেট মোঃ মামুনুর রশীদ প্রথম দিনে অভিযান চালিয়ে খর্ণিয়া এলাকায় জাহান ব্রীকসে ২লাখ টাকা ও এফএম ব্রীকসে ১লাখ টাকা জরিমানা আদায়সহ সেতু ব্রীকস, এসবি ব্রীকস ও কেবি-২ ব্রীকসে সরকারি জায়গা দখলে থাকা সব ধরণের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

সুত্র জানায়, বিডাব্লিউডিবি খুলনার তালিকায় ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া এলাকায় ভদ্রা ও হরি নদীর তীরবর্তী জায়গায় মোট ১৮টি ইটভাটার নাম রয়েছে। যার অধিকাংশ ইটভাটা নদীর চর দখল করে ইট প্রস্তুত করে আসছে। ইটভাটার মাধ্যমে এসব দখলের কারণে ভদ্রার শাখা নদী সালতাসহ সংযুক্ত অন্তত তিনটি খালের স্রোতের প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এক সময়কার ৫০০ মিটার প্রশস্ত ভদ্রা নদী সংকুচিত হয়ে এখন ২০ থেকে ৩০ মিটার রয়েছে। এসব কারণে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে গত বছর ২২ ফেব্রুয়ারী হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ।

২৫ ফেব্রুয়ারী ওই রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্যার হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। রিটের বিবাদীরা হচ্ছেন এলজিআরডি, পানিসম্পদ, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের ডিজি, পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক, ডিসি ও এসপি, খুলনা, খুলনা-৫ এর সংসদ সদস্য, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যানসহ মোট ১৪জন।

এছাড়া খুলনার জেলা প্রশাসক ও ডুমুরিয়ার এসিল্যান্ডকে সিএস/আরএস অনুসারে জরিপ করে ভদ্রা ও হরি নদীর সীমানা নির্ধারণ করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়। আদালতে প্রতিবেদন দাখিলের পর গতবছর ১৪ ডিসেম্বর আদালত ৬০ দিনের মধ্যে ১৪টি ইটভাটা উচ্ছেদ করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টকে নির্দেশ দেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

নৌকার তোড়ন ভেংগে ফেলা, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগকে গালাগালি করার প্রতিবাদ করায় নুরুদ্দীন ও তার স্ত্রীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নৌকার তোড়ন ভেংগে ফেলা, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগকে গালাগালি করার প্রতিবাদ করায় নুরুদ্দীন ও তার স্ত্রীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী বাজারে নির্মিত নৌকার তোড়ন ভেংগে ফেলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগকে গালিগালাজ করার প্রতিবাদ করায় নুরুদ্দীন সিকদার ও তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে বসতঘর তালাবদ্ধ  করে রাখায় অভিযুক্ত মামুন সিকদারের বিচারের দাবীতে আজ সকাল এগারোটায় উক্ত বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী।

জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়ে উপজলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী বাজারে নৌকা মার্কার তোড়ন নির্মাণ করা হয়। গতকাল রাত ৯টায় গোজখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মামুন সিকদার তোড়নটি ভেংগে ফেলে। বিষয়টি জানার পর স্হানীয় আওয়ামী লীগ কর্মী নুরুদ্দীন প্রতিবাদ করলে  নুরুদ্দীন ও তার স্ত্রী সাবিনাকে বেধড়ক মারধর করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগকে গালাগালি করে নুরুদ্দীন এর বসত ঘর তালাবদ্ধ করে দেয় মামুন সিকদার। পরে বিষয়টি সকলের মাঝে জানাজানি হলে অভিযুক্ত মামুন সিকদারের বিচারের দাবীতে স্হানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন করেন।

নুরুদ্দিন সিকদার বলেন, আমাকে ও আমার স্ত্রীকে মারধর ও প্রধানমন্ত্রীকে কটুক্টি করায় আমি এর বিচার দাবী করছি।

এ ব্যাপারে গুলিশাখালী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এড, এইচ এম মনিরুল ইসলাম বলেন, অভিযুক্ত মামুন সিকদার এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। মামুন সিকদার বিএনপির তথাকথিত আন্দোলন কর্মসূচি পালন করার সময়ে গোজখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমা হামলা চালায়। তিনি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে আমতলী থানার ওসি (তদন্ত) রনজীৎ কুমার বলেন, এ ব্যপারে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যাবস্থা নেয়া হবে।

জমি চাষাবাদে বাঁধা, আমতলীতে দুই ইউপি চেয়ারম্যান কন্যার সংবাদ সম্মেলন

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে ভোগদখলীয় জমি চাষাবাদে বাঁধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আঃ লতিফ বিশ্বাসের দুই কন্যা কানিজ ফাতেমা শিল্পী ও খাদিজা বেগম বেবি।

আজ শনিবার (১৮ ফেব্রæয়ারী) সকাল ১১টায় আমতলী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে কানিজ ফাতেমা শিল্পী জানায়, মোকাম পটুয়াখালী ২য় সাব জজ আদালতের দেওয়ানী ৬০/৮২ মোকদ্দমার ডিগ্রীর অনুবলে ৬০ নং দক্ষিণ তক্তাবুনিয়া মৌজায় ১১.৮৭ একর এবং একই আদালতের দেওয়ানী ১৪৯/৮২ মোকদ্দমার ডিগ্রীর অনুবলে একই মৌজায় ১২.২৩ শতাংশ জমির মালিক। আমার বড় বোন সদ্য মারা যাওয়া মাহমুদা সুলতানা লিলি একই আদালতের দেওয়ানী ৪/৭৫ নং মোকদ্দমার ডিগ্রী ৬০নং দক্ষিণ তক্তাবুনিয়া মৌজায় ৯.৯ একর সম্পত্তির মালিক। আমার মেঝ বোন খাদিজা বেগম বেবি একই আদালতের দেওয়ানী দেওয়ানী ২২০/৮২ নং মোকদ্দমার ডিগ্রী অনুবলে একই মৌজায় ১০ একর সম্পতির মালিক। উল্লেখিত জমি আমাদের নামে নাম জারি করিয়া সরকারের নির্ধারিত খাজনাদি পরিশোধ করিয়া ভোগ দখল করিতেছি।

আমার মামা মরহুম ওয়াদুদ মল্লিক জীবিত থাকা কালীন ওই জমি সেই দেখাশুনা করতো এবং প্রতিবছর জমি থেকে প্রাপ্ত আয় (টাকা) আমাদেরকে দিতেন। ২০০৮ সালে তিনি মারা যাওয়ার পরে ২০০৯ সাল থেকে আমার বড় ভাই মোঃ জাকির হোসেন বিশ্বাস ওই জমি ভোগ দখল করতে থাকে। কিন্তু আমার বড় মামা মরহুম আঃ সত্তার মল্লিকের পুত্র ডেনি মল্লিক তার মামা আবুল হোসেন বিশ্বাসের মদদে আমাদের ভাইদের বিরুদ্ধে ৬ থেকে ৭টি মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করতে থাকে। অতঃপর ২০১৬ সালে আমরা তিন বোন আমিন নিয়ে সিমানা পিলার দিয়ে আমাদের অংশের জমি বুঝে নিয়ে ভোগ দখল করতে থাকি।

তিনি লিখিত বক্তব্যে আরো জানায়, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে আমরা ও আমাদের পরিবার নৌকা মার্কার প্রার্থীর সমর্থণ করি। ওই নির্বাচনে স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থী হিসেবে আসাদুজ্জামান মিন্টু মল্লিক চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে তারই সহযোগিতায় ডেনি মল্লিক আরো বেপরোয়া হয়ে উঠে। গত ১৬ ফেব্রæয়ারি বিকেলে আমাদের ওই ভোগদখলীয় জমিতে ডাল ফলানোর জন্য চাষাবাদ করতে গেলে আসাদুজ্জামান মিন্টু মল্লিকের প্রত্যক্ষ সহযোগিতায় ডেনি মল্লিক, জুয়েল মল্লিক, সোহেল মল্লিক ও ইলিয়াস মৃধাসহ আরো ২০/২৫ জন সন্ত্রাসী লেলিয়ে দিয়ে আমার ট্রাকটর (লাঙ্গল) চালক জাকির শিকদার ধরে এনে অজ্ঞাত স্থানে নিয়ে বেদরক মারধর করে গুরুত্বর আহত করেন। বর্তমানে সে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আমরা তিন বোন ডেনি মল্লিকের হয়রানি থেকে পরিত্রান পেতে একাধিকবার থানায় অভিযোগ দিয়েছি এবং থানা থেকে আমাদের কাগজপত্র পর্যালোচনা করে যে সিন্ধান্ত দিয়েছে আমরা তা মেনে নিলেও ডেনি মল্লিক তা মানছেন না। তাই বাধ্যহয়ে আমাদের ভোগ দখলীয় জমি ফিরে পেতে ও চাষাবাদ করতে আপনাদের (সাংবাদিকদের) শরনাপন্ন হয়েছি।

কানিজ ফাতেমা শিল্পী বলেন, তাদের তিন বোনের ভোগ দখলীয় জমিতে নির্বিঘেœ চাষাবাধ করতে পারা এবং চেয়ারম্যান মিন্টু মল্লিক, ডেনি মল্লিকসহ তাদের সন্ত্রাসীদের অত্যাচার ও নিপিড়ন থেকে মুক্ত থাকার জন্য মানণীয় প্রধান মন্ত্রী, স্বরাষ্ট্র ও ভূমি মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে অভিযুক্ত ডেনি মল্লিক মুঠোফোনে বলেন, ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান। ওই জমি আমাদের পরিবারের পক্ষ থেকেই চাষাবাদ করা হয়। আর আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা আদৌ সত্যি নয়। আমি ও আমার সাথে যাদেরকে জড়িয়ে ট্রাকটর (লাঙ্গল) চালককে মারধর করার কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, উভয়ই পরিবারই আমার আত্মীয়। পারিবারিকভাবে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পরিবারের মধ্যে মতবিরোধ চলে আসছে। এখানে আমাকে জড়িয়ে যে বক্তব্য দেয়া হয়েছে তা আদৌ সঠিক নয়।

সংবাদ সম্মেলনে কানিজ ফাতেমা শিল্পী ও খাদিজা বেগম বেবির সাথে ভাই মোঃ ফিরোজ বিশ্বাসও উপস্থিত ছিলেন।

রাণীশংকৈল রামরাম দিঘীটি যেন অতিথি পাখিদের কলতানে মুখরিত

মাহাবুব আলম, রাণীশংকৈল  ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অতিথি পাখিদের দেখতে প্রতিদিন ভীড় করছে দর্শনর্থীরা। প্রাচীন ও সর্ব বৃহৎ রামরাম দিঘীটি যেন অতিথি পাখিদের কলতানে মুখরিত। (১৯ ফেব্রুয়ারী শনিবার) বিকালে সরেজমিনে গিয়ে এসব দৃশ্য দেখা যায়। পুরো দিঘির জলাশয় পানি পাখিতে সেজেছে নতুন সাজে।পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পাখি ও জলাশয়ের প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। প্রতিবছর শীত এলেই এসব পাখি এখানে আসে। আবার শীতের শেষে চলে যায় আপন আপন ঠিকানায়।

পাখিদের কলকাকলিতে পুরো এলাকা মুখরিত। পাখি প্রেমি ও সৌন্দর্য পিপাসুরা প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত পর্যটন কেন্দ্র’র পাখিগুলোকে দেখার জন্য ছুটে আসেন।বিশেষ করে ছুটির দিনগুলোতে ঘুরতে আসা দেখা যায় অসংখ্য মানুষের ভিড়।

রামরায় দিঘিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন ঝাঁকে ঝাঁকে থাকছে অতিথি পাখির দল। পাখিদের মুহুর্মুহু কলতানে পুরো এলাকা পরিণত হয়েছে পাখির স্বর্গরাজ্যে। সন্ধ্যা নামলেই দিঘীপাড়ের লিচু বাগানে আশ্রয় নেয় এসব পাখি। পাখিদের এই মুহুর্মুহু কলতানের টানে প্রতিদিনই দূর দুরান্ত থেকে রামরাই দিঘিতে ছুটে আসছেন পাখি প্রেমী পর্যটকেরা।

এ দেশের নদ-নদী, হাওর-বাওড়ের ভালোবাসার টানে লক্ষ হাজার মাইল পাড়ি দিয়ে রামরায় দিঘীতে আসে তারা। উপজেলা শহর থেকে ৪ কিমি দূরে উত্তরগাঁও গ্রামের নিকটেই বরেন্দ্র অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম জলাশয় রামরায় দিঘীর অবস্থান। শহর থেকে যে কোন যানবাহনে ১০ থেকে ১৫ টাকা ভাড়া নেয়। যেতে প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে।

রেখা নামের একজন দর্শনার্থী জানান, রামরায় দিঘিটি এখন নতুনভাবে সাজানো হয়েছে। আগের থেকে এখন অনেক সুন্দর হয়েছে। রামরায় দীঘিতে অতিথি পাখি এসেছে শুনে দেখতে এসে বেশ ভালো লাগলো। প্রতিবছরে পাখির আগমনে রামরায়-দিঘী সৌন্দর্য যেন আরো দ্বিগুন হয়ে ওঠে।

মৎস্য চাষী নওরোজ কাউসার কানন জানান, অতিথি পাখির আগমনে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারপরও আমরা পাখিদের যেন সুন্দর একটি অভয়ারণ্য গড়ে ওঠে সেদিকে খেয়াল রাখছি। কেউ যেন পাখি শিকার না করতে পারে সে বিষয়ে প্রশাসনসহ আমরা সর্বদা নজরদারি করছি।

জানা গেছে, রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে দর্শনার্থীদের জন্য এবার নতুন করে একটি সুন্দর গেট, বসার জায়গা, গেস্ট হাউজ তৈরীসহ পুকুর ঘাটের সিঁড়ি মেরামত করেছে। এতে আগের চেয়ে পুকুরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে এবং দর্শনার্থীদের উপস্থিতির সংখ্যাও বেড়ে গেছে বহুগুণ।

চলছে সার্চ কমিটির বৈঠক, কি হতেপারে আজকের বৈঠকে

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে আসা তিন শতাধিক নামের তালিকা সংক্ষিপ্ত করতে বৈঠকে বসছে সার্চ কমিটি।

শনিবার সকাল ১১ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ বৈঠকে সার্চ কমিটির আহ্বানে জমা পড়া তিন শতাধিক নাম থেকে প্রাথমিক বাছাইয়ে অর্ধেকের বেশি নাম অযোগ্য তালিকায় চলে গেছে। যোগ্যদের মধ্যেও দুটি সংক্ষিপ্ত তালিকা হয়েছে। এর মধ্যে জাতীয় পর্যায়ে পরিচিত ও তুলনামূলক গ্রহণযোগ্যদের প্রথম তালিকায় রাখা হয়েছে। এদের সংখ্যা ৬০ জনের বেশি নয়। অন্যদিকে অপেক্ষাকৃত পরিচিতি কম যোগ্য ব্যক্তিদের রাখা হয়েছে দ্বিতীয় তালিকায়। আজকের বৈঠকে প্রথম তালিকা থেকে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি হতে পারে।

সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত আছেন সার্চ কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। কমিটিকে সাচিবিক সহায়তা দিতে আছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করতে আজ সপ্তমবারের মতো বৈঠক বসেছেন তারা।

এর আগে অনুষ্ঠিত সার্চ কমিটির ছয়টি বৈঠকের চারটি ছিল বিশিষ্টজনদের সঙ্গে। প্রথম ও ষষ্ঠ বৈঠকে কমিটির সদস্যরা নিজেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব