প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

আজ অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।

এজন্যই দিনটি একইসঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহিদদের স্মরণ করছে।

এ উপলক্ষে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম ও তার পরই মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির পাঁচ সিনিয়র নেতা শহীদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। তাদের পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ফুল দেন জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস এমএম নাঈম রহমান।

এরপর শহীদ মিনারে ফুল দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল। তাদের পর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী ড.একে আবদুল মোমেন।

এরপর আওয়ামী লীগসহ ১৪ দলের নেতারা, সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথম প্রহরে শহীদ মিনারে আরও শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাসহ সর্বস্তরের মানুষ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ভিড়ে ঠাসা ব্যস্ত সৈকতে আছড়ে পড়ল হেলিকপ্টার (ভিডিও)

একুশে ফেব্রুয়ারি ।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ভিড়ে ঠাসা ব্যস্ত সৈকতে আছড়ে পড়ল হেলিকপ্টার (ভিডিও)

//আন্তর্জাতিক ডেস্ক//

ভিড়ে ঠাসা ব্যস্ত সৈকতে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। হেলিকপ্টার বিধ্বস্তের সময়কার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  বার্তা সংস্থা এএফপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি বিচে শনিবার এই দুর্ঘটনা ঘটে।  মিয়ামি বিচ পুলিশ এক টুইটে জানিয়েছেন, তারা স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ১০ মিনিটে ওই দুর্ঘটনার খবর পান।

টুইটারে মিয়ামি বিচ পুলিশ জানায়, পুলিশ ও মিয়ামি দমকল বাহিনীর সদস্যসহ জরুরি পরিষেবা সংক্রান্ত কয়েকটি সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।  ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও (এফএএ) ঘটনাস্থলে পৌঁছায়।

ওই হেলিকপ্টারে তিনজন আরোহী ছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে দুজনকে আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে মিয়ামি বিচ পুলিশ।  ভিডিওতে দেখা গেছে আটলান্টিক মহাসাগরে আছড়ে পড়ছে হেলিকপ্টারটি।  হেলিকপ্টারটি যেখানে আছড়ে পড়েছে তার কাছেই অসংখ্য মানুষ ছিল। তাদের কেউ সৈকতে সাঁতার কাটছিলেন, কেউ রোদ্রস্নান করছিলেন, কেউ সৈকতে হাঁটছিলেন। তবে সৌভাগ্যবশত তাদের কেউ আহত হননি।

একুশে ফেব্রুয়ারি ।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

//নিজস্ব প্রতিবেদক//

প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ভূখণ্ডের দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই মাতৃভাষাকে কেন্দ্র করে সূচনা হয়েছিল আন্দোলনের। আর এই ভাষা আন্দোলনকেই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পথে প্রথম পদক্ষেপ হিসেবে মনে করা হয়।

১৯৯৯ সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার আগ পর্যন্ত বাংলাদেশে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হতো। এই ইতিহাস বাংলাদেশের অনেকেরই জানা। কিন্তু এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরির পেছনে রয়েছে আরও অনেক সংগ্রামের ইতিহাস।

একুশে ফেব্রুয়ারির দিনটিতে যা ঘটেছিল:

বলা হয়ে থাকে রাজনৈতিক কারণে নেয়া খাজা নাজিমুদ্দিনের অবস্থান ও তার বক্তব্য ভাষা আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল। তার ঘোষণায় পূর্ব পাকিস্তানের বাঙালিদের মনে বঞ্চনার অনুভূতি আরও জোরালো হয়ে জেগে ওঠে।

খাজা নাজিমুদ্দিনের বক্তব্য প্রত্যাখ্যান করে পরদিন থেকে পূর্ব-পাকিস্তানে শুরু হয় স্বতঃস্ফূর্ত ধর্মঘট ও বিক্ষোভ মিছিল। যাতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ভাসানীর নেতৃত্বে সম্মেলনে অংশ নেন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, সংস্কৃতিকর্মী এবং পেশাজীবী সম্প্রদায়ের মানুষজন। ২১শে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট ঘোষণা করা হয়েছিল। ধর্মঘট প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিলো। যা লঙ্ঘন করেই জন্ম হয়েছিল শহীদ দিবসের।

১৯৫২ সালের সেই দিন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হিসেবে হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ছিলেন মুহাম্মদ মাহফুজ হোসেন। বছর তিনেক আগে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাতকারে তার বর্ণনায় ফুটে উঠেছে সেদিনকার চিত্র।

সেই সাক্ষাতকারে তিনি বলেছিলেন, “একুশে ফেব্রুয়ারি দুপুরে গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালে গ্রহণ করি আমি। কপালে গুলিবিদ্ধ রফিককে দেখেই মৃত ঘোষণা করা হয়, আর উরুতে গুলিবিদ্ধ বরকত মারা যান রাতে, আমার চোখের সামনেই।”

ঢাকা মেডিকেল কলেজের কাছেই গুলিবর্ষণ হয়েছিল শিক্ষার্থীদের উপর।

তিনি বলছিলেন, “আমরা তখন বাইরে থেকে বহু আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমরা শুনেছিলাম বহু মানুষ গুলিতে আহত হয়েছে। মুহূর্তেই ইমারজেন্সি ওয়ার্ড পূর্ণ হয়ে যায়। আহতদের অনেকেই মুমূর্ষু, তাদের সঙ্গে আসা মানুষজন আর চিকিৎসকে ঠাসাঠাসি হয়ে যায় জরুরী বিভাগ।”

ভাষা আন্দোলনে কতজন শহীদ হয়েছিলেন সেবিষয়ে সঠিক সংখ্যা এখনো পাওয়া যায় না। সেদিন এবং পরদিন পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার এবং শফিউর ছাড়াও আরো অনেকে শহীদ হয়েছিলেন বলে ভাষা আন্দোলন নিয়ে বিভিন্ন বইয়ে উঠে এসেছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণা

সার্চ কমিটি ১০ জনের নাম চুড়ান্ত করেছে কিন্তু এখনি প্রকাশ নয়

//নিজস্ব প্রতিবেদক//

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১২ থেকে ১৩ জনের নাম বাছাই করেছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি।  আগামী ২২ ফেব্রুয়ারি পরবর্তী বৈঠক করে এদের মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করবে তারা। পরে ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে সে তালিকা জমা দেওয়া হবে।

রোববার সন্ধ্যা পৌনে ৭টায় সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে এ তথ্য জানান কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

তিনি বলেন, আজকের বৈঠকে আমরা ১২-১৩ জনের নাম প্রস্তুত করতে পেরেছি। আগামী ২২ তারিখ রাষ্ট্রপতির কাছে সুপারিশের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। আশা করছি ২৪ ফেব্রুয়ারি আমরা তা মহামান্য রাষ্ট্রপতির কাছে জমা দিতে পারব।  তবে তাদের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি।

ওবায়দুল হাসান বলেন, আমরা কিন্তু একটা শপথ নিয়েছি। যখনই যেখানে যাই সেই শপথটা আমাদের সঙ্গেই থাকে। সেটা হচ্ছে- সংবিধান ও আইন রক্ষা করা আমাদের দায়িত্ব। আইনে বলা আছে কার্যপদ্ধতি নির্ধারণ করব আমরা। আমরা নির্ধারণ করেছি- এই নামগুলো আমরা প্রকাশ করব না। কারণ, এটা রাষ্ট্রপতির এখতিয়ার এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে দিলে তিনি যদি বলেন আপনারা প্রকাশ করেন, আমরা প্রকাশ করব। আমাদের প্রকাশ করার কথা আইনেও নাই, কোথায়ও নাই।

এসময় সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার রূপসায় ঘাটভোগ ইউপি চেয়ারম‍্যান ওয়াহিদুজ্জামান মিজানকে সংবর্ধনা

বিয়ে করা হলোনা বরসহ গাড়ী নদীতে – নিহত ৯

ভারতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় এক সড়ক দুর্ঘটনায় বরসহ ৯ জন নিহত হয়েছেন।

রোববার সকালে ভারতের রাজস্থান রাজ্যে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে- বিয়ে করতে ভারতের আরেক রাজ্য মধ্যপ্রদেশে যাচ্ছিলেন বরসহ অন্য সহযাত্রীরা। তবে বিয়ের অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে এ সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

ভারতের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রোববার বিয়ের জন্য গাড়িতে করে মধ্যপ্রদেশের উজ্জাইন শহরে যাচ্ছিলেন বর ও অন্য যাত্রীরা। কিন্তু রাজস্থানের কোটা জেলার একটি নদীর পার্শ্ববর্তী মহাসড়কে থাকা অবস্থায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি নদীতে পড়ে যায়।

তিনি আরও বলেন, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনার ব্যাপারে জানতে পারে পুলিশ। এরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি নদীতে সাত থেকে আট ফুট গভীরে তলিয়ে যায়।

প্রাথমিকভাবে গাড়িটি থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়। পরে আরও দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় পুলিশ সুপারের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নিহতরা রাজস্থানের সাওয়াই মধুপুর জেলার চাউথ কাবারওয়াড়া গ্রাম থেকে মধ্যপ্রদেশের উজ্জাইন শহরে যাচ্ছিলেন। গাড়ি চালানোর সময় চালক হয়তো তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। আর এ কারণেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে।

এ ঘটনায় শোক জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

//আন্তর্জাতিক ডেস্ক//

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার রূপসায় ঘাটভোগ ইউপি চেয়ারম‍্যান ওয়াহিদুজ্জামান মিজানকে সংবর্ধনা

 

খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তরা মুদি ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে

//জাহিদুর রহমান বহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

খুলনার ডুমুরিয়ায় বড় বাজার এলাকার বিষ্ণু রাহা (৪৩) নামের  মুদি দোকান ব‍্যবসায়ীকে  শনিবার রাত সাড়ে ১২টার দিকে  একদল দূর্বৃত্ত কুপিয়ে জখম করেছে।

পুলিশ ও এলাকাবাসী  সুত্রে জানা উপজেলা সদরের আরাজি ডুমুরিয়া গ্রামের অনিল কৃষ্ণ রাহার ছেলে ছোট পুত্র বিষ্ণু রাহা  দীর্ঘ দিন ধরে বড় বাজার এলাকায় মুদি দোকানের ব‍্যবসা করে আসছিল তিনি সাপ্তাহিক বাজার  কৈয়া  ও বটিয়াঘাটা বাজারে ভ্রাম্যমান দোকান দিয়ে ব‍্যবসা করে আসছিল ১৯ ফেব্রুয়ারি   শনিবার কৈয়া বাজারের দোকানদারি করে  রাতে  ফিরে এসে ডুমুরিয়া বাজারে তার দোকান খোলে হিসাব নিকাশ করছিল ।

এসময এক দল দুর্বৃত্ত তার দোকানে এসে এলোপাথাড়ি ভাবে  মাথায় কুপিয়ে  জখম করে  ফেলে রেখে  চলে যায় । রাত সাড়ে ১২টার দিকে বাজারের নাইটগার্ড খালেক বিষুর দোকানের সামনে গেলে  রক্তাক্ত্ব অবস্থায় দেখতে পেয়ে পাশের  এক চায়ের দোকান দারকে খবর দেয়  রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে ডুমুরিয়া হাসাপাতালে নেওয়া হয। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন ঢাকায় নেওয়া হয। তার অবস্থা আশংকা জনক।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান বলেন, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থালে যাই। তবে কে-বা-কারা করেছে এখনো জানা যায়নি। তার দোকান থেকে টাকা নিছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না।  পুলিশ ঘটনার সাথে জড়িত দের খুজে বের করতে মাঠে নেমেছে।  বিষুর পরিবার থেকে থানায় অভিযোগ দেয়নি এখনো।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বিএনপি থেকে বহিষ্কার মেজর আখতারুজ্জামান এখন কি করবেন শুনুন

বিএনপি থেকে বহিষ্কার মেজর আখতারুজ্জামান এখন কি করবেন শুনুন

//নিজস্ব প্রতিবেদক//

বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জনকে পঞ্চমবারের মতো দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকেও তাকে বহিষ্কার করেছে বিএনপি। এ ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে এবারও  বিএনপির গঠনতন্ত্রের ৫ এর গ ধারা মোতাবেক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয় তাকে।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে দুপুর ১টার দিকে আখতারুজ্জামান রঞ্জনের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়।

এ সময় তিনি  জানান, মাত্র ১০ মিনিট আগে বিএনপির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মেজর কামরুল ইসলাম আমাকে টেলিফোন করে বললো আমাকে বিএনপি থেকে বহিষ্কার করেছে বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। আমি এই মুহূর্তে গ্রামে নতুন করে টমেটোর চারা লাগাচ্ছি। তাই পত্রপত্রিকা পড়ার সুযোগ হয়নি। খবরটা শুনে প্রথমে হাসিই পেল এবং তার পর ভেবে ভালোই লাগল যে; এখনও বিএনপিতে আমার গুরুত্ব ছিল!  তারপরও খুব কষ্ট পেলাম।

কষ্ট কেন পেলাম তা আর কারও সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলাম না। যাই হোক দেশমাতা খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং সেই সঙ্গে তারেক রহমানের সফলতা কামনা করি। আমি অনেক দিন থেকেই জানি তারেক রহমানের সঙ্গে আমার রাশি বিপরিতমুখী। তিনি কখনই আমার মতো করে ভাবেন না। তাই আমি পরাজিত হলে দারুণভাবে খুশি হব। কারণ তাতে সম্ভবত তারেক রহমানেরই জয় হবে। আল্লাহ তারেক রহমানের বিজয় এনে দিক। আমি এখন আমার মত করে ভাবতে, লিখতে এবং বলতে থাকি

। বহিষ্কারে যারা খুশি হয়েছেন তাদের আমার পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ।

বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ১৯৯১ সালে পঞ্চম  এবং ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। এ ছাড়া বিগত নির্বাচনসহ অন্য দুটি নির্বাচনে তিনি বিজয়ের হাসি বঞ্চিত হন।

মোবাইল ফোনে প্রতিক্রিয়া জানানোর শেষ পর্যায়ে তিনি আরও জানান, আমাকে দল ক্ষমতায় থাকতেও বহুবার বহিষ্কার করা হয়েছিল। কিন্তু আমি দল এবং দলীয় আদর্শচ্যুত হইনি। কেন না আমি প্রেসিডেন্ট জিয়া, গণতন্ত্রের জননী দেশমাতা খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনীতি করি। আর এ কারণেই মাঝেমধ্যে  অসহ্য যন্ত্রণার সত্য কথা এবং সমালোচনা করে দলের সুবিধাভোগীদের শ্যেন দৃষ্টির শিকার হই। তবে, কথা একটিই আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকবো।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মেজর (অব.)আখতারুজ্জামান এর আগেও এমন সব অভিযোগে দল থেকে চারবার বহিষ্কৃত হয়েও ২০১৮ সালের বিগত জাতীয় সংসদ নির্বাচনেও  কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে  বিএনপি দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় নামেন।

তবে ওই নির্বাচনের চার দিন আগে ২৪ ডিসেম্বর সন্ধ্যার পর এ আসনের কটিয়াদী উপজেলার বীর নোয়াকান্দি গ্রামে এক উঠানবৈঠকে উপস্থিত হলে সাদা পোশাকের একদল পুলিশ ওই বৈঠকে হাজির হয়। এ সময় তারা ওই বৈঠক পণ্ড করে দেয়।

এ হামলায় মেজর আক্তার রক্তাক্ত জখমের শিকার হয়ে গুরুতর আহত হন। এমনকি ওই বৈঠক থেকে তার ছেলে হাবিবুজ্জামান রনিসহ তিন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। এমন আতঙ্ক-উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে অনুষ্ঠিত সে  নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত  নূর মোহাম্মদের কাছে হেরে যান মেজর আক্তারুজ্জামান রঞ্জন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বিএনপি থেকে মেজর (অব) আখতারুজ্জামান বহিষ্কার- রুহুল কবীর রিজভী

জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণা

ঝালকাঠিতে বাস-ট্রাক সংঘর্ষে ২ জনের মৃত্যু, আহত ১৬

//নিজস্ব প্রতিবেদক//

ঝালকাঠির রাজাপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এতে বাসের যাত্রী ও ট্রাকে থাকা শ্রমিক মিলে অন্তত ১৬ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজাপুর উপজেলার বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে বাগড়ি ও পিংড়ি এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন আহতদের উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, বরিশাল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পিরোজপুর যাচ্ছিল। অপরদিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক পল্লীবিদুত্যের শ্রমিক নিয়ে বরিশাল আসছিল। ঘটনাস্থলে এসে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই নিহত হন পার্শ্ববর্তী নলছিটি উপজেলার দপদপিয়ার প্রয়াত আব্দুল মজিদ খানের ছেলে বাসের সুপারভাইজার মো. ছরোয়ার হোসেন দুলাল খান (৫৭)। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপালে নেয়ার পথে মারা যান পটুয়াখালির গলাচিপার মো. নুরুল ইসলামের স্ত্রী নুরবানু (৭০)।

তিনি আরও জানান, আহত ১৬ জনের মধ্যে ৭ জনকে ভর্তি রেখে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। মরদেহের সুরতাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

সত্যকে মুছে ফেলা যায় না, ইতিহাস ঠিকই ফিরে আসে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণা

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।  এ বিষয়ে সার্কুলার দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। বাধ্যতামূলকভাবে সকলে এই স্লোগান ব্যবহার করবে।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, সকল সাংবিধানিক পদ, সরকারি, বেসরকারি অফিসে কর্মরতদের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিতে হবে।

সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি, সভা সেমিনারে, সমাবেশে জয় বাংলা স্লোগান ব্যবহার করতে হবে। দু’একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

কারাগারে মসুর ডাল সরবরাহে জালিয়াতি ও  দুর্নীতি

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

কারাগারে মসুর ডাল সরবরাহে বড় ধরনের জালিয়াতি করা হয়েছে। কেন্দ্রীয় ও জেলা কারাগার মিলে ৮টি কারাগারে একযোগে গুরুতর এ অনিয়ম করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় তালিকাভুক্ত ঠিকাদারের বাইরে ঢাকার একজন ভুসি ব্যবসায়ীকে বাজারমূল্যের নামে উচ্চমূল্যে মসুর ডাল সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারি কাজ পাওয়ার জন্য জমা দেওয়া বেশিরভাগ কাগজপত্র জাল। এমনকি পারফরম্যান্স ব্যাংক গ্যারান্টি নিয়েও রয়েছে নানা প্রশ্ন। অথচ ব্যাংক সার্টিফিকেটসহ জাল কাগজপত্র যাচাই করে দেখেনি দায়িত্বশীল কেউ। এ বিষয়ে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের হাইপাওয়ার তদন্ত কমিটির রিপোর্টে এ রকম চাঞ্চল্যকর তথ্য প্রমাণ বেরিয়ে এসেছে। জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে অধিকতর তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এদিকে মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অধিকতর তদন্তে দুদক থেকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট দুদকের একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, ‘সুরক্ষা সেবা বিভাগের বিস্তারিত তদন্ত প্রতিবেদনে অনেক কিছুই বেরিয়ে এসেছে। অভিযুক্তদের চিহ্নিত করাসহ তদন্ত প্রতিবেদনটি অনেক শক্তিশালী। তবে এখন বিষয়টি দুদকের বিধিবিধানের ফরমেটে এনে অধিকতর তদন্ত করা হচ্ছে।

তদন্ত প্রতিবেদনের মতামতে বলা হয়েছে-মূলত এখানে একটি সিন্ডিকেট কাজ করেছে। যার মাধ্যমে সিপিটিউ (সেন্টার প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট) সিস্টেমে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়টি পেন্ডিং রোধে একদিকে ১ম সর্বনিম্ন দরদাতা ঠিকাদারকে নির্ধারিত মূল্যে কারাগারসমূহে ডাল সরবরাহ না করার অজুহাত সৃষ্টি করা হয়। অপরদিকে একটি সিন্ডিকেটের মাধ্যমে সরাসরি মসুর ডাল কিনতে বাধ্য করা হয়েছে। এর ফলে সরকারকে আর্থিকভাবে সম্মুখীন হতে হয়েছে।

সরাসরি ক্রয়-প্রক্রিয়ার ক্ষেত্রে পিপিআর-২০০৮ এর বিধি ৭৪(১)(২)(৩) ও (৪), ৭৫(৩), ৭৬(ঙ) ও ১২৭ (২.গ)-তে বর্ণিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করে বিধানসমূহ উপেক্ষিত করা হয়েছে। প্রত্যেক কারাগারের তালিকাভুক্ত ঠিকাদার, পূর্বের মেয়াদে ডাল সরবরাহকারী ঠিকাদার যারা দুঃসময়ে কমমূল্যে অতিরিক্ত মসুর ডাল সরবরাহ করেছেন, এমনকি ই-জিপি (ইলেকট্রনিক গভর্মেন্ট প্রকিউরমেন্ট) প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ঠিকাদারদের সবাইকে বাদ দিয়ে জালজালিয়াতির কাগজপত্র সৃষ্টি করে নামসর্বস্ব প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজকে কাজ দেওয়া হয়েছে। এই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ৭৫ টাকা কেজিদরে মসুর ডাল কেনার ক্ষেত্রে পিপিআর-২০০৮ এর বিধি লঙ্ঘন করা হয়। এটি করতে গিয়ে বিধি মোতাবেক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ছাড়াই ঠিকাদার নির্বাচন করা হয়, যা দুরভিসন্ধিমূলক, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক দুর্নীতির শামিল।

তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত কর্মকর্তারা হলেন, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার ১ ও ২-এর সাবেক সিনিয়র জেল সুপার এবং কারা অধিদপ্তরে কর্মরত রত্না রায়, চট্টগ্রাম কারাগারের সাবেক সিনিয়র জেল সুপার এবং বর্তমানে সিলেটে ভারপ্রাপ্ত ডিআইজি পদে কর্মরত কামাল হোসেন, যশোর কেন্দ্রীয় কারাগারের সাবেক সিনিয়র জেল সুপার এবং বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কর্মরত সুব্রত কুমার বালা, গাজীপুরের সাবেক জেল সুপার এবং বর্তমানে কক্সবাজারে কর্মরত মো. নেছার আলম, নরসিংদীর সাবেক জেল সুপার এবং বর্তমানে মাদারীপুরে কর্মরত নজরুল ইসলাম, দিনাজপুরের সাবেক জেল সুপার এবং বর্তমানে গাজীপুরে কর্মরত বজলুর রশীদ আখন্দ, কক্সবাজারের সাবেক জেল সুপার এবং বর্তমানে দিনাজপুরে কর্মরত মোকাম্মেল হোসেন। এছাড়া কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ।

এছাড়া এ সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছে সিপিটিইউ সংশ্লিষ্ট কর্মকর্তা, নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (সর্বনিম্ন দরদাতার কাছে পণ্য সরবরাহের জন্য প্রস্তাব) গ্রহণ না করা সর্বনিম্ন দরদাতারা। পিপিআরের বিধি মোতাবেক সতর্কমূলক নির্দেশনা অনুসরণ এবং সংশ্লিষ্ট ঠিকাদারের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা ছাড়া দর প্রস্তাব উপস্থাপনের সঙ্গে জড়িত কারা অধিদপ্তরের কর্মকর্তারাও দায় এড়াতে পারবেন না।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে গঠিত ২ সদস্যের তদন্ত কমিটি ২৩ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনটি জমা দেয় গত ২৭ জুন। কমিটির অপর সদস্য মন্ত্রণালয়ের অগ্নি-১ শাখার একজন উপসচিব। জুলাই মাসে তদন্ত প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়। দুদক এখন অধিকতর তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে গত ২৯ ডিসেম্বর এ বিষয়ে কিছু তথ্য জানতে চেয়ে কারা প্রধানকে চিঠি দেওয়া ছাড়াও ২ জানুয়ারি সরাসরি কারা অধিদপ্তরে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট টিম।

তদন্ত কমিটি তাদের মতামতে জানিয়েছে, জরুরি ভিত্তিতে সরাসরি খাদ্যপণ্য সংগ্রহ বা কেনার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান টিসিবি হলো অন্যতম প্রতিষ্ঠান। পিপিআরের সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী টিসিবির মাধ্যমে উল্লেখিত খাদ্যপণ্য সরাসরি কেনাকাটা করাই ছিল কারা কর্তৃপক্ষের জন্য সর্বোত্তম পথ। কিন্তু তা করা হয়নি। এ বিষয়ে তদন্ত কমিটি প্রশ্ন উত্থাপন করলে কেন্দ্রীয় এবং জেলা কারাগারের জেল সুপাররা জানান, টিসিবি এবং কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে তারা মসুর ডালের দর সংগ্রহ করেছিলেন। কিন্তু ঠিকাদার হানিফ এন্টারপ্রাইজের দরের সঙ্গে (৭৫ টাকা) মিল থাকায় ঠিকাদারের কাছ থেকে মসুর ডাল সংগ্রহ করেন। কিন্তু দামের মিল থাকা সত্ত্বেও তারা কেন টিসিবি কিংবা কৃষি বিপণন অধিদপ্তর থেকে মসুর ডাল কেনেননি সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

তদন্ত প্রতিবেদনের উল্লেখযোগ্য তথ্য : কক্সবাজার কারাগারের তথ্য পর্যালোচনা করতে গিয়ে বলা হয়, স্থানীয় যেসব ঠিকাদার করোনা পরিস্থিতির দুর্দিনে আগের মূল্যে মসুর ডাল সরবরাহ করেছিলেন তাদের বাদ দিয়ে সুদূর ঢাকায় অবস্থানরত হানিফ এন্টারপ্রাইজকে কেন ডাল সরবরাহের অফার দেওয়া হলো সেটি বোধগম্য নয়। মূল্যায়ন কমিটির সদস্যরা এবং সর্বোপরি কারা অধিদপ্তরও বিতর্কিত প্রস্তাবটি অনুমোদন করে দিলেন। এসব প্রশ্নের সদুত্তর কেউই তদন্ত কমিটির কাছে দিতে পারেননি। অথচ এহেন প্রক্রিয়ায় ডাল কিনে সরকারের আর্থিক ক্ষতি করা হয়েছে। নরসিংদী, কুমিল্লা এবং কাশিমপুর কারাগারের ডাল কেনা প্রসঙ্গে বলা হয়, এসব কারাগারের তালিকাভুক্ত স্থানীয় ঠিকাদাররা সরাসরি ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের দাবি রাখলেও তাদের কাছ থেকে দর প্রস্তাব নেওয়া হয়নি।

ইজিপিতে সর্বনিম্ন দরদাতার সিদ্ধান্তটি সিপিটিইউ সিস্টেমে পেন্ডিং দেখানোর বিষয়টিও তদন্ত কমিটির কাছে সন্দেহজনক মনে হয়েছে। মূলত শুরু থেকেই এখানে একটি সিন্ডিকেট কাজ করেছে। যারা সিপিটিইউ সিস্টেমে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়টি পেন্ডিং রাখতে সক্ষম হয়। যাতে ১ম সর্বনিম্ন দরদাতা ঠিকাদাররা কারাগারে ডাল সরবরাহ করেনি বলে অজুহাত সৃষ্টি করা যায়। এ চক্রান্তে তারা সফল হয় এবং তাদের সরাসরি ডাল কেনার পথকে সুগম করে।

অভিযুক্ত ঠিকাদার হানিফ এন্টারপ্রাইজ ডাল কেনার এ প্রক্রিয়ায় যেসব কাগজপত্র দাখিল করেছে তার বেশিরভাগ জাল বা নকল। এমনকি যে ব্যাংক সার্টিফিকেট বা পারফরম্যান্স গ্যারান্টির কাগজ জমা দিয়েছে, তাও জালজালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। আইএফআইসি ব্যাংকের ঢাকার মৌলভীবাজার শাখা থেকে একই স্মারকে একাধিক ব্যাংক সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। যাতে কোনো তারিখ উল্লেখ নেই। শুধু প্রাপকের জায়গাটিতে ফটোকম্পোজের মাধ্যমে পরিবর্তন করে কোথাও সিনিয়র জেল সুপার বা কোথাও জেল সুপার লেখা হয়েছে। একই ভাষায় এবং একই বিষয়ের ওপর লিখিত অথচ এই ব্যাংক সার্টিফিকেট সব কারাগার এবং কারা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রহণ করেছেন। অবাক বিষয় হলো, সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষ এবং মূল্যায়ন কমিটির সদস্যরা নকল ব্যাংক সার্টিফিকেটসহ দাখিলকৃত নকল কাগজপত্রের সত্যতা যাচাই করে দেখার প্রয়োজনও মনে করেনি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, হানিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নিজে একজন ভুসি বিক্রেতা। অথচ তাকে দেওয়া হয় মসুর ডাল সরবরাহের অফার লেটার। এছাড়া স্থানীয়ভাবে প্রতিটি কারাগারের জন্য তালিকাভুক্ত যোগ্য ঠিকাদার থাকা সত্ত্বেও ঢাকা থেকে শুধু হানিফ এন্টারপ্রাইজকেই মনোনীত করা হয়েছে। এখানে সব রহস্য লুকিয়ে আছে।

এদিকে এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তাদের অনেকে যুগান্তরের কাছে দাবি করেন ডাল কেনায় কোনো অনিয়ম হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেল সুপার বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারের কাছ থেকে ডাল কিনতে ওপর থেকে বাধ্য করা হয়েছে। যাদের বিরুদ্ধে কথা বললে চাকরি চলে যাবে। এছাড়া করোনা মহামারির কঠিন সময়ে জরুরি ভিত্তিতে এভাবে সরাসরি ডাল কেনা হয়। সূত্র: যুগান্তর ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

সত্যকে মুছে ফেলা যায় না, ইতিহাস ঠিকই ফিরে আসে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা