হাইমচরবাসীও বঙ্গবন্ধুর সোনার বাংলার সকল সুফল ভোগ করবে – ডা. দীপু মনি

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

হাইমচর উপজেলায় জেলে পুর্নবাসন কর্মসূচীর আওতায় জেলেদের মাঝে গবাদিপশু বিতরণ কালে শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি বলেছেন চাঁদপুর সদর ও হাইমচরবাসী আমাকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত করে যে সম্মান দিয়েছেন আমি গর্বিত, নদী ভাঙ্গন কবলিত হাইমচরবাসীর জন্য কিছু করতে পেরেছি এখানেই শেষ নয়, জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার সকল সুফল হাইমচরবাসীও পাবে।

হাইমচরবাসীও বঙ্গবন্ধুর সোনার বাংলার সকল সুফল ভোগ করবে .. ডা. দীপু মনি

১৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩টায় হাইমচর উপজেলা পরিষদ মাঠে মৎস্য বিভাগের পক্ষ হতে জেলেদের মাঝে গবাদিপশু , প্রানী সম্পদ বিভাগ হতে দুগ্ধ খামারীদের মাঝে ক্রীম সেফারেশন মেশিন, ত্রান শাখার মাধ্যমে গরীব অসহায়দের জন্য ঢেউটিন বিতরন করা হয়েছে।
এর পূর্বে হাইমচর সরকারি মহাবিদ্যালয় কলেজ এর ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবন ভিত্তি প্রস্তর স্থাপন শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

হাইমচরবাসীও বঙ্গবন্ধুর সোনার বাংলার সকল সুফল ভোগ করবে .. ডা. দীপু মনি

উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও , সহকারী কমিশনার আব্দুল্লাহ আল ফয়সাল এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভুইঁয়া, তাফাজ্জল হোসেন এসডিও পাটওয়ারী, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মাসুদ আলম মিল্টন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল রহমান টুটুল, হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, জেলা আওয়ামী মৎস্য জীবীলীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান, সহ প্রশাসনের কর্মকর্তা, জেলা উপজেলা পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ।

পড়ুন দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ার শরাফপুর  ইউনিয়েনে যুবলীগের  সম্মেলন

 

খুলনার ডুমুরিয়ার শরাফপুর  ইউনিয়েনে যুবলীগের  সম্মেলন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

বাংলাদেশ  আওয়ামী  যুবলীগ ডুমুরিয়া  উপজেলার শরাফপুর ইউনিয়ন শাখার ৭,৮ ও ৯ ওয়ার্ড়ের ত্রি- বার্ষিক  সম্মেলন  ১৮ ফেব্রুয়ারি  শুক্রবার বিকেল বানিয়াখালী বাজারের আওয়ামীলীগ  দলীয় কার্যলযে আনুষ্ঠিত হয।

ইউনিয়ন  যুবলীগের আহবাযক মো: দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে  সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, প্রধান বক্তার বক্তব‍্য দেন উপজেলা যুবলীগের আহবাযক প্রভাষক গোবিন্দ ঘোষ, অতিথির বক্তব‍্য দেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শেখ নাজিবুর রহমান, উপজেলা আওযামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন,  রাজিবুল করিম মোড়ল এর পরিচালনায় আরো বক্তব‍্য দেন শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক রেজাউল গোলদার, যুগ্ন আহবাযক ওবাইদুর রহমান, উপজেলা যুবলীগ নেতা শেখ ইকবাল হোসেন, রাজিউল বারী সৈকত, কারিমুল ইসলাম, কারামুল ইসলাম খান, ছাত্র নেতা মামুন সরদার নযন, আতাউর রহমান মৌলঙ্গী প্রমুখ।

সম্মেলন শেষে ৩টি ওয়ার্ডের সভাপতি মাসূদ রানা সরদার, নিভাষ সরকার, মানষ কুমার মন্ডল, সম্পাদক শেখ সাইফুল্লাহ, দীপ্ত কুন্ডু, নাজমুল সরদার করে ওয়ার্ড কমিটি গঠন করা হয।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনায় পুকুরে জমজ শিশুর ভাসমান লাশ উদ্ধার, পিতা পুলিশ হেফাজতে

বিস্ফোরণে ৫৬ জন নিহতের মামলায় ৩৮ জনের ফাঁসির আদেশ বাকীদের যাবজ্জীবন আমেদাবাদে

//আন্তর্জাতিক ডেস্ক//

২০০৮ সালে আমদাবাদে ধারাবাহিক বিস্ফোরণে মোট ৫৬ জন নিহত হয়েছিলেন।

২০০৮ সালে আমদাবাদে এই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় মোট ৫৬ জন নিহত হয়েছিলেন। ২০০ জনেরও বেশি আহত হয়েছিলেন। সেই মামলায় ৪৯ জন অভিযুক্ত হন।

আমদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আদালত। ২০০৮ সালের ওই বিস্ফোরণে অভিযুক্ত আরও ১১ জনকে যাবজ্জীবনের নির্দেশ শোনাল আদালত। শুক্রবার আমদাবাদের বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে। ওই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় মোট ৫৬ জন নিহত হয়েছিলেন। পাশাপাশি ২০০ জনেরও বেশি মানুষ আহত হন। তদন্তে নামার পর তদন্ত সংস্থাগুলি মোট ৪৯ জনকে এই ঘটনার জন্য দায়ী করে।

এই বিস্ফোরণের ১৪ বছর পর অভিযুক্তদের সাজার ঘোষণা করা হল। গত ৮ ফেব্রুয়ারি ঘটনায় অভিযুক্ত ৪৯ জনকে দোষী সাব্যস্ত করে ‌আদালত। এর পর শুক্রবার তাদের সাজা ঘোষণা করা হল। ২০০৮ সালের ২৬ জুলাই ১৯টি ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে আমদাবাদ শহর।

অন্যতম প্রধান অভিযুক্ত স্টুডেন্টস্‌ মুভমেন্ট অব ইন্ডিয়া-র নেতা সাফদার নাগোরি। আমদাবাদে বিস্ফোরণের আগে জয়পুর এবং বেঙ্গালুরুতেও একই রকম ভাবে হামলা চালানো হয়েছিল।

প্রসঙ্গত, বিস্ফোরণের মূল লক্ষ্য ছিল আমদাবাদের হাসপাতালগুলি। নিহত ৫৬ জনের মধ্যে আমদাবাদের সিভিল হাসপাতালের বিস্ফোরণেই প্রাণ যায় ৩৭ জনের। এলজি হাসপাতালেও একটি বিস্ফোরণ ঘটানো হয়। তবে সেখানে কেউ আহত বা নিহত হননি।

অভিযুক্তদের বিরুদ্ধে আমদাবাদ এবং সুরাটে ৩৫টি ভিন্ন মামলা নথিভুক্ত করা হয়। বোমা বিস্ফোরণের জন্য আমদাবাদে মোট ২০টি এবং সুরাটে মোট ১৫টি মামলা দায়ের করা হয়। বিস্ফোরণের কয়েক দিন পরে শহরের বিভিন্ন জায়গায় ২৯টি তাজা বোমা উদ্ধার করা হয়।

ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) এই বিস্ফোরণের দায় স্বীকার করে। ২০০২ সালের গুজরাত দাঙ্গার প্রতিশোধ নিতেই এই বিস্ফোরণ ঘটানো হয় বলে এই জঙ্গি সংগঠন দাবি করে। সূত্র: আনন্দবাজার

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

১ মার্চ খুলবে প্রাথমিক বিদ্যালয়

 

১ মার্চ খুলবে প্রাথমিক বিদ্যালয়

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

করোনার কারণে বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী ১ মার্চ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার রাতে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, আগামী ১ মার্চ প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তবে প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হতে ১০ দিন বা দুই সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।

ডা. দীপু মনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা না থাকায় প্রাথমিকের শিক্ষার্থীদের এখনও টিকার আওতায় আনা যায়নি। তবে এরই মধ্যে ১২ এর কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর দেখছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে তাদেরও টিকার আওতায় আনা হবে।

তিনি বলেন, সংক্রমণ দ্রুত নিচের দিকে নামছে। এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ২২ ফেব্রুয়ারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ১০ দিন বা দুই সপ্তাহ পর আমরা প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়ে আসতে পারব বলে আশা করছি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ থাকছে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান শুরু করার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজে সশরীরে পাঠদান শুরু হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হটাৎ ইটবিক্রি হচ্ছে চড়া দামে-বিপাকে গ্রাহকেরা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হটাৎ ইটবিক্রি হচ্ছে চড়া দামে-বিপাকে গ্রাহকেরা

মাহাবুব আলম,  ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফেব্রুয়ারি মাসের শুরুতে মাঘের দুইদিনের মাঝারি বৃষ্টিপাতে উপজেলার ২৮ টি ইটভাটায় অনেক কাঁচা ইট নষ্ট হতে দেখে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয় বলে জানান ভাটা মালিকেরা । তিন চারদিন পরে ওই ভাটাগুলোতে আবার পুরোদমে ইট উৎপাদন শুরু হয়।

যেখানে ১০/১২ দিন আগে প্রতি হাজার ইটের দাম ছিলো ৮ থেকে ৯ হাজার টাকা। আর এই বৃষ্টির অজুহাতে লোকসান পুষিয়ে নিতে ভাটা মালিকেরা প্রতি হাজারে ইট বিক্রি করছেন ১০ হাজার টাকায়।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) কয়েকটি ভাটায় সরেজমিনে গিয়ে এসব তথ্য চিত্র পাওয়া যায়। এতে চরম বিপাকে পড়ছেন স্থানীয় ঠিকাদার ও সাধারণ গ্রাহকেরা।
পৌরশহরের ইট গ্রাহক রব্বানী পারভেজ বলেন, কয়েকদিন আগেই ২ হাজার ইট কিনেছেন ১৭ হাজার টাকায়। এখন ইট কিনতে গিয়ে দেখি প্রতি হাজার ইট ১০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। এই অতিরিক্ত টাকায় ইট কিনতে হিমহিম খাচ্ছি।

নেকরদ চন্দনচহট এলাকার ইসমাইল হোসেন বলেন, আমার বাড়ির কাজে কয়েকদিন আগ থেকে ইট কেনার কথা ভাবছিলাম । গতকাল ২ হাজার ইট ২০ হাজার টাকায় কিনেছি। ইটের মূল্য নির্ধারণে নেই কোনো সরকারি নীতিমালা। ইটভাটা মালিক সমিতিরও নেই কোনো পদক্ষেপ বা নির্দিষ্ট মূল্য তালিকা। তাই ইচ্ছেমতো দামে ভাটা মালিকেরা ইট বিক্রি করছেন বলে অনেকে অভিযোগ করেন।

এম.আর.বি ভাটার ম্যনেজার মঞ্জুর আলম বলেন, এবার বৃষ্টিতে ভাটার ব্যপক ক্ষতি হওয়ায় তা পুষিয়ে নিতে আমরা ইটের দাম বাড়িয়েছি।আরেক ভাটা মালিক রোওশন আলী বলেন, বৃষ্টির আগে প্রতি গাড়ি ১৮ হাজার টাকা বিক্রি করেছি। এখন ২০ হাজার টাকায় বিক্রি দিচ্ছি।

এ ব্যাপারে উপজেলা ভাটা মালিক সমিতির সভাপতি আহম্মদ হোসেন বিপ্লব বলেন, ইট বিক্রির মূল্য নির্ধারণের ব্যাপারে আমাদের সমিতির কোন নীতিমালা নেই। ভাটা ব্যবসায়ীরা তাদের ব্যবসার লাভ লোকসান ভেবে যে যার মতো করে দাম নিয়ে ইট বিক্রি করছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুরকার নাইন কবির স্টিভ বলেন, ইটের দাম বৃদ্ধি পেয়েছে আমি শুনেছি। এই দাম বৃদ্ধির নিয়ম নীতির সম্পর্কে আমার কিছু জানা নাই।

পড়ুন দৈনিক বিশ্ব

English Dainikbiswa

 

 

ডেল্টাক্রন নামে দেখা দিয়েছে ইংল্যান্ডে, কতটা ভয়াবহ এটা…!

//আন্তর্জাতিক ডেস্ক//

ইংল্যান্ডে এবার করোনা ভাইরাসের হাইব্রিড ভ্যারিয়েন্ট ‘ডেল্টাক্রন’ এর দেখা মিলল। নতুন এ ভ্যারিয়েন্টে ফের চিন্তায় বিশেষজ্ঞেরা।

অর্থাৎ ওমিক্রন ও ডেল্টা দুটি ভ্যারিয়েন্টের মিশ্রণে তৈরি নতুন এ ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন। খবর ব্লুমবার্গের।

করোনাভাইরাসের ডেল্টা ও ওমিক্রন স্ট্রেইন— দুয়েরই চরিত্র রয়েছে এতে। ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (এইচএসএ) জানিয়েছে, দেশের একটি গবেষণাগারে নমুনা পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে এটি। মিউট্যান্ট হাইব্রিডটিকে নজরে রাখার কাজ শুরু হয়ে গেছে।

ডেল্টাক্রনের আবির্ভাব নিয়ে মুখ খুললেও নতুন এই ভ্যারিয়েন্টটি ঠিক কতটা বিপজ্জনক, সে নিয়ে কিছু জানায়নি এইচএসএ।

অর্থাৎ এর সংক্রমণ ক্ষমতা কতটা, মারণ ক্ষমতাইবা কেমন, তা নিয়ে মুখ খোলেনি তারা। এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ঘটিয়েছে ডেল্টা স্ট্রেইন।

এর প্রভাবে আমেরিকা ও ভারতে ব্যাপক মৃত্যু হয়। উল্টো দিকে ওমিক্রন সবচেয়ে বেশি সংক্রামক স্ট্রেইন। এটির সংক্রমণ ক্ষমতা ভয়াবহ হলেও মৃত্যু সংখ্যা কম ছিল।

এদের দুয়ের মিশ্রণে তৈরি হওয়া ভ্যারিয়েন্ট, তাই কপালে ভাঁজ ফেলেছে বিজ্ঞানীদের।

ডেল্টাক্রন ভ্যারিয়েন্ট প্রথম আবিষ্কার হয় সাইপ্রাসে, গত বছরের শেষের দিকে। ‘ইউনিভার্সিটি অব সাইপ্রাস’-এর গবেষক লিয়োনিডস কসট্রিকিস দাবি করেছিলেন, তার দল ২৫টি ডেল্টাক্রন সংক্রমণ চিহ্নিত করেছে।

এ বছর ৭ জানুয়ারি আন্তর্জাতিক তথ্যভাণ্ডার ‘জিআইএসএআইডি’-র কাছে সেই ২৫টি সংক্রমণের জেনেটিক সিকোয়েন্স পাঠান কসট্রিকিস।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বার্কলে ল্যাবরেটরির গবেষক টমাস পিকক বলেন, স্পষ্ট বোঝা যাচ্ছে, এটি কোনোভাবে মিশে গেছে।

কিন্ত কসট্রিকিসের দাবি, ডেল্টা ও ওমিক্রনের থেকেও বেশি শক্তিশালী ডেল্টাক্রন। ব্রিটেনের এইচএসএ অবশ্য এখনও ডেল্টাক্রন সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চিরচেনা লুঙ্গি-শার্ট নয় , ফটোশুটে মাম্মিক্কার স্মার্ট লুক (ভিডিও)

চিরচেনা লুঙ্গি-শার্ট নয় , ফটোশুটে মাম্মিক্কার স্মার্ট লুক (ভিডিও)

//দৈনিক বিশ্ব বিনোদন ডেস্ক//

পেশায় দিনমজুর, বয়স ৬০ বছর। পরনে লুঙ্গি আর শার্ট। নিজের এলাকায় এভাবেই পরিচিত কেরালার কোঝিকোড়ের বাসিন্দা মাম্মিক্কা। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছেন তিনি।

পেশায় একজন দিনমজুর মাম্মিক্কা সম্প্রতি স্থানীয় একটি প্রতিষ্ঠানের প্রচারের জন্য ফটোশুট করেছেন তিনি। তবে সেই চিরচেনা লুঙ্গি-শার্ট নয়, ফটোশুটে মাম্মিক্কা একটি পরেছিলেন স্যুট। তার হাতে ছিল আইপ্যাড। স্যুটেড-বুটেড হয়ে মাম্মিক্কার এই লুক তুমুল সাড়া ফেলে নেটদুনিয়ায়।

দিনমজুর মাম্মিক্কাকে আবিষ্কার করেন শারিক ভায়ালিল নামের এক আলোকচিত্রী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাম্মিক্কার একটি ছবি পোস্ট করেন। মালয়েলি অভিনেতা বিনয়কানের সঙ্গে তার ওই ছবির দারুণ মিল থাকায় ভাইরাল হয়েছিল ছবিটি। এর পর থেকে মাম্মিক্কার জন্য একের পর এক ফটোশুটের প্রস্তাব আসতে থাকে ।

সম্প্রতি মাম্মিক্কার মডেলিংয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন আলোকচিত্রী শারিক। এরই মধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন।

মাম্মিক্কার এখন একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে।  যেখানে তার সাধারণ পোশাকের পাশাপাশি মডেলিংয়ের ছবিও শেয়ার করা হয়েছে। এই ছবিগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখন শুধু নিজের শহরে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়ে উঠেছেন মাম্মিক্কা।

নিজের এই জনপ্রিয়তার ব্যাপারে মাম্মিক্কা বলেন, তিনি তার সাফল্যে আনন্দিত। নিয়মিত কাজের পাশাপাশি সুযোগ এলে মডেলিং চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কাঁচা বাদাম।। আমি এখন সেলিব্রিটি, আর বাদাম বিক্রি করব না

জগন্নাথপুর শহরে অভি মেডিক্যাল হল ফার্মেসিতে শাহনাজ পারভীনের খন্ডিত দেহ

কাঁচা বাদাম।। আমি এখন সেলিব্রিটি, আর বাদাম বিক্রি করব না

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

দিনে দিনে নিত্যনতুন ভিডিও দেখা যাচ্ছে এই গানের। ভুবন মাতিয়ে তুলেছেন ভুবন বাদ্যকর। আর এবার আর বাদাম বিক্রি করবেন না বলে জানালেন এই ‘কাঁচা বাদামের’ স্রষ্টা। ভুবন জানিয়েছেন, ‘এখন আর বাদাম বিক্রি করব না। আমি এখন সেলিব্রিটি হয়ে গিয়েছি। এখন বাদাম বিক্রি করলে সবাই ঘিরে ধরবে, বাদামই বিক্রি হবে না। আর আপনাদের কাছে যখন পৌঁছে গিয়েছি, তখন আর আশা করি, বাদাম বিক্রি করতে হবে না।’

এই গান চারিদিকে ছড়িয়ে পড়তেই কপিরাইট দাবি করেছিলেন শিল্পী ভুবন বাদ্যকর। আর এবার সেই দাবিতে সাড়া দিয়ে এগিয়ে এল গোধূলিবেলা মিউজিক কোম্পানি। এই গোধূলিবেলা মিউজিক কোম্পানিই প্রথম ভুবনের গানটিকে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করে। এবার তারাই ভুবনের সঙ্গে কপিরাইট চুক্তি সাক্ষর করল। তিন লক্ষ টাকার বিনিময়ে সেই চুক্তি হল। বৃহস্পতিবার সেই জন্যই বীরভূমের ইলামবাজারে গিয়েছিলেন ভুবনবাবু্‌‌। আজ তার মধ্যে দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় তাঁকে। বাকি টাকা পরে দেওয়া হবে। এদিকে বাংলাদেশেও ভীষণ জনপ্রিয় ভুবন। কিন্তু তিনি জানিয়েছেন, ‘স্ত্রী বাংলাদেশে যেতে না করেছেন। তাই যাব না।’

এদিকে গোধূলিবেলা মিউজিক কোম্পানির আধিকারিক গোপাল ঘোষ বলেন, ‘ভুবনের গান প্রকাশ করলেও, কপিরাইটের বিষয়টি সম্পর্কে তেমন ওয়াকিবহাল ছিলাম না। তাই গানটির যথেচ্ছ ব্যবহার হয়েছে। তবে এখন বিষয়টি বুঝেছি। গান চুরি রুখতে আগামী দিনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জগন্নাথপুর শহরে অভি মেডিক্যাল হল ফার্মেসিতে শাহনাজ পারভীনের খন্ডিত দেহ

 

জগন্নাথপুর শহরে অভি মেডিক্যাল হল ফার্মেসিতে শাহনাজ পারভীনের খন্ডিত দেহ

//নিজস্ব প্রতিবেদক//

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে এক সৌদিপ্রবাসীর স্ত্রীর ৬ খণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ । জানা যায় আজ বৃহস্পতিবার  শহরের পৌর পয়েন্টের ব্যারিস্টার আব্দুল মতিন  মার্কেটের অভি মেডিক্যাল হল নামের এক ফার্মেসি থেকে ওই নারীর ৬ খণ্ড লাশ উদ্ধার করে। নিহত মহিলার নাম মোছাঃ শাহনাজ পারভীন জ্যোৎস্না, তিনি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী।

স্বরুপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র উদয় মোঃ সাইদ, নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস মাহা ও নার্সারিতে পড়ুয়া তাসমি জান্নাত মিম নামে নিহত ঐ মহিলার তিন সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক বছর যাবত পৌরসভা সংলগ্ন নিজ মালিকানাধীন বাসায় সৌদিপ্রবাসীর স্ত্রী তাঁর তিন সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।

সেই সুবাদে ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটে অভি মেডিক্যাল ফার্সেমিতে ওষুধ ক্রয় সূত্রে প্রায়ই যাতায়াত করতেন। গতকাল বুধবার বিকেলে ৩.৩০ মিনিটে ফার্মেসিতে যাচ্ছেন বলে বাসা থেকে বের হন । এর পর থেকে তিনি নিখোঁজ।

নিহত মহিলার ছোট ভাই জানান-বোন বাসায় ফেরেনি জানতে পেরে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ঐ ফার্মেসিতে যান। তখন ফার্মেসি বন্ধ পাওয়া যায়। পরে ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপকে মোবাইলে কল দিলে সে জানায় তাঁর বোন ওষুধ না পেয়ে চলে গেছেন। নিহতের মহিলার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের লোকজন যোগাযোগ করলে অন্য এক নারী ফোন রিসিভ করে জানান, তিনি (নিহত নারী) সিলেট ওসমানীতে আছেন। সেখান যোগাযোগ করেও তাঁর সন্ধান মেলেনি। পরে তারা পুলিশকে বিষয়টি অবহিত করা করেন। এদিকে সন্ধ্যা ৭টার পর থেকে নিহত শাহনাজের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

বিভিন্ন স্থানে খোজ করেও নিহত শাহনাজের সন্ধান না পেয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের উপস্থিতিতে জগন্নাথপুর থানা পুলিশ তালাবদ্ধ অভি ফার্মেসির তালা ভেঙে দোকানে অভিযান চালায়। এ সময় রোগী দেখার টেবিলের নিচ থেকে  চাদর দিয়ে মোড়ানো ওই নারীর বিচ্ছিন্ন শরীরের ছয় টুকরো অংশ দেখতে পায় পুলিশ।

ঘটনার পর থেকে ফার্মেসির মালিক জিতেশ গোপ পলাতক রয়েছে। সে কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের জাদব গোপের ছেলে। দীর্ঘদিন ধরে সে পৌর শহরে বাসা ভাড়া করে বসবাস করে আসছিলো।

এ ঘটনায় জগন্নাথপুর উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান পুলিশ ওই ফার্মেসির সিলিংএর উপর থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ওই ছুরি দিয়েই শাহনাজকে হত্যা করা হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ায় গাজাঁ সহ দু মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে তিন সন্তানের জননীর ৬ খন্ড লাশ উদ্ধার

//জগন্নাথপুর প্রতিনিধি//

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ৬ খণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ ।

জানা যায় আজ বৃহস্পতিবার  শহরের পৌর পয়েন্টের ব্যারিস্টার আব্দুল মতিন  মার্কেটের অভি মেডিক্যাল হল নামের এক ফার্মেসি থেকে ওই নারীর ৬ খণ্ড লাশ উদ্ধার করে। নিহত মহিলার নাম মোছাঃ শাহনাজ পারভীন জ্যোৎস্না, তিনি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী।

স্বরুপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র উদয় মোঃ সাইদ, নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস মাহা ও নার্সারিতে পড়ুয়া তাসমি জান্নাত মিম নামে নিহত ঐ মহিলার তিন সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক বছর যাবত পৌরসভা সংলগ্ন নিজ মালিকানাধীন বাসায় সৌদিপ্রবাসীর স্ত্রী তাঁর তিন সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।

সেই সুবাদে ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটে অভি মেডিক্যাল ফার্সেমিতে ওষুধ ক্রয় সূত্রে প্রায়ই যাতায়াত করতেন। গতকাল বুধবার বিকেলে ৩.৩০ মিনিটে ফার্মেসিতে যাচ্ছেন বলে বাসা থেকে বের হন । এর পর থেকে তিনি নিখোঁজ।

নিহত মহিলার ছোট ভাই জানান-বোন বাসায় ফেরেনি জানতে পেরে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ঐ ফার্মেসিতে যান। তখন ফার্মেসি বন্ধ পাওয়া যায়। পরে ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপকে মোবাইলে কল দিলে সে জানায় তাঁর বোন ওষুধ না পেয়ে চলে গেছেন। নিহতের মহিলার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের লোকজন যোগাযোগ করলে অন্য এক নারী ফোন রিসিভ করে জানান, তিনি (নিহত নারী) সিলেট ওসমানীতে আছেন। সেখান যোগাযোগ করেও তাঁর সন্ধান মেলেনি। পরে তারা পুলিশকে বিষয়টি অবহিত করা করেন। এদিকে সন্ধ্যা ৭টার পর থেকে নিহত শাহনাজের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

বিভিন্ন স্থানে খোজ করেও নিহত শাহনাজের সন্ধান না পেয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের উপস্থিতিতে জগন্নাথপুর থানা পুলিশ তালাবদ্ধ অভি ফার্মেসির তালা ভেঙে দোকানে অভিযান চালায়। এ সময় রোগী দেখার টেবিলের নিচ থেকে  চাদর দিয়ে মোড়ানো ওই নারীর বিচ্ছিন্ন শরীরের ছয় টুকরো অংশ দেখতে পায় পুলিশ।

ঘটনার পর থেকে ফার্মেসির মালিক জিতেশ গোপ পলাতক রয়েছে। সে কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের জাদব গোপের ছেলে। দীর্ঘদিন ধরে সে পৌর শহরে বাসা ভাড়া করে বসবাস করে আসছিলো।

এ ঘটনায় জগন্নাথপুর উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান পুলিশ ওই ফার্মেসির সিলিংএর উপর থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ওই ছুরি দিয়েই শাহনাজকে হত্যা করা হয়েছে।

পড়ুল দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ায় গাজাঁ সহ দু মাদক ব‍্যবসায়ী গ্রেফতার